somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উবুন্টুতে বাংলা ক্যারেকটার ম্যাপঃ কেউ কি আমারে একটু বোঝাবেন এইয়া কি জিনিস ?

৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে লিনুক্সে এখন বেশ পরিপক্ক একটা চেহারা পেয়েছে । ফন্ট, কিবোর্ড সবই অপারেটিং সিস্টেমে এখন নেটিভলি এ্যাভাইলেবল । অর্থাৎ বাংলা লিখতে এখন আর ওয়েব থেকে ফন্ট বা সফটওয়ার খুজে বের করতে হবে না । অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় বাংলা সম্পর্কিত প্যাকেজগুলো ইনস্টল করলেই হবে ।

যাই হোক যে উদ্দেশ্যে এই পোস্ট সেটাতে আসি । খন্ড ত খুজে পাচ্ছিলাম না । তো মেনুবারে দেখলাম এ্যাক্সেসরিজ সেকশনে একটা ক্যারেকটার ম্যাপ নামে একটা বস্তু আছে । বাংলা ভাষার ক্যারেকটার ম্যাপ দেখলে খন্ড ত কোথায় পাওয়া যেতে পারে সেটার একটা ধারনা হবার কথা । বাদিকের লিস্ট থেকে খুজে বাংলা ক্যারেকটার ম্যাপ সিলেক্ট করে নিজের ওপর কনফিডেন্স কেমন যেন কমে যেতে থাকলো । যা দেখছি ঠিক দেখছি তো নাকি বাংলায় নকল করে পাশ করেছিলাম স্কুলে কলেজে । নিজের ওপরই সন্দেহ হতে লাগলো । পরিচিত অক্ষরের পাশাপাশি ইকড়ি মিকড়ি কি কি যেন ক্যারেকটার ম্যাপে জায়গা করে নিয়েছে ।

প্রথম চোখে খট করে লাগলো প্রথম সারিতে বসে থাকা ৯ । ৯ (লি) অক্ষরটা বহাল তবিয়তে বিদ্যমান এখনো । আমি যখন বছর পচিশেক আগে বাংলা অক্ষর শিখি তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রনীত আদর্শলিপিতে ঐ জিনিস দেখেছিলাম মনে পড়ে । কোনদিন ব্যবহার করতে হয়নি ওই অক্ষর ।

যাইহোক, আমার জন্য সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছিলো পঞ্চম সারিতে । ওখানে ইংরেজী ফুলস্টপের মতো একটা বস্তু রয়েছে যেটার ডেসক্রিপশন বলছে ওটা নাকি বাংলা নোকতা ! কয় কি ! পাকিরা একবার চেষ্টা করছিলো বাংলা ভাষারে হিন্দুয়ানী অক্ষর থেকে মুক্ত করে মুসলমানি অক্ষরে লেখার প্রচলন করতে । আমার যতদুর জানা ছিলো ওনাদের এই স্বপ্ন পুরন হয় নাই । কিন্তু মনে হচ্ছে আমিই ভুল জানতাম । সায়েন্স না পড়ে আর্টস পড়া উচিত ছিলো মনে হয় । দেশের বর্নমালার ইতিহাসটাও জানা হয় নাই । আস্তে আস্তে টেবলের নিচের দিকে আরও কিছু অক্ষর আবিস্কার করলাম । ঐ মহাজাগতিক অক্ষরগুলো কিভাবে লেখে আমার কোন ধারনা নাই । নিজেরাই দেখে নেন । দেইখা যাচাই করেন বাংলা বর্নমালা কতটুকু চেনেন আপনারা ।

পুনশ্চঃ কোন হালায় এই কিবোর্ড ম্যাপ বানাইছে জানলে খবর দিয়েন । খবর আছে তার ।
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×