আমার প্রিয় পোস্ট

কর্তৃত্বপরায়ণ মনোবৃত্তি নিয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না । শেষ পর্যন্ত মানুষ তার বলাটা বলবেই ।

দুঃখিত, আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৯

শেয়ারঃ
0 3 0

"বিষোদগারের" প্রতিক্রিয়া কতটুকু পর্যন্ত গ্রহনযোগ্য হতে পারে ? বিশেষ করে সেই "বিষোদগার"টা যদি কোন নারী ব্লগার করে থাকেন ?
আর সামহয়ারের গত তিন বছরের ইতিহাস কি বলে এই বিষয়ে ? নারীর প্রতি বিষোদগার কি সবসময়ে গ্রহনযোগ্যতার মধ্যে ছিলো ? অবশ্যই না । ব্লগার সাইমুম, রাজাকার সমর্থক চতুর্ভুজ শালীনতার সমস্ত বেড়া ডিঙিয়ে নারী ব্লগারদের উপরে চড়াও হবার রেকর্ডটা আগেই করে রেখেছেন । রাগইমনকে করা ত্রিভুজের সিটিএন কমেন্টও এই তালিকায় আসতে পারে ।

তো এই জাতীয় কর্মকান্ড অনেকদিনই বন্ধ ছিলো । আমি এর কৃতিত্ব অবশ্যই ব্লগারদের দেবো । তাদের সচেতন প্রতিরোধই এসব নষ্টামি মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি ।

তবে কিনা সবাই এই ব্লগারদের প্রতিরোধকে পাত্তা দেন এটা ভাবলে ভুল হবে । ব্লগারদের বাস্টার্ড বলে পার পেয়ে মাথায় ওঠা এরকম একজন ব্লগার আজ একটি অভুতপূর্ব নজির হাজির করেছেন আমাদের সামনে । দেখুন কি বলেছেন উনি -



এখানে "কবি" শব্দটারে কোটবন্দি করে উনি মনে হয় একটু ব্যঙ্গই করতে চাইলেন । হাতি ঘোড়া গেলো তল চামচিকা কয় কত জল! উনার রদ্দি বস্তা পচা মিথ্যা কথা দিয়ে ভরা পাতার পর পাতা লেখা নিয়ে গবেষণা করতে বসলে রাত কাবার হয়ে যাবে । উনার ব্লগ খুলতে যাওয়াই সময় নষ্ট ।

ব্লগের কবি(দের) নিয়ে ব্যঙ্গ করার পরপরই কাকে যেন উনি বললেন কাকতাড়ুয়ার মতো দেখতে ! হে. হে. হে. থাক । কিছু না বলি । ;) আমরা ধন্য উনার মতো একজন ব্র্যাড পিটরে আমাদের মাঝখানে পেয়ে ।

যাই হোক । এই কাকতাড়ুয়া বিশেষণের পরই দেখলাম উনি একজন নারী ব্লগারকে নিয়ে একটি মন্তব্য করেছেন । এখানে উনি তাকে বলছেন "বিগত যৌবনা .. নিজের ভগ্ন শরির প্রদর্শনে ব্যস্ত" ।

আমার খুব জানতে ইচ্ছা হয় হৈতেছে এই মন্তব্যটা উনি কাকে উদ্দ্যেশ্য করে করলেন । ঠিক তরুনী নন এরকম কয়েকজনই বইমেলায় গিয়েছেন ব্লগারদের সাথে দেখা সাক্ষাত কথা বার্তা বলেছেন । তারা সেখানে যাই বলে থাকুক তারা কি এই জাতীয় একটা মন্তব্য শোনার যোগ্য ?

এবং অবশেষে সুপ্রিয় মডারেটর,

আপনাদের বরাবর দুইটা অভিযোগ জানানো হৈছে । প্রথমটা পান নাই বলে জানলাম । পরেরটার খবর জানি না । না পাইলে সেইটা আপনাদের সফটওয়্যারের দোষ । সেইখানে আমার কিছু করার নাই ।

দ্বিতীয় অভিযোগটা করার পর দেখলাম মাহবুব মোর্শেদের ঐ পোস্ট বাবুয়ার কমেন্ট হাপিস । কমেন্ট হাপিস হলেও তার অপরাধের মাত্রা কমে না বলেই আমার বিশ্বাস । এই প্রেক্ষিতে আমার দাবি একটাই - আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না


পুনশ্চ: কমরেডরা - আপনারা অনেকেই মেসেঞ্জারে ফেইসবুকে অনুযোগ করতেছিলেন আমি নাকি আগের মতো ব্লগে সময় দেই না । আসলে নানাবিধ জটিলতায় এইটা পেরে উঠি না আগের মতো । আর আমি ব্যক্তিগতভাবে উৎসবে সাথী হবার চাইতে দ্রোহসময়ের সাথী হতে ইচ্ছুক । আরেকটা কথা । এই পোস্টের কারনে কপালে ব্যান অবধারিত । আনব্যান হওয়া পর্যন্ত বিদায় ।



 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০১
কাক ভুষুন্ডি বলেছেন: স্ক্রীনশট আম্মো রাখছি মামোর এ্যনসার সহ।
২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪
রেটিং বলেছেন: কমেন্টটা অবশ্যই রুচীসম্মত নয়।
৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪
হাসান বায়েজীদ বলেছেন: সহমত..সবকিছুরই একটা মাত্রা থাকা উচিৎ আসলে
৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৬
কাক ভুষুন্ডি বলেছেন: সিনিয়র হিসেবে তাকে প্রাপ্য সম্মানটুকু দিতাম।
কিন্তু এই কমেন্টের পর কি তাকে আর সাধারণ সম্মান টুকু দেয়া যায়?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: সিনিয়ার জুনিয়ার কোন কথা না । যেমন কর্ম তেমন ফল পেতে হবে । ১৮র উপরে সবাই এ্যাডাল্ট ।

৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭
মুকুল বলেছেন: আমি এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না ।

- সহমত।

নারীর প্রতি এই ধরনের অবমাননাকর মন্তব্যকারীর ( বিশেষত যেই নারী ব্লগেরই সদস্য) উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

আশা করি, জানা'পা একজন নারী হিসেবে নারীর প্রতি এই ধরনের অবমাননাকারী ব্যক্তির বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে নিবেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: আমি আশা করছি এই নারী অবমাননাকারির বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হলো সেটা মডারেটররা আমাদের অবহিত করবেন ।

৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯
জ্যাক দ্য রিপার বলেছেন: এই পোস্টের কারনে কপালে ব্যান অবধারিত । আনব্যান হওয়া পর্যন্ত বিদায় । .............প্রিয় সামহোয়াইন কি এতোটাই অনাস্থার জায়গায় চলে গেছে?নিশ্চয়ই না...সংশ্লিষ্টদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে দেখিয়ে দিক কর্তৃপক্ষ। ধন্যবাদ হাসিব আপনাকে।

৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১১
বিষাক্ত মানুষ বলেছেন: এই শিল্পপতিরে কিছু কইবো না আমগো নপুংসক প্রিয় মাদারটররা, নিশ্চিত থাকেন।
প্রতিবাদ জানায় গেলাম ।
এই শুবারে মাথায় উঠানের মাশুল সামনে আরো দিবো আমগো প্রাণপ্রিয় সামু ব্লগ।

অনেক ব্লগাররে দেখি নিয়ম কইরা এই শুবার পোস্টে গিয়া পুতুপুতু কইরা আসে । আজিব !
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: মেরুদন্ডওয়ালা লোক আসলেই দুর্লভ বিমা । হিটখোর নপুংসক অবস্থানবিহীনই বেশী আমাদের মধ্যে ।

৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১১
মুকুল বলেছেন: আমি শুধু ভাবছি, ওই আড্ডায় সবার প্রিয় সাজি'পু, নাজনীন খলিল আপু, লীনা ফেরদৌসী, শিরোনামহীনসহ আমাদের অনেক নারী সহব্লগার ছিলো। যাদেরকে নিজের বোনের মত, বন্ধুর মত দেখি। হয়তো তাদেরই মধ্যে কাউকে নিয়ে এই বিকৃতরুচির লোক এই জঘন্য মন্তব্য করেছে!

তীব্র নিন্দা জানাই এই মন্তব্যের। আমি এই লোককে সামনে পেলে কি করি আল্লাই জানে....
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: "পোড়া মুখি" "বিগতযৌবনা" কিওয়ার্ডটা ব্যবহার করে বাবুয়া ঐ মন্তব্য কার উদ্দেশ্যে করেছে সেটা বুঝতে আইনস্টাইন হবার দরকার নেই । আমি নারী ব্লগারদের সম্মান করে কারো নাম নেয়া থেকে এখানে বিরত থাকলাম ।

১০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩
কাক ভুষুন্ডি বলেছেন: বিমা কাড লৈবেন্না? সিভি দেওনের্লিগা?
১১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৪
দ্বিতীয় পরিচয় বলেছেন: ওনারে তাড়াইলে বিনোদন কে দেবে?

খেলার জিনিষের দরকার আছে;););)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: এইটা বিনোদন না । উতপাত ।

১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৪
...অসমাপ্ত বলেছেন: /:) ...এইটা বলার পরেও যে ইসট্যাটাস সহ বহাল তবিয়তে থাকে... তাকে নিয়ে আর কিছু বলার নাই।

১৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: জ্যাক দ্য রিপার বলেছেন: এই পোস্টের কারনে কপালে ব্যান অবধারিত । আনব্যান হওয়া পর্যন্ত বিদায় । .............প্রিয় সামহোয়াইন কি এতোটাই অনাস্থার জায়গায় চলে গেছে?নিশ্চয়ই না...সংশ্লিষ্টদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে দেখিয়ে দিক কর্তৃপক্ষ। ধন্যবাদ হাসিব আপনাকে।


জ্বি .. প্রিয় সামহোয়াইন এতোটাই অনাস্থার জায়গায় চলে গেছে। এখন কোন কারন দেখানি ছাড়াই আপনারে দিনের পর দিন জেনারেল বা ওয়াচে ফালায় রাখবে ।
দয়া কইরা নিজের পয়সার ব্লগে আমাগোরে লেখতে দিছে এইটা নিয়া শুকরিয়া করেন , এত কথা কন ক্যান !

সামু সারাজীবন আপু আপু ভাইয়া ভাইয়া টাইপ ডাক পারা নপুংসক ব্লগার চাইছে এইখানে .. যারা চোখ তুইলা দুইডা কথা কইবো তাগোরে তরবারির নিচে চালান দিয়া দিবো ।
১৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: হ লমু .. মেইলে ফরোয়ার্ড মাইরা দ্যান
১৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৬
দুরের পাখি বলেছেন: সামু সারাজীবন আপু আপু ভাইয়া ভাইয়া টাইপ ডাক পারা নপুংসক ব্লগার চাইছে এইখানে .. যারা চোখ তুইলা দুইডা কথা কইবো তাগোরে তরবারির নিচে চালান দিয়া দিবো ।
১৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৭
শিরোনামহীন বলেছেন: তীব্র নিন্দা জানাই এই মন্তব্যের।
১৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৮
হাসান মাহবুব বলেছেন: সবাই অভিযোগ জানাই চলেন।যদিও কাম হৈব বৈলা মনে হয়না।
বাবুয়া নিপাত যাক।
১৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: কারো নাম নেয়ার দর্কার নাই হাসিব ভাই । যারা বুঝনের বুঝবো .. যারা বুঝেনাই তাদের জন্য কইতে চাই উনি যেই হোক .. এই ব্লগের একজন সন্মানিত নারী ব্লগার । মুকুল যেমন কইলো এগোরে বোন বা বন্ধুর মতো দেখে আমিও তেমনি ভাবে দেখি ।
এই ধরনের নোংরা কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস এই লোক পায় কোথা থেকে ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: সাহস তো একদিনে জন্মায় নাই মনে হয় । ব্লগারদের বাস্টার্ড বলে গালি দেয়ার পরও বহাল তবিয়তে টিকে থাকা এইসব সাহসের জন্ম দেয় ।

১৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২২
কাক ভুষুন্ডি বলেছেন: কাইল্কাই আবার দেখ্বেন নয়া পোস্টাইসে
"মোর নিক হ্যাক্কৈরা মোরে হ্যারাস করা হৈছে, এর বিছার্চাই"
২০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২২
বিষাক্ত মানুষ বলেছেন: এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না ... সোজা কথা
২১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৩
কাক ভুষুন্ডি বলেছেন: হ কথা এইটাই।@বিমা
২২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৩
রাশেদ বলেছেন: তার বিরুদ্ধে অভিযোগ জানানোর পরে কমেন্টটা মুছে দেয়া হইছে! যদি এইটা মামো মুছে থাকে, তার মানে ইনফো ফাঁস হয় সা.ইন থেকে। আর যদি মডুরাম মুছে থাকে, তাইলে বাবুয়ারে এইভাবে ছাতার তলায় নিয়ে বসে থাকার কারন কি?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: এই বিষয়ে আমার সন্দেহ হলো সামু থেকে মামোকে ফোন করে বলা হৈছে কমেন্টটা মুছে দিতে । আবারো বলি এইটা 'সন্দেহ', কোন প্রমান নাই ।

২৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৪
রাশেদ বলেছেন: ঐ খাপোটার াছা বাঁচাতে এতো আগ্রহ কেনো মডুরামের?
২৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৫
কাক ভুষুন্ডি বলেছেন: মামোই মুছছে। সামু মুছলে তো সাধারণতঃ কমেন্টকারীর নাম্থাকে। শুদু কমেন্ট হাওয়া হৈয়া যায়।@রাশেদ
২৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭
মুকুল বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না ... সোজা কথা
২৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭
রাশেদ বলেছেন: @ কাক ভুষুন্ডি... ঐটা কমেন্ট এডিট করে তারা মনে হয়। তারা নরমাল ডিলিট করে দিতে পারে ঐ কমেন্টটা ভেরুয়াকে বাচানোর জন্য।
২৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭
ফ্রুলিংক্স বলেছেন: এই লোকটা তো একবার শুনেছিলাম আজরাইলের সাথে দেখা কইরা আসছিলো?? যদিও উনার ব্লগমুখো কোনদিন হইনি। আর এখন থুতু দিতেও ঐদিকে নাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: অল্প কিছু লোক আছে এইখানে যাগো ব্লগ পড়লে বমি আসে । এই লোক সেরকম একজন লেখক । এই লোকই আবার এখানকার কবিদের নিয়ে ব্যঙ্গ করার দু:সাহস দেখায় !

২৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: @ড়াষু ... কমেন্ট কিন্তু মডুরা মুছে নাই .. মামো নিজে মুছছে .. মডুরা মুছলে
"এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী"
এই ম্যাসেজটা থাকতো ... খুব খেয়াল কৈরা ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: কিন্তু সেইটা হৈলে তো উনি জেনারেল হয়া যাইতেন অটো মডারেশনের খপ্পরে পৈড়া । মডুরা সেইটা চায় বৈলা তোমার ধারনা ?

৩০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৯
মুকুল বলেছেন: এর ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ করেই যাবো। নারী অবমাননাকারী বাবুয়ার বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়া হোক।
৩১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০
রাশেদ বলেছেন: @ বিমা... ঐটা মুছা না, ঐটা তারা ব্লগারকে হুশিয়ার করে দেয়। তারা নরমাল ডিলিট করতে পারবে না? কি কস!

ফিডব্যাকে মেইল দেয়ার পরে কিভাবে ডিলিট খাইলো কমেন্ট!
৩২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: হ .. ব্লগের চাইর পয়সা দামের ব্লগার গো এক কোটিপতি খাপো আইসা বাস্টার্ড কইয়া বুক ফুলায় গাইল দিবো .. তারপরেও আমগো মডুরা তারে তুলুতুলু কইরা মাথায় তুইলা রাখবো .. এখন এই খাপা এই ধরনের সাহস পাইবো না তো কে পাইবো ?
৩৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩২
মনির হাসান বলেছেন: ভাইরে কথা কইলে আবার সাম ইন বান না মারে ...

এই পোস্টে কমেন্টকারী সক্কলে দুই রাকাত নফল নামাজ পইরেন !!

হাসিবরে আগাম ব্যনা মুবারক ...
৩৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: আমার ধারনা মডুরা এই কুটিপতি খাপোর গায়ে ফুলের টোকাও দিতে চায় না
৩৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৪
শিরোনাম বলেছেন: আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি।

অনেকদিন ধরে ব্লগে আছি, আপনাদের ন্যায়ের পক্ষে যুদ্ধ সবসময় আমাকে মোহিত করেছে।
৩৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৪
মেয়র স্যালভর হার্ডিন বলেছেন: কেম্নে কি? সার্পোস্টে মডুরা আমার সব কমেন মুইছা আমারে মডারেশন ইস্ট্যাটাসে কঠিছাড়া করছিলো। আইজকা কেবল উপর্যুপরি উয়াছে আস্তে দিসে।
৩৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন: নরমাল ডিলিটও কর্তারে .. এখন কামডা মডুরা করুক আর কলু করুক কুটিপতি খাপোরে বাঁচানের জন্যই করছে কামটা
৩৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
মুকুল বলেছেন: যদি চরিত্রহীন কোটিপতি আমাদের দু'পয়সার মানুষদের, নারীদের নোংরা কথা বলবে, আর আমরা সহ্য করে যাবো!

স্যরি। এরকম মেনে নেবো না। বাবুয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে ব্লগ বর্জন করবো। সোজা কথা।
৩৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
রাশেদ বলেছেন: @ হাসিব ভাই... এইরকমই আমার ধারনা। কারন নাইলে মামো চিল্লাফাল্লা করতে পারে, তার পোস্টে কে কমেন্ট মুছলো!
৪০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৬
স্টিংরে বলেছেন: এই কমেন্টের পর কারো সামুতে ব্লগিং করার অধিকার আছে কিনা সেটাই বড়ো প্রশ্ন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: আমারো সেটাই প্রশ্ন

৪১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৯
জটিল বলেছেন: দুনিয়াটা আজিব যায়গা আসলেও , ব্লগ দুনিয়া তো আরো মাশাল্লাহ
৪২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪০
মুকুল বলেছেন: স্টিংরে বলেছেন: এই কমেন্টের পর কারো সামুতে ব্লগিং করার অধিকার আছে কিনা সেটাই বড়ো প্রশ্ন।
৪৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪০
অক্ষর বলেছেন: এইডারে দুধ -কলা দিয়া জামাই আদর করার মানে কি?
৪৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: সামুর মডারেটরগো কাজ কার্বার দেইখা মাঝেমাঝে চিন্তায় পইরা যাই । কিছু কিছু পাব্লিকগো পিছে এরা নির্লজ্জ ভাবে তেল মাখে।
(পিছে বলতে অন্য কিছু বুইঝেন না কেউ)
৪৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: এইটার শক্ত প্রতিবাদ হওয়া দরকার। কাক রে বলতাছি, রিপ্লাই সহ স্ক্রীনশট দেন ভাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: শক্ত প্রতিক্রিয়া তো হওয়া দরকাররে ভাই । কিন্তু প্রতিদিন যারা বইমেলা নিয়া পুস্টায় তাগোর কোন প্রতিক্রিয়া এহনতরি পাইলাম না ।
লেইম এ্যান্ড পুর ।

৪৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২
নাজনীন খলিল বলেছেন:

মাহবুব মোর্শেদের পোস্টের বাবুয়ার উক্ত কমেন্ট আমি পড়েছি।একজন বয়স্ক এবং স্বঘোষিত মৃত্যুপথযাত্রীর এহেন মন্তব্যে অবাক -আশ্চর্য-হতবম্ব---- আর কিভাবে আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারি বুঝতে পারছিনা।মানুষের রুচিবিকৃতি কতদূর যেতে পারে এটা মনে হয় তার এক উদাহরণ।ভদ্রলোক মানুষের সহানুভুতি পাওয়ার জন্য কিনা করতে পারে ভাবছি। আর আমার মনে হয়না বইমেলায় ওই সময়ে কারো অন্যকে নিয়ে সমালোচনা করার মতো মন-মানসিকতা ছিল।কারণ অনেক চেনা নামের মানুষগুলোর সামনাসামনি দেখে সবাই আনন্দে উচ্ছসিত ছিল।অবশ্য এটা আমার ব্যক্তিগত মতামত। অন্যেরা কি ভাবছে আমি জানিনা, যে যেমন তার ভাবনাও তেমনি হবে।এই নোংরা মন্তব্যের উপযুক্ত প্রতিকার অবশ্যই চাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: ধন্যবাদ নাজনীন খলিল সাথে থাকার জন্য ।

৪৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২
নেক্সাস বলেছেন: সেদিন ও একজন নারী ব্লগারের প্রতি অশালীন মন্তব্য করার প্রতিবাদ করেছিলাম।আজকে আবার প্রতিবাদ করছি।না শুধু প্রতিবাদ নয় তীব্র প্রতিবাদ করছি.....

মা ও বোনের আসনে আসীন একজন নারী ব্লগার কে কিভাবে সন্মান করতে হয় সেটা যারা জানেনা তারা অনেক ভালো লিখলেও পরিতাজ্য....
৪৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: বইমেলায় গিয়া একলগে আহা উহু মার্কা গপসপ কইরা আসছে এখন চক্ষুলজ্জায় কিছু কৈতেও পার্তাছেনা আবালের দল।

তয় মুকুল আর শিরোনামহীনরে আমার স্যালুট ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: ঠিক । মেরুদন্ডওয়ালা লোকের অভাব থাকলেও মেরুদন্ডওয়ালারা যে একেবারেই অনুপস্থিত সেটা ঠিক নয় ।

৪৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: বাবুয়া নামক এই কোটিপতি কিটের এই নোংরা মন্তব্যের উপযুক্ত প্রতিকার অবশ্যই চাই।
৫০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: সেইটাই, আমরা চুনোপুটি ব্লগারদের ওজনও নাই, বেইলও নাই। ব্যান কইরা দিলে কেউ কইতেও পারবে না যে আমরা আছি নাকি নাই। কিন্তু আপনারা হেভিওয়েট ব্লগারেরা যতোদিন ব্যবস্থা না নেয়া হয় ততোদিন প্রথম পাতায় এই পোস্ট রাখতে পারলে কাজ হতো...আর সরাসরি নাম ব্যবহার করেই শিরোনাম দিতে হবে। বাবুয়ার ব্যান চাই


অনেকেই কমেন্টটা দেখে নাই, আমিও দেখি নাই। আঁচ পাইছি। এখন স্ক্রীনশট দেখলাম। কি আর বলব! বিকৃত রুচির মানুষ মুক্ত চিন্তার প্লাটফর্মের এতো পুরানো পথিক!
৫১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৯
ক-খ-গ বলেছেন: এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না ... সোজা কথা। গত বেশ কিছুদিন ধরেই উনার উৎপাত সহ্য করেছি। দেখেছি, কিছু বলিনি। এগুলো শ্রেফ নোংরা কথা। সামহ্যয়ারইন যদি এই সব নোংরামীকেই আগলে রাখতে চায় তাহলে আমাদেরই রুখে দাড়াতে হবে।

ব্যান হতে হলে হবো, তবু বলছি, কীট মুক্ত সামহ্যয়ারইন চাই। নোংরামি দেখতে চাইনা।

কমরেড পাশে আছি।
৫২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০
নিঃসঙ্গ বলেছেন: আমাদের মত গরিব ব্লগারের কোন দাম নাই। কেনযে শিল্পপতি মার্কা ব্লগার হইলাম না /:)


আমাদের বোন আমাদের বন্ধুদের নিয়ে এমন মন্তব্য যিনি করছেন তার বিচার চাই। আর কি বিচার করা হইলো সেটা আমরা জানতে চাই।
৫৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
হাসান মাহবুব বলেছেন: জানুয়ারিতে একবার শুরু হৈসিলোনা বান মারানি?আমিও হৈসিলাম।দর্কার পড়লে আবার হমু।থাক্লাম্না বালের ব্লগে।
৫৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
সুদীপ্ত বলেছেন: সার্ভুদাইয়ের ব্লগে আমি ব্লকড। যেই পোস্টে সে ব্লগারদের বাস্টার্ড কইয়া গালি দিছিলো সেইটাতে আমি প্রতিবাদ করছিলাম। সেই জন্যই ব্লকড।

এই টাইপের ব্লগারদের লাত্থায়ে বের করে দেয়া উচিত যেমনটা করা হয়েছে লৈথুনানন্দের বেলায়।
৫৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১০
রেটিং বলেছেন: সবার কমেন্ট পড়লাম, একজনকেও দেখলাম না সহানুভুতি দেখাইতে, কারন হইল এই কথা বলার পর সহানুভুতি দেখান সোজা না। কেও যদি আমার বোনের দিকে একটা খারাপ কথা বলে, তাইলে আমি নির্ঘাত তাই করব যা একজন ভায়ের করা উচিত। আমি সত্যিই লজ্জিত যে বাবুয়া এখন পর্যন্ত লজ্জিত হয়ে ক্ষমা চান নি। এটা খুবই অন্যায়। যে অন্যায়কে অন্যায় মনে করে না তার রুচীবোধকে অবশ্যি প্রশ্নের সম্মিখীন হতে হবে। এবং বাবুয়া, আমি দু:খিত আপনার সাথে আমার ভাল রিলেশন ছিল। অনেক কমেন্ট করেছিলাম আপনার ব্লগে। আমি আমার বোনদের গালি খাবার জন্য আপনার ব্লগে কমেন্ট করি নাই। নিজের অপছন্দের প্রকাশ আরও সুন্দর ও মার্জিত হতে পারত।

জানি না কি শাস্তি হবে তার , তবে এটুকু বলি এই কথার পর খুব কম শাস্তিই বাকী থাকে।


১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: আপনার অনুভুতিকে স্বাগত জানাই ।

৫৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
অলৌকিক হাসান বলেছেন:
আমি আশা করছি যে জানা এই পোস্টে কমেন্ট করবে। নারীর পক্ষে বাবুয়ার অসম্মানজনিত ও বিকৃতরুচিসম্পন্ন মন্তব্যের প্রতিবাদ করবে।

'জানা কি এ বিষয়ে মন্তব্য করবেন? --- ব্লগারা আপনাদের কি মনে হয়?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: ফুল টাইম মডারেটর হিসেবে আমি দুইজনের নাম জানি । জানা এবং দেবরা । এরা দুইজনই নারী । আমরা যৌক্তিকভাবেই তাদের কাছ থেকে প্রতিক্রিয়া আশা করতে পারি ।

৫৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
নগর বাউল বলেছেন: বিচার চাই
৬০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: দেখি কেউ কিছু বলে কিনা !
৬১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: ব্লগার সবাক পোস্ট দিছিলো -

ব্লগার বাবুয়ার ব্যান চাই

একজন নারী ব্লগার। বয়োজ্যেষ্ঠ এবং অবশ্যই সুলেখিকা। যথেষ্ট শক্তিশালী কবিতা লিখেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। আমাকে ছোটভাই বলে সম্বোধন করেন। বয়সের ভারে বা অন্য কোন কারণে তাঁর চেহারায় দাগ পড়েছে। ক'দিন আগে গিয়েছিলেন বই মেলায়। আরো অনেকেই ছিলেন। সম্প্রতি ব্লগে বাবুয়া নামক ব্লগারের বিতর্কিত অবস্থান এবং বিএনপি জামাতের দালালী করার সুবাধে প্রায় অধিকাংশ ব্লগারেরই রোষানলে পড়েছেন। তিনিও ছিলেন বই মেলার আড্ডায়। বাবুয়া মোটামোটি সবার পোস্টেই তৈলাক্ত কমেন্ট করে করে অল্প ক'দিনের মধ্যেই সেলিব্রিটি হওয়ার চেষ্টায় ছিলেন। এর মধ্যে অনেকটা সফলও হয়েছিলেন। তেলতেলে মন্তব্য আর বড়ভাইসুলভ আচরণের কারনে অনেক কণিষ্ঠ ব্লগার তার ভক্ত হতে শুরু করে। তার প্রচারিত ক্যান্সার নাটক নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। নিজ প্রচারণার কারণে হাসির খোরাকও হয়েছেন। তবুও তিনি ভাবেন, সবারই উচিত তাকে নিয়ে মাতামাতি করা।

আমার সাথে "পোড়ামুখী" বলে সম্বোধনকৃত নারী ব্লগারের সাথে কথা হয়েছে। বইমেলায় বা কোন আড্ডায় বাবুয়ার বিরুদ্ধে উনি কোন কথায়ই বলেননি। শুধুমাত্র তার প্রতি আগ্রহ না দেখানোর কারণেই বাবুয়া ঐ নারী ব্লগারের বিরুদ্ধে এমন বাজে মন্তব্য করেছে।

ছি: বাবুয়া ছি:
ধিক তোমাকে।


(মডুরা এই পোস্ট প্রথম পাতা থিকা সরায় দিয়া উনারে নুটিশ পাঠায় দিছে )
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: উনারা বাবুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া থেকে ব্লগের প্রথম পাতার বিষয়বৈচিত্রতে বেশি বিযি মনে হৈতেছে ।

৬২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
প্রলয় হাসান বলেছেন: এই খাপো শুবাটাকে প্রথম দিনই (যেদিন সমস্ত ব্লগারদেরকে বাস্টার্ড কইয়া গালি দিছিলো) ঠিকমত সাইজ করলে আইজ এই কমেন্টা দেখতে হইত না। সেই গালির প্রতিবাদ করতে গিয়া কতজন ওয়াচে গেল, ব্যান খাইলো। এইবারো এর ব্যকিক্রম হইবা না। রাশুদা আর অক্ষরের মত প্রশ্ন আমারো। এইটারে এইভাবে নির্লজ্জভাবে পুষবার মানে কি? সামু কি বাবুয়াকে ডরায় নাকি তার কাছ থিকা মোটা অংকের উৎকোচ নিছে? এই রকম একপেশে ভাব দেখালে পাবলিক এর থিকাও খারাপ কিছু সন্দ করবো। আর দিন দিন যেভাবে এইটার সাহস বাড়তেছে, সামুর ব্লগারদের কপালে আরো গালিগালাজ আছে এই খাপো শুবারে ব্যান না করলে!
৬৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
সেলটিক সাগর বলেছেন:
এরকম নোংরা কথার জন্য বাবুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত....

আচ্ছা অন্যদের কে নোংরা গালি দিয়েও পার পাওয়ার জন্য কত টাকা থাকতে হয় কেউ কি জানেন?
৬৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০০
তনুজা বলেছেন: পোস্টে সহমত এবং প্রতিবাদ
৬৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০১
ভেংচুক বলেছেন: বাইচা আছেন?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: হ । তয় আয়ু আর কতক্ষন বুস্তাছিনা ।

৬৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
তামিম ইরফান বলেছেন: এই খাপো রে ব্যান না করলে দিন দিন শুবার ধৃষ্টতা বাড়তেই থাকবে........আনি শিউর একদিন যদি মডুগো বাপ মা তুইলাও গালি দেয় তারপরেও শুবাটারে ব্যান করবো না বরং তার পিছনদিক আরও বেশী কইরা চাইটা দিবো মডুরা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: সেকি সামুর ইনভেস্টর কেউ ?

৬৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১
প্রণব আচার্য্য বলেছেন: এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না ... সোজা কথা




৬৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
তামিম ইরফান বলেছেন: শুবাটা যে আমার এলাকায় থাকে এতোদিন জানতাম না......... ধানমন্ডি ১০ এ থাকে.......এলাকায় তার কিছু দারুন রেকর্ডও আছে......
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: কিরকম ?

৭০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
অলৌকিক হাসান বলেছেন:
জানা এবং আরেক নারী মদারেতর দেবরার প্রতিক্রিয়া আমরা এখনো দেখছি না।

এব্যাপারে নারী ব্লগাররা কি ভাবছেন?
৭১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
মুহাম্মদ জহিরুল কাইয়ুম ভূঁইয়া বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৭২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
তামিম ইরফান বলেছেন: এখানে কইলে সোজা যাবজ্জ্বীবন কারাদন্ড পাওয়ার চান্স আছে।
৭৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
অচেনা আগন্তক বলেছেন: সহমত এবং প্রতিবাদ
৭৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৭
মেঘ বলেছেন: আমার চিরকাল মুখ খারাপ - বাবুয়া না কি যেন ঐ লোক নিজের দিকে তাকাইছে কোনদিন?? ওর তো একেবারে যৌবনও ষোড়শনীরে অবস্থা, তাই না!! ভার্চুয়াল জগতের মানুষদের সাথে মাখামাখিতে আমার দারুণ অনীহা, তবু পাকে চক্রে দেখা হয়ে গেছে কারও কারও সাথে। কিন্তু কারও চেহারা নিয়ে কথা বলার কি মানে থাকতে পারে??আমি তো আল্লাহ নই এবং আমি মানুষ বানাইও নি। নিজের চেহারার উপর কি মানুষের হাত আছে?? এসব লোকের ওরিজিন কোথায়??
নারী বা পুরুষ তিনি যে জেন্ডারের ব্লগারই হোন তার প্রতি যে কুতসিত অসম্মান বাবুয়া দেখিয়েছে, সেজন্য বাবুয়াকে যদি সামু শাস্তি না দেয়, তাহলে আসুন আমরা সবাই বাবুয়ার গায়ে গিয়ে বমি করে আসি।
৭৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৮
রাসেল ( ........) বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৭৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৪
রুখসানা তাজীন বলেছেন: আমার কাছে এখন উনাকে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে। বিষোদগারের জবাবে এভাবে দু'জন নারীকে এবিউজ করার ধৃষ্টতা সুস্থ কেউ দেখাতে পারেনা।
৭৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৫
জেনারেলিসিমো বলেছেন:
বাবুয়া বাবু মনে লয় সামুর হিডেন পার্টনার, নাইলে হেতেরে বাঁচাইতে এতো লৌড়পাড়ে ক্যা সুশিল মডুরা?

(রাতমজুর)
৭৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৫
মানুষ বলেছেন: ভেবেছিলাম সপ্তাখানেক লগ ইন করব না। হারামজাদার কমেন্টটা দেখে মেজাজ খারাপ হয়ে গেল। ঘেন্না জানাতে লগইন করলাম।
৭৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩
লীনা দিলরূবা বলেছেন: এই পোস্টের পরে সহ ব্লগারদের পোস্ট গুলো পড়া হয়েছিল। এখন এটা পড়ে বুঝলাম পুরো ব্যাপারটা। মডারেটরদের কোনো মন্তব্য চোখে পড়লোনা (যথারীতি)। ধিক্কার জানালাম। তিনি কেন এমন মন্তব্য করলেন তার ব্যখ্যা সহ পোস্ট বা মন্তব্য করতে অনুরোধ জানালাম। তিনি যদি তা না করেন তবে তাকে ব্যান করা হোক। এই দাবী জানাই।
৮০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৩
নাজনীন খলিল বলেছেন:
লীনা দিলরূবার সাথে একমত।তিনি কেন এমন মন্তব্য করলেন তার ব্যাখ্যা জানতে চাই।
৮১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৮
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:


কি পরিমাণ রুচিবিকৃতি ঘটলে একজন এইরকম অসুস্থ মন্তব্য করতে পারে ভাবা যায় না... ব্লগে আসি খুব কম ইদানীং।। এসেই এই দেখে বিবমিষা জাগছে... । কোনো কিছু দাবী করবো না আপাতত, সা-হো-ইন
কি ব্যাবস্থা নেয় সেটাই দেখতে চাই আগে, এইটা তাদের জন্য একটা পরীক্ষা... দেখা যাক...

প্রজেক্টের যন্ত্রনায় শুক্রবারে যেতে পারিনি , এখন ভালোই লাগছে... কারণ নাহলে বাবুয়া নিকের ব্লগারটির সাথে দেখা হত। রবিবারে গিয়েছিলাম মূলত উপমা ইস্যুতে মনজুরুল হক ভাইয়ের সাথে দেখা করতে... অপরবাস্তবের প্রকাশনার ফাঁকতালে একঝাক ব্লগারের সাথে দেখা, চমৎকার সব মানুষ, সহজ , আন্তরিক, সোজা কথায় ব্যাবহারে সবাই আমাদের মতই 'আমজনতা'...

এরপর,আমাদের মাঝে এইরৃপ ব্লগারের উপস্থিতি মেনে নেয়া যায় না।
৮২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২৭
ফকির ইলিয়াস বলেছেন: এমন হীন মানসিকতাসম্পন্ন মানুষেরা নিপাত যাক।
ধিক , সহস্র ধিক্কার দিয়ে যাই .............
৮৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
পাপী বলেছেন: ২দিন ব্লগে ছিলাম না। কিচু বুজতাচি না!
৮৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬
তারার হাসি বলেছেন:
আমরা এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না...
করুণা ...
৮৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৩
মুকুল বলেছেন: আমরা এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না...
৮৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩
ফালাক বলেছেন: ছি: বাবুয়া ছি:
ধিক তোমাকে।
৮৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: আমরা এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না...
৮৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২২
েজবীন বলেছেন: সর্বত্র যৌবনের টানাটানি দেখতে অভ্যস্হ ওই লোক কি বইমেলাতেও ওই মানসিকতায় গিয়েছিলো নাকি?? আর কি তার সম্বোধনের পদ্ধতি!! এই নাকি আবার উচুঁস্তরের লোক!!..........

সাম.ইনের এই রুচিবিকৃতকে অতি পছন্দের কারন কি? জানা কি আরো চুপ করে থাকবে?

আমরা এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না...
৯০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪০
হিমালয়৭৭৭ বলেছেন: পুরো ব্যাপারটি বুঝলাম। ব্লগে কারো সাথে যেমন সুসম্পর্ক থাকতে পারে, কারোও প্রতি বিদ্বেষ থাকাটাও অস্বাভাবিক নয়।। কিন্তু বিদ্বেষ প্রকাশের ধরনটা গণহত্যার মত নৃশংস লাগল।। যার সম্বন্ধে উক্ত ব্লগার এধরনের 'নৃশংস মন্তব্য' করেছেন, তিনি আমারও অন্যতম পছন্দের ব্লগার।।। আমি ব্লগে কখনো গালি দিইনি কাউকে, সবসময় একে ঘৃণা করে এসেছি, তবে আজ এই প্রথম মনে হচ্ছে এ ধরনের মানুষকে(?) গালি দিলে গালিরও অসম্মান করা হবে, কারণ নৃশংসতাকারীর জন্য sympathy দেখানোটা বিদ্রুপের মত।।।। যথাযোগ্য শাস্তি দাবি করছি।।।
৯১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫
অমিত বলেছেন: উনারে কিছু প্রশ্ন করেছিলাম। আজও মনে হয় উত্তর পাই নি..

Click This Link
৯২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬
ইসানুর বলেছেন: কমেন্টটা অবশ্যই রুচীসম্মত নয়

ওনার প্রকাশ্যে (ব্লগে) ক্ষমা চাওয়া উচিৎ।
৯৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬
নাফিস ইফতেখার বলেছেন: আমরা এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না......

থুতু সহ ব্লক করেছি........নিপাত যাক। ব্যান চাই.........
৯৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৭
ইসানুর বলেছেন: আর মডুদের ব্যাপারে কোন কথা কইলাম না!
৯৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৪
কালপুরুষ বলেছেন: কোন সহব্লগারের প্রতি এমন রুচিহীন মন্তব্য কখনোই কাম্য নয়। এমন মন্তব্যের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
৯৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৮
নাজিম উদদীন বলেছেন: এই জাতীয় কীটদের আমাদের মাঝখানে দেখতে চাই না...
৯৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪২
বিষাক্ত মানুষ বলেছেন: বাবুয়ার ব্লগ বাতিল হৈছে ।

মাগার হাফ ডজনেরো উপরে ব্লগার স্ট্যাটাস হারাইছে ... দলে আমিও আছি
৯৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫
আহসান হাবিব শিমুল বলেছেন: এই অরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানাই।দুপুরে একবার লগইন না করা অবস্থায় মামোর পোষ্টটা দেখেছিলাম।তখনই প্রতিবাদ করাটা দর্কার ছিলো।

এই অপরাধের শাস্তি দাবী করছি।
৯৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬
হাসিব বলেছেন: হমম ... অভিনন্দন কমরেডস .. গায়ে ১০৪ ডিগ্রির ওপরে জ্বর .. মনিটরের দিকে তাকিয়ে থাকতে পারছি না .. সকালে আরিলের পোস্টের একটা রিভিউ দেবার আশা রাখি ... সামহয়ারইনের কোর প্রবলেমটা ঐ পোস্টের মধ্যেই আছে ...
১০০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১১
কষ্ট কষ্ট সুখ বলেছেন: আচ্ছা আপনি যদি কারত্ত বিরুদ্ধে সমালোচনা করতে পারেন সে কি আপনার বিরুদ্ধে একটা কমেন্টত্ত করতে পারবেনা?
আমার প্রশ্ন হচ্ছে বাবুয়া কমেন্টে যদি কাউকে কটাক্ষ করে থাকে তাহলে তা কি অনেক বড বেশী অন্যায়?বরং যারা সেদিন সমালোচনা করেছে তারা হীন মানসিকতার পরিচয় দিয়েছে।কারণ,ব্লগ রাজনীতি তারা মেলায় গিয়েত্ত ভুলতে পারেনি।সেদিন বাবুয়ার বিরুদ্ধে যারা মেলায় সমালোচনা করছিল তখন বাবুয়া যদি কথা বলত পরিস্থিতি কি হত?যার বইয়ের কারণে যাত্তয়া সেকি বেচারা বনে যেতনা?বাবুয়া সেদিন প্রতিউত্তর না করেই বুদ্ধিমানের পরিচয় দিয়েছে।

হাসিব ভাই আপনাদের মত ব্লগাররা যদি এমন ব্লগ রাজনীতিকে ফেস ২ ফেস নিয়ে যেতে চান তাহলে আমরা কি করব?

বলে রাখা ভাল বাবুয়ার সাথে আমার পরিচয় নেয় এমনকি বাবুয়ার কোন পোস্টে আমি কমেন্ট করেছি বলেত্ত মনে হয়না।

১০৪ নিয়ে বসে না থেকে ঘুমান।এখনত্তকি বান্ধবীর সেবা নিচ্ছেন?
১০১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২০
কষ্ট কষ্ট সুখ বলেছেন: আজ জনপ্রিয় ব্লগাররা বাবুয়াকে থুথু দিচ্ছে কিন্তু বাবুয়া সহ যখস অন্যব্লগাদের বাজে মন্তব্য করা হয় তখন আপনাদের বিবেক ঘুমিয়ে থাকে কেন?চ্যালেন্জ ছুড়ে বলতে পারি আপনার এ পোস্টে যারা অশ্লীলতা বিরোধী আন্দোলনে নিয়েছে তাদের ৭০ভাগ অন্যের পোস্টে গিয়ে বাজে কমেন্ট করে।রাজাকার অথবা আত্তয়ামী বিরোধী দেখলেই এমন ভাষায় কমেন্ট করে যা ব্লগ রাজনীতিতে গালাগালিকে প্রতিষ্টত করেছে।

হাসিব ভাই আমি মন থেকে চায় ব্লগ থেকে গালাগারি বদায় হউক ।যুক্তি দিয়ে নিজের মত প্রকাশ করা হউক।বাবুয়ার এমন কমেন্ট বাবুয়ার দোষ ।বাবুয়ার এমন কমেন্ট বের হয়েছে ব্লগ রাজনীতির কারণেই।
১০২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:১৯
ফ্রুলিংক্স বলেছেন: এখনো পর্যন্ত ছেপ আছেন। এই চান্সে মনেহয় বেঁচে গেলেন।
১০৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৪
ফ্রুলিংক্স বলেছেন: জ্বর মাঝে মাঝে স্বাস্হ্যের জন্য ভালো।

ঠান্ডা লাগাইছেন কিভাবে? এই বছর তো মনে হয় ঠান্ডা যাইবো না। আমাদের এখানে কাল থেকে আবার মাইনাস শুরু। বেশি করে ক্যামেলেন চা খান। আর হিটার অন করে ঘুম লাগান। পারলে কিছু কমলা আর মালটা পেট ভর্তি করে খেয়ে নিয়েন।

ভালো থাকেন। দেশে যাইবেন নাকি? মে মাসে টিকেট আছে কম দামে।
১০৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৪
রোবোট বলেছেন: মনির হাসান বলেছেন: ভাইরে কথা কইলে আবার সাম ইন বান না মারে ...

এই পোস্টে কমেন্টকারী সক্কলে দুই রাকাত নফল নামাজ পইরেন !!

আপনি কি ইমাম হবেন?
১০৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১৫
সুদীপ্ত বলেছেন: আমিও জেনারেল@ বিমা
১০৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫১
তামিম ইরফান বলেছেন: আমি এখনও সেইফ আছি........দুলাভাই মনে হয় আমারে ভালা পায়.....
১০৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০১
সুদীপ্ত বলেছেন: নাফিস কি জেনারেল নাকি? কেন?
১০৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৭
কঁাকন বলেছেন: গুলাবি একটা আংরেজী গান পোষ্টাইয়া দুলাভাইর সুনজরে চইলাগেছে

এখন আর সে মইনু হয়না

১১০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৮
অক্ষর বলেছেন: আমিও জেনারেল
১১১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০০
কঁাকন বলেছেন: @ কষ্ট কষ্ট সুখ
সব বিষাদগার এবং গালাগালির একটা মাত্রা থাকে
১১২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৩
রোবোট বলেছেন: কঁাকন
যে কোন গালাগালিই খারাপ। এটা বন্ধ হওয়া দরকার।
১১৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৩
সবাক বলেছেন: আমি কিন্তু সেফ আছি :):):)
১১৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৫
নীড় সন্ধানি বলেছেন: কমেন্টটা দেখে মনে হয়েছে সাকাচৌর মুখ থেকে বেরিয়েছে। ধিক তোকে বাবুয়া!!
১১৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৩
হাল্ক বলেছেন: হুমাইলাম। কিচু বলমু না। বলার কিচু নাই। কিছু বলেও লাভ হয় না।
১১৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১২
মেঘ বলেছেন: রাজাকার, জামায়াত, শিবির, যারা নিরপক্ষেতার পুতু পুতু খেলা খেলে তেমন ভন্ড, নারীর প্রতি অসম্মান প্রদর্শনকারী - এদেরকে ব্লগে যোগ দেয়ার প্রথম দিন থেকে গালি দিচ্ছি; শেষদিন পর্যন্ত দেব। @ কষ্ট কষ্ট সুখ
তথাকথিত সুশীলদের পিন্ডি চটকাই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সময় যারা আগুপিছু ভাবে তাদের মেরুদন্ডে সমস্যা আছে।
যুক্তি সব সময় গুলে খাওয়া যায় না, কখনো সময় আসে ডাইরেক্ট অ্যাকশনের।
১১৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩২
মৃন্ময় আহমেদ বলেছেন: যুদ্ধ শেষ! নাহ্‌ এইসব কুলাঙ্গারদের আগমন ব্লগে চলতেই থাকবে। বাবুয়া নামে সার্চ দিয়া ৩টি ব্লগ পাইলুম, তিনখানাই স্থগিত/বাতিল করা হইয়াছে।
কী আর তেমন হইছে!! আরো আইবো জানা কথা, তবে বেফাস হইতেও সময় লাগবো না।

@মেঘ
শুধুমাত্র বমি করার কথা কইলেন কেনো? মুখ উদগীরণ এমন মানুষের উপর করলে ওই ব্যাটা ধন্য হইয়া যাইবো।

@রাসেল(...)
কী লিখছিলেন ভাই পড়া ইহলো না।
১১৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: কঁাকন বলেছেন: @ কষ্ট কষ্ট সুখ
সব বিষাদগার এবং গালাগালির একটা মাত্রা থাকে
১২০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৪
সুদীপ্ত বলেছেন: রাসেল বাবুয়াকে CV কইসিলেন @ মৃন্ময়
১২১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১৬
কঁাকন বলেছেন: sorry answer dite deri hoiya gelo

আপনার অনেক কিছু আমার পছন্দ এবং না পছন্দ হইতে পারে সেইটা আমি আপনারে বলতে পারি কিন্তু এইটা নিয়া দিস্তা দিস্তা পোষ্ট দেয়ার কি আছে....

বিমা ড়াশু গুলাবির গালিগালাজে হাসিব কেন নিরব
প্রলয় ইস্যুতে হাসিবের অবস্থান কেন নড়বড়ে (এই ইস্যুতে আপনারে আমিও আরেকটু একটিভ আশা করছিলাম কিন্তু আপনি কি করবেন সেটা একান্তই আপনার ব্যাক্তিগত ব্যাপার)

এটিমের এই নিন্দনীয় কর্মকানডের ব্যাপারে হাসিব কি বলে
&
.....................

মনে হয় আপনি ই ব্লগের সর্বেসর্বা ব্লগ ইজারা নিয়া রাখসেন


আপনের জনপ্রিয়তায় আমি সিরিয়াসলি ইঈর্ষান্বিত
১২২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৬
শিরোনাম বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: কঁাকন বলেছেন: @ কষ্ট কষ্ট সুখ
সব বিষাদগার এবং গালাগালির একটা মাত্রা থাকে
১২৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
সুদীপ্ত বলেছেন: ফিরেন নাই। শুধু উনার ব্লগ ফিরায়ে দেয়া হয়েছে। কিন্তু লগ ইন করতে পারবেন না।
১২৮. ০৪ ঠা মার্চ, ২০০৯ বিকাল ৩:১০
শুভ বলেছেন: আমার ব্যক্তিগত জটিলতার কারণে অন-লাইনে খুব কম থাকা হয়। যে অল্প সময় থাকি, অনেক কিছুই বুঝে উঠতে পারি না।

পোস্টটা পড়লাম। আপনাকে কেন ব্যান করা হল বুঝলাম না? এইখানে আপনি তো আপত্তিকর কিছুই বলেন নাই। একটা অন্যায়ের প্রতিবাদ করেছেন মাত্র।

কর্তৃপক্ষ আপনাকে ব্যান করার জন্য কী কারণ-ব্যাখ্যা দিয়েছেন? আমি জানতে আগ্রহি। আমার নিজস্ব কিছু সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। @হাসিব
১২৯. ০৬ ই মার্চ, ২০০৯ ভোর ৬:০০
রন্টি চৌধুরী বলেছেন: সামহোয়ার একাট ক্যান্টনমেন্ট।
মডারেটররা এক একটা আর্মি।

১৩০. ০৬ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
ভাইরাস! বলেছেন: অক্ষর বলেছেন: টেষ্ট
১৩১. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ২:০৯
আই লাভ ব্লগিং বলেছেন: ভাইরাস! বলেছেন: অক্ষর বলেছেন: টেষ্ট
১৩২. ০৯ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আপনি ফিরছেন এটা ভালো খবর ।

ওয়েলকামব্যাক ।
১৩৩. ০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১০:০১
অক্ষর বলেছেন: ব্যান কি উঠায় নেয়া হৈছে নাকি?

টেস্ট
১৩৪. ১০ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৮
শুভ বলেছেন: হাসিব,
উত্তর দিলেন না যে, বাহে?
১৩৫. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩২
কায়েস মাহমুদ বলেছেন:


হ্যালো ১ ২ ৩ ৪ মাইক্রোফোন টেষ্ট।
১৩৭. ১২ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৩
হাসান বায়েজীদ বলেছেন: হ্যালো...মাইক্রোফোন টেষ্টিং..ওয়ান টু থ্রী...হ্যালো শুনতে পাচ্ছেন?
১৩৮. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৯
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: ঘটনা কী? এক হাসিব ব্যান খাইয়া বিভিন্ন নামে নিক ছাপাইছে দেখছি। নিকের আইকনে 'আনব্যান হাসিব' লেখা। হাসিবের সব মন্তব্যের সাথে একমত ও সহমত, কিন্তু তাঁর এই ভণ্ডামিটা আমার সহ্য হইল না.......আপনারা খেয়াল করে দেখবেন 'আনব্যান হাসিব' একাধিন ব্লগার ইউজ করলেও সবগুল নিক একসাথে অনলাইন হয় না কখনো। আর যতোগুলো 'আনব্যান হাসিব' দেখবেন, সবগুলো নিকের আড়ালেই একজন ব্যক্তি, তিনি হাসিব নিজে। অবশ্য আমার এই মন্তব্যটা পড়ে তাঁর মাথা খুলে যাবে বলে ধারণা।
১৩৯. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০৩
হুলমতি বলেছেন: @প্রথম পাতাঃ তনুজা, তামিম ইরফান, আরিফুর রহমান - সবই হাসিবের নিক তাই না?

ছাগল গাছে না ধরলেও ইদানীং ব্লগে ধরে। :)
১৪০. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:২৪
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: হুলমতি, আপনার নিকটাও দেখতে পাচ্ছি একই আইপি'র। দয়া করে ভণ্ডামি ছাড়ুন। কোথাকার কোন্ হাসিব, তাকে আনব্যান করার জন্য এতো মাতামাতির কি আছে? এমন কোন পপুলার বস্তু নন তিনি।
মোট সময় লেগেছে ১.২৬৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আইপি - ৭৯.২৩৬.৯৯.১১০
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই