somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরে গেলে কবরে কেউ ফুল দিও না !

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১

একবার ঘুমোতে গেলেই অনির্ধারিত গোলাপের দেশে উড়ে যায় মূঢ় প্যালিকান ! থামুন ভদ্র মহোদয় - মহিলাগণ, স্বপ্ন দেখবেন না, রাত্রি এখন হলুদ স্মৃতি ! স্বপ্নের তলায় পাখিবধকারী, ব্যস্ত কনসেনট্রেশন ক্যাম্প। একবার উঠে দাঁড়ালেই জীবন- একঘেয়ে সুদীর্ঘ টেলিছবি কিন্তু টানে আর্তনাদ, পিপের ভিতর ডানাভাঙ্গা প্রজাপতি, পরস্পর সম্পর্কহীন মানুষ আছড়ে পড়ে অতলান্তিক।

আর দূরে কোথাও, দূরে কোথাও বেথোভেনের নাইন্থ সিম্ফোনি কুয়াশার মত ঝরে পড়ছে আর আমরা তর্কপরায়ন - অসংলগ্ন বিস্মৃতির ভেতর দিয়ে দেখছি ঝড়াপাতার উড়াউড়ি!

২

এই শহরের কোন জানালায়
বিদর্পে বিহবল হাওয়া ঢুকে গেলে
আমাদের রক্তে অনুরাগ, খসে পড়ে স্মৃতির ভূগোল।

এই খন্ডিত জীবনের খাঁড়ির ভেতরে নেমে
খুঁজি মিষ্টিগন্ধী নিঃশ্বাস, রুমালে মুদ্রিত করি দাহ!

আমাদের দু:খ লাগলে গান করি,
কাংখিত বালিকাদের ওষ্ঠে অঙ্কিত করি
যে সকরুণ হাসি, সে হাসি স্পষ্টতই মৃত্যু।

এই অসহায় আষাঢ়ে বাঁধনের চিবুক ছুঁয়ে ছুঁয়ে
কারো অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছে যেন সম্পর্কহীন বৃষ্টি।

বৃষ্টিতেই ভিজুক, মরে গেলে কবরে কেউ ফুল দিও না!

৩

অনন্ত সার্কাস ,
বিষণ্ণ বাঘ, ট্রাপিজের
তারে ঝুলন্ত আমরা!
ধুলোময় ভাঁড়ের পোশাকে
একা অভিনয় করে যাওয়া।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
৪৫টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×