কোথাও কেউ থাকে না
একটা শূন্য মাঠ
সবুজ ঘাস, একলা পথ আনমন
বালকরা আর আসে না, নীলে বন্দী!
বৈশাখের ধুসরদুপুর
মরচে ধরা মেঘের কার্ণিশ
বৃষ্টিবিলাসীরা নেই বৃষ্টির প্রতীক্ষায়!
তাসঘরের ধূসর দেয়াল
ছাদের গায়ে মাকড়শার জাল
ভাংগা দরজায় বিস্মৃতির তালা!
ফ্যাকাসে রুপহীন জলসা ঘর
সোনালীডানার নর্তকী
নাচ ভুলে কম দামে, প্রেমিকের বাহুডোরে!
অস্তিত্ব আর পূর্ণতার গানে
কিছু ভাবনারোদ অনাহুত
শুণ্যতার তৈজসরেখায় ধ্বসে পড়ে!
কোথাও কেউ থাকে না!
ছোট্ট নদী অথবা প্রফুল্ল চিন্তার ফড়িং ডানায়,
বিষাদবিষ দুই চোখে অশ্রুবেশে!
এমন অনতিদূর
কোন নান্দনিক শোপিসের দোকান
বিষন্ন পুতুলের চোখের পাপড়িতে ধুলি
বুনে যায় স্বপ্নভংগ এবং ধ্বংসের বীজ!
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ রাত ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


