আমি দীর্ঘদিন যাবত গ্রামীনের আন-লিমিটেড ইন্টারনেট ব্যবহার করে আসছি। ইদানীং সময়ের সল্পতার কারনে আমি দিনে মাত্র ত্রিশ মিনিটের মত ইন্টারনেট ব্রাউজ করি। দেখলাম এ জন্য মাসে হাজার বারোশ টাকা খরচ করা ঠিক হবে না। আর গ্রামীনের টাইম ভিত্তিক প্যাকেজ নেই। সিটিসেলের ওয়েব সাইটে জানতে পারলাম তাদের টাইম ব্যাসড ইন্টারনেট জুম প্রিপেইড আছে। টারিফ দেখলাম। হিসাব করলাম, আমি যে হারে ইন্টারনেট ব্যবহার করি তাতে মাসে দেড়শ থেকে দু শত টাকা খরচ হবে, যদি আমি এটা ব্যবহার করি। আবার যদি সারা মাস ব্যবহার না করি, তবে বিল আসবে না। বন্ধুদের বারণ সত্বেও সিদ্ধান্ত নিয়ে নিলাম সিটিসেল কিনব। আরো সিদ্ধান্ত নিলাম তাদের নকিয়া-৫৫৩১ মডেলটি নেব। কিনলাম। কিন্তু তারা জানাল সেটের সাথে ডাটা ক্যাবল ও সফটওয়ার তারা দেবে না। এটা মার্কেট থেকে কিনে নিতে হবে। কিনলাম তা-ও। কিন্তু কোন কাজই হচ্ছে না। সফটওয়ার ইনষ্টল নিচ্ছে কিন্ত মডেম পাচ্ছে না। বলছে নো মডেম ফাউন্ড। সিটিসেলের সাথে যোগাযোগ করলে তারা অনেক সুন্দরভাবে কথা বলেন। আপনি কি স্যার আমার কথায় সন্তষ্টি হতে পেরেছেন? জিজ্ঞেস করে স্বীকারোক্তিও নিয়ে নেন। কিন্তু কোন সমাধান হচ্ছে না। এ পর্যন্ত তাদের সাথে কথা বলে অনেক সময় ও টাকা নষ্ট করেছি। আমার প্রশ্ন, যে সেটের প্রয়োজনীয় একসেরিজ নেই, তা তারা গ্রাহকদের সরবরাহ করেন কেন? মার্কেট থেকে যদি কিনে নিতে হয়, তবে গ্রাহকদের সুবিদার্থে তারা সেটা সংগ্রহ করে বিক্রি করলে দোষ কী? যার প্রয়োজন সে কিনবে। যার দরকার নেই সে কিনবে না। কারণ আমি এর ডাটা ক্যাবল সংগ্রহ করতে যেয়ে বেশ বিরম্বনার শিকার হয়েছি। এর আগে আমার বড় ভাই ইন্টারনেট ব্যবহার করার জন্য সিটিসেলের কাছ থেকে হুয়াই এর একটি সেট কিনে জীবনের সেরা ধরা খেয়েছে। তারা ডাটা ক্যাবল দিয়েছিল ঠিকই। কিন্তু সেটা ভেঙ্গে যাওয়ায় আর কোথাও পাওয়া যায়নি ডাটা ক্যাবল। ছয় সাত হাজার টাকার লস।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।