একসময় ফেইসবুকে বাঙ্গালি কম ছিলো । যেগুলা ছিলো হেগো সারাদিন বৈসা ফেইসবুকিঙের সময় আছিলো না । তো, অবস্থা আগের মতো নাই । অন্য সব জায়গার মতো আবাল পাল ঐখানেও হাজির ।
এই আবাল পাল সারাদিন যেইটা করে সেইটা হৈলো নানারকম হাবিজাবি জিনিস পরিচিত অপরিচিত সবাইরে ফরোয়ার্ড মারা । যখন ঢাকা শহরের মানুষ প্রথম প্রথম মেইল করা শিখে তখনও এইরকম একটা যন্ত্রনা হাজির হৈছিলো । দশ মিনিট ধৈরা মেইল নামায় দেখতাম সেইটাতে একটা ধুনপুন কিছু একটা লেইখা কেউ কইতাছে সেইটা আরো ১০ জনরে ফরওয়ার্ড করতে । না করলে কি জানি হৈবো । সময়ে সেই ট্রেন্ড কমলেও এইটা ফেইসবুক মারফত আবারো ফেরত আইছে । মেইল খুলতেই প্রতিদিন গোটা বিশেক মেসেজ দেখি ফেইসবুকের । যেইটাতে লেখা তুমারে অমুক তমুক কিছু এক্টা পাঠাইছে । দরকারি মনে কৈরা খুইলা দেখি টেডি বিয়ার, দোয়া, ধুনপুন ছবি, ফ্ল্যাশটাইপ পুরো অদরকারি জিনিস ফরওয়ার্ড করছেন । পুরাই ফাউল ।
আগে প্রফাইলে একটা মেসেজ ঝুলাইছিলাম এইগুলান দিতে না কয়া । কিছুদিন কাজও হৈছিলো । এখন আবার শুরু হৈছে । আমি তাগো এ্যাকাউন্টে গিয়া মাফ চায়া আসতেছি । মাফ না করলে তাগো সুন্দর রিমুভ করতাছি ফ্রেন্ড লিস্টি থিকা ।
কাইলকা একজন, আইজকা একজনরে রিমুভ করলাম । (এগো একজন আমারে জ্ঞান দিলো যে আমি এগুলা না পছন্দ করলে ফেইসবুকে কি করি ! )
যাউগ্গা, ফেইসবুকে এই লেখার জায়গা করন ঝামেলা । তাই এইখানে পুস্টাইলাম । দরকার মতো এইটার লিংক দিমু ফ্লাডারগো । ফ্লাডার যেই হোউক না কেন একবার সতর্ক করুম । নেক্সট টাইম ডিলিট । শান্তিতে থাকনের অধিকার আছে আমার । সেইটা হেগোর বুঝতে হৈবো । না বুঝলে ঘ্যাচাং ।
খুদাপেজ ।
আলোচিত ব্লগ
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন
আহলে হাদিস সুনিশ্চিত ভাবেই আহলে মোনাফিক ও জাহান্নামী

সূরাঃ ৯ তাওবা, ১০৭ নং আয়াতের অনুবাদ-
১০৭। আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফুরী ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ খিদে বন্দি শৈশব

সারিবদ্ধ খাবারগুলো সাজানো!
খুব মজার স্বাদ নিশ্চয়?
গন্ধটা কিন্তু বেশ।
ছোট্ট কুসুম দেখে আর ভাবে, এত খাবার কারা খায়?
অকারণে মুখ ভর্তি জল এসে যায়
একটু ঢোক গেলে সে।
এমন সময়... ...বাকিটুকু পড়ুন
১৬ জুনের বিশ্বকাপ কড়চা
দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।