ভারতের কাছ থেকে দাবী আদায়ে আমার আপনার ভূমিকাই আসল...
প্রথমত এখন আমরা বুঝতে পারলাম যে, ট্রানজিট হচ্ছে আমাদের শেষ তুরুপের তাস। তাই সেটা খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। সকল ন্যায্য দাবী দাওয়া আদায় না হওয়া পর্যন্ত ট্রানজিট দেয়া ঠিক হবে না।
দ্বিতীয়ত, আমরা বুঝতে পারলাম যে, আমাদের প্রধান মন্ত্রীর দপ্তর কাজ কর্মে যথেষ্ট পারদর্শী নয়। এ ধরনের একটি বড় ইস্যু তারা যেভাবে করতে চেয়েছেন, তা আরেকটু হলে তাদের সারা জীবনের সবচে বড় ভুল হতে পারত। আল্লাহ আমাদের মাফ করেছেন বলতে হবে।
আমার আরো মনে হয়, আমরা সবাই মিলে চেষ্টা করলে ভারত আমাদের ন্যায্য দাবী দাওয়া গুলো মেনে নিতে বাধ্য হবে। একটু পরিস্কার করে বলি।
আমাদের কষ্ট করে যে জিনিসগুলো করতে হবে তা হলো:
১. ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখা বন্ধ করা,
২. ইন্ডিয়ান পন্য ব্যবহার বন্ধ করা।
এই দুটি ছোট কাজ যদি আমরা বন্ধ করে দেই, তবে ইন্ডিয়া কেন, তার বাপও মনে হয় আমাদের সকল ন্যায্য দাবীগুলো মেনে নিতে বাধ্য হবে। ১৬ কোটি মানুষের বাজার হারানো আর যেই করুক, ইন্ডিয়া কখনো করবে না।
বলা সহজ করা কঠিন? ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের রক্ত মাংসে মিশে গেছে?
আমরা যদি আসলেই চাই যে, ইন্ডিয়া থেকে আমাদের দাবী গুলো আদায় করতে হবে, তবে ব্যক্তিগত পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি মোটামুটি নিশ্চিত, এ পদ্ধতির চেয়ে দ্রুত কাজ করবে এমন আর কোন উপায় নেই।
সরকারীভাবে সারা দেশে ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখানো বন্ধ করে দেয়া যেতে পারে। তাহলে বিষয়টি আরো কার্যকর হবে। কাটা দিয়ে কাটা তোলার এ পদ্ধতি অন্যান্য ক্ষেত্রেও কাজ দিবে। যেমন ইন্ডিয়ান পন্যে শুল্ক অশুল্ক বিভিন্ন বাধা তৈরী করা ইত্যাদি, ইত্যাদি।
কেউ যেন মনে না করেন আমি ইন্ডিয়া বিদ্বেষ থেকে এসব বলছি। না তা নয়। বিষয়টা হচ্ছে আমাদের দাবী দাওয়া আদায় করতে হবে, অবশ্যই অহিংস উপায়ে। এক্ষেত্রে আমরা ইন্ডিয়ার দেখানো উপায় ওদের উপর প্রয়োগ করছি, আর কিছু না।
আমাদের মুক্তিযুদ্ধে ইন্ডিয়ার অপরিসীম ভূমিকার কথা সম্মান ও কৃতজ্ঞতার সাথে স্মরন করেই বলছি, আত্নসম্মানের সাথে প্রতিবেশীর সাথে চলতে গেলে এই কঠোরতা এখনই দেখাতেই হবে। দেশের জন্য, ভবিষ্যতের জন্য আমরা নিশ্চয়ই এতটুকু করতেই পারি।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।