আমার প্রিয় পোস্ট

কর্তৃত্বপরায়ণ মনোবৃত্তি নিয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না । শেষ পর্যন্ত মানুষ তার বলাটা বলবেই ।

অথ: সেরা পোস্ট এ্যান্ড/অর নির্বাচিত পোস্ট সমাচার

১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

শেয়ারঃ
0 1 0

নির্বাচিত পোস্ট নিয়ে সাম্প্রতিক সময়ে ব্লগে একটা ক্যাচাল বলবত আছে এইটা দেখলাম । দুইজন গুরুভার (ইংরেজিতে হেভিওয়েইট, হেভিওয়েইটের বাংলা "গুরুনিতম্ব"ও করা যেতো, কিন্তু সেইফ সাইডে থাকার জন্য এইটা করলাম না।) ব্লগার মানস চৌধুরী আর ব্রাত্য রাইসু এইটার বিরুদ্ধে প্রবল আপত্তি জানাইছেন । উনাদের গুরুভার বললাম এই অর্থে যে ইনাদের ব্লগের বাইরেও বাস্তব জীবনে দুই একটা লোক তাদের চেনেন । এই দুই গুরুভার ব্লগার ছাড়াও গোপনে অগোপনে এই পোস্ট লেখা পর্যন্ত ৬৬টা মাইনাস রেটিং (এর একটা আমার দেয়া) ব্রিগেড সিক্সটিনের পোস্টে দেয়া হইছে । মানস চৌধুরি যখন পোস্ট দেন তখন ঘরসংসারের কাজে ব্যস্ত থাকায় উনার পোস্টে আলোচনাটা চালিয়ে ওঠার সুযোগ হয় নাই । এখন ব্রাত্য রাইসুর পোস্ট দেখে মনে হলো এই বিষয়ে কিছু বলার দরকার ।

গুরুভার ব্লগারদ্বয়ের পোস্ট নিয়ে আলোচনার আগে আমরা চলুন দেখি ব্রিগেড সিক্সটিনের উদ্যোগের বিপক্ষে আপত্তির জায়গাগুলো কি কি । একটা সম্ভাব্য লিস্টি করা যাক ।

১. বর্ষসেরা লেখা বলতে আসলে কিছু নাই । ব্লগার কলিমুদ্দি ভুলভাল বানান-ব্যাকরণে যেইটা লেখে সেইটা যেমন এইখানে গুরুত্বপূর্ন । তেমনি প্রিন্টেড মিডিয়াতে যাদের লেখা দেখা যায় তেমন ব্লগার, যেমন ব্রাত্য রাইসু, ফারুক ওয়াসিফ, মানস চৌধুরি, ফাহমিদুল হক, মাহবুব মোর্শেদসহ শাহবাগোত্থিত তাবত নার্সিস্টিক কবিসাহিত্যিককুলের লেখাও গুরুত্বপূর্ন । দুইটা দুই সেন্সে গুরুত্বপূর্ন । বিষয়টা খিয়াল কৈরা । (এইমতটা আমার সমর্থন পাবে) ।

২. বর্ষসেরা লেখা নির্বাচন এইরকম একটা জমজমাট ব্লগে করা উচিত না । প্রচুর পোস্ট হয় এখানে প্রতিদিন । এই কারনে এইখানে অনেক ভালো লেখা শুধুমাত্র অন্য ব্লগারদের সাথে তাদের ইন্ট্যারাকশন কম এইকারনে আউট অফ ফোকাস থাকে । এই পোস্ট লেখা পর্যন্ত ৪৫৭টা লেখা নির্বাচন করা হৈছে । এর মানে গড়ে প্রতিদিন ১.৩টা বর্ষসেরা লেখা লেখা হৈছে ! ২ চামচ চিনি এক গ্লাস শরবতের জন্য যথেষ্ট কিন্তু দুই চামচ চিনির সাথে একজগ পানি পুরো মিস্টি ভাবটাই উধাও করে দিতে পারে । (কিছু অর্বাচীন যারা নিজেদের লেখা নিজ নিকে অথবা ভিন্ন নিকে নমিনেট করতেছেন তাগো কথা বাদ এইখানে । ক্যাচাল বাড়ায়া লাভ নাই । তাগোরে হেদায়েত করা আমার দায়িত্ব মনে করতেছি না । )

৩. ব্রিগেড সিক্সটিনের পোস্টের শেষ প্যারায় এই বর্ষসেরা লেখার জন্য পুরস্কার ঘোষণা করা হৈছে । বলা হৈতেছে এইটা ব্লগার কৌশিকের সৌজন্যে প্রাপ্ত । এইটা কৌশিক দিতেছে নাকি সামহয়ার কর্তৃপক্ষ কৌশিকের মাধ্যমে এইটা দেওয়াইতেছে এই তর্কের মিমাংসা না করেই এইটাতে আপত্তি জানানো যায় । ব্রিগেড সিক্সটিন বলতেছেন এইটা নাকি ব্লগারদের উতসাহিত করতে করা হৈছে । উদাহরন হিসেবে এই প্রসঙ্গে উনি প্রিন্ট মিডিয়ার উদাহরন টানছেন । আমার মত এইখানে হৈলো টাকা পয়সার ব্যাপারটা প্রচলন করার মাধ্যমে একটা অসুস্থ্য প্রতিযোগিতার সূচনা উনি করলেন । আজ কৌশিক এইটা দিবে (অথবা সামহয়ার কর্তৃপক্ষ/পক্ষী কৌশিকের মাধ্যমে) কাল ঐটা আরো বেশি টাকা আইনা লাক্স-সামহয়ার বর্ষসেরা লেখা নির্বাচন অনুষ্ঠান করবে । সব ভালো কিছুর কর্পোরেটিকরণ হয়তো এইভাবেই হয় । (এই পয়েন্টেও আমার সায় আছে )

৪. কারো লেখা মনোনীত হয় নাই । তাই এইটা উনি পছন্দ করতেছেন না । বাস্তবে না থাকলেও থিওরেটিক্যালি এই ক্যাটাগরির অস্তিত্ব স্বীকার করা যায় । মানস চৌধুরি এইটারে "হিংসার থিয়োরী" নাম দিছেন ।

এখন দেখা যাক এই বিষয়ে আমাদের গুরুভার ব্লগাররা কি কি আপত্তি জানাইছেন । ব্লগার মানস চৌধুরি একটা নাতিদীর্ঘ ভূমিকা দিয়ে তার বক্তব্য শুরু করছেন এইভাবে - আমার মনে পড়ে, ব্লগের "সাহিত্য" প্রিন্টবন্দি করবার উদ্যোগেই আমি খুব খুশি ছিলাম না । তা অখুশী থাকাটা তার নাগরিক অধিকারের মধ্যে পড়ে । কিন্তু পাঠক এখানে খেয়াল করেন এইখানে উনি "সাহিত্য" কথাটারে কোটকমা দিয়ে আবদ্ধ করছেন । উনি কি একটু ব্যঙ্গ করলেন ব্লগারদের লেখার সাহিত্য মান নিয়ে ? প্রশ্নটা বলবত রেখেই দেখি একটু পরে উনি বলছেন - ব্লগের স্বাধীনতা নিয়ে আমার কখনোই উচ্চকিত ভক্তিভাব ছিল না। ছিল না, কারণ এর অদৃশ্য মালিকানা নিয়ে আমি ভুলভুলানির খেলায় থাকি না। অদৃশ্য মালিকানা নিয়ে আমরা অনেকেই ভুলভুলানির খেলায় থাকি না । এখন আমাদের কি করা ? আমরা কি এজন্য হাবিজাবি যাই লেখি (বা অনলাইন এ্যাক্টিভিজম যা হয় এখানে যেইটার অস্তিত্বই অনেক তালেবরেরা স্বীকার করতে চান না) এখানে বা ওখানে সেগুলো বন্ধ করে দেবো ? পুঁজিবাদ পছন্দ করি না বলে সমাজতন্ত্রের নামে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা নাকি অবস্থার মধ্যে থেকে অবস্থারে পরিবর্তনের চেষ্টা করাই আমাদের দায়িত্ব ?

যাই হোক, নেক্সট প্যারায় উনি ব্লগের কোন জায়গাটা আসলে গুরুত্বপূর্ন সেইটা নিয়ে কথা শুরু করছেন । উনি বলছেন - এরপরও ব্লগের যে জায়গাটা গুরুত্বপূর্ণ তাহলো "সম্পাদকীয়" এখতিয়ারের নামে এখানে কর্তন/ছেদন প্রক্রিয়াটা মুদ্রণ-স্থাপনার মতো নয়। আমি এখানে লাইনটার সাথে একমত । কিন্তু এরপরের লাইনটা পড়ে আক্কেল গুড়ুম টাইপ অবস্থা । ব্লগ ও মুদ্রন স্থাপনার মধ্যে পার্থক্য নির্দিষ্ট করতে সে লাইনে মানস চৌধুরি বলছেন – এখানে (ব্লগে) স্বজনতোষণ আছে, দলাদলি আছে, আরও আছে গালাগালি। এইরকম বালখিল্য নার্সিস্টিক মন্তব্য নিয়ে বলার কিছু নাই । প্রিন্টি মিডিয়া স্বজনতোষণ, দলাদলি, গালাগালি (গোপনে আবডালে হলেও সেইটাও গালাগালিই) মুক্ত এই দাবি শুনলে জাবির ডেইরি ফার্ম গেটে মামুদের দোকানের আশেপাশের ঘুরঘুর করা ভবঘুরে কুকুরগুলোও হায়নার মতো খ্যাক খ্যাক হাসি হাসবে । এই ব্লগের সাথে প্রিন্ট বা অন্য মিডিয়ার সাংস্কৃতিক পার্থক্য আছে ও এই সাংস্কৃতিক পার্থক্যটা নানা টানাপোড়েনের মধ্য দিয়ে বিবর্তিত হচ্ছে নিজের নিয়মেই এটা আমি সবসময়েই বলি । কিন্তু এই বিবর্তনটা প্রাকৃতিক নিয়মে হবে কিনা সেই প্রশ্ন পরমুহুর্তেই মানস চৌধুরি উপদেশমূলক অবস্থানে চলে যান । বলেন - "কিন্তু এটা তো বিধাতার রাজ্য না যে আপনা-আপনি এরকম চলতেই থাকবে। ব্লগের শক্তিমত্তার জায়গাগুলো উদ্ঘাটন ও জারি রাখতে চাইলে এর ব্যবহারকারীদের দায়দায়িত্বও নিতে হবে। " কার দায়িত্ব কে নেয় ? বা "দায়িত্ববান" আচরনের সংজ্ঞা কি হবে ? সেইটা বিধাতার রাজ্যের মতো না হৈলে সেইটার গাইডলাইন কে কখন ঠিক করবেন ? মানস চৌধুরি ?

এইখানে একটু খেয়াল করে দেখেন ব্লগের সেরা লেখা নির্বাচন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মানস চৌধুরি ধান ভাঙতে শিবের গীতের মতো ব্লগারদের লেখা ছাপানো নিয়ে কথা শুরু করেছেন । তিনি বললেন- "আমার মনে হয় এই বিস্কুট দৌড়ের মতো মুদ্রণ-স্থাপনার প্রতিষ্ঠিত চর্চাগুলো এখানে আমদানি করতে শুরু করে ব্লগের শক্তিমত্তার জায়গাগুলো খর্ব করতে বসেছেন সতীর্থরা।" আমি জানতে ইচ্ছুক "ব্লগের শক্তিমত্তার জায়গা" বলতে মানস চৌধুরি কি বোঝেন । যে লোক কোনদিন একটা লাইন নিজ থেকে লেখেনি সেই লোক ব্লগে এসে লিখতে শিখছে । সেই লেখক (ব্লগারদের কি মানস চৌধুরি "লেখক" হিসেবে স্বীকৃতি দেন?) যখন বই ছাপাতে চায় তখন "মুদ্রন স্থাপনার প্রতিষ্ঠিত চর্চাগুলোর ছোঁয়াচ থেকে নাদান ব্লগারদের বাঁচানোর নাম করে তাদের বিরত থাকার উপদেশ দেবার কারনটা আসলে কি ? আমরা নাদান পাঠকরা আরোও বুঝতে পারলাম না এই বিস্কুট দৌড় (টার্মটা ভালো হৈছে) বা এই বিস্কুট দৌড়ের কোন অনুসঙ্গ ব্লগের কি ক্ষতির কারন হলো । কোন উদ্যোগের সমালোচনা করতে "লিবারেল চিত্ত" (এইটাও ভালো টার্ম হৈছে) হা রে রে রে করে তেড়ে উঠবে স্বাভাবিক । কিন্তু সেই লিবারেল চিত্তকে বোঝানোর তেড়ে আসা থেকে বিরত করতে মানস চৌধুরির পাল্টা বক্তব্য কি ? মানস চৌধুরি বলছেন "আমি নিশ্চিত আছি, আপনাদের দোয়ায়, কী বিষয়ে আমি কথা বলছি।" এইটা আমিও বিশ্বাস করতে চাই ও আমি আশা করি মানস চৌধুরি আসলে কি বিষয়ে কথা বলছেন সেইটা সবাই বুঝতেও পারবে ।

এরপর আসি ব্রাত্য রাইসুর পোস্টে । উনি মানস চৌধুরির মতো ভূমিকায় না গিয়া প্রথম লাইনেই নিজের বক্তব্য পেড়েছেন । উনি মূলত: দুইটা "আবদার" জানিয়েছেন । আবদার এক - "ব্লগারদের চোখে সেরা লেখা নির্বাচনের ঘনঘটা"-র পরিসমাপ্তি । আবদার দুই - “নির্বাচিত পোস্ট" সংস্কৃতির অবসান হোক । প্রথমেই এই আবদার দুইটা আলাদা আলাদা ভাবে দেখলে বোঝা যায় দুইটা দাবি ভিন্ন । এর মধ্যে আবদার – দুই আমাদের আলোচ্য বিষয় না এখানে । সুতরাং সেইটা বাদ এই দফায় । নির্বাচিত বা পোস্ট বিষয়টা আমার মতে অপ্রয়োজনীয় মনে হয় ।
এবার আসি ব্রাত্য রাইসুর প্রথম আবদার বিষয়ে । উনি আমার মতোই "সেরা লেখা নির্বাচনের ঘনঘটা"র বিপক্ষে । আমি ব্রিগেড সিক্সটিনের পোস্টে আমার আপত্তির জায়গাটা পরিস্কার করলেও উনার কেন এইটাতে আপত্তি সেইটা পরিস্কার করেন নাই । তো তার এই অবস্থানের কার্যকারন পরিস্কার না করলেও এই কথাপ্রসঙ্গে তিনি বলছেন - “ব্লগ কালচারের নামে চলিত ফোরাম কালচার থিকা ডিগবাজি দেওয়াই উত্তম হবে মনে হইতেছে।" মানস চৌধুরির মতো এইখানেও উনি একটা সরাসরি উপদেশমূলক অবস্থানে চলে গেছেন । উপদেশমূলক এই সেন্সে যে এই ব্লগ কালচার আসলে ফোরাম কালচার । ব্লগ হয়তো আরোও কুলীন কিছু একটা । বাংলাওয়েবেস্ফিয়ারের বিখ্যাত ছাগুরামও একসময় এইটারে-ব্লগ-কয়-না-টাইপ নসিহত করতো । আমার কথা হৈলো বাংলা ব্লগ তার একটা নিজস্ব সংস্কৃতি নিয়া বাইড়া উঠতেছে । ব্লগ বলতে এইখানে যেইটা বুঝায় সেইটা অন্য দেশে ভিন্ন প্রেক্ষাপটে নাও বুঝাইতে পারে । যেমন আম্রিকাতে ব্লগ বলতে পাবলিক ব্লগস্পটের মতো বিচ্ছিন্ন দ্বীপের মতো সাইট বুঝতে পারে । কিন্তু এইখানে আমরা কেন ঐ আমেরিকান ডেফিনিশন আমাদের ঘাড়ে তুইলা নিয়া ব্লগ করবো ?

শুধু এই দুইজন গুরুভার ব্লগারই না, আমি প্রায়ই কাগজভিত্তিক লেখকদের এইখানে এইটা করা দরকার ঐটা করা দরকার, এইটা কেন হয় না ঐটা না হয়ে ইত্যাদি গণবিচ্ছিন্ন উপদেশমূলক অবস্থানে যেতে দেখি । আপনাদের কাছে আমরা সত্য-সত্যিই এইবার পরিত্রান চাই । বাংলা ব্লগরে আপনারা তার নিজের রাস্তায় চলতে দেন । লেখালেখির তালুকের মালিকানা আপনারাই রাখবেন আর বাকিসবাই বসে বসে লেবেঞ্চুশ মুখে নিয়ে আপনাদের লক্ষ্য করে আহ-উহ প্রশংসামূলক শিৎকারে আকাশ বাতাস ভারি করে তুলবে এই আশাটার গুড়ে বালি আছে এটা স্বীকার করে নিন ।

 

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
নির্বাক সুশীল বলেছেন:
সুশীল লেখকেরা নিজেরা ভাত না পাইয়া এখন ভাতের বরাদ্দই বন্ধ কইরা দিতে কয়।

লেখায় পেলাচ।
১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন: আমি প্রায়ই খেয়াল করি এই কাগজভিত্তিক নার্সিস্টিক শাহবাগোত্থিতরা নিজেরা নিজেদের ব্লগে পিঠ চুলকানো ছাড়া অন্য কোন অপরিচিতের ব্লগে যান না । আর উল্টো দিকে ব্লগাররাও বেয়াদ্দপের একশেষ । মানি লুকের মান দিতে যানে না । মুখের উপর যা তা বলে বসে ! ;)

২. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
রাহা বলেছেন: ব্যাপক সিরিকাস বিষয় মনে হচ্ছে... তাইলে এহন না পরে পড়মুনে !!!
১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: পৈড়েন সময় করে ।

৪. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: শুধু এই দুইজন গুরুভার ব্লগারই না, আমি প্রায়ই কাগজভিত্তিক লেখকদের এইখানে এইটা করা দরকার ঐটা করা দরকার, এইটা কেন হয় না ঐটা না হয়ে ইত্যাদি গণবিচ্ছিন্ন উপদেশমূলক অবস্থানে যেতে দেখি । আপনাদের কাছে আমরা সত্য-সত্যিই এইবার পরিত্রান চাই । বাংলা ব্লগরে আপনারা তার নিজের রাস্তায় চলতে দেন । লেখালেখির তালুকের মালিকানা আপনারাই রাখবেন আর বাকিসবাই বসে বসে লেবেঞ্চুশ মুখে নিয়ে আপনাদের লক্ষ্য করে আহ-উহ প্রশংসামূলক শিৎকারে আকাশ বাতাস ভারি করে তুলবে এই আশাটার গুড়ে বালি আছে এটা স্বীকার করে নিন ।
৫. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
এ. এস. এম. রাহাত খান বলেছেন: জানি না আমার মন্তব্য সবার কাছে প্রাশঙ্গিক মনে হবে কিনা!!তার পরেও বলছি,
আমার মতে পোস্টের রেটিং সিস্টেমটা পরিবর্তন করা উচিত। +/- এর বদলে স্টার দিয়ে এভারেজ রেটিং দেয়া উচিত।আর সেটা প্রথম পেইজে যেন দেখা না যায়,অর্থাত নতুন পাঠক যেন কেবল রেটিং দেখে লেখাটি পড়বে কি পড়বেনা সেটির স্বিদ্ধান্ত নেয়ার সুযোগ না পায়।এর কারন,ব্লগের ক্ষুদ্র জীবনে যা দেখলাম,অনেক ভালো লেখা ও ব্লগার মুল্যায়িত হচ্ছে না।কারন তাদের সাথে অন্যদের সেভাবে ইন্টারেকশন নেই।
আর কিছু ব্লগারের লেখা তার মান যাই হোওক,প্রকাশের পর গোটা ১০ + পরে।আর সেটা সবাইকে আকর্ষন করে,আর এভাবেই কেবল রেটিং এর কার্সাজিতে অনেকেই আলোচিত,আর অনেকেই তার সঠিক মুল্যায়ন পায় না।

আমি নিজে ব্রিগেড সিক্সটিনের পোস্টে মাইনাস দিয়েছি,সেটা প্রকাশের সাথে সাথে
আপনার কথার সাথে বহুলাংশেই একমত.....
ধন্যবাদ
১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: অনেক ভালো লেখার মূল্যায়ন হয় না এইটা সঠিক । বাংলা ব্লগের কম্যুনিটি চরিত্রের কারনেই এটা ঘটে । তবে লেখার কিছু ন্যুনতম স্বীকৃতি পদ্ধতি থাকা উচিত, যেমন- এই প্লাস মাইনাস । তবে খেয়াল রাখতে হবে স্বীকৃতি নিয়ে বাড়াবাড়ি যেন না হয় । যেকোন কিছুরই অতিরিক্ত খারাপ । অনেকে ভালো লেখা আড়ালে থাকলেও আমার অভিজ্ঞতা বলে ধৈর্য্য ধরে যদি ব্লগাররা তাদের লেখা চালিয়ে যান তাহলে তারা একসময় না একসময় চোখ পড়বেনই । আমার এই কথার সমর্থনে দিনমজুরের প্রসঙ্গ টানতে পারি । তার লেখার মানের তুলনায় তার ব্লগে রেটিং কমেন্ট দুটোই খুব কম । কিন্তু উনি ধৈর্য্যধরে সেটা চালিয়ে গেছেন । একারনেই সিরিয়াস লেখকদের নাম নিতে গেলে উনার নাম চলে আসে খুব তাড়াতাড়িই । সবাইকে জনপ্রিয় আসর জমানো ব্লগার হতে হবে এমন কথা নেই । যার যার অবস্থানে থেকে কাজ চালিয়ে গেলেই হলো ।

৭. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
রাশেদ বলেছেন: বর্ষসেরা সিস্টেমটাই ভালো লাগে নাই। ব্লগারদের মাঝে বিভাজন তৈরির (এলিট নন-এলিট) অপচেষ্টা মনে হইছে সবসময়।

কারা নির্বাচন করবে! যেইখানে দেখলাম কেউ কেউ নিজেদের পোস্ট নিজেরাই মনোনয়ন দিয়ে গেছে! প্রায় ৪০০ পোস্ট থেকে সিলেক্টেড কিছু পোস্ট কিভাবে বের করবে? আমি যদি আমার একটা পোস্টকে ১০ টা নিক দিয়ে সাপোর্ট দেই!!
১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: আমি বর্ষসেরা উদ্যোগে সিরিয়াস আপত্তিকর কিছু দেখি নাই । আমার আপত্তি শুধু ঐ টাকাপয়সার মামলাতে । ওটা রহিত করা হোক ।

৮. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
রাশেদ বলেছেন: হু! দিনমজুর এর লেখা আমি তেমন বুঝতাম না, তবে প্লাস দিয়ে আসতাম সবসময়ে তার একাগ্রতার কারনে।
৯. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
রাশেদ বলেছেন: তাও ঠিক অবশ্য। সিলেকশন থেকে বাছাই পর্ব করার জন্য একটা প্যানেল করলে পারতো।
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: বিষয়টা অনেকটা শাখের করাতের মতো । আসতেও কাটে যেতেও কাটে । প্যানেল করা হলে সেটা গেলোবারের অপরবাস্তব সম্পাদনা কমিটির মতো হাস্যকর কিছু হয়ে উঠতো ।

১০. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
দুরের পাখি বলেছেন: বাংলা ব্লগরে আপনারা তার নিজের রাস্তায় চলতে দেন । লেখালেখির তালুকের মালিকানা আপনারাই রাখবেন আর বাকিসবাই বসে বসে লেবেঞ্চুশ মুখে নিয়ে আপনাদের লক্ষ্য করে আহ-উহ প্রশংসামূলক শিৎকারে আকাশ বাতাস ভারি করে তুলবে এই আশাটার গুড়ে বালি আছে এটা স্বীকার করে নিন ।



একশ ঝাজাবাদ !!!!!
১১. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
আরণ্যক যাযাবর বলেছেন:

বোলারস ব্যাকড্রাইভ এর সাথে একমত।

এই স্বনামধন্য লেখকেরা ব্লগের ধারণার সাথে একাত্ম হতে পারেন নি। এরা নিজেদের কর্ম-ক্ষেত্রে বিখ্যাত হতে পারেন কিংবা দালাল পত্রিকার কলামে তাদের লেখা স্থান পায় বলে নিজেদের নিয়ে মুই কি হনু রে মনে করতে পারেন।

তাতে আমাদের কোন যায় আসে না। নিজেরা নিজেদের নিয়ে কী মনে করেন, সেইটা নিজের বেডরুমে আর আজিজ মার্কেটের আড্ডায় সীমিত রাখুন।


ব্লগে আপনার নিক কী লেখে, অন্যদের সাথে কতটা মিথস্ক্রিয়া করতে পারে - সেইটা জরুরি। আপনার লেখা সেরা লেখায় স্থান পাবে কি পাবে না - সেইটা পাঠকই নির্ধারণ করবে।


নিজের লেখা স্থান পায় নি বলে, এই পরিকল্পনা বাতিল করতে হবে এইরকম আচরণ দেখে -

ছোটবেলায় দেখা, নিজেকে খেলায় নেয় নি বলে সব ভন্ডুল করে দেবো বলে ভয় দেখানো বড়লোকের আদুরে বাচ্চাদের কথা মনে পড়ে।
১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন:
গুরুভার ব্লগারদের কিছু কমন বৈশিষ্ট্য দেখবেন ।

১. এরা সবাই "নিক"-ইস্যু নিয়ে বিলা করে ।
২. নিজেরা নিজেদের পরিচিত লোকদের ব্লগেই যান । সেখানে কমেন্ট করেন । নতুন কারো ব্লগে কস্মিনকালেও তাদের পদধুলি পড়ে না । নিজেদের অথবা নিজের পরিচিত কারো পোস্টই প্রিয় তালিকায় থাকে ।
৩. সবসময় এইটা করতে হবে, ঐটা বন্ধ করতে হবে, এইটা এইভাবে করে না ঐভাবে করে ইত্যাদি বলেন ।
৪. ব্লগের কোন প্রকাশনা, তালিকা ইত্যাদিতে নিজেদের রাখেন না ।
৫. সবাই ব্লগাররা কতবড়ো বেয়াদ্দপ এইটা নিজেদের মধ্যে আলোচনা করেন । ক্ষেত্রবিশেষে এরা বাংলা ভাষার বারোটা বাজাচ্ছে এই বিষয়েও তাদের রায় দেন । (এই পয়েন্টার সত্যতা বিষয়ে আমি নিজে সাক্ষী দিতে রাজি)

১২. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
ফিউশন ফাইভ বলেছেন: হাসিবও মানবেন যে, প্রকৃত ব্লগিং মানে হল নাগরিক সাংবাদিকতা। রাজশাহীতে ঈদের চাঁদ দেখার খবরটি যিনি দিচ্ছেন, পুরান ঢাকায় দালান ধসে পড়ার খবর যিনি মুহূর্তে ব্লগে তুলে দিচ্ছেন, প্রকৃত ব্লগিং সেইটাই। কিন্তু প্রধানত সামহোয়্যারইনকে ঘিরে বাংলাব্লগের ধরনটা দিনে দিনে এমনভাবে গড়ে ওঠেছে, যার প্রায় পুরোটাই সাহিত্যনির্ভর। আচ্ছা, সাহিত্য হলোই না হয়। কিন্তু বাংলাব্লগ এতো কুলীন, এতো উচ্চবংশীয়, এতো অভিজাত হলো কিভাবে, যে তারে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা?

যে ফেসবুক আমি ফিউশন ফাইভকে ডেইলি ১৪ বার ওয়েববণিকদের কাছে বিক্রি করতেছে, সেই খবর আমি জানি। তাই সেখানে নিজেকে 'স্বাধীন প্রজা' ভাবি না কখনোই। ইয়াহুতে একটা একাউন্ট খুলেও 'স্বাধীন' ভাবি না নিজেকে, জিমেইল না, হটমেইলে না। কারণ আমি জানি, তাদের 'বট' দিনরাতে নিয়ম করে আমার ব্যক্তিগত মেইলগুলো মুখস্থ করে নেয়। সেই কনটেন্ট (হয়তো কি-ওয়ার্ড) তারা আমাদের অগোচরে বেঁচে, কেনে। যে সামহোয়্যারে চার পৃষ্ঠার, প্রথম আলো ব্লগে সম্ভবত ১৪ পৃষ্ঠার নীতিমালা আর শর্ত মেনে, ‌‌'একমত' উচ্চারণ করে নাকে খত দিয়া আমরা প্রত্যেকে ব্লগে ঢুকি, সেখানে আমি কিভাবে নিজেকে ব্রাক্ষ্মণগোত্রীয় ভাবতে পারি?

হাসিব, আপনার এই লেখাটা ভালো লেগেছে।
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন:

এইখানে একটা বড় মন্তব্য বাঘে খেলে দেখছি ! যাউগ্গা, আবার একটু মনে করে সেটা লিখি এখানে ।

"প্রকৃত ব্লগিং যে নাগরিক সাংবাদিকতা" (সাংবাদিক মানে আমি বুঝি যারা সংবাদ পরিবেশন করেন) এইটা আমি মানতে নারাজ । ব্যাপক স্কেলে বাংলা "ব্লগিং-"এর মাত্র তিন বছর পেরুলো । এর মধ্যে দেখেন এই মুহুর্তে ঠিক নাগরিক সাংবাদিকতা প্রথম স্থানে নেই । সাহিত্যপ্রেমী বাঙ্গালি অনলাইনে সাহিত্যকরাটাকেই একধরনের ব্লগিং ভাবছে । এমনকি এখানে ইনফরমেটিভ লেখাও খুব কম দেখা যায় । সিরিয়াস এ্যাকাডেমিক ইস্যু এখানে বলতে গেলে অনুপস্থিত ।

এখন যা বলতে চাই আমি সেটা হলো কি হলো কি হলো না এইটা নিয়ে আমি গোস্বা করতে রাজি নই । ব্লগিঙকে ঠিক মতো স্বাধীনভাবে বাড়তে দিলেই একমাত্র এর পরিপূর্ন বিকাশ সম্ভব । এটাকে কোনরকম উপদেশমূলক অবস্থানের চোখে দেখার কোন অবকাশ নেই । ব্লগারদেই লেখাই নির্দেশ করবে বাংলা ব্লগিঙের ডেফিনেশন ।

১৩. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
রাশেদ বলেছেন: গুরুভার ব্লগারদের কিছু কমন বৈশিষ্ট্য সত্য। তারা কোনোদিন ইন্টার‌্যাকশনে যায় না সাধারনদের সাথে। চেনা লোক ছাড়া কমেন্টও করে না।
১৪. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
আসিফ রহমান বলেছেন: মাঝেমধ্যে ব্লগে মানস চৌ. ও ব্রাত্য রা. গোছের গুরুনিতম্ব অথবা নিতম্বগুরুদের লেখা মনযোগ দিয়ে পাঠ করি। কেবলই বৃদ্ধা বাঈজিদের কথা স্মরণে আসে। সেই প্রৌঢ়াদের কেউ চোদে না, তাই তাদের নানারকম অদ্ভুত গান গেয়ে টিকে থাকতে হয়, তারা পুচ্ছদেশ চুবিয়ে রাখে সোনালী অতীতে, আর পান খায় আর জাবর কাটে।

রোমন্থনে বা রোমছেঁড়ায় মত্ত রাইসুমানসদের লেখা পড়লেও বুড়ি বাঈজিদের গানের কথাই মনে হয় প্রথমে। ছিলো তাদের একটি আড্ডা কবিসভা, যেখানে তারা একে অপরকে মেহন করে বা পুটকি মেরে ভালো ছিলেন, সেই ছোট্ট মিষ্টি কুয়ায়, যেখানে রাইসুই সর্বেসর্বা। এলো ব্লগ, আমপাবলিকও কথা বলার সুযোগ পেয়ে গেলো, রাইসুকে তেল মারা হাত মারা পা মারার লোকজনেরাও ক্রমে ব্লগে মজে গেলেন। যে মাহবুব মোর্শেদের কথা বোঝা যেতো না, মুখে রাইসুর মেশিন গুঁজে গ্যা গ্যা করে সে কি না কি বকে যেতো, সেই মাইগ্যা মোর্শেদও আজ একটি ব্লগের নাইটগার্ডের চাকরি পেয়ে গেছে। রাইসু জীবন কাটাচ্ছে বিডিনিউজে ললিত কলার প্লাস্টিক মোড়কে আচ্ছাদিত ভাঁড়ামির পানের দোকানে পান বিক্রির কেরানীগিরি করে। সেখানেও তার সঙ্গীসাথী কবিসভার কুয়ার মক্ষীরাণীরা।

স্মৃতি বুঝি তাই রাইসুকে কেবলই তরসায়। কেবলই সাতায়। বুড়ি বেশ্যার অদ্ভুত গান তাই মাঝে মাঝেই শোনা যায় সামুব্লগে। সঙত করেন স্যাঙাত মানস। অপূর্ব সেই যুগলবন্দি।

কেউ তাদের একটু োদেন। না ুদলে, গান শুনেন। তেল না দিলে কি মেশিন চলে?
১২ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৫

লেখক বলেছেন: আপনারা বড্ড খারাপ আর বেয়াদ্দপ ;)

১৬. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
অ্যামাটার বলেছেন: ব্র‌্যাত্য রাইসুর মুখে জুতা মারা হোক।
প্লাস দিলাম(খিয়াল কইরা)
ব্লক না করলে খুশি হব।
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: ব্লক করা হৈলো ।

১৭. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
শওকত হোসেন মাসুম বলেছেন: লেখাটি ভাল হয়েছে। অনেক বিষয়ের সাথেই একমত। ব্লগ আর পত্রিকা আলাদা বিষয়। আলাদা ভাবে দেখাটাই ভাল।
১৮. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০০
মানস চৌধুরী বলেছেন: হাসিব, আপনার লেখা পোস্টানোর আগেই জুতানোর অনুশীলন শুরু হয়ে গেছে। সেই হিসেবে আপনার হয়তো কষ্ট করে না লিখলেও চলত। নিশ্চয়ই সেটা এতক্ষণে আপনি বুঝে গেছেন। যাইহোক, আপনার লেখা পড়ে আমার প্রতিক্রিয়া হলো দুটো। দুটোই স্পষ্টকরণ বার্তা।

১। আমি শাহবাগোত্থিত নই।

২। ব্লগে স্বজনতোষণ, দলাদলি এবং গালাগালি আছে বলে প্রিন্ট-মাধ্যমের প্রতি আমি সন্তোষ ব্যক্ত করি নাই। এই কথাটা, আরেকবার পড়লেই হয়তো বুঝতে পারবেন, প্রিন্ট-মাধ্যমের এই সমস্যাগুলো আছে ধরে নিয়েই বলা। আপনি যে সেটা বোঝেননি তা আমার মনে হয় না। হয়তো আপনি ওই জাবির ভবঘুরে হায়না ও কুকুরদের চরিত্র হাজির করার জন্যই এই না-বোঝাটা চালান করেছেন।

এর বাইরে আপনার পোস্ট নিয়ে আমার কমেন্ট নেই। কষ্ট করে লেখার জন্য ধন্যবাদ। :)
১৯. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০২
মানস চৌধুরী বলেছেন: আরেকটা কথা হাসিব, আপনি যদি আমার নামের "চৌধুরী" তে দীর্ঘ-ঈ কার দেন তাতে আমার সম্মান বিশেষ বাড়বে না। কেবল অস্বস্তিটা দূর হবে। যদি, মেহেরবানি করে ....
১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২২

লেখক বলেছেন: নামের বানান নিয়ে কিছু লোক অতিমাত্রায় সংবেদনশীল । এইটার সাইকোলোজিকাল কারন কি হতে পারে বলে আপনার ধারনা ? বা ধরেন নৃতত্ত্বের আলোকে এই নামের বানান বিষয়ে সংবেদনশীলতা কোনভাবে ব্যাখ্যা করা যায় ?

আমি বানান ঠিক করে দিচ্ছি ।

২০. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৯
বিবর্তনবাদী বলেছেন: কথা হৈলো বাংলা ব্লগ তার একটা নিজস্ব সংস্কৃতি নিয়া বাইড়া উঠতেছে । ব্লগ বলতে এইখানে যেইটা বুঝায় সেইটা অন্য দেশে ভিন্ন প্রেক্ষাপটে নাও বুঝাইতে পারে । যেমন আম্রিকাতে ব্লগ বলতে পাবলিক ব্লগস্পটের মতো বিচ্ছিন্ন দ্বীপের মতো সাইট বুঝতে পারে । কিন্তু এইখানে আমরা কেন ঐ আমেরিকান ডেফিনিশন আমাদের ঘাড়ে তুইলা নিয়া ব্লগ করবো ?


++++++++++++++++++++++++++++
এই ব্যাপারটা যারা বুঝবেন না, তারা বাংলাব্লস্ফিয়ারে বেশিদিন নিজ অবস্থানে টিকে থাকতেও পারবেন বলে মনে হয় না। প্রত্যেকটা সিস্টেম তার নিজ নিয়মে বিবর্তিত হয়। সেখানে বাধা দান করলে সিস্টেমের নিয়ম পরিবর্তিত হয় না কখনই, শুধু বাধা দানকারি কালের প্রবাহে ভেসে যান।
২১. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

দারুণ পোস্ট ।

"লেখালেখির তালুকের মালিকানা আপনারাই রাখবেন আর বাকিসবাই বসে বসে লেবেঞ্চুশ মুখে নিয়ে আপনাদের লক্ষ্য করে আহ-উহ প্রশংসামূলক শিৎকারে আকাশ বাতাস ভারি করে তুলবে এই আশাটার গুড়ে বালি আছে এটা স্বীকার করে নিন ।"

এখানে প্রসঙ্গত উল্লেখ্য, কাগজভিত্তিক লেখকদের আরো যে সমস্যাটি এখানে প্রকট, ওনাদের পোস্টে তথাকথিত সাধারণ ব্লগারদের তুলনায় পাঠক কম, আর মন্তব্যও কম হতে দেখা যায়, এটাও তাঁদের মনোঃপীড়ার কারণ হতে পারে । আর তাই, নানা উপদেশে জর্জরিত করে, আমাদের ব্লগিং স্টাইল বদলে দেবার ব্রত গ্রহণ করেন তাঁরা ।

২২. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২২
ইসানুর বলেছেন: বিশ্লেষন ভাল হইছে।
২৩. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৫
রোবোকপ বলেছেন: মফিজুল হক বলেছেন: বিশ্লেষন ভাল হইছে।
২৪. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৫
নাজিম উদদীন বলেছেন: প্লাস। ঐ পোষ্টে আমিও মাইনাস দিয়েছি। প্রতিদিন এত সংখ্যক পোস্ট হয় সেখান থেকে ঝেড়েবেছে বর্ষসেরা বের করার কোন মানে হয়। আর এ ক্ষেত্রে সাহিত্যের 'ঝাড়ুদার' কাকে বানানো হবে?

"টাকা পয়সার ব্যাপারটা প্রচলন করার মাধ্যমে একটা অসুস্থ্য প্রতিযোগিতার সূচনা উনি করলেন ।"

একমত।

১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২৫. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২০
এস্কিমো বলেছেন: আপনে যে এতো কস্ট করে এতো বড় লেখাটা লেখলেন - আসলে উনারা এটাই চাইছিলো। দ্রষ্টব্য হওয়ার লোভটা কিন্তু ফেলনা না। যখন দেখেন কিছু একটা হচ্ছে আর উনারা কল্কিটা পায় নাই - তখনই উল্টাসিধা একটা জ্ঞানদায়িনী পোস্ট প্রসব করে নিজেদের দ্রষ্টব্য করার চেষ্টা করেন।

আর আপনিও সেই বিষয়ে তিনাদের সহায়তা করলেন।

১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৮

লেখক বলেছেন: উনারা তো আসলে দ্রষ্টব্যই । কিন্তু সেটা উনাদের নিজেদের মিডিয়ামে । আমি এই কথাটাই শেষ প্যারাতে বলতে চেয়েছি ।

২৬. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৮
রোবোকপ বলেছেন: গুরুভার মানস আর রাইসুরে আহ্বান জানাই ফুল মন্টি ছবিটা দেহনের জন্য। দ্রষ্টব্য হইতে চাইলে নেংটা নাচেন। তালি ভি পাইবেন পয়সা ভি পাইবেন।
২৮. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪২
স্টিংরে বলেছেন: যাই কন না কন, একটা কথা না বলে পারছি না! বর্ষসেরা পোস্টে যেভাবে নিজেরা নিজেদের পোস্ট লিঙ্ক দিতেছিলো তা রীতিমতো হাস্যকর। লোকালের ঐ পোস্টে ডিক্লেয়ার মাইনাস টা তাই আমার দেওয়া :)
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: এইটা নিয়ে আমি পোস্ট বলছি । তবে দুনিয়ার যাবতীয় আবাল হেদায়েতের দায়িত্ব আমি নিতে অস্বীকার করছি :)

২৯. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০২
অক্ষর বলেছেন: সবার খাছে ভালো লাগুক আর না লাগুক আমার কাছে ভালো লাগে নাই

১. বিভিন্ন চ্যানেল প্রতিভা খুজছে। খুজুক সবারই সেই অধিকার আছে। এখন কথা হৈলো ব্লগের যে কেউ এইটা কর্তে পারে। এইটাই সবার অধিকার আছে। কিন্তু এই পোস্ট যদি মডুরা দিতো আর স্টিকি কর্তো তাইলে আলাদা কথা ছিলো। কিন্তু মডুরা কর্ছে একজন ব্লগারের পোস্ট।

২. সবাই লিঙ্ক দিতাছে। কিন্তু সব গুলা কিন্তু উনি উপরে নেয় নাই। একমাত্র উনার কাছে যা ভালো লাগছে তাই তিনি আপডেট কৈরা মূল পোস্টে নিয়া গেছে। তার্মানে হৈলো উনার কাছে যেইটা ভালো লাগছে সেইটাই উনি মূল পোস্টে যোগ কর্ছে। আমার কথা হৈলো, উনি কি ব্লগের মানদন্ড??? সব পোস্ট তো আর সবার কাছে ভালো লাগে না। উনার কাছেও যে লাগবে তাতো আর কওয়া যায় না। এই কাজটা একমাত্র মডুরাই পার্তো

৩. উনি দুইটা কমেন্টে কৈছে "আমরা"। আমি জিগাইছিলাম এইখানে "আমরা" কে কে। কিন্তু উনি উত্তর দেয় নাই।

৪. এখন যেই কয়টা পোস্ট নির্বাচিত হৈছে তার সবগুলাই উনার পছন্দের। আজিব...
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৭

লেখক বলেছেন:
এখানে একটা বিষয় খেয়াল করেন । এখানে ইস্যু দুইটা ।

এক. সেরা পোস্ট নির্বাচন করা উচিত হবে কি হবে না ।
দুই. সেটা কি পদ্ধতিতে করা হবে ।

এখানে আমি প্রথমটারই বিপক্ষে । তবে এরকম বিপক্ষে নই যে সেজন্য তেড়েমেড়ে আন্দোলনে নামতে হবে যেটা আমি নিওরাজাকারদের পোস্ট দেয়া/মন্তব্য দেয়া নিয়ে করি, যেটা আমি বাংলা ব্লগকে কর্পোরেটিকরণের বিরুদ্ধে করি ।

দ্বিতীয় ইস্যুটার মধ্যে আমি শুধু ঐ টাকাপয়সা নজরানার বিষয়টার ঘোর বিরোধী । এইটার বিরুদ্ধে আমার একটা তীব্র "না" জারি আছে । আর লেখা নির্বাচন বা আর কোন নির্বাচন পদ্ধতি নিয়ে আমার বেশি কিছু জানা নেই ।

৩০. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৫
প্রলয় হাসান বলেছেন: হাসিব ভাইয়ের কাছ থেকে অনেকদিন পর এইরকম একটা দুর্দান্ত চিন্তাশীল লেখা পাওয়া গেল। অনেকবিষয় তো এরাগে আমার মাথাতেই আসে নাই। গ্রেইট!!+++:)



একটা অফ এবং ফালতু টপিকঃ আকন্দ কাগুর কোরিয়ান ছবি গুলা নিয়া পোস্টা খুঁইজা পাইতেছিনা। ইকটু হেল্প দরকার।
৩১. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৭
আকাশচুরি বলেছেন: হায়রে রইচুদ্দি, নিজেই নিজেরে ন্যাংটা কইরা ফেল্লি!!

;)
৩২. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪০
অমিত বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: হাসিবও মানবেন যে, প্রকৃত ব্লগিং মানে হল নাগরিক সাংবাদিকতা। রাজশাহীতে ঈদের চাঁদ দেখার খবরটি যিনি দিচ্ছেন, পুরান ঢাকায় দালান ধসে পড়ার খবর যিনি মুহূর্তে ব্লগে তুলে দিচ্ছেন, প্রকৃত ব্লগিং সেইটাই


"প্রকৃত ব্লগিং" বিষয়ে ব্যাপক শিক্ষালাভ হইল।মানে কলিমুদ্দির পোষা মোরগের ডাইরিয়া হইছে অথবা রহিমুদ্দির লুংগির দাম ১৫ টাকা এসব খবর দেয়ার নামই আসলে ব্লগিং। এখন ২-১ টা এক্সামপ্‌ল পাইলে মন্দ হইত না। আরও ভাল হবে চিত্রসহ ব্যাখ্যা আসলে।
৩৩. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৫
অমিত বলেছেন: "যেমন আম্রিকাতে ব্লগ বলতে পাবলিক ব্লগস্পটের মতো বিচ্ছিন্ন দ্বীপের মতো সাইট বুঝতে পারে ।"

মনে হয় না। এইখানেও ব্লগ কালচারটা মোটামুটি ফোরাম ভিত্তিক। তবে সেই ফোরামগুলার নিজস্ব থিম আছে। কোনটা টেক, আবার কোনটা পলিটিক্স। আরও আছে পেপার আর মিডিয়ার (নিউজ, এন্টারটেইনমেন্ট, অলমোস্ট এনিথিং..) নিজস্ব ব্লগিং। তবে ২-১ টা বিখ্যাত ব্লগস্পট সাইটও আছে মনে হয়।
৩৪. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
ফিউশন ফাইভ বলেছেন: অমিত জি (ভক্তিপ্রদর্শনপূর্বক)@

আমার উপরোক্ত মন্তব্য মারফত প্রকৃত ব্লগিং বিষয়ে শিক্ষালাভ, অতীব দুঃখজনকভাবে, আপনার হয়ে ওঠে নাই। কারণ নাগরিক সাংবাদিকতা কী জিনিস, সেইটা আমার মাথায় ঢোকে নাই। কলিমুদ্দির পোষা মোরগের ডাইরিয়া হইলে সেইটা সংবাদ নয়, কিন্তু কলিমুদ্দি-অমিতুদ্দিদের পাড়ায় যদি গণহারে মোরগের ডায়রিয়া হয়, সেইটা সংবাদ। রহিমুদ্দির লুংগির দাম ১৫ টাকা, এইটা সংবাদ নয়। কিন্তু রহিমুদ্দি যদি ৫০ হাজার টাকা দিযে একপিস লুঙ্গি কেনে, সেইটা সংবাদ। এখন কি বোঝা যায় কিছু? নাকি চিত্রসহ দিতে হবে? অবশ্য মাথায় না ঢুকলে সচিত্র দিয়াও কী লাভ! B-)
৩৫. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
অমিত বলেছেন: বংলা ব্লগোস্ফিয়ারের উজ্জ্বল ব্ল্যাকহোল ফিউশন ফাইভ (নক্ষত্ররা ঝরে পড়ে, কিন্তু আপনে ঝইরা পড়তে পড়তেও টিকা আছেন এবং বিভিন্নভাবে আপনের সুমহান অস্তিত্ব জানান দিতেছেন বিধায়), আপনের ভক্তিকে বিনয়ের প্রকাশ হিসাবেই গ্রহণ করলাম।

আপনে এখন বলতে চাইতেছেন যে ব্লগিং ব্যাপারটা বুঝতে গেলে "নাগরিক সাংবাদিকতা" বিষয়ে বুঝদার হইতে হবে। হয়ত ২ দিন পর বলবেন একই সংগে "সাবারবানিক সাংবাদিকতা", "খেলোয়াড়িক সাংবাদিকতা", "বিনোদনিক সাংবাদিকতা" অথবা "আন্তর্জাতিক পরিস্থিতিক সাংবাদিকতা"-ও বুঝতে হবে। এই বিষয়টা আমার নিরেট মাথায় আসলেই প্রবেশ করতে পারে নাই। হয়ত আপনের মাথা আমার মত নিরেট না, অনেক ফুটা সমৃদ্ধ। হয়ত আপনে মাথায় তথ্য ঢুকানোর শরীরের অন্যান্য অংগের উপযোগীতা সম্পর্কেও যাকে বলে ওয়াকিবহাল এবং সেই কারণেই বোধিপ্রাপ্ত। কিন্তু ঈশ্বর দুঃখজনকভাবে সেই ক্ষমতা আমাকে দ্যান নাই।

আমি আপনের কাছে বুঝতে চাইলাম ব্লগিং কি ? তো আপনে আমারে বুঝাইতে চাইলেন খবর কি !! এইখানেই কবি বলে ওঠেন "ক্যাম্নে কি !!??" সহজ ভাষায় বলতে গেলে "হোয়াট দা ফাক !!??"

একটু ব্লগিং এর ডেফিনেশনটা দ্যান না ভাই, একটু ব্যাখ্যা কইরা কন।কৌশিক যখন কোবতে লেখে সেইটা কি ব্লগিং ? হাসিব ভাই যখন লিনাক্স নিয়ে লেখে সেইটা কি ব্লগিং ? না কি বদ্দার রাজনীতি নিয়ে লেখা ব্লগিং ? অথবা উৎসের বৈজ্ঞানিক লেখা ? মুখফোড়ের বোম্বশেল ? নাকি এটিমের ক্লাস্টারফাক !!
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: ক্লাস্টারফাক !?

৩৬. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫০
চাণক্য বলেছেন: বালক হাসিব, মানস চৌ, ব্রাত্য রাইসু ইহারা কি বিখ্যাত কেহ? আমি ব্লগামনের পূর্বে কোথাও ইহাদের নাম পর্যন্ত শুনি নাই। হইতে পারে ইহাদের পরিচিত দুই একজন ব্যক্তি এইস্থলে ব্লগায় দেখিয়া তোমরা ইহাদের ভুলে বিখ্যাত ভাবিতেছ এবং ইহারাও তোমাদের ভ্রান্ত ধারণা সম্বল করিয়া আত্মতৃপ্তি লাভ করিতেছে।
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন:

চাণক্য, ইনারা আমাদের জেনারেশনের বুদ্ধিজীবি । যারা একটু নতুন জেনারেশনের খঁোজখবর রাখেন উহারা তাহাদের নাম জানেন বলেই ধারনা ।

৩৭. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৫
জংবাহাদুর বলেছেন: ভালাই কইচোস তয় এট্টু বেশি
৩৮. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৬
ফিউশন ফাইভ বলেছেন: অমিতজী @

হে হে হে। অনুমান অসত্য ছিল না- মাথায় ঢোকে নাই আপনার। পুরা মন্তব্যে 'ঢুকানো' আর 'বাইর করানো' প্রসঙ্গ প্রাধান্য পেলেও যথারীতি মূল বিষয়ের দিকে যাইতে পারেন নাই। আমি আপনারে নাগরিক সাংবাদিকতা বোঝাইতে গিয়া সংবাদ সম্পর্কে একটু ধারণা দিছিলাম। কিন্তু না বুইঝাই 'ক্যাম্নে কী' বইলা চিৎকার পাড়লেন। কোথায় যাই!

কৌশিক যখন কোবতে লেখে সেইটা কি ব্লগিং ? হাসিব ভাই যখন লিনাক্স নিয়ে লেখে সেইটা কি ব্লগিং ? না কি বদ্দার রাজনীতি নিয়ে লেখা ব্লগিং ? অথবা উৎসের বৈজ্ঞানিক লেখা ? মুখফোড়ের বোম্বশেল ? নাকি এটিমের ক্লাস্টারফাক !!
এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আরণ্যক যাযাবরের এই পোস্টটা পড়েন। এইটা পড়া শেষ হৈলে নাগরিক সাংবাদিকতার গাইডটা এইখান থিকা ডাউনলোড কৈরা আল্লাহর নাম নিয়া পড়া শুরু করেন। আমি আসতেছি, ঠিকাছে? ভয় নাই, ওরে ভয় নাই, যবে উৎপীড়িতের ক্রন্দন....
৪০. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৬
আরিফুল হোসেন তুহিন বলেছেন: প্লাস,


আমি ক্লোজ আপ ওয়ান মার্কা ট্যালেন্ট হান্টের তীব্র বিরোধী।ব্রিগেড সিক্সটিনের পোস্ট টাতে আমি ঢুকি নাই আজ পর্যন্ত। আজকে ভাবছি মাইনাস দিতে ঢুকব;)

কিন্তু নিজেদের এলিট ভাবাটা কিছু মাইনষের রেওয়াজ হয়ে গেছে।

@লোকালটক

ব্লগিংকে সংজ্ঞায়িত করার এত প্রয়োজনটা কোথা থেকে আসে?
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: লেখক বলেছেন: কোন কিছুর সংজ্ঞা দেবার একটা পদ্ধতি হলো ঐ জিনিসটার মূল বৈশিষ্ট্য দেখে সেইটারে একটা সংজ্ঞা দেবার চেষ্টা করা । আরেকটা পদ্ধতি হলো আগে থেকে একটা সংজ্ঞা দিয়ে সেটার ফ্রেমওয়ার্কের মধ্যে জিনিসটাকে বেধে ফেলার চেষ্টা করা ।

এখানে প্রথম পদ্ধতি খারাপ না । তবে দ্বিতীয় পদ্ধতিটা আরোপ করা গাজোয়ারি । এটাকেই আমি সমর্থন করছিনা ।

৪১. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৭
আরিফুল হোসেন তুহিন বলেছেন: তবে,

দৃষ্টি আকর্ষনের বিরোধিতা করতে পারছি না।
৪২. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২
আরিফুল হোসেন তুহিন বলেছেন: @হাসিব

সেটাই ।পুরস্কার কি আসলেই কৌশিক ঘোষনা করেছেন? ওনার মত একজন মানুষের জন্যে একটু অর্বাচীনের মত কাজ হলনা?
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১০

লেখক বলেছেন:

নাম তো দেখলাম কৌশিকের । তো সেটা যেই করুক আমি এটার প্রবল বিরোধী । ব্রিগেড সিক্সটিনের পোস্টে দেখলাম উনি বলছেন লেখাগুলো নিয়ে ইবুক করার পরিকল্পনা আছে । সেটা করলে অবশ্যই ভালো । লেখকদের প্রয়োজনীয় অনুমতি নিয়ে এই কালেকশন থেকে আগামি একুশে বইমেলায় এক বা একাধিক প্রকাশনাও বের করা যেতে পারে । এই সবই লেখকদের অনুপ্রেরনা হিসেবে কাজ করবে এবং আমি মনে করি এর অতিরিক্ত অনুপ্রেরণা ও বিশেষ করে সেই অনুপ্রেরণা যদি টাকা পয়সার ফর্মে হয় তাহলে সেটা ভালো দৃষ্টান্ত হয়ে দাড়াবে না । টাকাপয়সা খরচ করার অনেক ভালো যায়গা আছে । শাশ্বতের খবর অনেকদিন পাইনা । প্রাপ্তির লেটেস্ট খবরা কি সেটা জানিনা । ঢাক ঢোক না পিটিয়ে গোপনে এই ৫০০০টাকা তাদের কাউকে দিয়ে দিলেই হয় ।

৪৩. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: এই কমেন্টসটা পোস্টের সাথে রিলেটেড নয়... শুধু হাসিব ভাইকে জানানোর জন্য... আজকাল কেউ এই বিষয়গুলো টাচ করে না

শাশ্বত সত্যর সাথে ঈদের দিন কথা হয়েছে.. এতটা অসুস্থ্যতার মাঝেও ফোন দেয়া বিস্মিত ... তিনটা ইনজেকশন দেয়া হয়েছে... আবার জানুয়ারীতে ভেলর যেতে হবে...

প্রাপ্তীর আর একটু চিকিত্সা বাকি ছিল... প্রাপ্তিকে আর একটু হেল্প করা গেলে উপকৃত হইতো প্রাপ্তির পরিবার
৪৪. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৫
আসিফ রহমান বলেছেন: আমি প্রস্তাব করছি, এই সেরা লেখার পুরস্কারটি নির্বাচিত লেখকের পক্ষ থেকে আগাম প্রাপ্তি বা শাশতের জন্য ব্যয় করা হোক। লেখক স্বীকৃতি নিয়েই সন্তুষ্ট থাকুন, সেই স্বীকৃতির সাথে জড়িত সীমাবদ্ধতাগুলিকে স্বীকার করে নিয়েই।
৪৫. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৪
অমিত বলেছেন: @লুকাল

ভাইরে এইসব লিন্ক দেয়ার ত্রিভুজীয় কুঅভ্যাস থেইকা দূরে থাকতে চাই। মন্তব্য করার জন্য দশখন্ডের মহাভারতের ত্যানা প্যাচাইলে শেষ বিচারে কাজের কিছুই হয় না। আপনে আমারে ধরেন ছোট কয়েকটা লাইনে বুঝায় দ্যান যে ব্লগিংটা আসলে কি ? তারপর সেই ডেফিনেশন অনুসারে ধরেন কয়েকটা ব্লগের নামও বলেন, যেগুলা আসলে আপনার মতে স্ট্যান্ডার্ড ব্লগ।

@হাসিব ভাই

বেশি হয়ে গেল নাকি ? ভুল কিছু কইলে মনে নিয়েন না।
১২ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৪

লেখক বলেছেন: ব্যাপার নাহ । আর্গুমেন্ট ইজ আর্গুমেন্ত । কিভাবে আর্গুমেন্ত করতে হবে সেইটা বলে দেয়ার আমি কেউ না ।

৪৬. ১২ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৭
নুরুল কবির বলেছেন: আরিরি......কর্ছে কি!একেবারে শোয়ায়ে ফেলছে। হাসিবের পোস্ট ও আসিফ রহমানের কমেন্ট স্টিকি করা হোক।

পৃয় পোস্ট নিলাম।
৪৭. ১২ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১২
বিগব্যাং বলেছেন: আসিফ রহমান বলেছেন: মাঝেমধ্যে ব্লগে মানস চৌ. ও ব্রাত্য রা. গোছের গুরুনিতম্ব অথবা নিতম্বগুরুদের লেখা মনযোগ দিয়ে পাঠ করি। কেবলই বৃদ্ধা বাঈজিদের কথা স্মরণে আসে। সেই প্রৌঢ়াদের কেউ চোদে না, তাই তাদের নানারকম অদ্ভুত গান গেয়ে টিকে থাকতে হয়, তারা পুচ্ছদেশ চুবিয়ে রাখে সোনালী অতীতে, আর পান খায় আর জাবর কাটে।

রোমন্থনে বা রোমছেঁড়ায় মত্ত রাইসুমানসদের লেখা পড়লেও বুড়ি বাঈজিদের গানের কথাই মনে হয় প্রথমে। ছিলো তাদের একটি আড্ডা কবিসভা, যেখানে তারা একে অপরকে মেহন করে বা পুটকি মেরে ভালো ছিলেন, সেই ছোট্ট মিষ্টি কুয়ায়, যেখানে রাইসুই সর্বেসর্বা। এলো ব্লগ, আমপাবলিকও কথা বলার সুযোগ পেয়ে গেলো, রাইসুকে তেল মারা হাত মারা পা মারার লোকজনেরাও ক্রমে ব্লগে মজে গেলেন। যে মাহবুব মোর্শেদের কথা বোঝা যেতো না, মুখে রাইসুর মেশিন গুঁজে গ্যা গ্যা করে সে কি না কি বকে যেতো, সেই মাইগ্যা মোর্শেদও আজ একটি ব্লগের নাইটগার্ডের চাকরি পেয়ে গেছে। রাইসু জীবন কাটাচ্ছে বিডিনিউজে ললিত কলার প্লাস্টিক মোড়কে আচ্ছাদিত ভাঁড়ামির পানের দোকানে পান বিক্রির কেরানীগিরি করে। সেখানেও তার সঙ্গীসাথী কবিসভার কুয়ার মক্ষীরাণীরা।

স্মৃতি বুঝি তাই রাইসুকে কেবলই তরসায়। কেবলই সাতায়। বুড়ি বেশ্যার অদ্ভুত গান তাই মাঝে মাঝেই শোনা যায় সামুব্লগে। সঙত করেন স্যাঙাত মানস। অপূর্ব সেই যুগলবন্দি।

কেউ তাদের একটু োদেন। না ুদলে, গান শুনেন। তেল না দিলে কি মেশিন চলে?
৪৮. ১২ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৮
রোবোকপ বলেছেন: আমি বলি কি, রাইসুমানসুরে একবারে এত াপায়েন্না। প্রথমত উনারা মানী জীব। দ্বিতীয়ত অসুক করতে পারে। তৃতীয়ত উনারা আনন্দ পাইতে পারেন। আর চতুর্থত ঘাপ্টি মার্তে পারেন। তখন অ্যামাছাগুরে পোন্দাইয়া দিন গুজ্রান করতে হপে। থাক না। দেন না উনাদের এক্টু আবালপনা কর্তে। নাইলে কেম্নেকি।
৪৯. ১২ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:১৯
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: রোবোকপ বলেছেন: মফিজুল হক বলেছেন: বিশ্লেষন ভাল হইছে।
৫০. ১২ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩৯
কঁাকন বলেছেন: আপনার পোষ্ট ভালো লাগলো

তবে আমার বর্ষসেরা পোষ্ট নির্বাচনের আইডিয়াও ভালো লাগসে

অনেক পুরোনো ভালো লিখা পড়ার সুযোগ হইছে যেগুলা আগে পড়া হয়নি

ভালো থাকুন
৫১. ১২ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:২০
আশরাফ মাহমুদ বলেছেন: হাসিব ভাই, আপনার পোষ্ট পড়ে ভালো লেগেছে। পোষ্ট নির্বাচন ব্যাপারটা প্রশংসার, কিন্তু কোনটা বর্ষসেরা সেটা নির্ণয় করা অবাস্তব। ব্যক্তিগতভাবে মনে করি সাহিত্যের ক্ষেত্রে কোনটা সেরা, কোনটা আস্তাকুঁড়ের সেটা ব্যক্তিনির্ভর এবং গৌণ। রবিন্দ্রনাথ কিংবা নজরুলের মধ্যে কে সেরা সেটা নিধারণ করা বেমানান, কেবল বলতে পারি দু'জনই আমার প্রাত্যহিক জীবনের অংশ।
বাংলা ব্লগের বিকাশ বাংলা ব্লগের মতনই হোক।
৫২. ১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৩
ফাহমিদুল হক বলেছেন: হাসিব, আমার নাম নিছেন আমি বা আমরা কী কী করি তার তালিকা প্রণয়ন করেছেন। পর্যবেক্ষণ ভালো, তবে নিজেকে পরিস্কার করা প্রয়োজন বোধ করছি। আপনার তালিকা:

১. এরা সবাই "নিক"-ইস্যু নিয়ে বিলা করে ।
২. নিজেরা নিজেদের পরিচিত লোকদের ব্লগেই যান । সেখানে কমেন্ট করেন । নতুন কারো ব্লগে কস্মিনকালেও তাদের পদধুলি পড়ে না । নিজেদের অথবা নিজের পরিচিত কারো পোস্টই প্রিয় তালিকায় থাকে ।
৩. সবসময় এইটা করতে হবে, ঐটা বন্ধ করতে হবে, এইটা এইভাবে করে না ঐভাবে করে ইত্যাদি বলেন ।
৪. ব্লগের কোন প্রকাশনা, তালিকা ইত্যাদিতে নিজেদের রাখেন না ।
৫. সবাই ব্লগাররা কতবড়ো বেয়াদ্দপ এইটা নিজেদের মধ্যে আলোচনা করেন । ক্ষেত্রবিশেষে এরা বাংলা ভাষার বারোটা বাজাচ্ছে এই বিষয়েও তাদের রায় দেন । (এই পয়েন্টার সত্যতা বিষয়ে আমি নিজে সাক্ষী দিতে রাজি)

আমার অবস্থান:

১. নিক ইস্যু নিয়ে একবার বিলা করছি। ব্লগিং জীবনের শুরুতে প্রাথমিক বিস্ময়জনিত কৌতূহল মেটাতে একটা পোস্ট দিয়েছিলাম। এখন এটা বাস্তবতা বলে মেনে নিয়েছি।
২. প্রিয় বা পরিচিত লোকের ব্লগে সবাই যায়। আমিও যাই। নতুন কারও লেখার বিষয়বস্তু মনে ধরলে যাই। আমার প্রিয় পোস্টের তালিকায় দিনমজুর. এস্কিমো, রেজওয়ান, চাচামিঞা, আরিফ জেবতিক, লাল দরজা প্রমুখের পোস্ট আছে, যাদের ব্লগে এসেই চিনেছি।
৩. আমার জন্য সম্পূর্ণ অপ্রযোজ্য।
৪. আমার জন্য অপ্রযোজ্য।
৫. অপ্রযোজ্য।

আর আমি অবশ্যই শাহবাগে যাই, তবে 'শাহবাগোত্থিত' বলতে যা বোঝায় আমি তা নই। আমার লেখালেখির প্রথম পর্যায়ে চাকরিসূত্রে পাঁচ বছর ঢাকার বাইরে ছিলাম। আমার লেখকজীবনে শাহবাগের অবদান আছে, তবে খুব বেশি নয়। ঐ লেখকবন্ধুদের সঙ্গে খানিক আড্ডা এবং বই-পুস্তক দেখার জন্য এখন ওখানে যাওয়া হয়। এখন আবার তিন বছর শাহবাগে যাওয়া পড়ছে না।

তবে আপনার পোস্ট মোটের ওপরে পছন্দ হয়েছে, দুয়েকটা পয়েন্ট ছাড়া।

লোকালটকের এই উদ্যোগ বিরাট সাড়া ফেলেছে, আমার কাছে আপত্তিকর কিছু মনেও হয়নি। ব্লগে সাপ্তাহিক ব্লগ রিভিউ হয়, আমার-আপনার পছন্দের ব্লগার কে, তা নিয়ে পোস্ট পড়ে, নির্বাচিত পোস্ট ঝোলে -- এগুলোর মধ্যে 'বিস্কুট দৌড়' ব্যাপার থাকলেও তা ব্লগকে প্রাণবন্ত, চাঙ্গা রাখে। ব্যক্তিগতভাবে আমিও চাঙ্গা থাকি, এটা অস্বীকার করার মতো হিপোক্রিসি আমার নেই। হঠাৎ হঠাৎ নিজের নাম কারও প্রিয় পোস্টে দেখলে আমার ভালো লাগে। এটা এক ধরনের স্বীকৃতি, যা লেখক-ব্লগারকে তৃপ্ত করে। ধরুন একজন ব্লগার 'যুগান্তকারী' পোস্ট দিলেন, কেউ পড়লো না, মন্তব্য করলো না -- কেমন লাগবে? এইসবই একই তরিকার মধ্যে পড়ে -- কত মন্তব্য আসলো, কত প্লাস মাইনাস পড়লো, কারও প্রিয় পোস্টে গেল কিনা, কোথাও নির্বাচিত হলো কিনা, বাৎসরিক প্রকাশনায় স্থান পেল কিনা, লোকালটকের প্রজেক্টে সেরা লেখক হবার সুযোগ থাকলো কিনা।

কিন্তু বলতে হয়, ব্যক্তিগতভাবে আমি কেবল এসবের জন্য লিখিনা। এসব আমার মধ্যে সাড়া ফেলে, কিন্তু এসবের অপেক্ষায় বসে থাকিনা। আমি জানি কী কী বিষয়ে লিখলে ব্লগে প্রচুর সাড়া পাওয়া যায়, নির্বাচিত পোস্টে অন্তর্ভুক্ত হওয়া যায় (আমার কোনো লেখা এখন পর্যন্ত নির্বাচিত হয়নি), কিন্তু আমি আমার আগ্রহের জায়গাগুলোতেই সীমিত থাকি।

তবে মানস চৌধুরীর ভিন্নমতকে উড়িয়ে দেবার সুযোগ নেই। (নূরুল কবিরের অহেতুক শতজুতা প্রদর্শনের নিন্দা জানাই, তা শেরিফের ভাষায় তিনি শিক্ষক হন বা না হন)। প্রিন্ট মাধ্যমের মতো এখানেও পুরস্কারের রাজনীতি শুরু হওয়া ব্লগের জন্য ক্ষতিকারক হচ্ছে কিনা তা সময় বলে দেবে। ভিন্নমত আমাদের সিদ্ধান্ত একপেশে হয়ে যাচ্ছে কিনা, তা ফিরে দেখার সুযোগ করে দেয়, সেহিসেবে মানস চৌধুরীর ভিন্নমত আমাকে খানিক চমকে দিয়েছে ও খানিক দ্বিধান্বিত করতে পেরেছে। আর ব্রাত্য রাইসুর আলটিমেটাম কর্মসূচি হিসেবে চরমপন্থী মনে হয়েছে আমার কাছে। তাকে থাকতে অনুরোধ জানাই।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩০

লেখক বলেছেন:

প্রথমতঃ সত্য কথা বলতে আমি বাক্যটা যেভাবে লিখেছি তাতে মনে হচ্ছে আমি আপনাকে বা যাদের নাম নিয়েছি তাদেরকে শাহবাগত্থিত বলেছি । আমি সেরকম বোঝাতে চাইনি । আমি শাহবাগোত্থিতদের আলাদা একটা গ্রুপই মনে করি । আপনি শাহবাগোত্থিত নন এটা আমি জানি ।

দ্বিতীয়তঃ গুরুভারের বৈশিষ্ট্যগুলো নিজের গায়ে নিয়ে নিলেন কেন সেটা আমার কাছে পরিস্কার না । আপনাকে আমি গুরুভার বলিনি ও সেটা মনেও করি না ।

তৃতীয়তঃ মানস চৌধুরি আর ব্রাত্য রাইসুর পোস্ট বিষয়ে আমার আপত্তির জায়গাটা কিন্তু ঐ নির্বাচিত পোস্ট বা সেরা পোস্ট বিষয়ে তাদের মতামত নয় । আপত্তি হলো ঐ জায়গাটায় যেখানে মানস চৌধুরি ধান ভানতে শীবের গীতের মতো ব্লগারদের লেখা প্রকাশনা বিষয়ে নসিহত করতে শুরু করেছেন । ব্রাত্য রাইসুও ঐ একইভাবে ব্লগের ডেফিনেশন আমাদের শেখাতে চাইলেন । আমি মানস আর ব্রাত্যর পোস্টের এই দুটো দিককে ফোকাস করতে চেষ্টা করেছি ।

৫৩. ১২ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮
অরণ্যচারী বলেছেন: অ-সা-ধা-র-ণ পর্যালোচনা। প্রিয় পোস্টে।
৫৪. ১২ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০০
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
পুরুস্কার দিয়া একটারে সেরা করার ব্যাপারটা ভালো লাগে নাই।

পোষ্টে গুরুভাড় দের নিয়া বিশ্লেষন অত্যাধিক ভালো হইছে।
৫৫. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
হাসিব, আপনার কমেন্ট পড়েছি অনেক, অনেকদিন পোস্ট দেননি। গোছানো পোস্ট এবং মোটামুটি একমত।

সেরা পোস্ট নির্বাচন বা তার চেষ্টা , দুটোই খুব কঠিন এবং অনেকক্ষেত্রে প্রশ্নসাপেক্ষ। তবে 'সেরা পোস্টগুলো' হিসাবে একশ/দুইশ লেখা গ্রন্থনা করতে পারলে ভালোই হবে। কিন্তু ব্লগ এখন আর কেবলি তাৎক্ষনিক প্রকাশের মাধ্যম নয়, অনেক বেশী বিস্তৃত।

ব্রাত্য রাইসুর লেখাটা পড়ে মেজাজ খুব খারাপ হয়েছিলো। ব্লগার রা ব্রাত্য আর তারা দন্ডমুন্ডের কর্তা, এইরকম একটা ভাব। ঐ ভাব প্রিন্ট/ইলেক্ট্রনিক মিডিয়ায় নেয়া যায়, এইরকম উম্মুক্ত মাধ্যমে না, এইটা বোঝার জ্ঞান তাদের নেই কেন তা ভেবেই বিস্মিত হই।
৫৬. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আমার মত এইখানে হৈলো টাকা পয়সার ব্যাপারটা প্রচলন করার মাধ্যমে একটা অসুস্থ্য প্রতিযোগিতার সূচনা উনি করলেন । আজ কৌশিক এইটা দিবে (অথবা সামহয়ার কর্তৃপক্ষ/পক্ষী কৌশিকের মাধ্যমে) কাল ঐটা আরো বেশি টাকা আইনা লাক্স-সামহয়ার বর্ষসেরা লেখা নির্বাচন অনুষ্ঠান করবে । সব ভালো কিছুর কর্পোরেটিকরণ হয়তো এইভাবেই হয় ।



--- এই অংশটির সাথে চরমভাবে একমত। ব্লগে আমরা একেকজন একেক উদ্দেশ্যে আসি, কিন্তু টাকা কামানো বা কম্পিটিশান দেবার জন্য কেউ আসে বলে জানা নাই। থাকলে সে অসুস্থ।
৫৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩২
নকীবুল বারী বলেছেন: দেখিতেছি.........বড়ই হাইথট কথাবার্তা..........একজন লেখেন হাইথট..........আরেকজন প্রতিক্রিয়া জানাচ্ছেন হাইথট.........

মেনি ম্যান মেনি মাইন্ড।

আমার কথা হলো বর্ষসেরা বইলা কিছু নাই কইরা দেয়া উচিত..........এইটা হুদাই ব্লগারদের মধ্যে জেলাসী ক্রিয়েট করতে পারে। তবে কোন ব্লগার নিজ দৃষ্টিকোনে থাইকা কি কি লেখা তার কাছে সেরা মনে হইছে সে তালিকা দিতে পারেন।

টাকা পয়সা পুরষ্কার বাতিল করা উচিত। আর ব্লগার কৌশিক স্পনসর হবেন ক্যানো.......

মানস চৌধুরী আর রাইসুর মতো লোকজনকে তাদের মতো থাকতে দ্যান...হেরা নিজের ব্লগে কমেন্ট করুক আর নিজেরা নিজেরা হাইথট প‌্যাচাল পারুক আর আমাগো লেকঅর নিম্নমান লইয়া নিজেরা নিজেরা আপসুস করুক, তাতে কারো কি কিসু আসে যায়????

সোজা কথা
১. সামগ্রিক সামু ব্লগে বর্ষসেরা বইলা কিছু থাকবো না.......কারন একমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না....

২.ট্যাকা পয়সার কাহিনী করার দরকার নাই।

৩. স্টিকিপুষ্ট নামায় দেয়া হোক
৫৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৭
আট আনা বলেছেন: সোজা কথা
১. সামগ্রিক সামু ব্লগে বর্ষসেরা বইলা কিছু থাকবো না.......কারন একমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না....

২.ট্যাকা পয়সার কাহিনী করার দরকার নাই।

৩. স্টিকিপুষ্ট নামায় দেয়া হোক
৫৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩২
কৌশিক বলেছেন: এত বড় বড় এনালাইসিস পইড়া সময় নষ্ট করতে চাই না। মানস চৌধুরীরটাও পড়লাম না, রাইসু দার টাও পড়লাম না, রিফাত ও শেরিফেরটাও বাদ। আশা করি সব কিছু হইয়া যাবার পরে সময় কইরা পড়তে পারুম।
৬১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৩
বিষাক্ত আলো বলেছেন: লেখাটা ভালো লাগছে।+

অবশ্য ওই পোস্টে জুতা রেটিং সমর্থন করিনাই।
৬২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৭
বিষাক্ত আলো বলেছেন: আর সেরা পোস্ট নির্বাচনের বাপারটাও সমর্থন করি না। কেননা, অনেক ভালো পোস্ট তালিকায় দেখি নাই।
৬৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৮
ম্যাকলাভিং বলেছেন: ড়েসিডেনট ভাড় ৫,০০০ টেকা দিবো? হালার বেকুব নাকি?
৬৪. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:০৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: সবাইকে জনপ্রিয় আসর জমানো ব্লগার হতে হবে এমন কথা নেই । যার যার অবস্থানে থেকে কাজ চালিয়ে গেলেই হলো ।

কথা সত্য...ধন্যবাদ আপনাকে...
৬৫. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৫
মহাকালর্ষি বলেছেন: এত জ্ঞান....এত জ্ঞানীগুনীজন....
কহন কোন কামে লাগে......তাই আপাতত রাইখা দিই।
থ্যাংকু।
৬৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪০
জটিল বলেছেন: আমি আগেই কইসিলাম ঐ সেরা লেখার ধারনা মনে হয় জেজে থাইক্যা আইসে =p~
এই টাইপ ভন্ড কুলাঙ্গারগিরি নিজের লেখা নিজেরাই দিয়ে তাও অন্য নিক থেকে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আবাল কত প্রকার এবং কি কি , তাদের জন্যে সসম্মানে ভার্চুয়াল ধিক্কার দেয়া জায়েজ ।
৬৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৭
মানস চৌধুরী বলেছেন: আপনার অনুসন্ধিৎসা ছিল: "নামের বানান নিয়ে কিছু লোক অতিমাত্রায় সংবেদনশীল । এইটার সাইকোলোজিকাল কারন কি হতে পারে বলে আপনার ধারনা ? বা ধরেন নৃতত্ত্বের আলোকে এই নামের বানান বিষয়ে সংবেদনশীলতা কোনভাবে ব্যাখ্যা করা যায় ?"

সাইকোলজিক্যাল বা নৃতত্ত্বীয় কোনো ব্যাখ্যা (যদিও দুটোতেই আমি কাঁচা) এইক্ষেত্রে দরকার পড়বে না হাসিব। এখানে বরং প্রাসঙ্গিক ছিল কী পরিপ্রেক্ষিতে অন্যের নামের বানান নিয়ে মানুষ "উদাসীন" থাকেন এবং সেটা ডেলিবারেট বিকৃতির থেকে কোন কোন অর্থে ভিন্ন। কিন্তু আপনি যেহেতু "উদাসীন" থাকতে আর ইচ্ছুক নন, এবং বানান মেরামতির সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, ফলে সেই দুর্ভাবনাও আমার আর করার দরকার পড়ছে না।

তবে আপনার অনুসন্ধিৎসাটা কিন্তু আমার খুবই খাঁটি লেগেছে। :) ধন্যবাদ।
৬৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৫
লেপার্ড বলেছেন:
সব বিস্কুট মানস চৌদুরিকে দেয়া হোক।

৬৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: পরসি ...
আরো এগ্রেসিভ হন মিয়াভাই ...
৭০. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭
শাওন বলেছেন: পোস্টা ভালো লাগচে । পিলাচাইলাম ।
৭২. ১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২২
যীশূ বলেছেন: পরে টাইম নিয়া পড়তে হবে।
৭৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
অ রণ্য বলেছেন: লেখাটা প্রায় পজেটিভ থাকতে থাকতে শেসে এসে আক্রমণাত্নক হয়ে গেছে। হয়ত লেখক নিজের ক্ষোভটা শেষে এসে আর চাপতে পারেননি। যাইহোক পরিপ্রেক্ষিতের অংশটা, মানে মানস চৌধুরী আর ব্রাত্য রাইসুর পোষ্টের বিপরীতের অংশটুকু ভাল লাগল।
৭৫. ১১ ই মার্চ, ২০০৯ ভোর ৬:২১
অমি রহমান পিয়াল বলেছেন: মিস কইরা গেছিলাম। আজকে পড়লাম
৭৬. ১১ ই মার্চ, ২০০৯ ভোর ৬:২৭
অমি রহমান পিয়াল বলেছেন: আমার পড়া একটি অসাধারন বিশ্লেষণ। অনেক দেরিতে পড়লাম
মোট সময় লেগেছে ১.১৬৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আইপি - ৭৯.২৩৬.৯৯.১১০
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই