আমার প্রিয় পোস্ট

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

অট্টগোল

১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:১৬

শেয়ারঃ
0 0 0

অট্টহাসি হাসেন
যখন অটল চট্টোপাধ্যায়
কাছের দূরের গাছে
তখন পাখিরা সব টাল খায় ।

চিন্তাহরণ চৌকিদার
কেউ জানে না বৌ কী তার,
চিন্তাভাবনা না করেই
গিয়েছিল শুনতে, অটলবাবুর অট্ট
হাস্য শুনে চমকে পিলে, তুলল পটল হঠাত ও!

তখন এলো দারোগা,
কাঁপছিলো ভাই তারো গা,
কিন্তু তিনি কর্ণে আগেই তুলো ঠেসে যথেষ্ট
হাসির শব্দ আসছে কিনা করেছিলেন সে টেস্টও ।

অটলবাবু এখন জেলে আছেন,
শোনা যায় তিনি এখন
প্রায়ই একা একাই
মুচকি হাসির চাষ করেন ।


(ডিসক্লেইমার: এইটা মহান ঢালী!র রচনা না । মনে আইলো তাই লিখলাম । কবির নামও ভুইলা গেছি )

 

সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:২৭
ঢালী! বলেছেন: ডিসক্লেইমার: এইটা মহান ঢালী!র রচনা না । মনে আইলো তাই লিখলাম । কবির নামও ভুইলা গেছি
৫. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩০
ঢালী! বলেছেন: দয়া কইরা কেউ ঢালী!রে ক্রেডিট দিবেন না! মহান ঢালী! নিমিত্ত মাত্র
৬. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩১
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: মহান ঢালী! আমার প্রস্তাবটা পাইছেনতো?
৮. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩২
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: আপনি কিন্তু কোনো উত্তর দেন নাই।
৯. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩৩
ঢালী! বলেছেন: তুমার লাস্ট পুস্ট দেখো স্বপন
১০. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩৩
`হাসান বলেছেন: স্বপন, তু তো গ্যায়া
১১. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩৬
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: সুকুমার রায়ের বইলা মনে হইতাছে। ভুল হইলে দোষ দিয়েন না। মাফ কইরা দিয়েন।
১২. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩৭
পজিটিভ বলেছেন: যাউকগা, ৫ দাগানো হইবে, সটান হইয়া দাড়াও। (ঢিসুম-সরি গুলি নাই)
১৩. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৬
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: ধন্যবাদ, মহান ঢালী! দোস্তি
১৪. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:২১
ছায়ার আলো বলেছেন: "অট্টহাসি হাসেন
যখন অটল চট্টোপাধ্যায়
কাছের দূরের গাছে
তখন পাখিরা সব টাল খায়"
মজা পাইলাম

 

মোট সময় লেগেছে ০.৯৩৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ