হাত, পা-শরীর কষে গিয়ে, লাগলো শনির দশা
নিদ্রা ,আরাম শিকায় উঠলো, কোষ্ঠ ভীষন কষা
টের পাইনা ঠান্ডা গরম, টের পাইনা মশা
পথ্য হলো ভুশির শিরাপ, সাথে কাঁচা শশা !
পিতা কিম্বা পিতা-মহের পূন্য কর্ম গুনে
এমন দিনে দেখা হলো গরম কফির সনে !
শরীর হলো চাঙ্গা আর মনটা হইলো রাঙ্গা
দূর হইলো বডি থেকে অযাচিতো পাঙ্গা !!
গরম কফির বানী:-
কোষ্ঠ যদি হয় গো কঠিন হইয়ো-না হয়রান
এই রোগেতে বুঝবে তুমি ত্যাগের-ই সম্মান (!)
বাড়তি সময় কাটবে যখন ত্যাগের প্রতিক্ষায়
জাক্কাস সব টপিক পাবে ব্লগেতে হিট খায় ।
উন্মাদ নামে ফানম্যগাজিন এই রোগেরো ফ্যান
তুমিও হইবা হিট ব্লগার চিন্তা কর ক্যান ?
এই চান্সে টয়লেটেতে ভাববা লেখার থিম
ব্লগে হইবা হিট ব্লগার সফল আপনা ড্রিম !
আমার জনৈক ভুক্ত ভুগি ব্লগার বন্ধুর কে উৎসর্গ করার ইচ্ছা ছিলো কিন্তু.....
হে আল্লাহ ...তারে এই চান্সে হিট ব্লগার বানাইয়া দ্যাও ..সবাই বলেন আমীন!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১১ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

