somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আহমেদকে আজ আরেকবার আন্তরিক স্যালুট দিয়েছি - (প্রসঙ্গ সিনেমা : শ্যামল ছায়া)

১৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গেরিলা নামের একটা মু্ভ্যি নিয়ে নাস্তিক আর কিছু আহাম্মকের লম্ফঝম্ফ দেখে ডাউনলোড করেছিলাম। দেখেছি। দেখে স্রেফ বমি আসছে। জঘন্য অবিশ্বাস্য মিথ্যাচার, কুৎসিত মানহীন মেকিং, যাত্রাপালার অভিনয়ের চেয়েও হাস্যকর দুর্বল অভিনয়! স্রেফ ঘৃণা ছড়ানোর জন্য মিথ্যা ফিকশন, ফুটপাথের বইয়ের গল্প আর নোংরা অভিনয়ে ভরপুর জিনিসটা বানানো হয়েছে।

এক ব্লগারের দেয়া পোষ্টের লিংক থেকে হুমায়ুন আহমেদের শ্যামল ছায়ার খোঁজ পেয়েছি দুতিনদিন আগে! ডাউনলোড দিয়ে রেখেছিলাম। আর খোজ নেইনি। আজ অফিসে এসে দেখি নেটের বিল না দেয়ায় কানেকশন পাওয়া যাচ্ছেনা। কি করি- আইডিএম চেকে কমপ্লিট মেসেজ দেখে শ্যামল ছায়া ওপেন করে বসলাম!

শ্যামল ছায়া নামের বইটা সম্ভবত পড়েছি। হুমায়ুন আহমেদের কোন বই পড়েছি আর কোনটা পড়িনি, তা খেয়াল থাকেনা। একই ধাঁচের! যদিও পড়ার সময় সবগুলোই ভিন্ন আর নতুন মনে হয়। আজ মূভ্যিটা দেখে আরেকবার আন্তরিক স্যালুট দিলাম হুমায়ুন আহমেদ কে ।

এত অসাধারণ! এত অসাধারণ গল্প আর নির্মান! এত পারফেক্ট লাইটিং ! পারফেক্ট অভিনেতা সিলেকশন আর পারফেক্ট অভিনয়! যুদ্ধকালীন আতঙ্ক- ভয়াবহতা- নির্মমতা এত নিখুতভাবে ফুটিয়ে তুলেছেন! এমন নির্মম সময়টাকে তুলে ধরতে গিয়ে এক ফোটা মিথ্যাচার বানোয়াট কিছু করতে হয়নি। করতে হয়নি ঘৃণা ছড়ানোর ব্যবসা।

যুদ্ধের কঠিন সময়ে একটা ছোট্ট নৌকার প্রেক্ষাপটের মধ্যে থেকেও যথেষ্ট পরিমান হিউমার রেখেছেন। হেসেছি ডায়ালগ শুনে, চোখ ভিজেছে বীরত্ব আর মানবিকতার সৌন্দর্য দেখে । বুক ভরে গেছে সাম্প্রদায়িকতার উর্ধে উঠে মানুষের মনুষ্যত্বকে যেভাবে মহত্ব দান করেছেন, তা দেখে। শেখ মুজিবের ভাষণের অংশ, দেশাত্ববোধক গানের অংশগুলো.. এমন মনের গভীরে আঘাত কমই করেছে অন্য সময়। প্রতিটা মুহুর্ত রুদ্ধশ্বাস নিয়ে অপেক্ষা করেছি , এই না যেন অঘটন ঘটে গেলো! নায়িকা মেয়েটাকে নিয়ে যেতে চাওয়া, রাজাকার কমান্ডারকে বস্তাবন্দী করে পানিতে ফেলে দেয়া, মাওলানাকে ধরে নিয়ে যাওয়া... শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন ফরিদীরা যখন পাকিস্তানিদের লঞ্চ ডুবিয়ে দিলো, শব্দ করে হাতে তালি দিলাম । আমি হিন্দী সিনেমাকে ঘৃণা করি। তার মধ্যেও কিভাবে যেন লাগান মুভ্যিটা দেখে ফেলছিলাম। শেষ বলে সেদিনের ছক্কাটা দেখেও এমন হাতেতালি দিয়েছিলাম সব ভুলে। আজ অনেকদিন পর আরেকবার।

মুক্তিযুদ্ধের কি চেতনা ছিলো, আমি জানতে চাইনা। এগুলো শ্রেফ রাজনৈতিক ভাওতাবাজী ছাড়া আর কিছুনা। বাংলাদেশ নামের ভুখন্ডে বাসকারী ১৬ কোটি মানুষ ৩ বেলা খাবার খাবে – একটা মানুষও না খেয়ে থাকবেনা , একটা মানুষও নির্যাতন নিপীড়নের শিকার হবেনা, জুলুমের শিকার হবেনা- অত্যাচারিত হবেনা – একটা মানুষ ও আরেকটা মানুষকে শত্রু ভাববে না- এমন নির্মল একটা সমাজ যদি একবার দেখে যেতে পারতাম! মুক্তিযুদ্ধের চেতনা কেন এমন হয় না ? অথবা কেন শুনিনা, এটাই মুক্তিযুদ্ধের চেতনা। স্বাধীন দেশের নাগরিকদের সকল মৌলিক মানবিক অধিকার নিয়ে নিরুপদ্রপ জীবন যাপন সব মানুষের। যেখানে ঘৃণা নেই, ভেদাভেদ নেই, জুলুম নেই!
২৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×