somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেটের ট্র্যাজিক হিরো মোহাম্মদ আশরাফুল । ইতিহাস যাকে মনে রাখবে

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





২০০১ সালের ৬ সেপ্টেম্বর কলম্বোতে খেলতে নামল ১৬ বছরের ছোটখাট গড়নের এক বালক । যার খেলার কথা গলির ক্রিকেট সেই কিনা সোজা টেস্ট ম্যাচে !!! দর্শক, লংকান দলের খেলোয়াড় আম্পায়ার সবাই অবাক । সবাই হয়ত কিছুটা তাচ্ছিল্যই করেছিল । জীবনের প্রথম টেস্ট ইনিংসে কিছুই করতে পারেনি সে । স্কোর ছিল মাত্র ২৬ । তবে দ্বিতীয় ইনিংসে বিশ্বসেরা বোলার মুরালি আর ভাসদের পিটিয়ে ছেলেটা করল ১১৪ রান । ক্রিকেটের রেকর্ডবুক নতুন করে কাঁটাছেড়া করে লেখা হল ছেলেটির নাম । সর্বকালের সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল । এবং সেটাই ছিল তার অভিষেক টেস্ট



২০০১ সালে অভিষেক টেস্টে সবচেয়ে কমবয়সে টেস্ট সেঞ্চুরীর বিশ্বরেকর্ড গড়েন আশরাফুল

২০০৪ সাল । চট্টগ্রামে ভারতের বিপক্ষে কুম্বলে, পাঠানদের বেধড়ক পিটিয়ে ছেলেটা করল অপরাজিত ১৫৮ । এগিয়ে এসে অভিনন্দন জানালের সেই ছেলেটির প্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার । ইরফান পাঠানের সাথে যৌথভাবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল ছেলেটি । ছেলেটির নাম মোহাম্মদ আশরাফুল



ভারতের বিপক্ষে অপরাজিত ১৫৮ রানের পথে সেঞ্চুরীর পর আশরাফুল

২০০৫ সালের ১৮ জুন । ন্যাটওয়েস্ট ট্রফিতে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের এক বিস্ময়বালক খেলল ১০১ বলে ১০০ রানের ইনিংস । প্রথমবারের মত অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ । পৃথিবী অবাক তাকিয়ে দিল কিভাবে এক বিস্ময় বালকের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া । সেই বিস্ময় বালকের নাম মোহাম্মদ আশরাফুল । আশরাফুলের সেই সেঞ্চুরিটি ছিল ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি বড় দলের বিপক্ষে প্রথম



বিশ্ব কাঁপানো সেঞ্চুরী । কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচজয়ী সেঞ্চুরীর পর আশরাফুল

২০০৭ বিশ্বকাপ টুর্নামেন্ট । দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী পেস আক্রমণ কে গুড়িয়ে দিল ছেলেটি খেল ৮৭ রানের এক বিস্ফোরক ইনিংস । প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ । ছেলেটির নাম মোহাম্মদ আশরাফুল



২০০৭ বিশ্বকাপে । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশরাফুলের স্কুপ

৮ মার্চ ২০১৩ । গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ছেলেটি খেলল ১৯০ রানের ইনিংস । প্রথমবারের মত শ্রীলংকার সাথে টেস্ট ড্র করল বাংলাদেশ । মুশফিক ২০০, নাসির ১০০ করলেও ড্রয়ের ভিতটা গড়ে দিয়েছিল এই ছেলেটিই । ছেলেটির নাম মোহাম্মদ আশরাফুল



গলে ১৯০ রান করার পথে সেঞ্চুরীর পর আশরাফুলের উল্লাস


এটি শুধু মোহাম্মদ আশরাফুলের উল্লেখযোগ্য কিছু ইনিংস । আশরাফুলের সাফল্য তো সেখানেই যেখানে একের পর এক ওয়ানডে ম্যাচ হারতে থাকা বাংলাদেশকে জয়ের ধারায় ফিরিয়ে এনেছিল সে । সেসময় আশরাফুল ছিল অটমেটিক চয়েজ । প্রত্যেকটি জয়েই বড় ভূমিকা থাকত তার । কখনো নায়ক কখনো বা পার্শ্বনায়ক

সেই আশরাফুলের আজ দুঃসময়, বড় দুঃসময় । ক্রিকেট জীবনের সবচেয়ে বড় অপরাধটি করে ফেলেছেন তিনি(প্রথম আলো) । এই অপরাধের শাস্তি ক্রিকেট জীবনের মৃত্যু ।

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্যাপ্টেন হ্যানসি ক্রোনিয়েও ম্যাচ ফিক্সার ছিলেন । নিষিদ্ধ হয়েছিলেন আজীবনের জন্য । তবুও ক্রিকেটপ্রেমী মানুষের কাছে তার প্রতি ভালবাসা এতটুকু কমেনি । ক্রোনিয়ে ছিলে ট্র্যাজিক হিরো । আমরা কি পারিনা আশরাফুল কে সেভাবে মনে রাখতে ?? প্লিজ
২৬টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×