somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ডিজিটাল লোডশেডিং : তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা করি, অভিশাপ দেই

২৯ শে মার্চ, ২০১০ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল টাইমের বিপদ যেতে না যেতেই জাতির ঘারে চেপে বসল ডিজিটাল লোডশেডিং।
আসলে বহু জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ডিজিটাল কারচুপির নির্বাচনে কত সংখ্যায় আবাল, ছাগল, গাধা যে ক্ষমতার স্বাদে অবগাহন করেছে তার হিসাব কে রাখে? যদি আপনি সংসদ অধিবেশন দেখেন তাহলে কিছুটা আচ করতে পারবেন। দেখতে পাবেন, কত শিক্ষিত, মার্জিত, ভদ্র মানুষদের আমার ভোট দিয়ে নির্বাচিত করেছি।
কিন্তু আপনার ধৈর্য হবে কি এ সকল ভূত-পেত্নীর চেহারা দেখার ও তাদের কথা-বার্তা শোনার। এর মাশুল জাতিকে কত দিতে হবে তা সৃষ্টিকর্তাই বলতে পারবেন।
আগে এক ঘন্টা করে লোডশেডিং হত। বিদ্যুত গেলে মনে করা হত, একটা ঘন্টা মাত্র। এরপরতো আবার বিদ্যুত আসবে। বিদ্যুতের অনুপস্থিতি এতটা পীড়া দিত না। মানসিকভাবে তেমন কষ্ট লাগতো না। কেমন যেন একটা আশার ভাব থেকে যেত মনে। কিন্তু এখন দুঘন্টার জন্য বিদ্যুত গেলে অবস্থাটা কেমন লাগে? লাগাতার দুটো ঘন্টা বিদ্যুত ছাড়া কিভাবে কাটাবে এ ডিজিটাল দেশের মানুষেরা?
আপনার ট্যাংকিতে পানি নেই। বিদ্যুত চলে গেল। আপনাকে দুঘন্টা অপেক্ষা করতে হবে পানির জন্য।
আপনার মোবাইলে চার্জ নেই। জরুরী একটা কল করা দরকার। না কম করে আপনাকে দু ঘন্টা অপেক্ষা করতে হবে। এভাবেই অপেক্ষা আর বিরক্তি সর্বক্ষেত্রে।
অফিসে গেছেন। সকাল দশটায় বিদ্যুত গেল। আপনাকে দু ঘন্টা বসে থাকতে হবে। বারোটায় বিদ্যুত আসল, তখন শুরু হয়ে যায় বিরতির প্রস্তুতি। বিরতি, খাবার ও নামাজ শেষে যখনই কাজে বসলেন, তখন দুটা বাজে। বিদ্যুত চলে গেল। উনি চারটার আগে আর আসবেন না। দুটা ঘন্টা আপনাকে অন্ধকার আর গরমে ঝিমুতে হবে। চারটার সময় বিদ্যুত আসল কিন্তু তখন শুরু হয়ে যায় বাড়ি ফেরার ধান্ধা। এভাবে চলছে আমাদের ডিজিটাল লাইফ। আমি দুচারটি প্রাইভেট সংস্থা ও অফিসের কথা জানি, যেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে ডিজিটাল লোড শেডিং শুরুর পর থেকে।
এ সরকার জাতিকে নতুন কিছু দিতে চায়। বিদ্যুত ঠিকমত দিলে তো নতুন কিছু দেয়া হয় না। তাই তারা কখনো ডিজিটাল টাইম দেয়, আবার কখনো দেয় ডিজিটাল লোডশেডিং। এ নতুন নতুন জিনিষ আমাদের জীবনকে করছে চরম দুর্বিসহ। ওরা জনগণের টাকায় মোটা অংকের বেতন-ভাতা আর সুবিধা নিয়ে, জনগনের সম্পদ খেয়ে এভাবেই জনগণকে তার প্রতিদান দিচ্ছে। ওরা জনগণকে মানুষ মনে করে না। মনে করে গিনিপিগ।
তাই ওদের জন্য ঘৃণা আর সৃষ্টিকর্তার কাছে অভিশাপ। তুমি ওদের বিচার করো! প্রতিশোধ নাও! আমাদের রক্ষা কর! আমরা যে আর পারছি না।
আসুন আমরা মুক্তির জন্য প্রার্থনা করি। আর ভুলের জন্য তওবা করি।
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×