তার লাগে এফেয়ার শুরু হইচে সানরাইজে কুচিংয়ের সময় থিকা, হ তার লগে ভাব মারার জন্যে কতইনা পড়চি সেইসময়। হ, এরপরে বুয়েটে চান্স পাইলাম আরকি, মাগার ডিপার্টমেন্ট মিলেনা, হে পাইল কেমিকেল আমি ইইই, বাপরে কইলাম আমিও কেমিকেল লমু, কিন্তু ঐ খবিস ব্যাটা এইহানেও আকামডা করলো। যাউকগা, আলাদা ডিপার্টমেন্ট হইলেও তার লগে যোগাযুগ হইতে সমস্যা নাই, বালের সেশনালডাই খালি বাগড়া দিত। হের লাইগা, সেকেন্ড ইয়ার পর্যন্ত হলে সিটও রাখচিলাম। পুরা বুয়েট লাইফ এমনি হল আর বাসা কইরাই পেরেমডা টিকাইয়া রাইখচিলাম।
পাশ করার পর ম্যালাদিন বেকার আচিলাম, চাকরি শ্যাষম্যাষ পাইচি একটা, হ্যায় অহনও পায়নাই, এমএস এ ভর্তি হইয়া গ্যাছে। খবিশ বাপে কইতেচে বিদেশে ট্রাই মারার জন্য্ে, কিন্তু গ্যালে পরে তো ম্যালা ইকুইশন সলভ করতে হইবো, মানে তারে লইয়া কী করমু, সে কী কুরবো, আরও ম্যালাকিচু। বেশিক্ষুণ ভাববার গ্যালে আমার মাথা হ্যাঙ করে। তাই কাইল রাইতে ডিসিশান লইচি আল্লাহর নাম লইয়া বিয়া আগে কইরা ফালাই, হেরপরে যা হয় দ্যাখা যাইবো্ আমার খবিশ বাপে ইদানীং আমার উপ্রে খবরদারি ইকটু কমাইচে, তয় প্রুবলেম অইল, আমার বড়বইনের অহনো বিয়া হয়নাই। হের লাইগা মনডা একটু খচখচ করতাচে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


