নাচোলে সার বিতরণ নিয়ে কৃষকদের ঘেরাও ভাংচুর অগ্নিসংযোগ
০৫ ই জুলাই, ২০০৭ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারের দাবিতে নাচোল উপজেলা চত্বরের কয়েকটি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার সার বিতরণকে কেন্দ্র করে মারমুখী কৃষকের হামলায় নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএনও মুঞ্জুর মুর্শেদ, উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ, উপসহকারী কৃষি অফিসার সাইদুর রহমান ও সার মনিটরিং অফিসার আসাদুজ্জামান গুরুতর আহত হন। আহত টিএনও এবং অন্যজনকে নাচোল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সার বিতরণের ি প প্রদানকে কেন্দ্র করে ইউএনও উপসহকারী কৃষি অফিসার সাইদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমতাবস্থায় হাজার হাজার কৃষক উপজেলা চত্বরের কয়েকটি অফিসের গ্রীল ভেঙ্গে ইউএনও অফিস, এলজিডি অফিস, উপজেলা কৃষি অফিস ব্যাপক ভাংচুরসহ অফিসের বিভিন্ন ধরনের কাগজপত্র ও জিনিসপত্র তছনছ করে। বিভিন্ন অফিসের ফার্নিচার ও কাগজপত্র রাস্তার উপর নিয়ে অগ্নিসংযোগ করে। উচ্ছৃঙ্খল কৃষকেরা এক পর্যায়ে ইউএনও অফিসের টেলিফোন সেটটিকেও ভেঙ্গে দেয়। সংবাদ পেয়ে দ্রুত র্যাব, যৌথ বাহিনী ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা করে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ শাহাদৎ হোসেন, পুলিশ সুপার মোঃ মুখলেসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে পৌঁছেন। জেলা প্রশাসক মোঃ শাহাদৎ হোসেন কৃষকদের সাথে আলোচনার পর পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ করার আশ্বাস দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন