আমি সেফ কবে হয়েছি তা জানি না।আমি এই ব্লগে এ্যাকাউন্ট খুলি ৫ মাস ৬/৭ দিন আগে।প্রথমে আমি কিছু পোষ্ট দিয়েছিলাম।সেগুলোতে ছড়িয়ে ছিল অনেক হতাশা।তাই সেফ হবার পর সেগুলো ড্রাফট করে ফেলি।আমি চাই না কেউ এখানে এসে হতাশাজনক কিছু পড়ুক।
আজ আমার মন খুব খারাপ।কিছুক্ষণ পর পর কান্না কান্না ভাব হচ্ছে।কারণ গতকাল আমার বাবা মারা গেছেন!
মন প্রচন্ড খারাপ।সেটাকে ভালো করতে এখানে এসেছি।কিন্তু কিছুই ভালো লাগছে না।
যাই হোক,আগে আমি আমার পরিচয় দিই।আমি সুস্ময় পাল,বয়স ১৬ বছর ১০ মাস।পড়ি বি এন কলেজ,চট্টগ্রাম এ।ইন্টার ফার্স্ট ইয়ার।স্কুল ছিল বি এন স্কুল,চট্টগ্রাম।
আমার বাবার নাম সুনীল কান্তি পাল,যিনি গতকাল আমাদের ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেছেন।আমার বিশ্বাস করতে এখনো কষ্ট হচ্ছে।
আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন গতকাল সকালে।তিনি চাকরি করতেন পিডিবি তে।পিডিবির অর্থ হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড।তিনি সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন।পোস্টিং ছিল বগুড়াতে।গতকাল একটা বোর্ড মিটিঙে অংশ নিতে ঢাকা আসছিলেন,কিন্তু ঢাকা পৌঁছানোন পূর্বেই গাড়িতে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
আমার খুব কষ্ট হচ্ছে মার কান্না দেখে।আমি সব সহ্য করতে পারলেও মার কান্না সহ্য করতে পারি না।
আমি দুঃখ ভুলতে এখানে এসেছি।আমি চাচ্ছি সব কিছু নরমাল হয়ে যাক।আমার মা এবং আমার বোন যেন সব কিছু ভুলে থাকতে পারে আমি সেই চেষ্টা করছি।
আমার বোন শোক কিছুটা সামলে উঠেছে।এটা একটা স্বস্তিকর ব্যাপার।
আমার বোন পড়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে।তার সাবজ়েক্ট হল E T।
আমার মা একজন গৃহিণী।সে তার পরিবারকে খুব ভালোবাসে,খু-উ-ব।
আমি সামুকে খুব ভালোবাসি।তাই এমন বিপদের দিনে এখানে এসেছি দুঃখ শেয়ার করতে।
আমি জীবনে অনেক বড় হতে চাই।আমার মার দুঃখ ভুলিয়ে দিতে চাই।আমার বাবা আর মার অনেক স্বপ্ন আমাকে ঘিরে।আমি সেগুলো পূরণ করতে চাই।
আমি জানি অনেকে এই পোষ্ট পছন্দ করবে না।কিন্তু আমার কিছুই করার নেই।আমি আগেই বলেছি আমি সামুকে বড্ড ভালোবাসি।তাই আজ এখানে আসা।
সেফ হওয়া পোষ্টগুলোতে ব্লগাররা অভিনন্দন জানায় এভাবে-"বাংলা ব্লগে স্বাগতম"।কিন্তু আমার বেলায় আমি চাই সবাই বলুক বা লিখুক-"তোমার বাবার আত্মা যেন শান্তি পায়"।
চলি।
আরেকটা ব্যাপার।সেটা হচ্ছে আমি সম্ভবত এই পোষ্টে কোন জবাব দিবনা।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



