আমার প্রিয় পোস্ট

একটা ঘুম

২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৩

শেয়ারঃ
0 1 0

শব্দগুলো হয়তো আবার মরে চলে যাবে,
আবার মরে যাবে,
আবার শুধু কোটি কোটি বছরের ঘুণ পোকা,
পায়ের নখে নিয়ে চুপচাপ শুঁয়ো পোকা,
কোনো দিন প্রজাপতি হবে না,
স্বপ্ন দেখবে না,
কারন ঘুমুবে না,
চোখগুলো বুজবে না।
চলছে চলছে চলছে চলছে
সব কিছু জ্বলতে জ্বলতে নিভে যাওয়ার জন্য,
কোনো কারন ছাড়া,
কোনো উদ্দেশ্য ছাড়া,
শুধু শুধু দেখা - দেখে যাওয়া,
যখন কিছুই আর চোখে পড়ছে না,
কিছুই আর চেনা যাচ্ছে না,
তবু দেখে যাওয়া,
চেয়ে চেয়ে থাকা,
শব্দহীন,
শব্দহীন।
কেন কেউ তো জানে না,
এভাবেই এভাবেই এভাবেই
কোটি বছর, আরো কোটি বছর, আরো কোটি বছর,
শুধু এভাবেই।
দেখ সবার আছে শব্দ!
সবাই কত শব্দময় দেখে যাও!
সবার চোখের পাতায় কত লাল নীল রঙ!
কত মিষ্টি সব সবুজ রঙ!
কেউ তো জানে না কেন,
তবু কোটি বছরের ঘুণ পোকা,
কোটি কোটি বছরের ঘুণ পোকা- সব আমার ভাগে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): একটা ঘুম ;
প্রকাশ করা হয়েছে: কবিতার চেষ্টা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৩৩

লেখক বলেছেন: :) আপু আপনি কি জানেন আমি সেই কবে থেকে আপনার দয়ালু কমেন্টের অপেক্ষায় বসে আছি :( আপনি এসেছেন :) হে হে হে অনেক খুশি লাগছে। :) এত দিন সময় মিলেনি আজ মিলে গেছে:) হে হে...

২. ২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
হাসান মাহবুব বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে শব্দের পুনরাবৃত্তিক ব্যবহার কবিতাকে শক্তিশালী করে।

কোটি বছরের ঘুণ পোকা,
কোটি কোটি বছরের ঘুণ পোকা

এভাবেই এভাবেই এভাবেই
কোটি বছর, আরো কোটি বছর, আরো কোটি বছর,
শুধু এভাবেই।

বেশ তীব্র আকূতি মনে হয়। আমিও মাঝেমধ্যে এভাবে লিখি।

ভালো লাগলো। +
২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২২

লেখক বলেছেন: হ্যা তীব্রতা আনতে চেয়েছিলাম, এসেছে জেনে অনেক খুশি লাগছে।

অনেক অনেক ধন্যবাদ।

৩. ২১ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
শাওন৩৫০৪ বলেছেন: আহ, এক্সপেরিমেন্টাল আর আধুনিক কবিতা পড়তে পড়তে একটা কবিতা পড়লাম..মোলায়েম আর আরামদায়ক....ভালো হইছে..:)
২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১৮

লেখক বলেছেন: হে হে :) খুশি লাগছে, :)

৪. ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০১
হাসজারু বলেছেন: ভাল লাগল:)
কিন্তু কে জানে, কোটি কোটি বছরে ঘুণপোকার বিবর্তন হতেও তো পারে................।
২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৩২

লেখক বলেছেন: :) আশাবাদী হতে ভালো লাগে :)
নিশ্চয়ই আমরা দিন বদলে বিশ্বাসি
বিবর্তন তো এক অতি যন্ত্রণাময় জিনিস

দেখা যাক হতেও তো পারে ... অনেক অনেক ধন্যবাদ :)

৫. ২২ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫৫
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:

++++++++++
শেষের শুধু তিনটা শব্দ বাদ দিলে রীতিমতো অসাধারণ। কেননা ওই শব্দত্রয় না থাকলেও বুঝা যায় ঘুণপোকা আমার ভাগে

দুঃখিত বস্। বেশি কথা কইলাম মনে অয়।
২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১৫

লেখক বলেছেন: না এত দিনে বস আপনি কিছু কইলেন- হ্যা ঐ তিনটে শব্দ বড় বেশি সাদামাটা, ওরা সব কিছুকেই সাদামাটা করে ফেলছে, আমি এটা সিম্পল রাখতে চাই, কিন্তু আরেকটু আকর্ষনী্য হলে তো ক্ষতি নেই।
অনেক খুশি হয়েছি আপনার কথায়, এমনটাই তো চাই, না হলে ভালো করবো কিভাবে।
আমি ফিনিশিং ভাবতে পারছিলাম না, অরিজিনালি শেষে আরো কিছু জিনিস মাথায় ঘুরছিলো, সেগুলো আনতে পারিনি বলেই বোধহয় এন্ডিং এমন দাড়ি্যেছে।
অনেক অনেক খুশি হলাম।

২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৪

লেখক বলেছেন: হুমমম ঘুম... সেই তো

অনেক ধন্যবাদ, শুভ ঘুম!

২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২৮

লেখক বলেছেন: হুমমম ঘুমাতেই তো চাই..

হু থ্যাংখিউ

৮. ২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৪২
মমমম১২ বলেছেন: দরকার ছিলো,আছি ওদিকে
২২ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:০৭

লেখক বলেছেন: ওখে

৯. ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কোটি কোটি বছরের ঘুণ পোকা.....................

স্মৃতির ঘুণপোকা ।
আহা সুন্দর ..............ধূসর।
ভালো লাগা।
শুভকামনা।
২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: :) :) হে হে অনেক অনেক ধন্যবাদ। অনেক খুশি লাগলো। :)

২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৯

লেখক বলেছেন: :) জি অবশ্যই আরামদায়ক ঘুমই প্রয়োজন- ছেঁড়া ভাঙ্গা ঝিমানি মতো নয়। শান্তিপূর্ণ ঘুম।

১২. ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: জলপ্রপাতের শব্দ শুনলাম কবিতার মাঝে। অদ্ভুত এক ভালো লাগা নিয়ে ঘুমাতে যাচ্ছি আজ।
২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: আপনার বাক্য গঠন খুবই উন্নত। আমি সাধারন মানের বাক্যও লিখতে পারি না। দেখুন আপনার যদি আমার লেখা ভালো লেগে থাকে তবে আমি আশা করবো আপনি ভবিষ্যতে আমার লেখার কঠোর সমালোচনা করবেন, ভালো দিক(যদি কিছু থেকে থাকে তা) বাদ দিয়ে দুর্বল দিকগুলো চিনিয়ে দেবেন, যাতে আমি কিছু শিখতে পারি। অনেক ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৪. ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১:১৭
মুক্ত বয়ান বলেছেন: এত রিপিটেশন ক্যান??

চলছেই চলছেই চলছেই!!!
এভাবেই এভাবেই এভাবেই!!!

তবে, ঘুমের সাথে কোন কম্প্রোমাইজ নাই। যেমনেই হোক "সবার উপ্রে ঘুম সত্য!!!"
:) :)

কবিতা ভালৈছে। :)++++
২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩০

লেখক বলেছেন: :D :D হু :) :)

হে হে হে এত রিপিটেশন সত্ত্বেও কবিতা ভালো বলার জইন্য ধইন্যা :D :D

১৫. ২৪ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৬
শূন্য আরণ্যক বলেছেন: খুব খুব ভালো লেগেছে ।

রিপিটেশন গুলোই শক্তি মনে হয় -- অন্য একটা ফর্ম ।

বিষন্ন আর মেসেজটাও পরিস্কার ।

১০ এ ১০ :)
++++++++++
২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: আপনার সাথে তো আমার আইডিয়ার ব্যপারটা প্রায়ই মিলে যায় :)
আমি রিপিটেশন দিয়েই কিছু বলতে চেয়েছিলাম এবং গঠনও আনতে চেয়েছিলাম,:) অনেকেরই রিপিটেশন ভালো লাগেনি, তার মানে এটা যে কেন আছে সেটা যথেষ্ট ফুটে ওঠেনি সব কিছু মিলে।

হে হে ১০এ ১০ পেয়ে খুব খুশি লাগছে :D :D
এরপর ১০০ তে মার্কিং করবেন B-) আমি কখনো ১০০তে ১০০ পাইনি :P

১৬. ২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১০
আমি ও আমরা বলেছেন: খুব সিম্পল ভাবে কবিতা লিখা অনেক দূরহ ব্যাপার। আবার কবিতায় রিপিটেশনটা আনার ব্যাপারটাও অনেক চিন্তার ব্যপার। অনেক ধ্বনি ও দৃশ্যের সাথে মিশে যেয়ে কিছু কিছু আবহ চলে আসে যা রিপিট করে আর লোভ সামলানো যায়না। কিন্তু এই লোভটাকে ধরে রেখেই খুব সুন্দর ভাবে প্রকাশ করাটা ভালো লাগলো। নির্ঝর যেভাবে বলেছে সেভাবে ভাবলেও এই কবিতাটাকে আরো অনেকভাবে রূপ দেয়া যেতে পারে; কিন্তু সব কিছুর উপর যিনি কবি তার ইচ্ছাটাই বড় এখানে। কবিতাটা আমার ভালো লেগেছে। বিশেষ করে এর ভেতরের সাইকেডেলিক ভাবটা আমার ভালো লাগছে।


অফটপিকঃ আমি অনেকদিন ব্লগে আসিনা তাই আসা হয়না।
২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: :D :D :D
আগে একটু খুশিতে হেসে নেই :D

শেষটাই আগে মাথায় আসছিলো পরে আর সেসব লিখতে ইচ্ছা হয়নি, মানে লিখতে পারলাম না, আমি বুঝেছিলাম ঐ শেষ অংশটা খুব সাদামাটা হয়ে যাচ্ছে, তবু লিখলাম।

আমি দেখেছি আপনি অনেকদিন আসেন না। আগে ভোরে বা সকালে নিয়মিত আপনাকে দেখতাম, অনেক দিন ধরে দেখছিলাম না, বুঝেছিলাম ব্যস্ত আছেন। তবু ইচ্ছা করে বললাম :D :D
আজকে ব্লগে দেখে ভালো লাগছে :)

১৭. ২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
অনন্ত দিগন্ত বলেছেন: শব্দময় জগতের শব্দহীন আবেগগুলো কিন্তু অস্পর্শ্য থাকে না আপি ... সেগুলোও মন ছুয়ে যায় হঠাৎ আসা একটুখানি ঝিরিঝিরি বাতাসের মতই ....
২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: হু তাতো ঠিকই, সেটাই তো বাঁচিয়ে রাখে মানুষকে, কিন্তু তবু শব্দহীনতায় অনেক কষ্ট।

১৮. ২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:২৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সবাই কত শব্দময় দেখে যাও!
সবার চোখের পাতায় কত লাল নীল রঙ! ++++

শব্দের রিপিটেশনগুলো দারুন লাগলো।

ঘুণ পোকাগুলোকে পিটিয়ে দূর করে দাও
২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:০৮

লেখক বলেছেন: হা হা হা :) ভালো বলেছেন :) ওদেরকে ধরবো কেমনে আর পিটাবো কি দিয়ে সেটাই হলো কথা :)
অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন :)

১৯. ২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৪
আকাশনীল বলেছেন: ভাল লাগছে কিন্তু ঘুম পায়:)
২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: :) হা হা হা ঘুম পাওয়া তো খুব আনন্দের কথা, খুব ভালো কথা! শুভ ঘুম! :)

২০. ২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৬
নকীবুল বারী বলেছেন: কবিতা ভালো লাগছে..................................

কিন্তু আমারো খুব ঘুম পায়...................:)
২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: :) গুড গুড! ভালু ভালু! অভিনন্দন! খুব ঘুম পাওয়া তো খুবই ভালো কথা! উপভোগ করুন ঘুম!

২১. ২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমার বাক্য গঠন উন্নত? :o কেউ কোনোদিন একথা বলেনি আমায়। কথাটি সত্য হলে যে এইচএসসি'র বাংলা ১ম পত্রে লেটার পেতাম আমি!
২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: হুমমম পিছলানোর চেষ্টা ডিটেকটেড। বাংলার ইংরেজির নম্বরের সাথে কোনো বাক্য লেখা, পড়া বা বোঝার সম্পর্ক স্থাপনের চেষ্টা ভালো পাইলাম না। ওখে বুঝলাম সাহায্য করতে চান না। ব্যাপার না। ভালো থাকবেন।

২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: এখানেও তো সেই তিনটাই Pine Forest, The Sad Mother, এবং To See Him Again, আর তো দেখছি না, নাকি আমার দেখতে কোনো ভুল হচ্ছে? আমি খুজে পাচ্ছি না যে

২৩. ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩০
সবাক বলেছেন:
ঘুরে গেলাম... নতুন চেয়েছিলাম।
২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কিন্তু যা লিখি তা তো হঠাৎ হঠাৎ কখনো-সখনো লিখি, এতো তো লিখতে পারি না। ঘুরে যাওয়াতে, নতুন চাওয়াতে ভালো লাগলো।

২৪. ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৭
পাথুরে বলেছেন: জন্মান্ধ ঘূণপোকার দল খুবলে খায় শব্দহীনতার নৈঃশব্দে..

+
২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: হুমমম সেই তো..
ভালো লাগলো। ভালো থাকুন সবসময়।

২৫. ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪২
শ্রাবনের ফুল বলেছেন: আমি অত কিছু বুঝিনা..আমার কাছে একঘেয়েমির মানে মৃত্যু তবুও একঘেয়েমি বয়ে চলি নিরন্তর..কোটি কোটি বছরের নিঃশব্দ অংশটা অসাধারণ লাগছে আপু..


তবু কোটি বছরের ঘুণ পোকা,
কোটি কোটি বছরের ঘুণ পোকা- সব আমার ভাগে।

আমি আমার ঘুন পুকার ভাগ ছাই :|
২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: :| এইটাকি কি কইলা! আমি পুরাই তব্দা! এইখানে কি চকলেট, চিপস আর কোকের ভাগ-ভাগিজা হইতেছে X(( আবদারের কুনো আগামাথা থাকবে না! X((
যদি কখনো পুকায় ধরে তখন বুঝবা কই ত্থেকে কি হয় সারা দুনিয়ার পুকার বাদশা হইয়া যাবা!

:) :D অনেক অনেক ধইন্যা - শব্দহীন জগতে কাউকে কে কিছু দেয়া, ভাগ দেয়া যে অনেক কঠিন। :) :) অনেক অনেক খুশি হইছি।

২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :D আমিও যা পেয়েছি তার লিন্ক দিয়ে আসছি।

২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেই অনেক অনেক :D কত কিছু শিখছি আপনার পোস্ট থেকে এবং আপনার সাহায্য করা থেকে। অনেক কিছুই জানতাম না।

২৮. ২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
শ্রাবনের ফুল বলেছেন: তুমি তাইলে ভাগ দিপা না কইবার ছাউ X(

না দিলে যুদ্ধ শুরু করে দিপো তাইলে তুমার একাকীত্ব, নিঃসঙ্গতা, আর শুয়ো পুকারা তখন প্রজাপতি হয়ে পালিয়ে বাঁচপে ;)
২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: হা হা হা হা |:) :) :)

২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: সেকি আপনিও হুমান নাকি? কেনো কেনো?

৩০. ২৫ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
ইমন জুবায়ের বলেছেন: ...ধন্যবাদ আপনাকেই অনেক অনেক :D কত কিছু শিখছি আপনার পোস্ট থেকে এবং আপনার সাহায্য করা থেকে। অনেক কিছুই জানতাম না।

এমন কথা শুনলে হুম তো করতেই হয় ...কি ইমো হবে?
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪০

লেখক বলেছেন: হা হা হা হা ঠিকাছে :)

৩১. ২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১২
হুনার মন্দ বলেছেন: "চলছে চলছে চলছে চলছে
সব কিছু জ্বলতে জ্বলতে নিভে যাওয়ার জন্য,
কোনো কারন ছাড়া,
কোনো উদ্দেশ্য ছাড়া,
শুধু শুধু দেখা - দেখে যাওয়া,
যখন কিছুই আর চোখে পড়ছে না,
কিছুই আর চেনা যাচ্ছে না,
তবু দেখে যাওয়া,
চেয়ে চেয়ে থাকা,
শব্দহীন,
শব্দহীন।"

যাপিত জীবনের কথা বললেন? ঘুনপোকা তবুও তো শব্দ করে..ক্ষীণ কিংবা ক্ষীণতর। ধ্বংসের আগের চিৎকার করতেও পিছপা নই। নিভু নিভু উনুনে ফু দিতে গেলে চোখ জ্বালা করে ঠিকই...কিন্তু তা আগুনটাকেও উসকে দেয়। শোকবার্তার রঙিন উপলক্ষে একটা চিৎকার দিই...প্রাণপণে।

ভালো লাগলো।
২৬ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: না এটা যাপিত জীবনের শেষ সীমা। স্লিপ ডিপ্রাইভড হয়ে মাথা আউলানো- ক্রিয়েটিভিটি, সব রকম কমিউনিকেটিভ এবিলিটি, সামাজিক থাকার ক্ষমতা, এই সব কিছু হারাবার ভয়।
এটাই বিষয়।

৩২. ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৪১
প্রিয়া বলেছেন:
প্রিয় সাদা কালো এবং ধূসর আপু,
আপনার লিখা আমাকে আকৃষ্ট করে তবে আমি মন্তব্যের চেয়ে পড়তে পছন্দ করি হয়তো অলস বলেই । তবে নিভৃতে ভালো লাগা জানতে কার্পন্য করিনা।
যাক আপনার একটি "কমেন্ট" দেখে হতচকিত সোজা কথায় হোচট খেলাম, !!!
ব্যাক্তি'কে পছন্দ একান্তই ব্যাক্তি কেন্দ্রিক কিন্তু তার কাজ'টা সামগ্রিক বিষয় বিবেচনা করেই মূল্যায়ন করা উচিত বোধহয়। জ্ঞাতে অজ্ঞাতে ভ্রান্তি হলে ক্ষমা পাবার আশায়- ধন্যবাদ।( কপি'র জন্য দুঃখিত)
২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: হুমমম একই কমেন্ট কপি পেস্ট করে সবাই কে দিচ্ছেন কি?
আমি তো ঘটনা বুঝতে পারছি না, কোন কমেন্ট এর কথা বলছেন?

৩৩. ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৬
সুবিদ্ বলেছেন: এক্সপেরিমেন্টাল কি???

আমি বলব.......তা দারুণভাবে সফল......শুভেচ্ছা


Click This Link
২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: এক্সপেরিমেন্টাল ঠিক কাকে বলে জানি না- আমি আসলে সংজ্ঞা-টংজ্ঞা জানি না। লিখতে ইচ্ছা করলো লিখলাম।
অনেক অনেক ধন্যবাদ :)
আপনার কবিতাটা আমি কালকেই দেখেছি, আবার কবিতা দিয়েছেন ভালো লেগেছে। :) আরো একটু পড়ে নিয়ে কমেন্ট করছি।

৩৪. ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫১
ইমন জুবায়ের বলেছেন: এই সাইটগুলিতে মিস্ত্রালের কিছু কথা জানা যাবে

Click This Link
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: হুমমম আমি অবশ্য কোটস এর মধ্যে খুজে দেখি নাই, অনেক সাইট এক এক করে দেখতে হবে, অনেক ধন্যবাদ :)
দেখছি। :)

৩৫. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১০
অদৃশ্য বলেছেন: সাকাধূ............... লিখাটা আমার কিন্তু বেশ ভালো লাগলো।


শুভকামনা...............
২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

ভালো থাকবেন। :)

৩৬. ২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৫১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: তুমি না বললে ঘুণ পোকা সব তোমার ভাগে! তো সেই ভাগেরগুলো শক্ত করে ধরো একদিন, এরপর পিটানোর দায়িত্ব আমার। B-)

অন্নেক ভালো থেকো :)
২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:০৯

লেখক বলেছেন: হি হি হি :D :`> :P

ওকি ডোকি :)

তুমিও ভালো থেকো। :)

৩৭. ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩০
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: সাধারণত দ্বিত্বের ব্যবহরটা বেশ কঠিন। ঠিকভাবে ঠিক জায়গাতে ব্যবহার না করতে পারলে সেটা ভালো শোনায় না। আপনি তো ঠিক ঠিক করলেন। খুব ভালো শোনাচ্ছে কবিতাতে দ্বিত্বের ঝঙ্কার! খুব ভালো। অতিরিক্ত মনে হয়নি- এটা একটা বড় ব্যাপার।
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: :D :D হে হে হুমমম :`>

৩৮. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: বিষয়ডা ছকে ছকে সাজাইতে গিয়া কেমুন জানি কমপ্লেক্স হইয়া গেলো। মনে হয় আমার নিজের মনটাই বিক্ষিপ্ত হইয়া গেছে এই ফাকে!

বুঝবার পারলাম না!
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: হুমমম :( :(

৩৯. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৬
সন্ধি বলেছেন:

বস,
অনন্য


সা
ধা



শব্দ চয়নের খেলা দেখা যায় আপনার লেখায়।

কবির ও বসের জন্য শুভেচ্ছা থাকল
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: হা হা হা হা :)
ওরেরেরেরে (রাজামশায় স্টাইল)

হুমমম ঠিকাছে :)

সন্ধি কবির জন্য অনেক অনেক শুভকামনা,
শুভ হোক তার পথ চলা :)

৪০. ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আপু , সুর দিতে পারলে বেশ হোতো , না ?


লাস্ট লাইনে "ভাগে" শব্দটা আমার কেন যেন ঠিক স্যুট করলো না - আমার পড়ার সমস্যাও হতে পারে ।

পুরোটা মিলে দারুন ! +++++
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: ওটা সবাই বলছে, আমিও জানি আমি ওখানে তাড়াহুড়া করেছি- কারন ঐ।

একটা সাইকেডেলিক টাইপ সুরই শুনতে শুনতে লেখা।

অনেক অনেক থিন্ক্যু :D :D

৪১. ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৮
আকাশ_পাগলা বলেছেন: একদম শেষ লাইনে পুরা কবিতার ম্যাসেজ পরিষ্কার হয়ে গেল। একটা তৃপ্তি লাগল।

সাধারণত, কবিতা এড়িয়ে চলি। শুধু তোমার কবিতা বলে পড়লাম।

ভাল্লাগলো। ++

তুমি এখন অনেক ফেমাস, বুঝাই যাচ্ছে।
কেমন আছ?
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৩

লেখক বলেছেন: হা হা হা :D :D অনেক ভালো লাগলো। চটজলদি শেষলাইনটা লিখেছিলাম দ্রুত একটা অনুতূতি আনার জন্যই - খুব বেশি ভেবে দেখিনি। সেই অনুভূতিটা আসলো কিনা তাই ভাবছি হি হি :D

অনেক কিছুই পড়তে পারছি না :( পড়তে শুরু করেও শেষ করা হচ্ছে না। অনেক পোস্ট জমে গেছে পড়া হয়নি :(

হে হে আমি জানি :) আসার জন্য অনেক অনেক তিন্ক্যু :D

হ কইছে তোরে X(
তোমার ভয়ের গল্পটা দেখলাম বিরাট হিট :D
আফসোস ব্লগে সাইফাই এর চে ভয়ের গল্প বেশি চলে :((
আমি তো সাইফাইই বেশি ভালো পাই :)
ভালো আছিরে :)

২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:১৬

লেখক বলেছেন: চেষ্টা চলছে পারছি না :(

৪৩. ২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৩০
অপ্‌সরা বলেছেন: লেখক বলেছেন: আপু আপনি কি জানেন আমি সেই কবে থেকে আপনার দয়ালু কমেন্টের অপেক্ষায় বসে আছি আপনি এসেছেন হে হে হে অনেক খুশি লাগছে। এত দিন সময় মিলেনি আজ মিলে গেছে হে হে...



কি আশ্চর্য্য কথা!!!!

কেনো বলোতো????

তুমি কে ???

আর আমি বা কে যার জন্য মানে দয়ালু কমেন্টের অপেক্ষায় বসে ছিলে???????????????????????
২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: আমি কেউ না। কিন্তু আমি দেখেছি ব্লগে আমার অনেক পছন্দের লেখাতে আপনার কমেন্ট আছে। তাই আমি ভাবতাম আমার লেখাতে কবে আপনাকে পাবো, আপনি অনেক আগেও আমার পোস্ট ঘুরে গেছেন। আমার পছন্দের লেখাতে যাদের কমেন্ট থাকে আমি তাদেরকে আমার লেখাতেও মনে মনে চাই। এটাই, আর কিছু না।

২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৪৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

আমার ব্লগে স্বাগতম :)

৪৫. ২৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১০
আকাশ অম্বর বলেছেন:

কোটি কোটি বছরের ঘুণ পোকা

চমৎকার!
__________

অট- একলব্যের পুনর্জন্ম বলেছেন: আপু.......:|

দুঃখিত! আমি বেশ কয়েকবার মনে হয় আপনাকে 'ভ্রাতা' সম্মোধন করেছি! যদিও এটা কোন ব্যাপার না। কোন পার্থক্যসূচক কিছু না। অভিন্ন দৃষ্টিভঙ্গি বজায় থাকবে। শুধু ব্যাকরণগত ভুল থেকে রেহাই পেলাম! :)
২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: :)
অনেক অনেক ধন্যবাদ।

_________

এটা মোটেই কোনো বিষয় না :) ঠিকাছে :D

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৫৫

লেখক বলেছেন: পরীক্ষা শেষ হলে আবার ঘুমাতে মঞ্চায় নাকি! যাক ভালু ভালু :)

৪৭. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৮
সন্ধি বলেছেন:
কবি আজ প্রথম প্লাস মাইনাস দেবার ক্ষমতা পেয়েছি।

প্লাস দিয়ে গেলাম...... :)


নতুন লেখা চাই
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক খুশি লাগলো। প্লাস মাইনাসের কাঙালি পনা কাটাতে চাইছি। তবু পেয়ে ভালো লাগছে।

৪৮. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৪
শফিউল আলম ইমন বলেছেন: অসাধারণ চিন্তা ভাবনা। কবে যেনো পড়ে কমেন্ট রেখে গিয়েছিলাম। দ্বীতিয়বার এসে কথাগুলো পুরোপুরি মনে ধরে গেলো!
কেমন আছেন?
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৯

লেখক বলেছেন: হা হা অনেক অনেক ধন্যবাদ। ভালো আছি।

৪৯. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪২
চিটি (হামিদা রহমান) বলেছেন: এখেনও দেখি ঘুমের কাব্য চলছে :) :)

কোটি কোটি বছরের ঘুণ পোকা
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: হা হা হা হা :D :D :D


হু :)

৫০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২০
কালিদাস কবিয়াল বলেছেন:
''শব্দগুলো হয়তো আবার মরে চলে যাবে,
আবার মরে যাবে,
আবার শুধু কোটি কোটি বছরের ঘুণ পোকা,
পায়ের নখে নিয়ে চুপচাপ শুঁয়ো পোকা,''

কেন জানিনা, আমার কাছে শুধু উপরের পদাবলি-কে এক অনন্য কবিতা বলে মনে হয়েছে।
তবে সবটা একেবারে মন্দ লাগে নাই; চালিয়ে যান...
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৭

লেখক বলেছেন: হা হা হা ঠিক আছে চালিয়ে যাব :)
সবটা বেশি অধরা করতে আর ভাল লাগে না, সবাই এসে এসে বলে বুঝিনি, সচেতন ভাবে না হলেও অসেচতন ভাবে কথাগুলো মনের মধ্যে হয়তো থেকে যায়। সবার সাথে যোগাযোগ করতে পারাটা এত আনন্দের যে অন্যরকম কিছু লিখতে হয়তো আজকাল ভয়ই লাগে।

৫১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
শ্রাবনের ফুল বলেছেন: আবার পড়লাম, মুগ্ধতা রেখে গেলাম!!
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: হা হা হা :) ভালো থাকা হোক :)

৫২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩
কালিদাস কবিয়াল বলেছেন: কারো মনঃপুত হলো কি হলো না, সেটা ভেবেতো আর সাহিত্যচর্চা চলে না। আর ভয় পাওয়ার কি আছে; আপনি লিখুন অন্যরমক-বন্যরকম-জগন্যরকম, যা ইচ্ছে তাই। শুধু আপনার কবিতামেইল প্রকৃত সাহিত্যের পথ থেকে সরে না গেলেই হয়। হিটের ব্যবসা করলে বাজার খানিক গরম রাখা যায় বটে, কিন্তু টিকে থাকা যায় না।

ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম; কিছু মনে নিয়েন না। আপনার সাহিত্যযাত্রা দীর্ঘ হোক.....

আচ্ছা, নিকের আড়ালের নামটা কি জানতে পারি?
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: না মনে নেই নাই, এই কথাগুলিই শুনতে চেয়েছিলাম কারন আমি জানতাম আপনার এগুলিই বলার কথা।
নিকের আড়ালের নাম তো বলি না :)

৫৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
কালিদাস কবিয়াল বলেছেন: নাম কইলে কী মহাভারত অশুদ্ধ হইয়া যাইবো? এবার নিশ্চয়ই জিগাইবেন- নাম দিয়া কাম কী?
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: হা হা হা হা

ভালো থাকা হোক।

৫৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
কালিদাস কবিয়াল বলেছেন: আপনার নাম 'হা হা হা'; ভালো-তো। আমার নামও 'কা কা কা'। রব নে বানায়া জুড়ি।

আহা... আমার পাড়ায় 'ভালো থাকা' নামের বখাটের প্রবেশ নিষেধ।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: আমার নাম 'হা হা হা' কখন বললাম :|


৫৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৯
বোরিংবয় বলেছেন: খুব ভাল। সুন্দর। ............................................................
ঈদ মোবারাক
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

ঈদ মোবারাক :)

৫৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৭
কালিদাস কবিয়াল বলেছেন: নাম-তো কইলেন না মিঞা; নাম কইলে কী মহাভারত অশুদ্ধ হইয়া যাইবো? কোরান শরীফের হরফ উল্টে যাইবো? সূর্য উত্তর দিক থেকে উদিত হইবো?
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: আবার বেশি পটপট করলে কিন্তু সেলামিটা ফেরত নিয়ে নেব।

৫৭. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৮
কালিদাস কবিয়াল বলেছেন: দিলেন কই?
কিপটুস!
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪

লেখক বলেছেন:

৫৮. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫২
কালিদাস কবিয়াল বলেছেন: সত্যি আপনার নামটা জানতে বিষণ ইচ্ছে করছে। ঈদের দিনে ফিতরা হিসেবে এতিমেরে নামটা দান করুন প্লিজ, আল্লায় আপনের ভালা করবো।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০০

লেখক বলেছেন:

৫৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০০
কালিদাস কবিয়াল বলেছেন: এটা-তো জাল ট্যাকা; আমি নিমু না। আসলটা দেন, নইলে কইলাম কাঁইন্দা দিমু...........
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৮

লেখক বলেছেন:

৬০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১২
লেফাফাদুরস্ত বলেছেন: শরত বাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে
এখন, একই মাসে ঈদ আর পূজা আসে
তুমি জানোনা,
দূরে আছে স্বজনরা সব
দুঃখ ঘোচে না...

কাছের স্বজনদের জানাই ঈদ আর পূজার শুভেচ্ছা!


২২ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:০৭

লেখক বলেছেন: :) :)

৬১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:১২
কালিদাস কবিয়াল বলেছেন: ঠিক আছে ধইরা নিলাম আপনার নাম- আলু।

আলু আলু আলু
ব্যাঙ তোমার খালু
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: আমার নাম ধূসর ধরলে কেমন হয়? :)

৬২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫৬
কালিদাস কবিয়াল বলেছেন: না, ভালো হয়না; আলুই একদম সোনায়-সোহাগা। এখানে Click This Link কোন কমেন্টস নাই ক্যান?

আচ্ছা আপনার সাথে যে এমন দুষ্টুমি করছি, আপনি রাগ করছেন না তো আবার।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: পড়লাম কিন্তু ঠিক পুরোপুরি অনুভব করতে পারি নাই, পড়ে আবার পড়তে হবে। এরকম হয়, সবসময় ঠিক সব কিছু অনুভবে আসে না। আন্দাজে তাই ভালোমন্দ কিছু লিখলাম না। আশাকরি কিছু যেন মনে না করা হয়।

 

মোট সময় লেগেছে ২.০০৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Alone with our madness and favorite flower
We see that there really is nothing left to write about.
Or rather, it is...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ