বাংলাদেশে ব্লগারের চেয়ে নাকি ব্লগ বেশি

। কথাটা মনে হচ্ছে খুবই সত্যি । গুগোল নিজেও ত্যাক্ত বিরক্ত বাংলা ব্লগের হিসেব রাখতে রাখতে

। সে যাই হোক ব্লগ বেশি তাই ব্লগে ব্লগে ক্যাচালও বেশি । শুরুতে ছিল লীগ-দল ক্যাচাল এটাকে বলে রাজনৈতিক ক্যাচাল । এরপর আইল কর্পোরেট ক্যাচাল , আলু-কন্ঠের মধ্যে(খিকজ্জ

) । নতুন যমানার নতুন ক্যাচাল ব্লগীয় ক্যাচাল


। খুব হাসি পায় যখন শুনি ব্লগ নাকি কমিউনিটি । এই কমিউনিটি দূরত্ব আরও বাড়াইতাছে । সুযোগে জিপি এড মারে দূরত্ব যতই হোক কাছে থাকুন(মানে জিপি নেট দিয়া ক্যাচাল করুন

) ।
১৯ ডিসেম্বর সামু বাংলা ব্লগ দিবস পালন করে । এইটা অনেকেরই সহ্য হয় না

। তাই নিজেরা ব্লগ খুইলা নিজেরা আরেকটা ব্লগ দিবস চালু করে । মাক্ষি একটা যুক্তি খাঁড়া করছে ভাষার মাসেই হবে বাংলা ব্লগ দিবস । তাই ১ ফেব্রুয়ারী ফাইনাল । পাউন্ড আছে তাই মিলনায়তন ভাড়া কইরা ব্লগ ডে পালন করে । আহারে আমার তো মনে হয় এগোরে খুবই কষ্ট লাগে যখন বলা হয় সামু বাংলাদেশের প্রথম ব্লগ । সেই দিন আআর দূরে নাই যেদিন সামুকে ওই ব্লগ উকিল নোটিশ পাঠাবে ,
ওহে সামু তুমি কেমনে প্রথম ব্লগ , তোমার জন্মসনদ দেখি 
টেকা আছে ব্লগ দিবস করমু তোর কি । হ করতে থাক । তগো অনুষ্ঠানে খাইতে পারলেই হল


। আমি যাচ্ছি তেনাগো ব্লগ ডে তে । খিকজ্জ


আমার নিজেরও একটা
ব্যাক্তিগত ব্লগ আছে । তাই ভাবলাম নিজেও ব্লগ ডে করি

। আর তাই
দুই ব্লগে ক্যাচালের মধ্যে খাড়াইয়া আমি বছরের তৃতীয় বাংলা ব্লগ দিবস ঘোষণা করলাম । আগামী এপ্রিল মাসের চার তারিখে আমার অত্যন্ত প্রিয় একজন/জনার
জন্মদিন । সেই দিনই হবে ব্লগ ডে 
আপনারা আমন্ত্রিত । কোন মিলনায়তন না । মাঠে বসে বাদাম খাওয়ার সাথে সাথে আলাপ আলোচনা এবং জোকস(১৮+ ও আছে

) এর মাধ্যমে বাংলা ব্লগ ডে পালন করব ।
পোস্ট পড়ে চুলকানি উঠলে মলম ব্যবহার করুন