কুয়াল জন্মবৃত্তান্ত, অত:পর ... (রিপোস্ট)
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দক্ষিণ আশুরহাট গ্রামের ইউপি সদস্য (মেম্বার) জনাব শুকুর মোল্লার মুরগী চুরির অপরাধে তার পোষা কুকুর একটি শিয়ালকে তাড়া করে বছর দুই আগে। অধিকাংশ সময় কুকুরেরা শিয়াল ধরতে ব্যর্থ হলেও মেম্বার সাহেবের পুরুষ কুকুরটি সফলভাবে মুরগী চোর স্ত্রী শিয়ালটিকে ধরে ফেলে গভীর জঙ্গলে গিয়ে। মেম্বার সাহেবের কুকুর বলেই কি না জানা যায়নি তবে শিয়ালটিকে একলা জঙ্গলে পেয়ে কুকুরটির মনে কু-প্রবৃত্তি জেগে ওঠে। নিজের সম্ভ্রম রক্ষার সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে স্ত্রী শিয়ালটি ধর্ষিত হয়। এ ঘটনার বছরখানেক পরে জঙ্গলে প্রাকৃতিক কর্ম সারতে গিয়ে শুকুর মেম্বার দেখতে পায় একটি শিয়াল তার চারটি বাচ্চাকে দুধ পান করাচ্ছে, যার মধ্যে দুটির রঙ কালো। কৌতুহলবশত গম চুরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি কালো বাচ্চাদুটিকে চুরি করেন। তিনি তার কুকুরটিকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা বের করে ফেলেন। কুকুর এবং শিয়ালের সংকরে জন্ম হওয়া প্রাণীদুটির নাম 'কুয়াল' হবে বলে তিনি আবিষ্কার করেন। পরবর্তীতে কুয়ালদুটির একটি পালিয়ে গেলেও অপরটির পক্ষে পালানো সম্ভব হয়নি। তবে পালানো চেষ্টা মামলায় যাবজ্জীবন বিনাশ্রম কারাদন্ড হয়েছে। কুয়ালটি বর্তমানে ডুলাহাজারার বঙ্গবন্ধু কেন্দ্রীয় পশু জেলে সাজারত অবস্থায় আছে।
(কুয়ালটি বাস্তব, বাকি ঘটনা ও চরিত্র উর্বর মস্তিষ্কপ্রসূত কল্পনা। কোন ব্যক্তি অথবা কুয়ালের সাথে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র।)
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন