একদা কতিপয় ভেক, একটি শান্ত পুষ্করিণীতে শান্তিপুর্ণ ভাবে সন্তরণ করিতেছিল । হেনকালে, তথায় কতিপয় দুষ্ট বালকের আগমন ঘটিল । দুষ্ট বালকেরা ভেকেদের লক্ষ্য করিয়া লোষ্ট্র (ইটা) নিক্ষেপ করিতে লাগিল ।
লোষ্ট্রের আঘাতে কতিপয় ভেকের সলিল সমাধি ঘটিল আর কতেক ভেক ডুবসাঁতার মারিয়া পগাড় পার হইতে প্রচেষ্টা লইল । কিন্তু বহুদিন শান্তিতে থাকিয়া উহাদের ভুঁড়িতে মেদ জমিয়া গিয়াছিল তাই উহাদের হাঁসফাঁস অবস্থা উপনিত হইল ।
হেনকালে জনৈক জ্ঞানী ও প্রবীণ ভেক বালকদিগকে সম্বোধন কইরা বলিলো, 'বালকগন! বিনা উস্কানিতে শান্তিকামী ভেকেদের উপর ইটা মারিবার হেতু কী?'
বালকদের মাতব্বর কহিল, 'আমরা আমাদের হাতের টিপ ঠিক রাখিতেছি । গবেষনণাগারে আমরা তোমাদের ব্যাবচ্ছেদ করি, তোমাদের ঠ্যাং ফরাসী রেস্তোরায় ভাজিয়া খাই । তোমাদের ইটা মারা, ইহা আমাদের নিকট ক্রীড়া বিশেষ ।'
প্রবীণ ভেক কহিলো. 'বালকেরা, যাহা তোমাদের নিকট ক্রীড়াবিশেষ, উহা আমাদের মৃত্যুর কারন বিশেষ ।
হইতে পারে তোমরা পরজন্মে ব্রয়লার মুর্গি হইবে আর আমরা হইবো পোল্ট্রির খামারী? হইতে পারে আমাদের বার্ষিক ডিনারে আমরা তোমাদের যকৃত ইস্পাতে শিকে গাঁথিয়া কয়লা আগুনে ঝলসাইয়া বিট লবন মাখাইয়া ভক্ষন করিবো? অতএব অহংকারী হইও না, সময় থাকিতে সাধু সাবধান!'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

