somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়োরো রেইল

৩১ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রেনে ইওরোপ ভ্রমন আমার অনেকদিনের স্বপ্ন ছিল। মাঝে মাঝেই ম্যাপ নিয়ে বসতাম আর ভারচুয়াল ট্যুর করতাম।এসব নিছকই পাগলামী।
কেমন করে যেন আমার সে স্বপ্ন বাস্তবে ধরা দিল। অফিসের কাজ শেষে ১০ দিনের ছুটি পেলাম। সেনযেন ভিসা আর হাতে ইয়োরো রেইলের "গ্লোবাল পাস" , আমাকে আর ঠেকায় কে!

আমার আজকের লেখনী আমার ভ্রমন কাহিনী না। যারা ইওরোপ ঘুরতে যাবেন তাদের জন্য অল্প কিছু টিপস।

১, ইওরোপে তিন ধরনের ট্রেন আছে। হাইস্পিড, ইন্টার সিটি আর লোকাল। যেমন রোম-মিউনিক ভাড়া যথাক্রমে ১২০, ৮০ এবং ২০ ইওরো। মুল তফাত সময়ে।TGV, Thalys, Eurostar, Eurostar Italia, AVE হল নামকরা রেল। তবে ইটালীর ট্রেন গুলো একটু পুরানো মনে হ্য়।





২, পুরো ইওরোপ ঘুরতে চাইলে রেলে র পাস কেনা অনেক ইকনমিকাল। আমি প্রথম শ্রেনীর গ্লোবাল পাস কিনেছি ১৫ দনের জন্য ৫৫০ ইওরো দিয়ে। যেসব জা্যগায় গিয়েছি তাতে ন্যুনতম ২০০০ ইওরো লাগতো।

৩, তিন ধরনের পাস আছে।
ক। গ্লোবাল পাস - ২২ টা দেশ /১৫-৯০ দিনের জন্য- ৩৫০ ইওরো থেকে শুরু
খ। সিলেক্ট পাস - ৩-৫ টা দেশ /০৫-১৫ দিনের জন্য- ২২৫ ইওরো থেকে শুরু
গ । রিজিওনাল পাস- ২ টা দেশ /০৪-১০ দিনের জন্য- ১২৫ ইওরো থেকে শুরু

৪, যে কোন স্টেশনে গিয়ে রেলপাসটি স্ট্যাম্প লাগিয়ে এক্টিভেট করতে হবে।

৫, সব হাইস্পিড ট্রেন আর সকল নাইট ট্রেনের জন্য রিজারভেশন করতে হবে। এজন্য যা্ত্রা শুরুর আগেই রেলপাস দেখিয়ে বোর্ডিং পাস নিতে হবে। এতে আরও ৩-১০ ইওরো লাগবে।

৬, ট্রেনের শিডিউল ভাল করে পড়ুন। কানেক্টিং ট্রেন কোথায় তা ভাল করে দেখে নিন।

৭, ট্রেনে উঠার আগে আপনার বোর্ডিং পাস স্টেশনে টিকিট পান্চ করতে হবে।ট্রেন চলাকালীন টিকিট/পাস চেক হয়। অনেক নাইট ট্রেনে পাসপোর্ট নিয়ে যায় এবং পরদিন ভোরে ফেরত দেয়

৮, ট্রেন ঠিক টাইমে ছাড়ে।গাইড দেখে জেনে নিন কোন ট্রেন কখন কোন প্ল্যাটফরম থেকে ছাড়বে। ছাড়ার মিনিটখানেক আগে দরজা বন্ধ হয়। সুতরাং সাবধান

৯, যেখানে সেখানে সিগারেট ধরালে খবর আছে।

১০, ট্রেনে সব ধরনের সুবিধা আছে। টয়লেটের যাবতিয় কাজ সারুন।

১১, প্রায় সব হাইস্পিড ট্রেনে ওয়াই-ফাই কানেকশন আছে। সাথে যেকোন ব্যাটরী চার্জের সুবিধা।


১২, প্রতিটা স্টেশনে লাগেজ রাখার সুব্যবস্থা আছে। ভাড়া ৩-৯ ইওরো। তবে সাবধান একবার লক করলে পরে একবারই ওপেন করতে পারবেন।আমি একবার গচ্চা দিয়েছি।

১৩, প্রতিটা স্টেশনে ওয়াশরুম ফ্যাসিলিটি আছে। খরচ ১-২ ইওরো।

১৪, প্রতিটা স্টেশনে খাবারের দোকান আছে। একটু দুরে গেলে দামে কম পাবেন।

১৫, আমার দেখা ভাল শহর হল সেভিয়া, মাদ্রিদ, বারসিলোনা,রোম, ভেনিস, মিলান,পিসা, ফ্লোরেন্স,মিউনিখ, ভিয়েনা, যুরিখ, প্যারিস।

আপাতত এই। পরের লেখনীতে থাকবে ইওরোপের বিভিন্ন দর্শনীয় এলকায় কমদামে থাকা খাওয়া আর ঘোরাফেরার কিছু টিপস
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×