আমার প্রিয় পোস্ট

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

কুট্টি ভাই ১৪

১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:৪০

শেয়ারঃ
0 0 0

"আজকের হুংকার" কাগজ থিকা কুট্টি ভাই আর বয়রা কালুরে পাঠানো হইছে লিখক হওনের প্রশিক্ষণ নেওনের লাইগা । সেইখানে তারা, দাঁড়ি, কমা , সেমি কোলন আর উল্টা কমার তাৎপর্য শিখছে ।

শিখছে কাব্যিক ঢং, নান্দনিক ভড়ং ও শৈল্পিক বাস্প প্রকাশের সাতাইশ রকমের তরিকা । তারপরে ফাইনাল টেস্ট আইছে ।

কোর্স টিচারের দয়ার শরীর, ঘটে খুবই শানানো একখান বেরেন । হে বুঝছে এই সব বিবাগীর পুতগো সহজ কুনো কিছূ দিতে হইবো নাইলে প্রবলেম । তাই কী সে ইয়াজুদ্দিন নাগরীর লগে পরামর্শ কইরা একখান কন্টেস্ট ডাকছে ।

এই প্রতিযোগিতা সবার জন্যই উন্মুক্ত । দুনিয়ার সবচেয়ে পিচ্চি উপন্যাস লিখতে হইবো প্রতিযোগীদের-আর কিছু না!

কুট্টি ভাই প্রায় চল্লিশ মিনিট কানের ফুটায় কলম দিয়া খুঁচানোর পরে আসল আইডিয়া পাইছে! খুব সাবধানে আস্তে আস্তে লিখছে,

" অনেক আশা, অনেক খোয়াব আছে মনে মনে, লেকিন সবার আগে একটা চিরস্থায়ী সহযাত্রী চাই (যারে নিয়া সেন্ট মার্টিন বা জুরাইন যাওন যায়) । ক্যাহনেকো আপনে সাথ এক দু বাত!"

আজিব কান্ড! কুট্টি ভাই রানার্স আপ হইয়া গেছে এই কয় লাইনের জন্য! আর চ্যাম্পিয়ন কেডায় হইছে?

বয়রা কালু! আবার জিগায়!

কালু লিখছিল, 'আমি উকিল, আমি ঘরেই থাকি, কিন্তু কুকিল ডাকে বাইরে! পোঁয়াই!! তাই আমি জিগাই হোয়াই ?!?'

(কালু অবশ্য উকিল না, মোক্তারের নাতি । কিন্তু এইডারে কয় পোয়েটিক লাইসেন্স!)

 

প্রকাশ করা হয়েছে: কুট্টি ভাই!  বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:২৩
অচেনা বাঙালি বলেছেন: এখনতো ঢুলির প্রয়োজন ফুরাইছে
৪. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:২৬
উদাসী স্বপ্ন বলেছেন: লিস্টিও নাই, প্রতিযোগীতাও নাই, তাও তালে আছে ঢালী ভাই!৫ খান মোগলাই এর অর্ডার দিলাম!
৭. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১০:০১
মুকুল বলেছেন: মহান ঢালী! কৈ লুকালেন? আপনারে মিস করি।
৮. ৩০ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৫৯
রাশেদ বলেছেন: মহান ঢালী! কই গেলেন!

 

মোট সময় লেগেছে ০.৯০২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ