somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত-পাকিস্তান যৌথ সমীক্ষা

১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত-পাকিস্তান যৌথ সমীক্ষা চালিয়েছিল কয়েকটি সংস্থা। এদের মধ্যে পাকিস্তানের ডন নিউস ও ভারতের আই-বি-এন মিলে চালানো সমীক্ষার ফলাফল মিলেছে। অধিকাংশ ব্যাপারে দুদেশের শহুরে জনগণ একমত হলেও কিছু কিছু ব্যাপারে আলাদা মানসিকতা থেকেই যায়। দুদেশের লোকজনই উল্লেখযোগ্যভাবে গণতন্ত্রের সমর্থন করেছেন। আবার কাশ্মীর প্রশ্নে তাদের মত আলাদা।

সমীক্ষার সংক্ষিপ্ত তালিকা পাওয়া যাবে ডন-এর সাইটে। এর সাথে আছে কিছু বিশ্লেষণও। সমীক্ষার বিশ্লেষণ শুরু হয়েছে কাশ্মীর প্রসঙ্গে। আছে জম্মু ও শ্রীনগরের মতের অমিল, সেইসঙ্গে ভারত ও পাকিস্তানের ভোটদাতাদের মতানৈক্য। এরপরে আসে ভারত-পাকিস্তান সম্পর্ক। সম্পর্ক ভাল করার আগ্রহ থাকলেও পাশের দেশে ঘুরতে যাবার বিশেষ আগ্রহ দেখা যায় না ভোটে। মজার কথা, আমেরিকাকে কেউই ভাল চোখে দেখে নি। গণতান্ত্রিক দলগুলোতে আস্থা না থাকলেও আর্মির ওপর আস্থায় দুদেশের মতামত আলাদা। পার্লামেন্টে আস্থাও ভারতীয়দের বেশী বলেই দেখা যায়।

সবশেষে আসে ক্রিকেট ও বলিউড। ভারতে সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেটার আফ্রিদি, এর পরে আসে আক্রম ও শোয়েব আখতার। পাকিস্তানে জনপ্রিয় ক্রিকেটার শচিন ও তারপরে সৌরভ ও দ্রাবিড়। চিত্রতারকাদের মধ্যে সবার আগে আসে শাহরুখ, তারপরে সলমান ও শেষে অমিতাভ। নায়িকাদের মধ্যে পছন্দের তালিকায় আছেন ঐশ্বর্য, রানী ও কাজল।

পড়ে দেখতে পারেন পুরো রিপোর্টটা ...
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×