মডারেটর গাইডলাইনের ভিত্তি কি হওয়া উচিত
২৩ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্টিকি পোস্টে কাকে মডারেটর করা যায় তার একটা সাস্থ্যকর আলোচনা চলছে । মোটামুটি সবগুলো নামই এসেছে । আশা করছি শীগগিরই আমাদের ডেভেলপাররা মডারেটর সিলেক্ট করতে পারবেন । পাশাপাশি নির্বাচিত ব্লগাররা কোন নীতিমালা অনুযায়ী চলবেন তারও একটা খসড়া দাড় করানো দরকার বলে মনে হয় । কারন মডারেটর ঠিক করার আগে মডারেশন গাইডলাইন থাকা উচিত । শ্লীল অশ্লীল অনেক তর্ক বিতর্ক হয়েছে এ ব্লগে । কোন সমাধান হয়নি এবং ভবিষ্যতে এটা নিয়ে একমত হওয়াও যাবে না । সে কারনে কোন কোন শব্দ ভান্ডার ব্যবহার করা যাবে আর কোনগুলো যাবে না সেটার লিস্ট বানানো মোটামুটি অসম্ভব । আবার এরকম কিছু পোস্ট আছে যেটা হয়তো সাধারনভাবে নিরীহ কিন্তু বক্তব্য আপত্তিকর । এগুলোও বর্জনীয় ।
এসব ঝামেলার কারনে আমার মতে ব্লগের মডারেশন পলিসি হওয়া উচিত এরকম :
* একটা মধ্যবিত্ত পরিবার তাদের নিজেদের মধ্যে যে ভাষায় আলোচনা করে ঠিক সেভাষাটাই গ্রহনযোগ্য হওয়া উচিত ।
* পরিবারের আর সবার সাথে যেসব ছবি শেয়ার করা যায় শুধুমাত্র সেসব ছবিই স্বাগত জানানো উচিত ।
আমার লেখায় মধ্যবিত্ত শব্দটা দেখে কেউ নাক সিটকাতে পারেন । আমিও স্বীকার করি অনেক ধরনের দ্্বৈত অবস্থান তাদের চিন্তাজগত দখল করে রাখে । সেটা হলেও আমি বলবো মধ্যবিত্তরাই সাধারনভাবে দেশের সংস্কৃতির প্রতিনিধি । মধ্যবিত্ত গ্রহন না করলে কোন ভালো সৃষ্টির মূল্য নেই ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন