ব্যাঙ এর ঠ্যাং এর ফ্রাই শুইনা ঘ্যাঙর ঘ্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ
কইরা উইঠেন না । বহুত নাইস জিলিস । একবার খাইলে ঠোঁট মুছবেন । যার গান টানের চর্চা করেন তাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় ।
মাল-মশলা
>৪ হালি ব্যাঙের ঠ্যাং
>১ কাপ টক দই
>১ কাপ ময়দা
> আধা চামুচ লবন
>কিছু তেল বা বাটারঅয়েল (ফ্রাই করার লাইগা)
>কিছু লেটুস পাতা
>২ টা লেবু (৪ টুকরা করা)
তরিকা:
প্রথমেই ঠ্যাং গুলি ২ টুকরা করেন । তাজা ঠ্যাং হইলে ফুটন্ত পানিতে ফেইলা ৩ মিনিট সিদ্ধ করেন (৩ ভাগ পানির সাথে ১ ভাগ লেবুর রস) । তারপরে তুইলা শুকায়া ফেইলা টক দইতে ১ ঘন্টা চুবায়া রাখেন ।
একখান গামলায় ময়দার সাথে লবন মিশায়া ঠ্যাং গুলি ফেলেন । ভাল কইরা নাইড়া চাইড়া দেন যাতে ময়দা ভাল ভাবে মিশ খায় । তারপর তেল এমুনভাবে গরম করেন যাতে ধোঁয়া না বাইরায় । কয়েকটা কইরা ময়দা মাখানো ঠ্যাং ছাইড়া দেন যতক্ষন না সোনালী রঙ নেয় (২-৩ মিনিট লাগবো)। তারপর সেগুলিরে টিস্যুর্উপর রাখেন যাতে তেল টাইনা নেয় ।
লেটুস আর লেবুর লগে সার্ভ করবেন । সাইড ডিশের লগেও দিতে
পারেন ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
)



