আমরা বন্ধুরা পড়ালেখা শেষ করে নিজে কিছু একটা করবো বলে ঠিক করি.।ভার্সিটির পড়াটা এবার শেষ এবার স্বপ্ন নিয়ে কাজ করবো।যা এ দেশের কৃষি ও কৃষকের জন্য আমাদের কাজ.গত ছয় মাসে আমদের business plan করেছি যা একটি agro based industry উপরে ...আমাদের business plan টা আপনাদের সাথে শেয়ার করতে চাই...।কয়েক পর্বে এখানে প্রকাশ করবো আপনাদের উদ্দেশ্য......।। আজকের প্রকাশ করবো রম পর্ব
“মানুষ ও মাটির জন্য”
......বুকে ধারণ করি মাটির সুবাস।
An effort of NAGgroup
Business plan
শুরুর কথার আগের কথা...
আমরা চেয়েছি একসাথে বড় হতে। আমাদের বড় হওয়াটা এখনো হয় নি। কিন্তু একই মাটির সুবাসে, গাছের ছায়ায়, দক্ষিণা বাতাসে এবং খাল ও বিলে জলের স্পর্শে আমরা বেড়ে উঠেছি একসাথে। একটা স্বপ্নকে সন্তানের মতো লালন-পালন করে আসছি। একসাথে বড় হবো আর সে-ই তৃষ্ণা থেকে এই চেষ্টা “NAG group” (process to progress) একটি প্রগতির প্রক্রিয়া।
সময়কে সাক্ষী রেখে আমরা বড় হবো বেয়াদপের মতো চোখ রাঙ্গিয়ে, সকল অচলায়তনকে ভেঙে দিয়ে।“মানুষ ও মাটির জন্যে” NAG group এর একটি অনন্য উদ্যোগ যা মা, মাটি ও মাতৃভূমির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।দেশের অগ্রযাত্রার মিছিলে আজ থেকে আমাদের সমবেত অংশগ্রহণ।
NAG group বিশ্বাস করে সুন্দর একটা সময়ের যা সমৃদ্ধ আগামীর প্রতিক।“মানুষ ও মাটির জন্যে” হবে একটি উৎপাদনমুখী সমাজ ও অর্থনীতির সিড়িঁ।
ফার্মঃ “মানুষ ও মাটির জন্যে”
......বুকে ধারণ করি মাটির সুবাস।
বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ। সম্ভাবনার একটি বড় খাত কৃষিখাত। বাংলাদেশের মাটি আমাদের জন্য আশীর্বাদ। এ দেশের মাটিতে যা লাগানো হয় তা-ই হয়। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এ দেশের মাটি অনেক উর্বর। সবচেয়ে মজার ব্যাপার হল অন্যান্য দেশের চেয়ে একই শ্রম ও সবকিছু দিয়ে আমাদের উৎপাদন তাদের থেকে দেড়গুন বেশী হয়। বাংলাদেশে খুরমা খেজুর মরুভুমি সৌদিআরবে যা হয় তা আজ বাংলাদেশে দেড়গুণ বেশী হয় এটা প্রমাণিত।(২০০৪ সালে ময়মনসিংহের ভালুকা উপজেলায় নাছির নগর ইউনিয়নে মোতালেব মিয়া চাষ করে প্রমাণ করেছে) হয়তো প্রশ্ন জাগবে তারপরও কেন আমরা এত পিছিয়ে আছি অন্যদের তুলনায়? সবচেয়ে দুঃখ জনক ব্যাপার হ্ল এদেশের কৃষিতে যতটুকু অর্জণ তা এসেছে অদক্ষ,অশিক্ষিত মানুষের হাত ধরে। শুধু অজ্ঞতার ফলে আজ এদেশের উৎপাদনের মাপকাঠিটা অনেক নীচে। এখানেই শেষ নয় একজন কৃষক যা উৎপাদন করে বিভিন্ন মধ্যস্বত্ত্বভোগীর কারণে কৃষক তার ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ তার রক্ত পানি করা ঘামের ফসলের কোন দাম-ই পাচ্ছে না। তাই তারা ব্যাপক উৎপাদনে আগ্রহ হারায়। শুধু বেচে থাকার জন্যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উৎপাদন করে, এর বেশী উৎপাদন করতে চায় না।
......এমন পরিস্থিতিতে আমরা একদল উদ্দ্যমী, উদ্দ্যোগী ও প্রশিক্ষিত এবং সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাস করে অনুভব করেছি ভবিষ্যতের কৃষি ও কৃষকের গুরুত্ব।
তাই এদেশ,এদেশের মাটি,এ দেশের কৃষি ও কৃষকের ভালবাসার ডাকে সাড়া দিয়ে হাত বাড়িয়েছি অপার সম্ভাবনার দিকে......
আমরা বিশ্বাস করি আমাদের এই ক্ষুদ্র উদ্দ্যোগ ও সফলতা ভবিষ্যতের কৃষি ও কৃষক কে পথ দেখাতে সক্ষম হবে...।
ধরণঃ মৎস চাষ ও কৃষিজাত ইন্ডাসট্রি ।
ভিশনঃ
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি ভিত্তিক ইন্ডাসট্রির আওতায় সামাজিক ব্যবসার মাধ্যমে একটি সফল ও লাভজনক ব্যবসায় প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা।
মিশনঃ
পতিত জমি ও অলস টাকা কে উৎপাদন খাতে বিনিয়োগ করে দেশ কে সম্মৃদ্ধি করণ।
প্লাবন ভূমিতে মাছ চাষের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করণ।
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণ।
কৃষকের উৎপাদিত পণে্য্যর সঠিক বাজার নিশ্চিত করণ।
কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার অসহায় নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা।
পাম ও খেজুর চাষ ও বাজারজাত করণের মাধ্যমে ভোজ্য তেল ও খেজুরের আমদানী কমিয়ে আনা।
কৃ্ষি কৃষিবিপ্লবের মাধ্যমে কৃষি খাত কে দেশের সর্বোচ্চ আয়ের খাতে প্রতিষ্ঠা করণ।
বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে গ্যাস উৎপাদন।
এলপি গ্যাসে রুপান্তর করে স্বল্প মূল্যে সিলিন্ডারের মাধ্যমে বাড়ি বাড়ি গ্রাহক পর্যায়ে সরবরাহ করা।
কম্পোস্ট সার উৎপাদন ও স্বল্প মূল্যে বাজারজাত করণের মাধ্যমে কৃষকদের সহায়তা করা।
বাকি অংশ ধারাবাহিক ভাবে বিভিন্ন পর্বে প্রকাশ করবো।।
আপনাদের যে কোনো পরামর্শ,সমালোচনা ও মন্তব্য দিয়ে আমাদের যে সহযোগিতা করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




