তুমি বিমোহিত করেছ আমায় আদিম প্রেমে
পরগাছা আমি আঁকড়ে ধরেছি
তোমার হৃদয়-লতায় পাতায়!
আজন্ম পান করবো ভালোবাসার সুধা......
ভালোবাসা, তুমি আমায় দিয়েছো ডানা
হৃদয়াকাশে আজ মোরা দিগন্ত ছোঁব...
এখন বাতাসের শীষে ভেসে বেড়ায় আমার গান;
আমার নিষ্পাপ হৃদয়ে আজ
দখিনা ফাগুনের সমীরন!
ভালোবাসা, তোমার প্রতিটি নিঃশ্বাস
আমার রক্তের অনু-কনিকায় তোলে
আবেগ, উচ্ছাস!
আর যখন তুমি আসো আমার বাহুডোরে
তোমার তন্বীর সোঁদা গন্ধ পাগল করে আমায়,
তুমি কেমন করে দূরে সরে রও?
আমি পরগাছা, তুমি জীবন
তাই আঁকড়ে ধরেছি তোমায়,
তোমার হৃদয়-লতায় পাতায়;
একটাই সাধ আমার
আজন্ম করবো সুধা পান
তোমার ভালোবাসার......
তবুও কি মিটবে আমার পিয়াসী হৃদয়ের তৃষা?
অগাষ্ট ১০, ২০০৮
রাত ৮-১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


