somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না লেখা চিঠি!

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ভেবেছিলাম একদিন তোমাকে সব লিখব। একটা হাওয়াই চিঠি পৃথিবীর সমান বয়সী হাহাকার নিয়ে তোমাকে ঘিরে জন্ম হওয়া যাবতীয় অপার্থিব দৃশ্য, অনুভুতি নিয়ে হাঁজির হবে তোমার আত্মার কাছাকাছি।

লিখব দেবী তোমাকে ছোঁয়া যায় না। কিছু মানুষ হাতের তালুতে দীর্ঘশ্বাস নিয়ে জন্মায়, তার প্রিয় কাউকে স্পর্শ করা বারণ। আমি কাঁদছি এই বিপন্নতার মহাকাব্যে।

খুব গভীর অভিমান হলে মনে যেন মেঘের ছায়া পড়ে। আমি তোমার নামে চোখে শ্রাবণ ধরে রেখেছি।

জানো এখানে বর্ষা, বাহিরে, মনে, চোখে। যদি আবার জন্ম নেই পৃথিবীতে, বৃষ্টি হয়ে ঝরব তোমায় গায়। তোমার কাছে থাকা মানে স্তব্ধ সুন্দর।

একদিন বলেছিলে চলো কুয়াশায় পা ভিজিয়ে হাঁটি। আমার মন খারাপ হলো, না পাওয়া অতি সুন্দরের প্রতি মায়া জন্মাতে নেই। আমি তোমাকে বলিনি আমার হৃদয় কুয়াশাময় অন্ধকার। যার বিপন্নতা দিগন্তাবধি।

আমি জানিনা কুয়াশা তার কিছুটা স্নিগ্ধতা তোমাকে দিবে কিনা। তাই প্রার্থনা ঈশ্বর তোমাকে ভ্যানগগের হলুদ স্বপ্ন নিয়ে আলো আর বকুল ফুলের পথে সারাজীবন হাঁটার জীবন দিক।

প্রত্যেক মানুষের একটা নিজস্ব আকাশ থাকে। আকাশ কেন যে এত দূরত্ব পছন্দ করে!

আমার আকাশে যে সন্ধ্যাতারা ওঠে তা তোমার ডাক নাম। আমি তোমাকে বলছি, চুপিচুপি বলছি আমি আমার প্রাণটাকে ধরে রেখেছি সন্ধ্যাতারাটির ঝিকমিকস্নাত অন্ধকারের পাশে। তুমি কখনো জানবে না!

যে নিজস্ব সমুদ্র চোখের কোটরে বহন করেছি, তার ঢেউগুলো এসে বলে, জীবন! তুই যাচ্ছেতাই রকমের স্বার্থপর। আমি অসংখ্য ঢেউ এর পাশে, তোমার বুকের পাশে ছোট পাখি হয়ে গেছি।

বেকেট বলেছেন, When we say love do we mean love? ভালোবাসা পবিত্রতম পাপ,সুন্দরতার নামে বিষ।

আমার তোমার নাম ধরে ডাকতে ইচ্ছে করছে আর মরে যেতে ইচ্ছে করছে।

আমি এক জোড়া প্রজাপতির স্বপ্ন দেখেছিলাম, অনিন্দ্য সুন্দর মেয়ে প্রজাপতিটি হয়ত সুন্দরতম কোন বাগানে চলে গেলে পৃথিবী হয়ে উঠবে গাঢ়তম অন্ধকার। এত বিষাদ, এত কান্না নিয়ে ছেলে প্রজাপতিটি ডানা গুটিয়ে হয়ত হয়ে যাবে চিন্ময় কফিন!

জানি না ঈশ্বর তার বিপুল মায়া নিয়ে, বিপুল স্নেহ নিয়ে মানুষের পাশে দাঁড়াবে কিনা যারা এই মিথ্যে শহরে একটু সত্যিকারের হাসি হাসতে চেয়েছিল!

হায় ঈশ্বর! শান্তি দাও। দেবীর শুভ্র জীবনের পাশে একটু আশ্রয় দাও।

ওগো সূর্য! ওগো বাতাস তাকে বলে আয় যেন রক্তকরবীর মত সুন্দর থাকে, ঝরনার মত উচ্ছ্বল থাকে, সে যেন ভাল থাকে, ভাল থাকে এবং ভাল থাকে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংক রেজল্যুশন আইন আমানতকারীদের সুরক্ষা নাকি লুটেরাদের পুনর্বাসন?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৯

বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হলো ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতের নজিরবিহীন লুটপাট। আওয়ামী লীগের শাসনামলের দেড় দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের সাধারণ মানুষের... ...বাকিটুকু পড়ুন

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

×