আমার প্রিয় পোস্ট
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- কমেন্ট অব দি নাইট --- রাতের সেরা গালি - মন্তব্য
- শতাব্দীর শ্রেষ্ঠ বাঙ্গালীবিদ্বেষী আবুল আলা মৌদুদী - অমি রহমান পিয়াল
- অধ্যাপক ড. নুরুল উল্লাহর সাক্ষাতকার - অমি রহমান পিয়াল
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বদরুদ্দীন উমরের একটি লেখা - ছু-মন্তর
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- যুদ্ধাপরাধীদের বিচার চাই-১: একটা কমিশন গঠনের কাহিনী - শওকত হোসেন মাসুম
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- ছাগুরামকাব্য 08ঃ শাকাহারী জমায়েৎ - মুখফোড়
- আজ ১৯শে মে। ১৯৬১ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন ১১ জন ভাষাবিপ্লবী। - কুঙ্গ থাঙ
- ব্লগীয় ছড়া (অনেক ডিস্টার্বিং এলিমেন্টস আছে, নিজ দায়িত্বে পড়িবেন) - ঝরা পাতা
- অধিকার বিষয়ে ব্লগের বুদ্ধিজীবীরা কী বলেন? - ব্রাত্য রাইসু
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- যুদ্ধাপরাধীদের সাথে সাথে রাজনীতিতে ধর্ম ব্যবসা বন্ধ হলে অসুবিধা কী? - মনসুর হিল্লাজ
- মুক্তিযুদ্ধের অবদান কী কেবলই বাংলার মাটিতে নাইট্রোজেন দান? ধূলার পাহাড়ে আরো কিছু অশ্রুপাত - ফারুক ওয়াসিফ
- নিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক প্রজন্ম (গালাগালিমুক্ত!!!!!!!!!!!) - সাধক শঙ্কু
- পুরোনো খাম্বা নতুন করে..... - রিকো
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল - নিধিরাম সর্দার
- মুক্তিযুদ্ধ নিয়ে জটিল প্রশ্ন: উত্তরটা আমি দিতে চাই - শওকত হোসেন মাসুম
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- মতাদর্শিক আধিপত্য এবং ইন্টেলেক্চুয়াল মকারি - সুমন চৌধুরী
কর্তৃত্বপরায়ণ মনোবৃত্তি নিয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না । শেষ পর্যন্ত মানুষ তার বলাটা বলবেই ।

সাহায্য চাই: সাময়িক পোস্ট
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৮
অনেকদিন ধরেই ভাবছি ভালো হয়ে যাব । সুবোধ বালকের মতো ইটিশ পিটিশ দুধভাত পোস্ট বা জন্মদিন পোস্ট দেবো ও সেগুলোতেই নিজের কার্যক্রম সীমাবদ্ধ রাখবো । ব্লগে ক্যাচাল দেখলে সুবোধ বালকের মতো নোটিশবোর্ডকে জানিয়ে নিজের দায়িত্ব শেষ করবো ।
তো আজকে একটু আগে দেখলাম মহারা২০০৮ নামে একজন একটা পোস্ট করেছেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করে ।
পরিকল্পনামতো আমি চাচ্ছিলাম এই পোস্টটিতে কোনরকম ুন্দানির মধ্য না গিয়ে চুপিসাড়ে মডারেটরদের কাছে আপত্তি জানাতে । সেমতে লাল বাটনে টিপি দিয়ে দেখতে পেলাম আপত্তি জানাতে গেলে কি কারনে আপত্তি সেটা লিখতে হয় । আমি ভাবলাম ধুনপুন রচনা না লিখে সরাসরি নীতিমালার যে ধারাটা এই পোস্ট ভঙ্গ করে সেটা কপি পেস্ট করে তুলে দেই । তারপর ঐ ধারা অনুসারে পোস্ট মোছা ও ঐ ব্লগারের ব্যান দাবি করি ।
আমার সমস্যা এই নীতিমালার ধারা ঘাটতে গিয়েই বের হলো । ওখানে বলা আছে
যেসকল কারণে মডারেটররা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারেন । এর পরের পয়েন্টে বলা হয়েছে যেসকল কারণে মডারেটররা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারেন । এই দু'টো পয়েন্ট ঘেটে আমি খুজে পেলাম না একজন ব্লগার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করলে তাকে কোন ধারায় শাস্তি বিচার করা যায় !
এই অবস্থায় আমি তাবত ম্যাঙ্গো ব্লগারের কাছে সাহায্য চাচ্ছি এটা জানতে যে আমি কিভাবে নীতিমালার দোহাই দিয়ে সুশীল পন্থায় এই ব্লগারের ব্যান + পোস্ট ডিলিটের দাবি জানাতে পারি
সংযুক্তি:
প্রফেশনাল লাইফে আমি বেশ সতর্ক । নিজের কাজ শেষ এটা বলার আগে দুএকবার উল্টে পাল্টে দেখি কেমনে কি !
এই অভ্যাসবসে নীতিমালার আর কোন ভার্সন আছে কিনা দেখার চেষ্টা করলাম । হয়তো নীতিমালার জায়গায় পুরনো ভার্সনটা আছে । নতুন ভার্সন হয়তো অন্য কোন লিংকে পাওয়া যাবে । এই অন্য ভার্সন খুজতে গিয়ে হঠাত করে মনে পড়লো কারো ব্লগ বন্ধ বা স্থগিত করা হলে সেই ব্লগারের পেইজে একটা নীতিমালার লিংক থাকে । হয়তো সেই নীতিমালার লিংকে গেলে আপডেটেড নীতিমালাটা পাওয়া যাবে ।
এই বন্ধ বা স্থগিত ব্লগের কথা মনে হলেই অবধারিতভাবে আমার কিংবদন্তীর ব্লগার সারওয়ারচৌধুরির কথা মনে হয় । গুগল সার্চ দিয়ে বের করলাম তার ব্লগ ।
সারওয়ার চৌধুরির ব্লগ খুলেই দেখলাম যা ভেবেছিলাম তাই ! সেখানে নীতিমালার আরেকটা লিংক দেয়া আছে ।
সেখানে গিয়ে যেটা বুঝলাম সেটা হলো সেটা আরেকটা নীতিমালা ! মাত্র এক প্যারাতেই যেটা শেষ !
সামহোয়্যার ইন... ব্লগ ব্যবহারের শর্তাবলী:
উদারতা: ব্লগ ব্যবহারের নিয়মকানুন এবং শর্তগুলো মনে রাখুন। অন্যদের সেভাবে দেখুন, নিজেকে এখানে যেভাবে দেখতে চান। সহনশীলতা: বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশের এটি একটি খোলা জায়গা। ধর্ম, রাজনীতি বা সাংস্কৃতিক দিক থেকে চিন্তাধারা এবং মতামতের ভিন্নতা থাকবেই। তবে অবশ্যই তা আক্রমনাত্বক বা উষ্কানীমূলক নয়। এক্ষেত্রে সকলের সহনশীলতা একান্ত প্রয়োজন। প্রাসঙ্গিকতা: আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্টয়ের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক থাকুন। আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা,লেখক ও পাঠক তথা গোটা সমাজের পরিবেশের মঙ্গলের জন্যই। উৎস উল্লেখ করা: আপনার লেখায় অন্য কারো লেখা বা বই (তা সে বিখ্যাত বা অখ্যাত যাই হোক) থেকে উদ্ধৃতি আসতেই পারে।সেক্ষেত্রে পরিস্কারভাবে তা উল্লেখ করুন। কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)।
নীতিমালার আরেকটা ভার্সন পাওয়া গেলো সত্য কিন্তু এখানে আমি যে ধারাটি খুজছি সেটা নেই !
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব বলেছেন:
৪. যেসকল কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি :৪ক. যদি তাদের নিক অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর হয়।
৪খ. যদি তাদের ইমেইল এড্রেস অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর হয়।
৪গ. যদি তারা ৩ক. ৩খ. ৩গ. ৩ঙ. ৩ছ. ৩জ. ‘এর নীতিমালাগুলো বারবার ভঙ্গ করতে থাকেন।
৪ঘ. যদি কোনো ব্লগারের প্রথম পোস্ট ব্যক্তি আক্রমনাত্মক হয় কিংবা আমরা বুঝতে পারি যে নিক-টি কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে।
৪ঙ. যদি কোন ব্লগার ছবি কিংবা লেখার মাধ্যমে অন্য কোন ব্লগার হিসেবে নিজেকে দাবী করেন বা উপস্থাপন করেন । আমরা যদিও এক ব্যক্তির একাধিক নিক রেজিষ্ট্রেশন সাপোর্ট করি ; কারণ অনেক লেখকই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন । কিন্ত কোন ব্লগার যদি তার লেখার মাধ্যমে সুস্পষ্ট ভাবে প্রমাণ করেন যে তার একাধিক নিক রয়েছে এবং তা ব্লগের পরিবেশকে অশান্ত করে তাহলে তাকে আমরা বিবেচনার মাধ্যমে ব্যান করতেও পারি ।
৪চ. যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।
৪ছ. যদি কোন ব্লগার অন্য কাউকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে কোন নিক রেজিস্টার করে।
৪জ. যদি আমরা কোন ব্লগারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাই যে, সে ব্লগের পরিবেশ বিনষ্ট করতে একাধিক নিক ব্যবহার করে, ব্লগের পরিবেশ রক্ষা করতে তার নিয়মিত নিকটিসহ সবগুলো ব্যান করা হবে।
সুদীপ্ত বলেছেন:
খুব ইম্পরট্যান্ট একটা দিক ধরেছেন তো! এর আগে আমি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অভিযোগ দিয়ে আপত্তিকর বাটন প্রেস করেছিলাম, কিন্তু আসলে আমিই নীতিমালা অনুযায়ী চলি নি!!!নীতিমালাতে এখনই এই বিষয়ক কিছু যোগ করা দরকার। না হলে প্রথমপাতায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি হাস্যকর হয়ে যাবে। কারণ যুদ্ধাপরাধীরাই অধিকাংশ ক্ষেত্রে ইতিহাস বিকৃতকারী।
লেখক বলেছেন: বুঝলাম বিজি আছেন । কিন্তু ধরেন তারা নীতিমালা মেনে চললে কোন ধারায় ঐ ব্লগারকে ব্যান করবেন ? এনি আইডিয়া ? ঐ ব্লগারকে ব্যান করতে হলে তো মনে হয় তাদের নীতিমালা ভাঙতে হবে !
ইরতেজা বলেছেন:
ঠিকাছে হাসিব ভাই। সাথে আছি। ইতিহাস বিকৃতকারীর প্রতি ব্যাবস্থা নিন/
রূপক বলেছেন:
এত কিছু বুঝি না। স্বাধীনতার ইতিহাস বিকৃতকারীদের ব্যান চাই.......................সরাসরি আইপি সহ ব্যান।
ইয়র্কার বলেছেন:
ধুর মিয়া, আপনি এই পোস্ট কিছুদিন আগে দিলে আমার আর কয়েকবার জেনারেল হওয়া লাগতো না। আগে তো নীতিমালায় ছিলো:৪ঞ .বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।
এখন ওই ধারা যে কোন ফাঁকে বিলুপ্ত করা হয়েছে তা তো জানি না। ওই ধারার বরাত দিয়ে বেশ কিছু পোস্ট রিপোর্ট করায় আমি নিজেই জেনারেল থেকে ওয়াচ সব হাজতই ঘুরে এসেছি।
এখন নীতিমালায় ওই ধারাটা যোগ করানোর আন্দোলন আবার আপনারা এটীম বিটীম শুরু করেন। ছাগু প্রকোপ কমে যাওয়ার পরে সামহোয়ারইনে এমনিতেই হিটমন্দা শুরু হয়েছে।
লেখক বলেছেন: ইন্টারেস্টিং !
মকবুল পাটোয়ারী বলেছেন:
ব্লগের পরিবেশ নষ্ট করবার জন্য এ টিমের মেমবার হাসিবের এ চেষ্টা মাঠে মারা যাবে বলে মনে হয়। হাসিবের যে পোষ্টটির ব্যান দাবী করছেন সেটি একটি ইতিহাস নির্ভর পোষ্ট, সে ইতিহাশ মগবাজার ভারসন হতে পারে মাগার ইতিজাশএ টিম মেমবার হাসিবের ব্যান চাই
লেখক বলেছেন: আরে ভাই আমি তো ভালো হয়ে যেতেই চাচ্ছিলাম । খামোখা বিলা করেন ।
বিষাক্ত মানুষ বলেছেন:
গুরুত্বপূর্ন পয়েন্ট ।স্বাধীনতার ইতিহাস বিকৃতির বিষয়টা তো কোথায় দেখেছিলাম মনে হয় । এখন দেখি পাচ্ছি না ।
মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি।
কেন Click This Link এই ব্লগ ডিলিট করা হবে না ?
ইয়র্কার বলেছেন:
জারজের দল ব্যবসা ছাড়া কিছু বোঝে না। এরা ব্যবসায়ের জন্য নিজের মা'কেও কুত্তার হাতে তুলে দিতে ছাড়বে না। দেশ তো মা। দেশের স্বাধীনতা বিকৃতির বিরুদ্ধে অনেক কাঠখড় পুড়িয়ে একটা ধারা যোগ করাতে বাধ্য করা হয়েছিলো, তা ও ফাঁকতালে গায়েব!
বিষাক্ত মানুষ বলেছেন:
নীতিমালা কি বদলানো হইছে নাকি !!!!!!!!!!!!!!!!!!!!
প্রলয় হাসান বলেছেন:
অবিলম্বে নীতি মালা পরিবর্ধন এবং সংশোধন দাবী করছি।
...অসমাপ্ত বলেছেন:
লাল বাটনে বহুবার বহু পোস্টে কারণ উল্লেখসহ খোচাখুচি করেছি। ...কাজ হয়নি। সবাই মিলে চিল্লালে ...তখন হয়ত দয়া করে কারো চোখে পড়ে।
বিষাক্ত মানুষ বলেছেন:
"বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।"নীতিমালার এই অংশটা কোথায় গেছে ?
কে সরাইলো ?
সুদীপ্ত বলেছেন:
এ বিষয়ক ধারা অনতিবিলম্বে যোগ করার দাবি জানাচ্ছি।
বিষাক্ত মানুষ বলেছেন:
এইসব কি হচ্ছে !!! রাতের আঁধারে চোরের মত নীতিমালা বদলানোর এরকম কু-দৃষ্টান্ত কতৃপক্ষ কেন নিলো বুঝলাম না ।আশা করি এইটা দুর্ঘটনা দাবি না করে কতৃপক্ষ একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দিবে ।
রুদ্র আনোয়ার বলেছেন:
ধারাটা কবে বিলুপ্ত হৈলো ?!
শওকত হোসেন মাসুম বলেছেন:
আশা করি কতৃপক্ষ একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দিবে ।
হাসিব বলেছেন:
পোস্টে একটা সংযুক্তি আনা হৈলো । সামহয়ারের নীতিমালা দেখা যাইতেছে এখন দুইটা । আর কেউ অন্য কোন নীতিমালার খবর জানলে এখানে লিংক রেখে যাবার অনুরোধ করছি ।
সেলটিক সাগর বলেছেন:
ওয়ামীকে ব্যান করা হয়েছিল কারন রাজাকার- আলবদর কামরুপুত্র মুক্তিযোদ্ধাদের কে নোংরা ভাষায় আক্রমন করেছিল। এরপর তার অতি নিকটজন ব্রাত্য রাইসু একটা পোস্ট দিয়েছিল যে সা.ইনের কোন ধারা মতে এই কাজ (ব্যান) করা হয়েছে। যতদূর মনে আরিফ জেবতিক ভাই কয়েকটা ধারা তুলে ধরেছিলেন সেই পোস্টে।
সেই ধারাগুলো এখন নাই?
লেখক বলেছেন: নোটিশবোর্ডের এই পোস্টটি দেখুন -
Click This Link
আর এখনকার নীতিমালাটা দেখুন । অবস্থা পরিস্কার হবে আশা করি ।
লেখক বলেছেন: এটাও দেখতে পারেন -
Click This Link
বিগব্যাং বলেছেন:
ইয়র্কার বলেছেন: জারজের দল ব্যবসা ছাড়া কিছু বোঝে না। এরা ব্যবসায়ের জন্য নিজের মা'কেও কুত্তার হাতে তুলে দিতে ছাড়বে না। দেশ তো মা। দেশের স্বাধীনতা বিকৃতির বিরুদ্ধে অনেক কাঠখড় পুড়িয়ে একটা ধারা যোগ করাতে বাধ্য করা হয়েছিলো, তা ও ফাঁকতালে গায়েব!
সেলটিক সাগর বলেছেন:
@ লেখক, লিংকগুলো দেখা হল। আপনার পোস্টটা একটা গুরুত্বপূর্ন বিষয়কে হাইলাইট করেছে। আশা করি ব্লগ কর্তৃপক্ষ বক্তব্য দেবেন আগামীকাল অফিস খুললে।
ব্রাত্য রাইসুর পোস্টখানা খুজতেসি.. একটা প্রাসংগিক পোস্ট পাওয়া গেল।
Click This Link
|নাস্তিক| বলেছেন:
আশা করি কতৃপক্ষ একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দিবে ।
আরিফ জেবতিক বলেছেন:
হা : হা: হা : !মজার জিনিষ ধরেছেন তো !
নীতিমালা তাহলে কয়েকটা আছে নাকি ?
তুমি ভুবনে ভুবনে ...কাজ করে যাও গোপনে গোপনে ....।
নীতিমালার সংস্কার হয়েছে কোন ফাঁকে জানি না তো , গত সংস্কারযুগে এমন কিছু তো দেখলাম না ।
তা সংস্কারবাদীদের বিষয়ে আরো জানিতে ইচ্ছুক ।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
আরিল কৈ?
আরিফ জেবতিক বলেছেন:
আমার কেন যেন মনে হচ্ছে এই ধারাটি বিলুপ্ত করা হয়েছে গত ২/৩ দিনের মাঝে । বিষয়টি যেভাবেই হোক , একটি বিশেষ শ্রেনীর ব্লগাররা অবগত হয়েছেন , তাই গত ২/৩ দিন ধরে তাদের পোস্ট দেয়ার সংখ্যা বেড়ে গেছে ।জাস্ট একটা ধারনা এটি ।
আলিফ দেওয়ান বলেছেন:
গুপনে কুন লেকা হইথে অঙশবিশেশ গাইভ করি দিবার অবিগ্যতা আচে তিরিভুজ ছাগুরামের। সে উইখিপিটিয়াথে বাঙলাদেশের সাদিনথার ইতিহাশ হইথে শেক মুজিপের নাম মুচি দিয়াছিলু। অথএভ এই কর্মঠি ছাগু কিম্বা ছাগুর কুন ভাইবেরাদারের। ইহাতে কুন সন্ধ নাই।
বিগব্যাং বলেছেন:
আরিফ জেবতিক বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছে এই ধারাটি বিলুপ্ত করা হয়েছে গত ২/৩ দিনের মাঝে । বিষয়টি যেভাবেই হোক , একটি বিশেষ শ্রেনীর ব্লগাররা অবগত হয়েছেন , তাই গত ২/৩ দিন ধরে তাদের পোস্ট দেয়ার সংখ্যা বেড়ে গেছে ।জাস্ট একটা ধারনা এটি ।
মিছে মন্ডল বলেছেন:
মডারেটরদের এরকম কান্ডজ্ঞানহীন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাইন ও আশা করি তাদের অতিসত্ত্বর সুবুদ্ধির উদয় হবে
রবিনহুড বলেছেন:
সাদা চামড়াদের কথার কোনো ষ্টেশন নাই
লেখক বলেছেন: আমার ব্লগে রেসিস্ট কমেন্ট কর্বানা রবিন হোর । খুব খিয়াল কৈরা । আপাতত ব্লকাইলাম ।
অক্ষর বলেছেন:
"নীতিমালা পাল্টাইলে সবাইরেই যে জানাইতে হৈবো, এইটা তো কোন কথা নাই"উনারা এখনো এই নীতিতে আছে
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
অবাক,হতবাক,ভাষা হীন...একই সাথে হতাশ!!!!!!!!আমি এই ড়াজাকারদের ব্যাক্তি গত আক্রমনে বেশ কয়েকবার পড়েছি,তার প্রতিকার চেয়ে চেয়ে বহু সময় পর তা আদায় করেছি...হতাশ ছিলাম মাঝে মাঝে,একবার ভেবেছিলাম এখানে ব্লগিং ছেড়েও দিব।তার পর ভাব্লাম এদের এভাবে মাঠ ছাড়া উচিত না।তাই ব্লগে পড়ে আছি,লড়ে যাচ্ছি.
১৬ ডিসেম্বর সাহোর সাথে সরাসরি যুক্ত হয়ে খুব আশা বাদি হয়েছিল্মা,কিছু ভুল ভাঙ্গে,মনে হয় এটা মুক্তি যুদ্ধের বিপক্ষ লোকদের জন্য সুবিধা দেয় এটা মিথ্যা।তার পর যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সাহোর সামপ্রতিক ভুমিকা আরো আশাবাদি করে।কিন্তু একি দেখলাম/শুনলাম!!!!!
আমি জানি না তারা এর কি ব্যাখ্যা দিবেন!!!আমি কিন্তু কোন ব্যাখ্যা আছে তা ভাবতে পারছিনা।কারন এটা বাতিলের কোন কারন থাকতে পারে না + এটি বাতিলের আগে আমাদের কেন জানানো হলো না!!!!!!!!!!!!!!!!!!!!
আমি বিশ্বাস করতে পারছি না!
আমি জানি না আমার প্রতিক্রিয়া বেশি হয়ে যাচ্ছে কিনা!বাট আই ডোন্ট কেয়ার।এর জবাব পাওয়ার আগে,আমি আর কোন পোস্ট দিচ্ছিনা।তবে না পেলে এই প্রসঙ্গে পোস্টে কমেন্টস ও প্রয়োজনে এটা নিয়ে প্রতিবাদি পোস্ট দিব।
তাই এটা আমাদের দবি,সবাই কে এর বযাখযা দেয়া হোওক।আর সেটা খুব জলদি
লেখক বলেছেন: যাই করেন মাঠ ছাইড়েন না ।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
অবাক,হতবাক,ভাষা হীন...একই সাথে হতাশ!!!!!!!!আমি এই ড়াজাকারদের ব্যাক্তি গত আক্রমনে বেশ কয়েকবার পড়েছি,তার প্রতিকার চেয়ে চেয়ে বহু সময় পর তা আদায় করেছি...হতাশ ছিলাম মাঝে মাঝে,একবার ভেবেছিলাম এখানে ব্লগিং ছেড়েও দিব।তার পর ভাব্লাম এদের এভাবে মাঠ ছাড়া উচিত না।তাই ব্লগে পড়ে আছি,লড়ে যাচ্ছি.
১৬ ডিসেম্বর সাহোর সাথে সরাসরি যুক্ত হয়ে খুব আশা বাদি হয়েছিল্মা,কিছু ভুল ভাঙ্গে,মনে হয় এটা মুক্তি যুদ্ধের বিপক্ষ লোকদের জন্য সুবিধা দেয় এটা মিথ্যা।তার পর যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সাহোর সামপ্রতিক ভুমিকা আরো আশাবাদি করে।কিন্তু একি দেখলাম/শুনলাম!!!!!
আমি জানি না তারা এর কি ব্যাখ্যা দিবেন!!!আমি কিন্তু কোন ব্যাখ্যা আছে তা ভাবতে পারছিনা।কারন এটা বাতিলের কোন কারন থাকতে পারে না + এটি বাতিলের আগে আমাদের কেন জানানো হলো না!!!!!!!!!!!!!!!!!!!!
আমি বিশ্বাস করতে পারছি না!
আমি জানি না আমার প্রতিক্রিয়া বেশি হয়ে যাচ্ছে কিনা!বাট আই ডোন্ট কেয়ার।এর জবাব পাওয়ার আগে,আমি আর কোন পোস্ট দিচ্ছিনা।তবে না পেলে এই প্রসঙ্গে পোস্টে কমেন্টস ও প্রয়োজনে এটা নিয়ে প্রতিবাদি পোস্ট দিব।
তাই এটা আমাদের দবি,সবাই কে এর বযাখযা দেয়া হোওক।আর সেটা খুব জলদি
এরশাদ বাদশা বলেছেন:
বেশ জটিল একটা পয়েন্ট ধরছেন। সা,ইন এর লুকোচুরি বন্ধ করার দাবি জানাচ্ছি।
বিষাক্ত মানুষ বলেছেন:
কেউ কি কিছু বলছে এই ব্যাপারে ??
হাসিব বলেছেন:
সবই মডুপাকের কুদরত
অমিত বলেছেন:
নীতিমালার বাংলাদেশ সম্পর্কিত ধারা পাল্টায় যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া !! এরেই মনে হয় কয় ধর্মেও আছি, জিরাফেও আছি....লেখক বলেছেন: সেটাই । মুক্তিযুদ্ধ নিয়ে ব্যানার পোস্ট টাঙাবো । আবার সন্ধ্যা হলেই শুড়িখানায় রাজাকারগো লগে বয়া আড্ডা পিটাইবো ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
এটা ভন্ডামি । আর কিছু বলার নাই । সা.ইন অথরিটির কাছে আশা করছি সরাসরি কাকের মতো কা কা করতে...প্যাচার মতো যেন না প্যাচায় । ময়দান ছাড়িনি । এটা ভাবলে ভুল করবে । মুক্তিযুদ্ধ নিয়ে কোন ফাজলামি সহ্য করবো না ।
তামিম ইরফান বলেছেন:
মডুরা মনে হয় রাজাকার পুনর্বাসনের ব্যবস্থা করতেছে........এইবার যদি এমন কিছু করে.......মডুগো শুদ্ধা ুন্দামু
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















৩. যেসকল কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছে দিতে পারি:
৩ক. যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।
৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।
৩গ. যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে।
৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।
৩ঙ. অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট।
৩চ. যদি কোন পোস্টে কোন ব্যক্তি বা গ্রুপের ছবি অনুমতি ব্যতিরেকে ব্যবহৃত হয় এবং সে বিষয়ক তথ্য আমাদের কাছে আসে, আমরা ছবি সরিয়ে দিবো বিষয়টির স্থায়ী কোন সমাধান না হওয়া পর্যন্ত।
৩ছ. যদি কোন পোস্টে সন্নিবেশিত তথ্য কিংবা বিষয় অথবা নির্দেশনা সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ হয়।
৩জ. যদি কোন পোস্টে এমন কোড, ভাইরাস, কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা সামহোয়্যার ইন ব্লগের কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে।
৩ঝ. যদি কোন পোস্টে প্রকাশিত রেফারেন্স এবং কপিরাইট সম্বলিত তথ্য অনুমতি ছাড়া দেয়া হয়।