মিথিলাকে মনে পড়ে?
০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৫
এক বছর আগে সিলেটের এই অষ্টাদশী তালুকদার বংশীয় কিশোরী, তার হৃদয়হীণ, পাষন্ড প্রেমিকের (মিথিলার 'জান') খপ্পরে পড়ে 'ক্যান্সার, ডাইলাইসিস ও নিউইয়র্ক শহরের রহস্যজনক তুষারপাত' এই তিন রকম জটিলতায় মৃত্যুবরণ করে ।
তারপরে ব্লগে সে কি শোকের ঢল! কতো শোকবার্তা এলো দুনিয়ার চারদিক থেকে, কতো মর্সিয়া আর পেটমোচড়ানো পদ্য লিখলো অ্যামেচার পদ্যকাররা! আহা!
তবে কতিপয় কঠিন-প্রাণ সিনিক সেই শোকের ঢলে কিছু হৃদয়হীণ প্রশ্ন করতে শুরু করলো । যাতে আস্তে আস্তে খুলে যেতে লাগলো রহস্যের জট!
তারপরে মা. হা. রুবেলের মুখোশ খোলার পরে সে কি গালাগালি! সে কি কাইজ্যা আর খিস্তি খেউড়! এই ধুম্রজাল সৃষ্টি ও ছড়ানোর জন্য কাদের হাত আছে?!? বিচারসভা বসে গিয়েছিল একেবারে!
প্রিয় ভাই ও বোনেরা, প্রেমে পড়লে সাবধানে পড়বেন। মরদগণ! আপনার বায়বীয় পুতুলের প্রেমে পতিত হলে তার মুল্য শোধ করতে প্রস্তুত থাকবেন!
আর মহিলাগণ! রুবেলের মতন প্রেমিকের জালে পা দিলে তারা আপনাকে 'ক্যান্সার-ডাইলাইসিস ও তুষারপাতের' ফাঁদে ফেলে দেবে!
অতএব সাধু ও সাধ্বীগণ হুঁশিয়ার!
মিথিলা, তুমি কয়েক ঘন্টার জন্য হলেও মনে করিয়ে দিয়েছিলে আমরা মানুষ, অতি-বিশ্বাস-প্রবণ মানুষ, তবে আমরা অন্যের দুঃখে দুঃখে দুঃখিত হই । ভার্চুয়াল রিয়েলিটি যে কি জিনিস তা তুমি মরে দেখিয়ে গেছ ।
আমরা ভালো নেই, তুমি ভালো আছো তো মিথিলা ?
[মিথিলা তালুকদারের ঐতিহাসিক ব্লগ (লাট্টু ব্লগ!) মহান ঢালী! সংরক্ষণ করেছেন । কারন তাঁর জানা ছিল যে এর এক বিশাল ঐতিহাসিক মুল্য আছে । সেটা ই স্নিপ্সে পাওয়া যাবে । বাংলাভাষার ভার্চুয়াল ইতিহাস মিথিলাকে বাদ দিলে অসম্পুর্ন থেকে যাবে ]
মহান ঢালী!র ব্লগ
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ঢালী! বলেছেন:
ঠিক কইরা দিতেছি...আমরা পুরান দিনের বল্গাররা এই ইতিহাস সংরক্ষণ না করলে ক্যামনে?
সাইফুর বলেছেন:
+
প্রচেত্য বলেছেন:
মিথিলা'র নাম শুনছি কিন্তু কি আসল কাহিনী ঠিক এখনও বুঝিনাই
অন্যরকম বলেছেন:
বহুদিন পর দেখলাম .... কি খবর? @ ঢালী
ঢালী! বলেছেন:
এইবার লিংক পাওন যায় কি না দেখেন তো?
সাইফুর বলেছেন:
ঢালিকে=ঢালীকে
ঢালী! বলেছেন:
@ আবু সালেহ, ইকটু বিজি আছি (আছিলাম)
ঢালী! বলেছেন:
হে হে @ সামী....কি সব গটনাই না গটছিলো!
আলী বলেছেন:
কেমন আছো? HAPPY NEW YEAR 2008
ঢালী! বলেছেন:
আরে আলী যে! শুভ নববর্ষ...
জয়িতা বলেছেন:
মিথিলা'র নাম শুনছি কিন্তু কি আসল কাহিনী ঠিক এখনও বুঝিনাই
ঢালী! বলেছেন:
ধুর! রুবেলের ব্লগটাও সেভ করা দরকার ছিলো!

মহান ঢালীকে ধন্যবাদ.......
জয়িতা বলেছেন:
ডাউনলোড করছি...কিন্তু পড়তে পড়তে ঘুম ধরছে......অফিসে বইসা হাই দিতাছি...বিরাট সিনেমা....পরে বাকিটুক পড়মুনে।

উদাসী স্বপ্ন বলেছেন:
আমি এরে নিজ চোখে স্বপ্নে দেখছি, লাল শাড়ী পইরা আমারে পিছন দিয়া ডাকতাছে আর তার ফুন নম্বর দিতাছে।যাই হোউক, ঢালী, থার্টি ফাস্টে কি করলা? মেলা দিন পর দেখলাম!ঈদ কই করলা?
সাইফুর বলেছেন:
পিয়াল ভাই..আগে বাড়েন..........
আজকে জানের হাত ধরে অন্ধকারে বসেছিলাম। পারকরলাম স্বপ্নের মত সময়। এইটাইপের লেখা প্রথম প্রথম পাওয়া যাইত।
সাইফুর বলেছেন:
জটিল তো.......!!১
সাইফুর বলেছেন:
জটিল তো.......!!!
অদ্ভুত ভালবাসা বলেছেন:
তুমারে বহুদিন দেহি না ঢালী! ;(
অদ্ভুত ভালবাসা বলেছেন:
তুমারে বহুদিন দেহি না ঢালী! ;(
অক্ষর বলেছেন:
আলী ভাই মিথিলারে নিয়া এক খান পোস্ট দিছেন, দেইখা জান
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















আপনের লিংক কাম করেনা....
Cannot find server...