somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু ব্লগে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক মডু নিয়েগ করা হবে । (নিয়োগ বিজ্ঞপ্তি)

০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অত দ্বারা সকাল ব্লগার এবং আমজনতা কে জানানো যাচ্ছে যে, দেশের শীর্ষ স্হানীয় একটি ব্লগে বকেয়া বেতনে কাজ করতে অনীহায় অধিকাংশ মডারেটর পালাইয়াছেন । এমতাবস্হায় মডারেসন প‌্যানেলে মডু স্বল্পতায় রাতের বেলায় মুডু ঘুমায় টাইপের শিরোনামে এবং ১৮+ শিরোনামে প্রচুর মজাদার থুক্কু আপত্তিকর জোক্স রাচিশীল ব্লগারদের অরুচির কারন হচ্ছে । এমতা বস্হায় মডারেসনের জন্য এবং অফিস ঝাড়ফুক এবং মশা ,মাছি মারার কাজে সাহায্য করার জন্য কিছু সংখ্যক ব্লগ মডারেটর নিয়োগ দেওয়া হবে ।

শিক্ষাগতো যোগ্যতা :
কম্পিউটার সাইন্সে ডক্টরেট ডিগ্রি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে তবে ক্লাস এইট পাশ হলেও চলবে ।

অভিজ্ঞতা:
কম্পিউটার, এরোপ্লেন, রকেট অথবা ঠোলাগাড়ি এগুলোর মধ্যে কমপক্ষে একটি চালনায় অন্ততো অভিজ্ঞতা থাকতে হবে ।

অনান্য যোগ্যতা
১. বাংলা এবং ইংলিশ টাইপিং স্পিড যথাক্রমে ৪০০ এবঙ ৪৫০ ওয়ার্ড প্রতি মিনিট কম পক্ষে, ব্যার্থতায় কীবোর্ডের দিকে না তাকিয়ে কপি-পেস্ট করার ক্ষমতা থাকতে হবে ।

২. বুদ্ধি কম থাকাটা বাড়তি যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে ।

কর্ম পরিধি :
ক. ১৮ + পোস্ট গুলো দেখা পাওয়া মাত্র কপি করে আলাদা ফোল্ডারে সংরক্ষন পূর্বক বড় সাহেবের কাছে হস্তান্তর করতে হবে ।
খ. ক্রিয়েটিভ ব্লগারদের সনাক্ত করে তাদের ব্যান করার মতো অযুহাত তৈরি করতে হবে ।
গ. লিংক বিতরনকারী ধান্দাবাজ ব্লগারা যাতে নির্বিঘ্নে প্রথম পাতায় রাজত্ব করতে পারে সে সুযোগ স্মৃস্টি করে দিতে হবে ।
ঘ. ব্লগারদের অভিযোগ অনুযোগ ইত্যাদি সুনির্দিষ্ট রিসাইকেল বীনে আনরিড পাঠিয়ে দিতে হবে ।
ঙ. ব্লগার স্বল্পতায় দশটা ব্রাউজার দিয়ে দশটা নীক খুলে ব্লগে ব্যাস্ত ভাব বজায় রাখতে হবে ।
চ. কাজ না থাকলে খই ভাজার বদলে মাছি মারতে হবে ।

সুবিধাদি :
১.চমৎকার এসি ( নষ্ট) যুক্ত রুমে, ফ্যানের বাতাসের নিচে কর্ম ক্ষেত্র । ২. কাজে ফাকে ফাকে মশা মাছি মারার মতো প্রচুর অবসর এবং সরবরাহও মাশাল্লাহ ভালো ।
৩. প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বকেয়া বেতন দেওয়া হবে বিষয়ক আশ্বাস দেওয়া হবে ।

বেতন :
ব্যাপক আলেচনা সাপেক্ষে ( যত দিন কাজ করবেন আলোচনা চলবে )।

কোটা :
সুধাসদন , হাওয়াভবন, এবং মগবাজার কোটায় আবেদন কারীরা তাদের আবেদন পত্রের সাথে স্যাম্পল হিসাবে সুধাসদনের জন্য লগ্গি বৈঠা, হাওয়া ভবনের জন্য কালো টাকা, এবং মগবাজারের কোটার জন্য কচি কাঠাল পাতার স্যাম্পল সরবরাহ করতে হবে ।

আগ্রহী বলদ ,চরি ব্লগার গন, চিপির সাথে তাদের শিক্ষা সনদের ফটুক কপি সত্যায়িতো দুঃ চারিত্রিক প্রত্যায়ন পত্র এবং প্রপিকের সাত কপি পাচফুট সাইজের ছবি যুক্ত করে এই ঠিকানায় পাঠিয়ে দিন ..

বরাবর
পচা কফি
ভাতের জন্য ক্যাওয়াজ
সাইড ইনকাম বিভাগ
ঢাকা ৪২০

নিন্মুক্ত নাম্বারে ( ০১৯২২৭৭৩৩** )৬০০ টাকার টপআপ না করলে সিভি গ্রহন যোগ্য হবেনা ।











সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১১ রাত ১০:৩১
৪২টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×