আনন্দবাজারীয়দের সমস্যাটা আসলে কোথায়
১১ ই মার্চ, ২০০৭ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কনফুসিয়াসের পোস্টে কয়েকদিন আগে জানলাম কোলকাতার এক ভদ্রলোক বাংলাদেশ চন্দ্রবিন্দু বিসর্গ এসব নাকি উঠিয়ে দিয়েছে বলে এরশাদ করেছেন । সাথে সাথে এটা যে দুষ্টমতি মুসলমানদের বানানকে মুসলমানি করার চেষ্টা সেটাও ইনিয়ে বিনিয়ে বলেছেন । যাই হোক আমি আগ্রহী হয়ে অনেকদিন পরে ওদের সাইটগুলোতে ঢুঁ মারার চেষ্টা করলাম । দেখলাম আনন্দবাজারের সাইট এখনও সেই পুরনো বিটস্ট্রিমের টেকনোলজি ব্যবহার করে । বাংলাদেশে যেখানে এমনকি দিনকালের সাইটও ওদেরটা থেকে দেখতে ভালো । যাই হোক বিষয় সেটা না । ওরা আমাদের এখানের ডেভেলপারদের কাছ থেকে কিছু শিখবে না এটা প্রতিজ্ঞা করেই সাইট খুলেছে । ওটা পুরোটাই ওদের ব্যাপার । কাউকে কখনই জোর করে কিছু শেখানো সম্ভব না ।
ধাক্কাটা খেলাম তখনই যখন তাদের নিউজ পড়তে বসলাম । আর্কাইভ খুজে বের করলাম বাংলাদেশ নিউজিল্যান্ড খেলার খবরটা । পুরোটাই পজেটিভ ফ্লেভারে লেখা একটা নিউজ । ১১ জন খেলোয়াড়ই এখানে বাঙ্গালী সেটাও বলা হয়েছে । পড়তে ভালোই লাগছিলো । মেজাজটা বিগড়ানো শুরু হলো তখনই যখন বাংলাদেশের খেলোয়াড়দের নামগুলো দেখলাম । একটা লিস্ট দেই দেখেন ।
তামিন ইকবাল
মোশারফ মোর্তাজা
আব্দুর রজ্জাক
জাভেদ ওমর
এখানে একমাত্র জাভেদ ওমরের নামটা ঠিক আছে । বিদেশীদের নাম লেখায় ওদের বানানরীতি কিছুটা উদ্ভটই মনে হয় আমার কাছে । যেমন ভেট্টোরীকে ওরা লেখে ভেত্তোরী । তা সেটা তারা লিখতেই পারে । হাজার হোক ভেট্টোরী তার নামের বানানটা বাংলাটা কি হবে সেটার নির্দেশনা কোথাও দেননি বলেই আমার ধারনা। কিন্তু বাংলাদেশী খেলোয়াড়দের নামের বানানটা কি হবে সেটা তো আমাদের যেকোন পত্রিকার সাইট খুললেই দেখা যায় । এখানে দুটো সম্ভাবনা হতে পারে, এক তারা বাংলাদেশের কোন নিউজপেপারের থোড়াই কেয়ার করে । অথবা বাঙালদের কোন নিউজপেপার ইন্টারনেটে আছে বলেই তারা জানে না । কোনটা সত্য ওরাই বলতে পারবে ।
!@@!559194
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৭ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন