একটি দৈনিক পত্রিকায় পাত্র পাত্রী কলামে পাত্র চেয়ে কয়েকটি বিজ্ঞাপন এ রকম :
পাত্র চাই : পাত্রী কানাডা সিটিজেন। কানাডায় ব্যবসা। সুন্দরী (৩৫) বন্ধ্যার কারণে ডিভোর্স। ধার্মিক মনের পাত্র চাই। বিবাহের পর পাত্রকে কানাডা নিয়ে যাওয়া হবে। দাড়ি ও সন্তানে আপত্তি নেই। ০১৭১ . . .
বয়স্ক পাত্র চাই : হাজী, বন্ধা, বিধবা (৪০) উত্তরায় ছয় তলা বাড়ি। পাত্র চাই। দ্বিতীয় বিবাহে আপত্তি নেই। হুজুর অগ্রাধিকার। ০১৯১ ...
পাত্র চাই: স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত। ফ্যাক্টরীর মালিক (৩৭) যাত্রবাড়ীতে পাত্রীর নিজের বাড়ী। সত পাত্র চাই। গ্রামের সল্প শিক্ষিত, সন্তান স্ত্রীসহ চলবে। দাড়িতে আপত্তি নেই। বিবাহের পরই পাত্রকে নিয়ে হজ করবে। ০১৮১ . . .
পাত্র চাই : শিল্পপতির মেয়ে। ডান হাতে সমস্যা, বন্ধ্যা। সুন্দরী (৩০) বাপ নেই, মা আছে অসুস্থ। পাত্রীর ব্যবাসার দায়িত্ব নিতে দায়িত্ববান, ধার্মিক, পাত্র চাই। স্ত্রী সন্তানে আপত্তি নেই। পাত্রকে প্রতিষ্ঠিত করা হবে। দাড়িওয়ালা চলবে। মিডিয়া খরচ পাত্রীর। ০১৬ . . .
এ বিজ্ঞাপনগুলো পড়ার পর কয়েকটি প্রশ্ন আমাকে তাড়া করছে -
এক. ধার্মিক পাত্র কেন চায়?
দুই. দাড়িতে আপত্তি নেই, বলে কি বুঝাতে চায়?
তিন. দ্বিতীয় বিবাহে আপত্তি নেই, কথাটির অর্থ কি?
চার. হুজুর কেন অগ্রাধিকার?
পাচ. গ্রামের সল্পশিক্ষিত চলবে, কথার উদ্দেশ্য কি?
ছয়. অধিকাংশ পাত্রী বন্ধ্যা কেন হয়?
সাত. পরদেশী সিটিজেন পাত্রীর দাম কি বেশী? কেন?
আট. এ সকল পাত্রীরা এত টাকা পয়সা, বাড়ী, ফ্যাক্টরীর মালিক হয়ে গেল কিভাবে?
নয়. হজ করানোর লোভ দেখিয়ে কি বুঝাতে চায়?
দশ. এমন বিজ্ঞাপন কেন দেখা যায় না কখনো ? : একটি অসহায় মেয়ে, কালো, মা বাপ নেই। কয়েকবার তার সংসার ভেঙ্গে গেছে যৌতুক দিতে না পারায়। চরম আর্থিক অনটনে দিন যাপন করছে। চার সম্তানের জননী বয়স (৪০) পাত্রীর জন্য সচ্ছল পাত্র চাই . .. ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



