বললাম কী ব্যাপার এতো দীর্ষশ্বাস কেন? এর পর ও জানাল ওর অফিসের সমস্যার কথা। বলল ও যেদিন প্রথম চাকুরীতে যোগদান করে সেদিনই বসের নজরে পড়েছিল। এর পর সময়ে অসময়ে নানা প্রয়োজনে বসের ডাক পড়ে । অবশ্য ওকেও বসের কাছে যেতে হয় অনেক সময় তথ্য জানাতে। আর বস সুযোগ পেলেই নানা অশালীন ইংগিত করে, টিপ্পনি কাটে, ঘনিষ্ট হওযার চেষ্টা করে।-এমন কি প্রলোভনও দেয়। বলল চেষ্টা করি যতটা সম্ভব এড়িয়ে চলার। ভাবছি চাকরিটা ছেড়ে দিব। জিজ্ঞাস করলাম লিনা, মিতু ওরা কোথায় পড়াশুনা করে? বলল একজন সিটি কলেজে আর মিতু কামরুন্নেসা স্কুলে এবার এস, এস সি দিবে। তন্নীর কোন ভাই নাই। তিন বোন ওরা। তন্নী সবার বড়। মা মারা গেছেন ছোট বোনের জম্মের সময়। বাবা পরে আর বিয়ে শাদী করেননি। গত বছর ওর বাবাও মারা গেছেন। এখন এই তিন বোন আর এক বৃদ্ধ ফুফুকে নিয়ে থাকে গোপীবাগে। ছোট দুই বোনের পড়ার খরচ সহ সংসারের সব খরচ চালাতে হয় ওকে। বললাম এখনই চাকুরী চাড়ার দরকার নাই। অন্য চাকুরী খুঁজতে থাক। বলল ওই অফিসেও যে এমন হাঙ্গর থাকবে না তারই বা নিশ্চয়ইতা কি?
তন্নী এ পরিস্থিতির স্বীকার আজকে নয়। ছোট বেলা থেকেই ও বয়সের তুলনায় একটু বেশী বাড়ন্ত। হরমোনের কারনে ওকে একটু বড়ই দেখাত। খাপ খোলা তলোয়ারের মত শরীর ওর। যে কোন পুরুষেরই দৃষ্টি পড়ে। যৌবনের শুরু থেকেই ও যখন হাইস্কুলে পড়ত তখনই ও শ্লীলতাহানির শিকার হয়। সে সময় অনেকেই ওকে বিকৃত মানসিকতা নিয়ে আদরের ভান করে কাছে টেনেছে। ও বুজতে পারত না। খুশি হত। কিন্তু আজ ঠিকই বুঝতে পারছে ওসব আদর ছিল না, ছিল বিকৃত মনোবৃত্তির বহিঃপ্রকাশ। স্কুলে পড়াকালীন বাবার বয়সী এক শিক্ষকের হাত যেদিন কুমতলবে ওর শরীর স্পর্শ করেছিল সেদিনই বুঝেছিল শরীর ওর কাল। কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনে নানা ট্যারা হাওয়া মোকাবেলা করে তন্নি আজ এখানে এসেছে। সুতরাং পুরুষের মনোবৃত্তি বুঝাটা এখন তার কাছে কঠিন কিছু না। এক মনিষী বলেছেন, নারী পুরুষের মন বোঝে। আর যদি তা না হতো তাহলে মিনিটে একটি নারীকে শতবার ধর্ষিতা হতে হতো। কেউ বলেন সৃষ্টি কর্তা নারীদের এই বিশেষ ক্ষমতা দিয়েছেন, কেউ বলেন পুরুষ তান্ত্রিক সমাজে আত্ম রক্ষার জন্য মেয়েরা পুরুষদের মনোভাব এবং এমন ছলাকলা শিখে গেছে। অফিসে বস ছাড়াও অনেক কলিগ আছে যারা প্রয়োজনে অপ্রয়োজনে অজাচিতভাবে হেসে হেসে কথা বলে বা ঘনিষ্ট হওয়ার চেষ্টা করে । তখন ঠিকই বুঝতে পারে উদ্দেশ্যটা কী। সুতরাং অন্দরে বাহিরে একই হাওয়া, তন্নীরা পালাবে কোথায? মনে মনে বাক্য আওড়াইলাম, 'আপ ভাল তো জগৎ ভাল'- আসলে কী তাই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

