somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় হাই কমিশনের সাইট হ্যাকিং ও অহিংস নীতি

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু বাংলাদেশী পরিচয়ধারী (খুব সম্ভবত তারা বাংলাদেশী বটে) ভারতীয় সাইট হ্যাক করলেন। যতদুর জেনেছি তারা সাইটটির ফাংশনালিটির কোন ক্ষতি করেননি। কেবল হ্যাক করে তাদের যে মেসেজ দেবার ইচ্ছে ছিল তা দিয়েছেন। স্বাভাবিক ভাবেই তা বর্তমান সময়ের আলোচিত ভারত কর্তৃক বাংলাদেশের প্রতি অসৈজন্যমূলক যে আচরন করা হয়েছে তার প্রতিবাদ মূলক।

প্রযুক্তি নিয়ে কাজ করি বলে হ্যাকিং অপছন্দ করি। সবসময় একটু টেনশনে থাকি আমাদের কোন সাইট যেন হ্যাকারদের কবলে না পড়ে। তবুও মাঝে মাঝে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যেতে হয়েছে। সে যাই হোক আমার আজকের লেখা, প্রযুক্তিবিদ হিসেবে হ্যাকিং অপছন্দ করা থেকে নয়, বরং ভারতের কাছ থেকে দাবী আদায়ে আমাদের কোন পন্থা নেয়া উচিত তা নিয়ে।

বরাবরই মনে করি অহিংস আন্দোলনই সবচেয়ে কার্যকর। এর পক্ষে ইতিহাস সবসময়ই সাক্ষী দিয়েছে। হ্যাকিং তা যতই অক্ষতিকরই হোক না কেন (সৌজন্য মূলক ভাবে ক্ষতি করা হয়নি কেবল মনোভাব জানিয়ে দেবার জন্য করা হলেও) আমি তা অহিংস বলব না।

আমার গত লেখায় কার্যকর প্রতিবাদ বিষয়ে বলেছিলাম। বলেছিলাম যে ইন্ডিয়ান টিভি চ্যানেল ও ইন্ডিয়ান পন্য বর্জনই হতে পারে সবচেয়ে বড় প্রতিবাদের অস্ত্র। আমি মনে করি ব্যক্তি পর্যায়ে যদি সবাই এইদুটি ছোট কাজ করতে পারি, তো ইন্ডিয়া আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদের সাথে তার আচরন সংশোধন করতে বাধ্য হবে।

যারা সাইটটি হ্যাক করেছেন বা যারা ইন্ডিয়ার এই আচরনে ক্ষুদ্ধ হয়ে আছেন, সবাইকে আহবান করি, আসুন অন্তত আমি আর আপনি ইন্ডিয়ার সব চ্যানেল বর্জন করি, ইন্ডিয়ার সব পন্য পরিহার করি, ততদিন পর্যন্ত যতদিন না তারা আমাদের কাছে ক্ষমা চেয়ে তাদের আচরন সংশোধন করে। প্রতিবেশীর কাছ থেকে প্রাপ্য সম্মান আদায়ে এরচে ভাল কোন পন্থা আছে বলে মনে করিনা।

আমাদের সবসময় মনে রাখতে হবে, পাকিস্তানের পন্থা কোন কাজ দিবেনা। আমরা পাকিস্তানী নই। আমরা বাংলাদেশী। আমাদের কাজ কর্ম চিন্তা চেতনা অবশ্যই উন্নততর হতে হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০৪
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×