somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে মুভিটা দেখে স্তব্ধ হয়ে বসে ছিলাম...REQUIEM FOR A DREAM.

১০ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যে মুভিটা দেখে স্তব্ধ হয়ে বসে ছিলাম...
REQUIEM FOR A DREAM.



এই মুভিটা নিয়ে কি লিখব কিছুই বুঝতে পারছি না!না,কোন মুভি রিভিউ না এটা!মুভি রিভিউ লেখার দুঃসাহস এখনো সঞ্চয় করে উঠতে পারিনি।মুভি রিভিউ লেখার মত অনেক নামী ব্লগার আছেন সামুতে।এটা শুধু মুভিটা নিয়ে আমার একান্ত কিছু অনুভূতির প্রকাশ।

স্টোরিলাইনঃ
যারা মুভিটি দেখেননি তাদের জন্য এই অংশটুকু এড়িয়ে যাবার অনুরোধ করছি।কারণ,স্টোরি জেনে গেলে মুভি দেখার আনন্দ ও আগ্রহ অনেকাংশে ফিকে হয়ে যায়।যাই হোক,এখন গল্পে আসি...


চারজন মানুষের জীবনে মাদকের ভয়াবহ প্রভাব নিয়ে এই মুভি।মুভির প্রথমেই দেখতে পাই এক সন্তান তার বৃদ্ধা মায়ের প্রিয় টিভি সেটটি বিক্রি করে নিজের নেশার সামগ্রী জোগাড় করে।তার সাথে এই নেশায় জড়িত হয়ে পড়ে তার এক বন্ধু এবং তার গার্লফ্রেন্ড।এভাবে নেশায় কাটতে থাকে তাদের সকাল,দুপুর,রাত...!দিনের পর দিন এভাবেই চলতে থাকে!তাদের সকল স্বপ্ন মাদককে ঘিরে।তারা স্বপ্ন দেখে যে মাদকের ব্যবসায় তারা প্রতিষ্ঠিত হবে...!তাদের সর্বস্ব নিয়ে তারা এই ব্যবসায় জড়িয়ে পরে।টাকা জোগাড় করার জন্য ছেলেটি নিজের গার্লফ্রেন্ডকে এক ধনবানের কাছে পাঠায়।ছেলেটির টাকার লালসায় মেয়েটি তার নিজের দেহ বিক্রি করতে বাধ্য হয়!এখানে শেষ হলে ভালই হত।কিন্তু নারকীয়তার এখানেই শেষ নয়...!


অন্যদিকে ছেলেটি আর তার বন্ধুর পরিনতিও কম ভয়াবহ নয়।ছেলেটির শরীরের একটি অঙ্গ মাদকের প্রভাবে পচে যায়।অপারেশনের আগে নিজের গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলার দৃশ্যটি...খুব করুণ!


অন্যদিকে তার বন্ধুর স্থান হয় কারাগারে অন্ধকার কক্ষে।যেখানে তার একাকীত্বের সঙ্গী তার মায়ের সাথে তার শৈশবের স্মৃতি।
ছেলেটির বৃদ্ধা মায়ের পরিণতি মনে হয় সবচেয়ে ভয়াবহ।একাকীত্ব যে কত বড় অভিশাপ,তার প্রমাণ এই বৃদ্ধা মা।এই নিঃসঙ্গ মা ভুল চিকিস্যায় মাদকের ভয়াবহ শিকারে পরিণত হয়!!যার পরিণতি মুভির অন্তিম মূহুর্তে চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে!!


আমার অনুভূতিঃ
ছেলেটির গার্লফ্রেন্ডের ভুমিকায় অভিনয় করেছেন Jennifer Connelly.আমার দেখা তার অভিনত প্রথম মুভি Blood Diamond.সেখানে তার অভিনয় দেখে ভালো লেগেছিল।আর,এই মুভিতে তার অভিনয় দেখে আমি মুগ্ধ!!
Jeniffer Connelly যখন তার দেহ বিকিয়ে দিতে বাধ্য হয় শুধুমাত্র তার বয়ফ্রেন্ডের টাকা আর মাদকের লালসা চরিতার্থ করার জন্য,তখন নিজেকে ধরে রাখা খুবই কষ্টকর।একদল যৌনকামনায় উন্মত্ত পশুদের মাঝে যখন নিজের দেহটাকে সে বিকিয়ে দেয়,তখন তার যন্ত্রনা থেকে নিজেকে আলাদা করতে পারিনি।পারিনি অশ্রু সংবরণ করতে...!!



কিছু তথ্যঃ
মুভির নামঃ REQUIEM FOR A DREAM(2000).
ডিরেক্টরঃ Darren Aronofsky
অভিনয়ঃ Marlon Wayans,Ellen Burstyn, Jared Leto and Jennifer Connelly.
imdb রেটিং: 8.5
আমার রেটিং: 9

টরেন্ট ডাউনলোড লিংক

মিডিয়াফায়ার লিঙ্ক: পার্ট-১ পার্ট-২ পার্ট-৩ পার্ট-৪
পাসওয়ার্ডঃ 300mbfilms.com


সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৩২
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×