৯/১১ ও অহিংস আন্দোলন...
৯/১১ এর ঘটনা যখন ঘটল তখন আমি ছাত্র। দেশে একটি ইউনিতে পড়ি, আর অস্ট্রেলিয়ায় পড়াশুনা করতে যেতে প্রস্তুতি নিচ্ছি। ৯/১১ ঘটে যাবার পর মনে হয় কিছু বেশী অপ্রাতিষ্ঠানিক সমস্যায় ভুগতে হয়েছিল। যেমন সিংগাপুরে প্রায় আধা ঘন্টা আমার পাসপোর্ট পরীক্ষা করা হলো, ইত্যাদি ইত্যাদি।
অস্ট্রেলিয়ার জীবনে বন্ধুদের সাথে মেলামেশাও একটু কঠিন হয়ে গিয়েছিল। ঘুরিয়ে ফিরিয়ে অনেকে জানতে চেয়েছিল ৯/১১ নিয়ে আমার বা আমার দেশের লোকদের মনোভাব কি। অনেকে তো জানি আরো অনেক বেশী বিব্রতকর পরিস্থিতিতে পরেছিলেন। সে যাই হোক।
অপ্রাসংগিক ভাবে একটু বলি, যখন নরওয়েতে হত্যাকান্ড ঘটল এই বছর, আমি মনের কোথাও যেন একটু রিলাক্সড অনুভব করলাম (খুব দুঃখিত এই কথা বলার জন্য, তবে কথা সত্যি)। . কারনটা হলো, এবারের ঘটনা ছিল অমুসলিম কারো দ্বারা সংঘটিত। ঘটনার সপ্তাহ খানেক পর এক পার্টিতে কিছু নরওয়েজিয়ান বন্ধুর সাথে আলাপের সময় তাদের সমবেদনা জানালাম। তখন এ বিষয়ে কথা বলতে অনেক দুঃখবোধ হয়েছিল, কিন্তু একটুও অস্বস্তি হয়নি।
৯/১১ এর পেছনে কারা ছিলেন তা নিয়ে অনেক সন্দেহ অনেকে করেন। তবে যেই করে থাকেন পুরো বিষয়টা একটা পুরোদুস্তর বোকামী ছাড়া আর কিছুই না। যে এক অবিশ্বাস্য নিষ্ঠা, দেশপ্রেম বা ধর্ম প্রেম বা অন্যায়ের প্রতিবাদ করার আকাংক্ষা নিয়ে একটি কিশোর বুকে বোমা বাধে তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এভাবে কখনো সমস্যার সমাধান হয়নি, হবেও না।
আমাদের দেশে ভারত বিদ্বেষ নিয়ে অনেক কথা হয়। যদি কথার কারনে কারো কোন ক্ষতি হতো তো আমাদের কথায় ভারতবাসী অনেক আগেই ধ্বংস হয়ে যেত, তাতে কোন সন্দেহ নাই।
কোন সন্দেহ নাই ভারত আমাদের সাথে অপমানমূলক আচরন করে, আমাদের থেকে শুধু নিজেই লাভবান হতে চায়, কোন সন্দেহ নাই আমেরিকা ও ইহুদিরা (ঈসরায়েল বিশেষ করে) মুসলমানদের প্রতি অনেক অন্যায় করেছে এবং সারা জীবনই মনে হয় করবে। কিন্তু এখন পর্যন্ত সহিংস আন্দোলনে কোন লাভ হয়নি, হবেও না।
এই ধরনের বড় পর্যায়ের বিষয়গুলো অহিংস আন্দোলন, যুক্তি তর্ক উপস্থাপন, জন সংযোগ, এক কথায় অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে প্রতিরোধ না করলে কখনোই সফল হওয়া যাবে না।
আপনি ভারতীয় সাইট হ্যাক করলেন, বা বোমা মেরে আমেরিকান কাউকে মেরে ফেললেন কিন্তু বাড়ী গিয়ে হিন্দী গানের শীষ দিতে দিতে বাথরুম সারলেন বা আপনার মোবাইলে রিং টোন কোন ধামাকা হিন্দী ছবির, কিংবা যে কম্পিউটারে আপনি আমেরিকান মারার বুদ্ধি করলেন তা আমেরিকান - তাহলে আপনার প্রতি অন্যদের শ্রদ্ধাবোধ কখনো তৈরী হবে না। আপনার আন্দোলন শুধুই একটি সহিংসতা হিসেবেই ইতিহাসে লেখা থাকবে।
বৃথাই হবে আপনার কষ্টসাধ্য সাইট হ্যাকিং, বৃথাই হবে আপনার জীবন দান।
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।