বিতর্কিত এই মতবাদটি সম্পর্কে সূচনাতেই বলে নিতে চাই, ইংরেজি 'সেক্যুলারিজম' শব্দের বাংলা অনুবাদ হলো ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষবাদীরা মানুষকে ধোঁকা দেয়ার জন্য অথবা না বুঝে বলে থাকেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আসলে বিষয়টি এর সম্পূর্ণ বিপরীত।
ধর্মনিরপেক্ষতা অর্থই হলো ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষতার একমাত্র অর্থ ধর্মহীনতা, কোনো ধর্মের অন্তর্গত না থাকা বা ধর্মদ্রোহীতা। ধর্মনিরপেক্ষতার এসব অর্থ ব্যতীত অন্য কোনো অর্থ বা সংজ্ঞা পৃথিবীর কোনো ডিকশনারীতে নেই। ধর্মীয় আচরণকে মানুষের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ রেখে সমাজ জীবনের প্রত্যেক স্তর থেকে ধর্মকে মুক্ত রাখতে হবে এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ধর্মকে পরিত্যাগ করাই এ মতবাদের লক্ষ্য। এ জন্যে এই মতবাদকে ‘ধর্মহীনতা’ বলাই অধিকতর যুক্তিযুক্ত।
কারণ, ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথাই হলো, রাষ্ট্র ও রাজনীতির সাথে ধর্ম সংযুক্ত থাকবে না, ধর্ম থাকবে ব্যক্তির একান্ত ব্যক্তিগত পরিমন্ডলে সীমাবদ্ধ। রাষ্ট্রের নীতিনির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় কোনোভাবেই ধর্মকে বিবেচনা করা যাবে না। মুসলিম বিশ্বে ধর্মনিরপেক্ষতা মানে ইসলাম মুক্ত শাসন, ইসলামকে ব্যক্তির জীবনে সীমাবদ্ধ রেখে রাষ্ট্র পরিচালনা করা। রাজনীতি, অর্থনীতি, তথা সকল কিছুকে ধর্মহীন তথা ইসলাম মুক্ত করা।
ধর্মনিরপেক্ষতা বিশ্ববাসীর জন্য এক মারাত্মক ক্ষতিকর মতবাদ যা প্রত্যেকে ধর্মের মানুষকে ধর্মীয় অনুশাসন মেনে চলার ব্যাপারে অনীহা সৃষ্টি করে। এই মতবাদের প্রচার ও প্রসারের অর্থই মানবতার অকল্যাণ এবং ইসলাম ও মুসলমানের ক্ষতি। ধর্মনিরপেক্ষতা মুসলিম ঐক্য এবং পারস্পরিক সম্পর্কই শুধু বিনষ্ট করে না, বরং প্রত্যেক ধর্মের মূলে কুঠারাঘাত হানে। এমনকি দেশের অস্তিত্ব ও স্বাধীনতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সুতরাং যে কোনো ধর্মাবলম্বীর পক্ষেই ধর্মনিরপেক্ষ হওয়া কোনোক্রমেই সম্ভব নয়।
আলোচিত ব্লগ
গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন
সম্পর্ক ও আত্মহত্যা

কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন
২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।