দুঃখিত, নীতিমালা ভঙ্গের কারণে আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে ।পোস্ট আর কমেন্ট ব্যানওয়ালা ব্লগে স্বাগতম

X(দুপুর থেকে গভীর রাতে টিভির রিমোট নারীর হাতেX( (আপুরা নিজ দায়িত্বে পড়িবেন )B-)

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০০

শেয়ারঃ
0 16 0


কিরে বান্দর কি করছিস?
-দেখতেই তো পাচ্ছিস টম এন্ড জেরীর বাদরাঁমী দেখছি।
-বাদরাঁমী দেখে দেখে যে গ্রেট বান্দর হচ্ছিস সেটা তোর শত্রুও অস্বীকার করবেনা।
-কাকের মত কাঁ কাঁ না করে যে কাজে এসেছিস তা সেরে যে পথে এসেছিস সে পথে রাস্তা মাপতে মাপতে বাসায় যা।
-রিমোট মেরা হাত মে দে কে আমি যে পথে এসেছি সে পথে গিয়ে তুই রাস্তা মেপে দেখ মে নে কিতনা পা হেঁটে এসেছি।আমি ততক্ষন সিরিয়াল দেখি।আর শোন,যাওয়ার সময় একটা বস্তাও নিয়ে যাস।রাস্তা মাপতে মাপতে যত কাগজ সামনে পাবি সেগুলো বস্তায় ভরিস।কাগজ বিক্রি করে টাকা আমাকে দিস।তোর টাকাই বাদাম খানেমে বহুত মজা আতা হ্যায়।
-আজব কাহিনীতে ভরা যে সিরিয়ালগুলোতে হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে যেতে ৫মিনিট লাগে তা তোদের বাসায় গিয়ে দেখ।
-দেখ হিন্দী সিরিয়াল নিয়ে ৬৯মার্কা কমেন্ট করলে মাথার চুল একটাও থাকবে না।
-একশবার,হাজারবার করব।তোদের হিন্দী সিরিয়ালের অভিনেত্রীদের মুখে সাত সকালে যে মেকআপের আস্তর থাকে সন্ধ্যার সময়ও একই রকম মেকআপের আস্তর ...আমার কথা শেষ হওয়ার আগেই খালাত বোনটা মাথার চুল টেনে ধরতেই রিমোট দিয়ে দিলাম।
রিমোট দখলে নিতে আজকালকার নারীরা আমার মত অগনিত অভাগা পুরুষদের কেউ চুল ছেঁেড়,কেউ কিল-গুসি দেয়।সেদিন এক পাড়াত ভাই আফসোস করে জানাল,ভাবীর সিরিয়াল দেখার কারণে কোনদিনই রাতের খবর দেখতে পারেনা তাই রিমোট লুকিয়ে রাখায় ভাবী উনাকে একদিন না খাইয়ে রেখেছে।বছর সাতেক আগেও মা,চাচী,খালা,বোন,পাড়াত-খালাত-মামাত বোন আর ভাবীরা দুপুরে খাওয়া সেরে হয় ঘুমাত না হয় কয়েকজন মিলে সুখ-দুখের কথা বলত।কিন্তু আজকালকার

মা,চাচী,খালা,বোন,ভাবীরা দুপুরে রিমোট দখলে নেয় আর রিমোটের দখল ছাড়ে গভীর রাতে।টিভির সামনে বসে কি দেখে আজকালকার আধুনিক নারীরা?বাপ-বেটির টেলিভিশন বিটিভি না বেলা বিস্কুট টিভি ওরফে বিবিস?ডিসকভারি,ন্যাশনাল জিওগ্রাফি,এনিমেল প্লানেট নাকি কিডস চ্যানেল?নিও স্পোর্টস নাকি স্টার স্পোর্টস?প্রিয় পাঠক আপনাদের উওর যে ‘না’ তাতে এ অধমের কোন সন্দেহ নেই।তাহলে কি দেখছে?আপনারা যে মনে মনে বলছেন স্টার প্লাস,সাহারা ওয়ান,সনি,এনডিটিভি ইমেজিং তাতে আমার কোন সন্দেহ নেই।

মুক্ত আকাশ সংস্কৃতির এ যুগে পাশ্ববর্তী দেশের বিনোদনওয়ালারা আমাদের দেশীয় চ্যানেলগুলোকে তাদের ড্রয়িংরুমে প্রবেশ করতে না দিলেও আমাদের দেশের সুশীল(?)বিনোদনওয়ালারা পাশ্ববর্তী দেশের চ্যানেলগুলোকে সাদরে আমাদের ড্রয়িংরুমের নিয়ে এসেছে।ড্রয়িংরুমে প্রবেশের সুযোগ পেয়েই আমাদের নারীদের মনের গভীরে প্রবেশ করেছে সিরিয়ালের উর্বশী,শর্বশী,কুমুকম,মেনকা,পার্বতীরা।পুরুষ সারাদিন পরিশ্রম করে মাস শেষে বেতন নিয়ে আসে আর সে টাকা থেকে ডিশ সংযোগের বিল দিয়ে আমাদের নারীরা একদিকে শিখছে বউ শাশুড়ীকে,শাশুড়ী বউকে,ননদ ভাবীকে,ভাবী ননদকে কিভাবে সাইজ করে;স্বামীকে কি করে দৌড়ের উপর রাখা যায়;কিভাবে স্বামী তালাক দেওয়ার পর দেবরকে বিয়ে করে সংসারে আগুন জ্বালাতে হয়।।অপর দিকে নারীরা গিলছে কি করে সিরিয়ালের নায়িকা ২স্বামীকে ম্যানেজ করছে আর পরকীয়ার রগরগে দৃশ্য।আগে নারীদের আড্ডায় নিজেদের সাংসারিক আলাপ হত আর এখন হয় সিরিয়ালের উর্বশী,পার্বতী,কুমকুমদের ভার্চুয়াল পরিবারের সমস্যা;আগে চলত ইংরেজী বলার প্রতিযোগিতা আর এখন চলে হিন্দী বলার প্রতিযোগিতা। যে কাহিনী দিয়ে এক পর্বের নাটকও হবে না সে কাহিনীকে লম্বা লম্বা করে করে কয়েক’শ পর্ব বানিয়েও সে কাহিনীকে আরো কয়েক’শ পর্ব লম্বা করতে পূর্নজম্ন করে ছাগলামী করা হয়।

সেদিন মেঝ খালার বাসায় গিয়ে টিভির রুমের দরজায় দাঁড়িয়ে দেখি সোফায় বসে টিভির দিকে থাকিয়ে খালাত ভাই মামুনের বউ মিলা ভাবী আর কাজের বুয়া কাঁদছে।কাজের বুয়া চোখের পানি মুছতে মুছতে খালাকে বলল,'এত সুন্দর বউডারে তালাক দিয়া দিল?’দৌড়ে গিয়ে ভাবীর পাশে বসে বললাম,মামুন ভাই তোমাকে তালাক দিল?
-আরে বুদ্ধ আমাকে না?সিরিয়ালে।দেখছনা সুন্দরী সেক্রেটারির প্রেমে পড়ে কিতনা সুইট বউটাকে তালাক দিয়ে দিল।মনে মনে বললাম,সারাজীবন যেন এমন বুদ্ধই থাকি

ভিমরুলে প্রকাশিত

Click This Link

 

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ সকাল ৮:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৩

লেখক বলেছেন: tumi ki akon jibito:(

২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৫
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: য়েতদিন লোকান্তরে থাকায় মাইনাস টা আমি দিলাম।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: এত তাড়াতাড়ি morum ভাবলা কেনু?কেমুন আছু?মাইনাস দিয়া ভালা করছ তোমারেও মাইনাসুমুনে ;)

৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৯
খেয়া বলেছেন: ছেলে রা রিমোট দিয়ে করবে টা কি ???
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: মেয়েগো মাথার উপ্রে ভাংবে ;)

৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১১
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: নো ওয়ে...আমারে মাইনাস দেওনের কোন স্কোপ নাই:)
আমার ব্লগে তুমি ছাড়া কিছু নাই দেইখা আহো:):)
সো যাই দাও তুমার ঘাড়ে পড়বো:):)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: কেনু কেনু কেনু?নাই কেনু?দাড়াও বেড়াইয়া আসি ;)

৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৯
খেয়া বলেছেন: সে জন্যে ই তো ছেলে দের রিমোট ধরার অধিকার নাই । ;)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: আপনারে মাইনাস ;)

৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৯
জেরী বলেছেন: আগে অনেক সিরিয়াল দেখতাম এখন তেমন দেখা হয় না
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: আমি টম আর জেরী ছাড়া আর কিচ্ছু ভালা পাইনা

৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩০
হাসান মাহবুব বলেছেন: কি, তুমি নাকি বলগিং ছাইড়া দিসো,হ্যাঁ?
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: আবে ছাইড়া দিছিতো মাঝে মাঝে একটু লগাইতেছি আর কিচ্ছু না।

৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৮
হাসান মাহবুব বলেছেন: একটা নতুন পোস্ট দেও সোনা।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: মাস দুয়েক ধরে একদম লেখা হচ্ছে না।তোর পাড়ায়ও তো একই দশা দেখলাম।:(

৯. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২
সায়েম মুন বলেছেন: দুপুর থেকে গভীর রাতে টিভির রিমোট নারীর হাতে
আমগো কি যায় আসে তাতে?
টিভিতে দেখার মত কি আছ?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৬

লেখক বলেছেন: কোবতে ভালা হইছে ;)

১০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২
_তানজীর_ বলেছেন: মনে মনে বললাম,সারাজীবন যেন এমন বুদ্ধই থাকি


আমিন!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৮

লেখক বলেছেন: আপনেরও মনে হয় একই দশা ;)

১১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:০৩
জুল ভার্ন বলেছেন: তোমাকে ব্লগে দেখে ভাল লাগছে!
২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: :)

১২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৯
ইচ্ছে বলেছেন: যা বলছেন তার জ্বালায় জীবন অতিষ্ট........

পোষ্টানোর জন্য ++++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩০

লেখক বলেছেন: :)

১৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৭
যীশূ বলেছেন: আমি আসলেই বুঝি না ঐ সিরিয়ালে ভালো লাগার জায়গাটা কোথায়?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩০

লেখক বলেছেন: না বোঝায় ভাল:)

১৪. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪০
বড় বিলাই বলেছেন: সিরিয়ালের ঢিশ ঢিশ শব্দ শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। এর চেয়ে টম এন্ড জেরী দেখা অনেক অনেক ভালো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩২

লেখক বলেছেন: :)


টম জেরির জয় হউক :) :)

১৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
অঞ্জন সানি বলেছেন: খেলা দেখি শুধু... টিভিতে...।। পোলাগো সিরিয়াল হোইলো প্রিজন ব্রেক, ২৪, লসট,বিগ বাং থিওরি...
পিসি থাকলে টিভির সামনে বোসে কেডা..

আর মাইয়াগো সিরিয়াল ???? ওয়াক থু....।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: :) :) :) :)

১৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭
নাজনীন১ বলেছেন: আমার বাসায় তো ছিল কার্টুন, খবর, টক-শোর যন্ত্রণা, রাত ১ টা পর্যন্ত।

আমার বাবার বাসায় দেখি সকাল থেকেই সংবাদ পর্যালোচনার যন্ত্রণা, যেন সবাই শুধু খবর দেখেই আর পর্যালোচনা করে দেশ উদ্ধার করে ফেলবে।;)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: আমগো এক দোস্ত আছে শুধু খবর দেখে ।আমরা ওর কাছ থেকে সব চ্যানেলের খবর পাই:)

১৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৩
আকাশনীল বলেছেন: বিয়া করলে মনে হয় আর খেলা দেখতারমুনা। তখন সারাদিন ব্লগাইতে হইবে :)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: বিয়াইকরুমনা;)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: থেংকু কংকাল ভাই:)

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: আপনারে মাইনাস:)

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫০

লেখক বলেছেন: নিভায়া দেন :)

পোস্ট আই লাভ ইউ কইতে পারেনা;)

থেংকু :)

২১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫
অপ্‌সরা বলেছেন: পড়লাম ! তো কি হয়েছে?? হিন্দি সিরিয়াল আমি দেখিনা।মাছাক্কালী। মাংসক্কালীও আমি পরিনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: আপু কপিপেষ্ট ভালানা :) :) :)


০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:০৩

লেখক বলেছেন: আফু বিরোধী পোস্ট গুলাতে খোচাইতেছেন আমারে কি ইভটিজারগো দলে ফালাইবেন নাকি? ;) ;)

২৩. ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৪
রাজিববাবা বলেছেন: ছেলে দের রিমোট ধরার অধিকার নাই । ; jokes of the day.
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৪

লেখক বলেছেন: কেন আপনে কি বউ কিলায়া রিমোটের দখল নেন নাকি?;)

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৯

লেখক বলেছেন: থ্যাংকস সজল

২৫. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমার মা এইসব হিন্দী সিরিয়ালের প্রভাবমুক্ত। কিন্তু আমি কিছুটা ফাইস্যা গেছি। সিআইডি আর ক্রাইম পেট্রোলের অন্ধ ভক্ত। দুইটাই সনি টিভিতে দেয়।।। :)
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:০১

লেখক বলেছেন: তুই যেইটা দেহস এইডা খারাপনা ।কিছু শেখা যায়।আমি হিন্দী চ্যানেলগুলোর বিরোধী নয় কি আমাদের খাওয়াচ্ছে সেটাই আমি দেখি।তোর মায়েরে সালাম।

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: এইডার মানে কি ভাইভি

২৭. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:১৪
কিপটে বলেছেন: শিখতে হলে ফি লাগবে
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:১৭

লেখক বলেছেন: দিমুনে ফি।কইয়া ফালান :)

২৮. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৩৩
নিউজনেট :: উন্নয়ন-অর্থনীতি বিষয়ক অনলাইন বলেছেন: বছর ৪/৫ আগে ইন্ডিয়ান মিডিয়ায় দেখেছিলাম, নায়ক জিতেন্দ্র কন্যার প্রোডাকশন হাউস বালাজী টেলিফিল্ম "জেন্ডার বৈষম্য দূর ও নারী'র ক্ষমতায়ন" বিষয়ে donorদের কাছ হতে ফান্ড নেয়।

সেই জন্য "৭ দিনে ২০/২৫ কোটি টাকার সমস্যা দূর করতে পারে" এমনসব সুপার-কন্যা তৈরি করে ভারতিয় তথা বাংলাদেশের বেডরুমে ঢুকে পরছে। তালাক, পরকিয়া, ব্যবসায় নারী বিভিন্ন বিষয়ে চ্যানেলে আজগুবি ও অবাস্তব কাহিনি প্রর্দশিত হচ্ছে।

ভারতিয়রা আমাদের দেশের চ্যানেলগুলি দেখতে না পারলেও আমরা (আমাদের মা, বোন ও স্ত্রী'কূল) আসক্ত ঐসব ভারতিয় চ্যনেলের কাহিনিতে।

এইসব আসলে দেশের নারী-নর সবার উপর কি প্রভাব ফেলছে তা নিয়ে গবেষণা ও ব্যবস্থা নেওয়া আসলে জরুরি।
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৪

লেখক বলেছেন: ঠিক বলেছেন।

ফিচারটি পত্রিকায় ছাপা হওয়ার ৩০-৪৪ বছর বয়সি পাঠকদের কাছ থেকে এমন কিছু রিএকশ্যন পেয়েছিলাম অবাক হয়েছিলাম।ভাবার বিষয় এসেছে ভারতীয় চ্যানেলগুলো।

২৯. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৩
জাতি জানতে চায় বলেছেন: আরে এতো পুরা মাক্ষী পোস্ট! জোস জোস! (জায়গামত হিট করে যদি কিছু চৈতন্য উদয় হয় আরকি!)
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৮

লেখক বলেছেন: থেংকু।

এই পুস্টটা দেহেন তো

Click This Link

৩০. ১৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৬
কিপটে বলেছেন: মোবাইলে আগে টাকা পাঠান
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:১৩

লেখক বলেছেন: মুপাইলে টেহা পাঠাই কেমতে?

৩১. ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩৬
স্বাগত. বলেছেন: গত ২ বছর যাবৎ টিভি দেখিনা পিসিই সব।:(
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৪

লেখক বলেছেন: আমি মাঝে মাঝে নিউজ দেখি এর বেশী না।তিশমা মিলাদের জামানায় টিভিতে কিছুই দেখার আছে কি ?

৩২. ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২৩
কিপটে বলেছেন: ওইটা শিখতেও ফি লাগবে
১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৪২

লেখক বলেছেন: আপনে মিয়া মানুষতা কিপটে না লুলু :)

৩৩. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:০০
তাশমিয়া বলেছেন: টিভি দেখি না। X((

তাও দেখলে খবর আর দু্যেকটা টক শো দেখি।
আর সময় পাইলে হলিউড দেখি।
১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৪

লেখক বলেছেন: টকশো না দেইখা রেসলিন দেখন অনেক ভালা :)

৩৪. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১২
গুরুজী বলেছেন: ভাই আমি এই জন্য নিজের রুমের দেয়ালে এখান এলসিডি মনিটর লাগাইয়া লইছি, রিমুট নিয়া কাড়াকাড়ি আর ভালা লাগে না :(
১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৫

লেখক বলেছেন: লেপুটারেই টিভি বানাই লইছি।রিমোট দখলে আসেনা কোথাও :)

১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩০

লেখক বলেছেন: পিলাচতো আগের মত রইয়া গেছে :) বাড়লনা কেনু?

৩৬. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৯
জুন বলেছেন: একদম হক কথা ।আমি সিরিয়াল দেখিনা বলে অনেক আলোচনায় অংশগ্রহন করতে পারিনা।

যেমনঃ 'ভাবী এবার ঈদে কি তুমি কুসুমের মত শাড়ী কিনেছো? তোমার ম্যাচিং সেটটা কিনেছো কি সালোনীর মত! জুন আপা কাহানী ঘর ঘর কির মত ড্রেস কিনলাম এবার'।
দেখলাম একদম ব্যাক ডেটেড হয় যাচ্ছি, চিন্তা করে দুদিন দেখার চেষ্টা করে সিরিয়াল কে পেন্নাম ঠুকলাম।
আপারা আমার উপর রাগ কইরেন না !!
১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: আপনারে আমি প্রন্নাম করলাম আপনে সিরিয়ালকে পেন্নাম করায়।

নারীকুল যা শিখছে তাতে আগামী প্রজম্নের সন্তানেরা মায়েদের কাছ থেকে কি শিখবে এটা মিলিয়ন ডলারের প্রশ্ন হয়ে যাবে ।:(

১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: এইবার বাড়ছে :) :) :)

৩৮. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৯
জুন বলেছেন: প্লাস দিতে ভুলে গিয়েছিলাম, সোহানের কথায় মনে পড়ায় দিয়ে গেলাম ++++++++।
১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:২২

লেখক বলেছেন: প্লাসে কিবা এসে যায়।পত্রিকা কিংবা ব্লগে লেখাটি পড়ে একজনও যদি বুঝতে পেরে বস্তাপচা হিন্দী সিরিয়াল দেখা ছেড়ে দেয় এটাই সবচেয়ে বড় +।


সোহান +টাকে বেশ রস দিয়ছে।সোহানের নাম হওয়া উচিত পেলাস সোহান

৩৯. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪১
বৃহস্পতি বলেছেন: আমার বাসায় একই অবস্থা।আমার বোন তো আমাকে মুখের উপর বলে

"তুই বাসায় আসলে আমার সমস্যা।কেন আসোস তুই?"

২/৩ মাস পরে বাসায় যাই আর গিয়া এই কথা শুনতে হয় বোনের কাছে কারণ আমি গেলে সে সিরিয়াল দেখতে পারে না :P
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৫

লেখক বলেছেন: এইবার বোঝেন আমগো দেশের কি অবস্থা।তার উপর হিন্দী সিনেমা আমদানী।লে হালুয়া :)

০৩ রা মে, ২০১০ ভোর ৫:০২

লেখক বলেছেন: বেশী খাইলে ডায়রিযা হইপে :)

৪১. ০২ রা মে, ২০১০ রাত ১:৪৮
রিসাত বলেছেন: কিন্তু বেয়াদবি রে দেই
০৩ রা মে, ২০১০ সকাল ৯:৪২

লেখক বলেছেন: কি দেন?

৪২. ০২ রা মে, ২০১০ রাত ১:৪৯
রিসাত বলেছেন: kii deii???

Zero Marks!!!

Mark is me!!!

Take me down!!! And you are down down down!!!

!!!
!!!
!!!
০৩ রা মে, ২০১০ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: মাথার উপ্রে দিয়া গেছে :(

৪৩. ০৬ ই মে, ২০১০ সকাল ৯:৩০
আকাশের তারাগুলি বলেছেন: আমি অবশেষে নিজের মানায়ে নিছি। পিসিতে টিভি কার্ড লাগাইয়া নিউজ, স্পোর্টস, কার্টুন, এইচ বিও, কিংবা ...অন্য চ্যানেল দেখি।
০৬ ই মে, ২০১০ দুপুর ১:১০

লেখক বলেছেন: গুড :)

০৬ ই মে, ২০১০ দুপুর ১:১১

লেখক বলেছেন: যে যুগে যে লেখা ধরকার :)

৪৬. ২০ শে জুন, ২০১০ দুপুর ২:২৪
নীল কষ্ট বলেছেন: এত গবেষণা করেন কেন? তাও আবার সব নারীদের নিয়ে?
৪৭. ২০ শে জুন, ২০১০ দুপুর ২:৩৫
নীল কষ্ট বলেছেন: মনে মনে বললাম,সারাজীবন যেন এমন বুদ্ধই থাক।
এইটা কি সত্যি মন থেকে চান।
আপনার মনের সব ইচ্ছা পূরণ হোক দোয়া করি।
৪৯. ২২ শে জুন, ২০১০ রাত ১১:০৯
ব্লগ ধামাকা বলেছেন: @নীল কষ্ট ,নারী বড়ই বিচিত্র!!!
৫০. ২২ শে জুন, ২০১০ রাত ১১:১০
ব্লগ ধামাকা বলেছেন: নীল কষ্ট বলেছেন: মনে মনে বললাম,সারাজীবন যেন এমন বুদ্ধই থাক।
এইটা কি সত্যি মন থেকে চান।
আপনার মনের সব ইচ্ছা পূরণ হোক দোয়া করি।



হুম সত্যি চাই।

আপনার মত শুভাকাংখি থাকলে মনের আশা পূর্ন না হয়ে কি পারে ;)
৫১. ২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লিখেছেন, ধন্যবাদ। সবার শুভ বুদ্ধির উদয় হোক।
৫২. ২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪৯
মুক্ত মণ বলেছেন: সাবেক ও বার্তমান সংস্কৃতি মন্ত্রীর কাছে কি কথাগুলো পৌঁছে দেয়া যায় না? তারা দেখুক তাদের কারনে সমাজের কি সর্বনাশ হতে চলেছে এবং চলছে। well done india, first phensidyl, now cultural aggression.
৫৩. ২৬ শে জুন, ২০১০ রাত ৮:৫৮
ব্লগ ধামাকা বলেছেন: @
মুহাম্মদ জহিরুল ইসলাম ,

সরকারের দিকে না তাকিয়ে এই শুভ বুদ্ধির উদয়টা নিজ ঘর থেকেই শুরু করতে হবে।
৫৪. ২৬ শে জুন, ২০১০ রাত ৯:০১
ব্লগ ধামাকা বলেছেন: @মুক্ত মণ বলেছেন,

কোন লাভ নেই।কারণ সরকারের ভারত তোষন নীতি,সংস্কতির চুশীলদের হিন্দী প্রেম সব মিলিয়ে অবস্থা অনেক খারাপ।প্রয়োজন নিজেদের সচেতনতা এবং বস্তাপচায় সিরিয়ালে ভরা হিন্দী চ্যানেলগুলোকে বাই বলা।
৫৫. ২৬ শে জুন, ২০১০ রাত ১১:১৭
রুদ্রমরু বলেছেন: আমি টিভি দেখি না, তয় একটা তথ্য দেই , সিরিয়াল পুলারাও কম দেখে না X( X( X(( X(( X((
৫৬. ২৬ শে জুন, ২০১০ রাত ১১:৩৫
মেঘবন্ধু বলেছেন: @রুদ্রমরু, কথা ঠিক কইছেন। আমার এক বন্ধু আছে, হালায় সারাদিন ঐ সব হিন্দি সিরিয়াল দেহে। ইংরেজী জানে না তয় হিন্দী কথায় ইন্ডিয়ানরাও অর লগে পারব কিনা সন্দেহ!
৫৭. ২৭ শে জুন, ২০১০ সকাল ৮:৪০
ব্লগ ধামাকা বলেছেন: @রুদ্রমরু,তবে এই সংখ্যাটা খুবই নগন্য।
৫৮. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০২
হাম্বা বলেছেন: হাম্বা হাম্বা
৫৯. ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৩১
নীল কষ্ট বলেছেন: ব্লগ ধামাকা বলেছেন:আপনার মত শুভাকাংখি থাকলে মনের আশা পূর্ন না হয়ে কি পারে
খোচাঁ দিলেন নাকি? আমি আবার কম বুঝি কিনা তাই বুঝতে পারিনা মানুষের সব কথা।
৬০. ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৩৯
ফেরারী... বলেছেন: রিমোট তো মেয়েদের হাতেই থাকবে :P । আমাদের আশেপাশে এখন পরকীয়ার হার দেখতেছেন না ;) । এগুলা তো এই সব হিন্দি সিরিয়াল এর ফসল। পরকীয়া করবে, নিজের গর্ভের ছেলে-মেয়ে কে খুন করে ভাতার এর হাত ধরে পালাবে...এটাই তো এখন কালচার হয়ে গেছে
৬১. ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৪২
ডিজিটাল মুবিন বলেছেন: হিন্দি সিরিয়ালের প্রতি থ্যূ X( ছাড়া বলার আর কিছুই নাই
৬৩. ০৬ ই জুন, ২০১১ দুপুর ১:৩০
বনজ্যোৎস্না বলেছেন: আপনি খালি আপু বিদ্বেষী লেখাই লেখেন।
খুব খারাপ..।।
৬৪. ০৬ ই জুন, ২০১১ দুপুর ১:৩৪
বনজ্যোৎস্না বলেছেন: লেখকের কাছে প্রশ্ন,
আপনি সিরিয়াল দেখে্ন না।তো ক্যাম্নে বুঝলেন,
আমাদের নারীদের মনের গভীরে প্রবেশ করেছে সিরিয়ালের উর্বশী,শর্বশী,কুমুকম,মেনকা,পার্বতীরা। আমাদের নারীরা একদিকে শিখছে বউ শাশুড়ীকে,শাশুড়ী বউকে,ননদ ভাবীকে,ভাবী ননদকে কিভাবে সাইজ করে;স্বামীকে কি করে দৌড়ের উপর রাখা যায়;কিভাবে স্বামী তালাক দেওয়ার পর দেবরকে বিয়ে করে সংসারে আগুন জ্বালাতে হয়।।অপর দিকে নারীরা গিলছে কি করে সিরিয়ালের নায়িকা ২স্বামীকে ম্যানেজ করছে আর পরকীয়ার রগরগে দৃশ্য।??
৬৫. ০৬ ই জুন, ২০১১ দুপুর ১:৪২
বনজ্যোৎস্না বলেছেন: তবে একটা বিষয়ে লেখকের সাথে আমার মিল আছে।
আমিও সিরিয়াল দেখি না। বিরক্তিকর মনে হয়।
কারণ,
১.ওদের মেকাপ দেখলেই রাগ উঠে।
২.সব কয়টারেই শয়তান মনে হয়।

সিরিয়াল না দেখার সুবিধাও আছে।
১. কারও সাথে কথা হলেই সিরিয়ালের কথা বলতে আসে।
বলি, আমি এইসব দেখি না।
শুনে সে সিরিয়াল বিষয়ক কথা বলার আগ্রহ হারায় ফেলে। অন্য টপিক নিয়ে আসে।
২.অনেকে যখন সিরিয়াল গবেষনায় ব্যস্ত থাকে,
ধমক দেয়া যায়।

অ.ট.-আফুদের বিরুদ্ধে হলেও লেখক খুব ভালো লেখেন।তবে মাঝে মাঝে আপুদের নিয়া ভালো লেখাও লিখবেন..।।
৬৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৫৫
শাকিল এন ডি সি বলেছেন: ভাই দোষতো হামাগের। হামাগের মা, বোন, ভাবিরাইতো কান্দে দেখবার লাই। যা অবস্তা, সরকার হান্দা চেনেল বন্দ করলে মাইয়াগো ভোট পাইবনা। মাইয়ারা দেশে গনআন্দোলন শুরু করব। তখন ভারাত তা দেইখা হাসব।
কই যামু কন?
আমার বউ যদি হান্দা চেনেল দেখে তাহলে কয়েক বার সহ্য করমু, ভালবাসা দিয়ে বারন করমু, তাতে কাজ না হলে অবশেষে তালাক দিমু। শেষ!
৬৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪১
যাযাব৮৪ বলেছেন: ভাই দোষতো হামাগের।

 

মোট সময় লেগেছে ০.৯৫৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কমেন্ট করতে গেলে দেখি-দুঃখিত, নীতিমালা ভঙ্গের কারণে আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে ।
পোস্ট করতে গেলে দেখি -একটি ভুল পাওয়া গেছেyou...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই