১. খন্ড ত এবং ত্ত
২. আর আমার আরেকটা সমস্যা হলো আমি মজিলা এক্সপ্লোরারে ব্লগ ব্রাউজ করতে পারি না...লেখা গুলো ঠিক মতে দেখা যায় না ..
৩. র্যাংকিং (র-এর পর য-ফলা দেয়া যাচ্ছে না), প্যান্ট, (একই সমস্যা, র-এর পর য-ফলা দেয়া যাচ্ছে না) । এ, অ, র, প এর পর য-ফলা বসাতে সমস্যা
একটু গুতাগুতির পর ১ম সমস্যার সমাধান করা গেলো । সমস্যাটা সাগর ফন্টের । মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারে সাইট দেখানোর জন্য সাগর ফন্ট এমবেড করে রাখা আছে । এমবেডেড থাকার কারনে আপনি আপনার পিসিতে ফন্ট পরিবর্তন করে ইন্টারনেট এক্সপ্লোরারে কোন কিছু করতে পারবেন না ।
আর বাকি থাকে ফায়ারফক্স । ফায়ারফক্সে এডিট > প্রেফারেন্স > কনটেন্ট > ফন্ট এন্ড কালার সোলাইমানলিপি সিলেক্ট করে দেন । খন্ড ত আর ত+ত সংযুক্তের সমস্যা থাকবে না ।
দ্বিতীয় পয়েন্টের ব্যাপারে যেটা বলার সেটা হলো ফায়ারফক্স ইনস্টল করেন । ইনস্টল করা থাকলে সেটা লেটেস্ট ভার্সন কিনা চেক করে নেন ।
তৃতীয় সমস্যর সমাধান পাওয়া যায়নি । শুধুমাত্র অলৌকিক হাসান ওগুলো লিখতে পারছেন ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৭ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


