আমার প্রিয় পোস্ট
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- কমেন্ট অব দি নাইট --- রাতের সেরা গালি - মন্তব্য
- শতাব্দীর শ্রেষ্ঠ বাঙ্গালীবিদ্বেষী আবুল আলা মৌদুদী - অমি রহমান পিয়াল
- অধ্যাপক ড. নুরুল উল্লাহর সাক্ষাতকার - অমি রহমান পিয়াল
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বদরুদ্দীন উমরের একটি লেখা - ছু-মন্তর
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- ছাগুরামকাব্য 08ঃ শাকাহারী জমায়েৎ - মুখফোড়
- আজ ১৯শে মে। ১৯৬১ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন ১১ জন ভাষাবিপ্লবী। - কুঙ্গ থাঙ
- ব্লগীয় ছড়া (অনেক ডিস্টার্বিং এলিমেন্টস আছে, নিজ দায়িত্বে পড়িবেন) - ঝরা পাতা
- অধিকার বিষয়ে ব্লগের বুদ্ধিজীবীরা কী বলেন? - ব্রাত্য রাইসু
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- যুদ্ধাপরাধীদের সাথে সাথে রাজনীতিতে ধর্ম ব্যবসা বন্ধ হলে অসুবিধা কী? - মনসুর হিল্লাজ
- মুক্তিযুদ্ধের অবদান কী কেবলই বাংলার মাটিতে নাইট্রোজেন দান? ধূলার পাহাড়ে আরো কিছু অশ্রুপাত - ফারুক ওয়াসিফ
- নিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক প্রজন্ম (গালাগালিমুক্ত!!!!!!!!!!!) - সাধক শঙ্কু
- পুরোনো খাম্বা নতুন করে..... - রিকো
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল - নিধিরাম সর্দার
- মুক্তিযুদ্ধ নিয়ে জটিল প্রশ্ন: উত্তরটা আমি দিতে চাই - শওকত হোসেন মাসুম
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- মতাদর্শিক আধিপত্য এবং ইন্টেলেক্চুয়াল মকারি - সুমন চৌধুরী
কর্তৃত্বপরায়ণ মনোবৃত্তি নিয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না । শেষ পর্যন্ত মানুষ তার বলাটা বলবেই ।

উবুন্টু কনফিগারেশন
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৪
লিনাক্স বা অন্য যেকোন সফটওয়্যারের মূল সুবিধাটা হলো এটা আপনি ইচ্ছেমতো কনফিগার করে নিজের মতো সাজিয়ে নিতে পারবেন । উবুন্টুও আপনি নিজের মতো সাজাতে পারবেন । এই কাজটা সহজে করার জন্য আপনি Ubuntu Tweak সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন ।
প্রথমেই এটা ইনস্টল করে নিন ।
আপনি তাড়াহুড়োয় থাকলে এখান থেকে ডেব ফাইল নামিয়ে ডাবল ক্লিক করে সেটা ইনস্টল করে ফেলুন । আর আপনি একটু ধৈর্য্যশীল আর বুদ্ধিমান হলে প্রথমে এই সফটওয়্যারটার সোর্স এ্যাড করে তারপর কমান্ড প্রম্পট থেকে Ubuntu Tweak ইনস্টল করে ফেলুন ।
এই সফটওয়্যারটার সোর্স এখানে থাকবে,
deb http://ppa.launchpad.net/tualatrix/ubuntu intrepid main
deb-src http://ppa.launchpad.net/tualatrix/ubuntu intrepid main
এই সোর্স দুইভাবে এ্যাড করা যায় ।
প্রথম পদ্ধতি হলো, sudo gedit /etc/apt/sources.list ওপেন করে সেখানে একদম শেষে উপরের লাইনদুটো কপি-পেস্ট করে দিন ।
অথবা, মেন্যুবার থেকে System > Administration > Software Sources ক্লিক করুন । সেখানে Add ক্লিক করে deb http://ppa.launchpad.net/tualatrix/ubuntu intrepid main এই লাইনটি কপি-পেস্ট করে দিন । তারপর Add Source ক্লিক করে বের হয়ে আসতে হবে ।
এবার একটা টার্মিনাল ওপেন করে লিখুন -
sudo apt-get update
তারপর
sudo apt-get install ubuntu-tweak
এই কমান্ড আপনার পিসিতে Ubuntu Tweak সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবে ।
ইনস্টল করার দ্বিতীয় পদ্ধতিটা ঝামেলাপূর্ন হলেও এই পদ্ধতিতে আপনি ubuntu-tweak-এর যাবতীয় আপডেট নোটিফিকেশন পাবেন । যেটা প্রথম পদ্ধতিতে পাবেন না । এজন্য দ্বিতীয় পদ্ধতিই ভালো ।
ubuntu-tweak সফটওয়্যার নিয়ে কিভাবে কাজ করবেন সেই বিষয়ে বলার কিছু নেই । সবকিছুই সেল্ফ এক্সপ্লানেটরি । দেখলেই বুঝবেন কি করতে হবে । এখান থেকে সেবিষয়ে কিছু আঁচ পেতে পারেন আপনারা।
এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যা করতে পারবেন সেগুলো হলো
১. বেসিক সিস্টেম ইনফরমেশন (কার্নেল ভার্সন, সিপিইউ, মেমরি ইত্যাদি) দেখতে পাবেন ।
২. জিনোম সেশন প্যানেল, অটোস্টার্ট প্রোগ্রাম কন্ট্রোল করতে পারবেন ।
৩. স্প্ল্যাশ স্কৃন কনফিগার করতে পারবেন
৪. সিস্টেম ডিফল্ট এ্যানিমেশন বন্ধ/চালু করতে পারবেন ।
৫. কম্পিয কনফিগার করতে পারবেন (সীমিতভাবে) ।
৬. সিস্টেম সিকিউরিটি কনফিগার করতে পারবেন
৭. পাওয়ার ম্যানেজমেন্ট আরো ভালো ও সহজভাবে কন্ট্রোল করতে পারবেন ।
৮. খুব সহজে সফটওয়্যার ও সফটওয়্যার সোর্স এ্যাড করতে পারবেন । ডিফল্ট কিছু দরকারি সোর্সেস লিস্ট দেয়া আছে । নিশ্চিতভাবে কয়েকটা কাজে লাগবে আপনার (যেমন মেডিবুন্টু) ।
৯. যারা হার্ডডিস্কে জায়গা সংকটে ভোগেন তারা এর মাধ্যমে সফটওয়্যার প্যাকেজ ক্যাশে আর সিস্টেম ক্যাশে ক্লিন করতে পারবেন । এটা প্রচুর জায়গা বাঁচাবে আপনার ।
সফটওয়্যারটা আমার কাছে বেশ দরকারি ও কাজের টুল মনে হয়েছে । ট্রাই করে দেখতে পারেন । তিন মেগা সাইজ এটার ।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রূপক বলেছেন:
দারুন পোষ্ট................খুবই কাজের.......
হাসিব ভাই আমি সফওয়্যার গুলা ডাউনলোড করে নিয়ে গিয়ে পিসিতে কেমন করে ইনস্টল করবো ?? আমার বাসার নেট লাইন দিয়ে ডাউনলোড করা সম্ভব না
জেমিনি বলেছেন:
খুবই কাজের পোস্ট..........
টেকনো বলেছেন:
@নিঃসঙ্গ ভাই আপনি রিপজিটরি এর সিদি কালেক্ট করে ব্যভার করতে পারেন।আবার "ডেভ" ফাইল ডাউনলোড করেও সরাসরি ক্লিক করে ইন্সটল করতে পারেন।
অক্ষর বলেছেন:
ধন্যবাদ, পরে ট্রাই করে দিবো
অক্ষর বলেছেন:
ভাই, পিসি অন কর্লে আগে আসতো কোন উইন্ডোজ চালাবো এক্সপি নাকি উবুন্টুআজকে নতুন করে উইন্ডোজ এক্সপি ফরমেট দেয়ার কারনে এখন আর আসে না। কিন্তু অন্য ড্রাইভে উবুন্টু ইন্সটল এখনো করা আছে
কি করলে আবার আসবে জানাবেন, প্লিজ
অক্ষর বলেছেন:
ও ভাই, একটু কন্না
পাপী বলেছেন:
খুব ভালো লাগলো হাসিব ভাই। আমি লিনাক্সের সাধারণ ব্যবহারকারী হলেও লিনাক্স আমার অসম্ভব ভালো লাগে। আমার এই লেখাটা পড়ে দেখতে পারেন-
Click This Link
অক্ষর বলেছেন:
ভাই ৯ নাম্বার মন্তব্যের সমাধান একটু কন্না
মেঘাচ্ছন্ন বলেছেন:
অফটপিক :আরো কিছু জানতে চাইলে.....চোখ রাখুন.......!
পারলে ফোন দিয়েন....আপনাদের কথা শুনতে মন চায়.....( খুক
খুক খুক )
লেখক বলেছেন: দয়া করে আমার ব্লগে এরকম ফ্লাডিং কমেন্ট করবেন না । আমি আপনার এই ব্যানার আগেই দেখেছি অন্যদের পোস্টে ।
রাঙা মীয়া বলেছেন:
আপ্নের সর্বশেষ কমেন্টের উত্তরটা দেইখা আইসেন..........
সিলভার রেইন বলেছেন:
থাঙ্কু ফর শেয়ারিং
রাযহান বলেছেন:
এটিমের চৌকিদার পরিস্হিতি খারাপ বুইঝা পালাইছে , খিক খিক, হাহাপগে
মানুষ বলেছেন:
ওয়াইন নিয়া কিছু লিখেন।
গিফার বলেছেন:
উবুন্ট নিবার চাই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















