যখন চোখে চোখ রেখে হারিয়েছিলাম দু’জনে
জীবনের মানে পেয়েছিলাম ভালোবাসায়,
অপেক্ষায়...
আমার হিয়ার মাঝে তার পড়েছিলো ছায়া
যেন অন্ধকার সুড়ঙ্গের মাঝে হঠাৎ পেলাম আলোর দেখা
অচেনা আশায়...
জোছনাকে কেন জানি অনেক সুন্দরী মনে হলো
তোমার স্নিগ্ধতায়...
হৃদয়ের প্রতিটি প্রতিধ্বণি গুনতে শুরু করলাম
তুমি আসবে বলে তাই!
হৃদয় রাজ্যে সম্রাজ্ঞী হলো সে
যেন পৃথিবীর সকল স্তুতি উপেক্ষা করে
উদ্ধার করেছে তার রাজা,
মুক্তির আকুলতায়...
অনন্ত ভালোবাসার বন্দনায়!
সঙ্গী হলো আমার সে
ভালোবাসার অন্তবিহীন পথে...
দিন ফুরিয়ে হলো রাত;
তার চোখের তারায় আবার হারালাম,
তার তৃষ্ণার্ত অধরে একে দিলাম উষ্ণ চুম্বন
প্রেমলীলায় মাতলাম দু’জন...
তার কোমরের নক্ষত্রপুঞ্জ আকড়ে ধরলাম
আমার বাহুডোরে...
মুহুর্মুহু ভালোবাসায় কাঁপতে লাগলো তার তন্বী দেহ,
প্রতিটি অনু-পরমানুতে ছড়িয়ে পড়লো উন্মত্ত স্পর্শ,
স্বর্গীয় অনুভবের শেষ সীমানায়...
ক্লান্তির আনন্দে আপ্লুত দুটি হৃদয়
ছড়িয়ে দিলো ভালোবাসা আকাশের তারায় তারায়!
সেই রাতের পর খুঁজে পেলাম ভালোবাসার সত্যতা
আমার হিয়ার মাঝে...
সেপ্টেম্বর ০৯, ২০০৮
রাত ১১-০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

