somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্দারজী ৫০

১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ঘাটের পানি খাওনের পরে সর্দারজী ভোলা সিং আইছে ঢালকা নগরে । সে যে একটা হাবাগোবা-বলদ সেই ব্যাপারে নিজের মনে আর কোনো ডাউট নাই তার ।

ঢালকানগরে আইসাই সে শুনলো এইখানে স্বনামধন্য সাধক ঢালীবাবা বাস করেন । ঢালীবাবা, তাঁর অন্তরদৃষ্টির জন্য বিখ্যাত । ভোলা ভাবে যাই, খানিকটা ভিতরের নজর হাসিল কইরা আসি ।

গেলো ভোলা, ঢালীবাবার আস্তানায় । ভিতর থিকা বলা হইলো বাবা বাইরের মাঠে আছেন । বাবাজী একটা বাঁশের উপর বইসা আছেন, তাঁর কান্ধের কাছে একটা কাউয়া ঘোরাফিরা করতেছে, পায়ের নীচে একটা বান্দর । ভিজিটর দেইখা বাবাজী সুরুত কইরা বাঁশের আগা থিকা নাইমা আসলেন ।

'স্বামী ঢালানন্দ, আপনার সেবায় নিয়োজিত হে ব্যোম ভোলানাথ!'

ভোলা সোজা ডাইভ দিছে বাবাজীর শ্রীচরণযুগলে । বাবাজী তার নাম জানেন, এতো বড় অলৌকিকত্ব সে আশা করে নাই ।

'বাবাজী আমি দিব্য দৃষ্টি হাসিল করতে আপনের এইখানে আইলাম । আশা করি নিরাশ করবেন না ।'

''দিব্য-দৃষ্টি? সেইটা খায় না মাথা মাখে?'

'চউখে দেয় । দিলেই দুনিয়ার সব গিট্টু যায় খুইলা । জেমস বন্ডের এরম একটা চশমা আছিলো । চউখে দিলে মহিলাদের আন্ডারগার্মেন্ট দেখা যাইতো ।'

'ও এই জিনিস! শোন বাপ ভোলা, তোর মনের ভিতরেই তো বহুত প্যাঁচ..এগুলা আগে কাটন দরকার । আমি এখন এফ টিভি দেখুম । তুই এখন বাঁশের আগায়..না, বাঁশের আগায় উঠিস না, বান্দরটা তোরে খামচি দিবো । তুই জাস্ট এই খানে..শুন্যে দুই হাত তুইলা খাড়ায়া থাক । আমি আধঘন্টার মধ্যেই আইতাছি ।'

ভোলা তো আলাভোলার মতন খাড়ায়া আছে । ভাদ্র মাসের দুপুর, রোদে ব্রম্মতালু জ্বইলা যাইতেছে । বাঁশের আগায় বান্দর আর কাউয়া ক্যাঁওম্যাও করতেছে । মাঝে মাঝে বান্দরটা কলার খোসা ফিক্যা মারতেছে ভোলার দিকে । মাথার উপর কাউয়াও চক্কর দিলো কয়বার । একটু পরে নামলো বৃষ্টি ।

আধ্ঘন্টা পার হইয়া গেল কিন্তু বাবাজীর দেখা নাই । পঁয়তাল্লিশ মিনিট..তবু নাই..শেষ একঘন্টা পরে ভোলা হাত নামায়া ঢুকলো বাবার আখড়ায় । বাবা তো মেঝেতে শীতল পাটি পাইতা ভোঁস ভোঁস শব্দে নিদ্রা যাইতেছেন ।

'বাবা! এই সব কী মশকরা?'

ভোলার ত্রাহি চিৎকারে বাবার ঘুম ভাংলো । উইঠা বিরাট একটা হাই তুইলা তুড়ি মাইরা বললেন ।

'কয় ডিগ্রি দিব্য দৃষ্টি হাসিল হইলো রে ভোলা?'

'কিচ্ছু হয় নাই । রোদে পুইড়া গেছি, বৃষ্টিতে ভিজছি । এমন কী আপনের বান্দর কলার চোকলা ফেলছে, আর কাউয়া মাথার উপর চুনকাম করছে !'

'আর নিজেরে তোর কী মনে হইছে?'

'একেবারে টোটাল বুকাচুদা-হাবাগোবা-বলদ ।'

'পেরথম দিনেই তোর যথেষ্ট বোধশক্তি বাড়ছেরে ভোলা ! অনেকে সারাজীবন আমার কাছে থাইকাও এতোটা শেখে না । ভাবিস না, কাউয়া নিতাই তোরে পেরসাদ দিছে । তোর নজর খুলবোই খুলবো!!!"
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩০
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×