
আত্মার টেরাকোটায় কালো গোলাপ
দীর্ঘশ্বাসের ছাই
হরবোলার ঠোটে লিরিকবিষাদ
নৈঃশব্দ্য আজ বেহালার সুরে বৃষ্টি নামায়।
বিষাদতীর রাতের অন্ধকারে শববেশে
নিশিডাহুকের বুকে বিষণ্ণতার ঢেউ
মৃতসাগরের তীরে নিদারূণ ক্ষোভ
লাল কাঁকড়ার পায়ে অন্তিম হাহাকার ।
একাকী বালক আনমনে তীরে ঝিনুক খোঁজে
সখ্যতায় লবণসংগমী বিষাদবালি
নির্জন তীরে কয়েকটা এলবাট্রস
হিমপ্রবেশ দু:খদেবতা এবং সমুদ্রসাপ!
অত:পর
বালকটির শিকলে বন্দী বিষের চাদরে
কবিতা বেঁধেছিলো বিভ্রান্ত খরগোশ
রক্তকলমে আঁকা পাপ এবং অন্ধকার !
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ রাত ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



