আমি কবি নই
তবুও তোমাকে নিয়ে লিখতে বসেছি কবিতা!
উপমাহীন জীবন, নিত্য হাহাকার!
আমার কি সাধ্যি তোমাকে নিয়ে কবিতা লেখার?
গতকাল শেষ বিকেলের রোদ মেখে যখন ফিরছিলাম
তুমি হঠাৎ করে বললে তোমায় নিয়ে কিছু লিখতে...
তুমি নাকি আমার সাথেও নীল রঙা বৃষ্টিতে ভিজবে!
নির্বাক আমি, হতবাক আমি
তোমায় সঙ্গী করে নিলাম কিছু না ভেবেই......
এ আমার নিত্য রাতের নোনা স্বপ্ন নয়তো?
নোনা স্বপ্নে আমিই কেবল একাকীত্বের সাথে সঙ্গী ছিলাম এতদিন
কিন্তূ আজ রাতে আমি সেই স্বপ্ন দেখিনি......
আজ দেখেছি তোমার ভালোবাসার প্লাবনে
ভেসে গেছে আমার মন খারাপ করা মেঘগুলো;
বৃষ্টির পর ঝকঝকে আকাশ দেখতে কার না ভালো লাগে বলো?
শুধু একটা কবিতাই চেয়েছো তুমি
এই ভালোবাসার প্রতিদানে...
তাই অনভ্যস্ত হাতে আজ ভাঙ্গা কলমখানি তুলে নিয়েছি!
দোয়াতে দেখি কালি নেই......
তাই তোমার সবুজ ভালোবাসার খানিকটা ঢেলে দিলাম তাতে
আজ সবুজ রঙে রঞ্জিত হবে আমার নির্বাসিত ডায়রি!
পিছনের অগুনিত শ্রাবণ
আমায় প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকতো
আমার গল্প শোনার জন্য...
আমি উপহার দিয়েছি তাকে আমার দুঃখের সাতকাহন!
শ্রাবণ ফেরায়নি আমায়...
হৃদয়ের ষড়ঋতু প্রতিস্থাপিত করে সঙ্গী হয়েছে আমার।
কবি ও কবিতার মিলন আর হয়নি কখনও।
তাই জেনো, আমি কবি নই
আমার কি সাধ্যি তোমাকে নিয়ে কবিতা লেখার?
কেন যে আমায় দোষী কর?
আমি কবি নই
তবুও নতুন দিনের নতুন সুর্য দেখে
আমারও কবি হতে ইচ্ছে হলো
ইচ্ছে হলো তোমাকে নিয়ে কিছু লেখার!
আমার হাতটা একটু ধরবে......?
জুলাই ১৬, ২০০৮
সন্ধ্যা ৫-৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


