আমার প্রিয় পোস্ট

মোবাইলের একটা কল মানে...........

২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪০

শেয়ারঃ
0 4 0

আগের খবরঃ বিশ্বব্যাংক পৌনে দুই হাজার কোটি টাকার ত্রান সহযোগীতা দিচ্ছে বাংলাদেশ সরকারকে!
এবারের দূর্যোগে সব মিলিয়ে প্রাপ্ত বৈদেশিক সহযোগীতা প্রায় পাঁচ হাজার কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে!!!!

আসুন অংক কষি।
পাটীগণিত।
কিছু যোগ-বিয়োগ-গুন-ভাগ।

কয়েকটি মোবাইল কোম্পানি(অপারেটর) দিয়ে শুরু করি। নরওয়িজান গ্রামীণ ফোন, ইজিপশিয়ান বাংলালিংক, মালয়েশিয়ান একটেল, সিঙ্গাপুরিয়ান(সিংটেল) সিটিসেল(বাংলাদেশী শেয়ারও অবশ্য কিছু আছে)। .............

গ্রামীন ফোনের ঘোষিত গ্রাহক সংখ্যা ১৬ মিলিয়ন,
বাংলালিংকের ৫.৫ মিলিয়ন,
একটেলের ৫ মিলিয়ন,
সিটিসেলের ২মিলিয়ন......

সর্বমোট ২৮.৫ মিলিয়ন। মানে ২কোটি ৮৫ লক্ষ।
ধরি ৩৫ লক্ষ সিম আনইউজড।
তাহলে, অ্যাকচুয়াল গ্রাহক সংখ্যা দাঁড়ায় ২.৫ কোটি।

এবার আসি কলরেটে.......
সিটিসেলের ২৫ পয়সা/মিনিট বা বাংলালিংকের ২৯ পয়সা/মিনিট বা গ্রামীনের ৬০ পয়সা/মিনিট স্পেশাল অফার থেকে শুরু করে নানা রকমের বাহারি প্যাকেজে নানা ধরনের কলচার্জ। ওয়ান টু ওয়ান বা ফ্রেন্ড এন্ড ফ্যামিলি নাম্বার ছাড়া অন্য মোবাইলে কল চার্জ ৯৯ পয়সা/ ১.৫০ টাকা/ ১.৭৫ টাকা (একই অপারেটর নম্বরে) থেকে ২.৫ টাকা/ ৩.০ টাকা/ ৩.৫০ টাকা (ভিন্ন অপারেটর নম্বরে) পর্যন্ত। ধরি, সরকারের ট্যাক্স ছাড়াই গড়ে কল প্রতি মোবাইল কোম্পানি গুলো নেয় ১.৫০ টাকা।

এবার তাহলে, আরেকটা এজাম্পসান করি। ধরি, প্রতি মোবাইল(প্রতি গ্রাহক) থেকে গড়ে দিনে ১০টি কল হয়। .........

তাহলে, একটি মোবাইল থেকে প্রতিদিন কলচার্জ বাবদ গ্রাহকের পকেট থেকে দিতে হয় ১.৭৫*১০= ১৭.৫০ টাকা।

২.৫ কোটি গ্রাহক প্রতিদিন দিচ্ছেন, ১৭.৫০*২.৫কোটি= ৪৩.৭৫ কোটি টাকা। ........

প্রতি মাসে আমরা দিচ্ছি ৩০* ৪৩.৭৫ কোটি= ১৩১২.৫ কোটি টাকা.........

মোবাইল কোম্পানি গুলো এটাকা আমাদের পকেট হাতিয়ে নিয়ে বিনিময়ে আমাদের কি কি দিচ্ছে?

কর্মসংস্থান।
ধরি, ঐ চারটি কোম্পানিতে সরাসরি চাকরি করছেন ১০ হাজার জন। গড়ে প্রতিজনের বেতন ৫০ হাজার টাকা। তাহলে, আমরা ওদের কাছ থেকে মাসে পাচ্ছি, ১০ হাজার* ৫০ হাজার= ৫০ কোটি টাকা।

ওদের কাছে তারপরও থাকে, ১৩১২.৫ কোটি - ৫০ কোটি= ১২৬২.৫ কোটি টাকা। ...........

ঐ কোম্পানী গুলো ইকুয়েপমেন্ট কিনে সুইডিশ এরিকসন, জার্মান সিমেন্স, চাইনিজ হুওয়ায়েই, ফিনীশ নোকিয়া, আমেরিকান মোটরোলা..... থেকে।

ফলে, এই টাকার একটা বড় অংশ যাচ্ছে এসব ভেন্ডর কোম্পানির হাতে। এসব ভেন্ডর কোম্পানী গুলো আমাদের কি কি দিচ্ছে?

কর্মসংস্থান।
আবারো ধরি, এই কোম্পানি গুলোতেও বেতন বাবদ মাসে আমরা (মোট ১০ হাজার জন কর্মরত, মাথাপিছু বেতন গড়ে ৫০ হাজার টাকা) পাই ৫০ কোটি টাকা। .............

তারপরেও, আমরা প্রতিমাসে ঐসব বিদেশী বেনিয়াদের হাতে তুলে দিচ্ছি, ১২৬২.৫ কোটি - ৫০ কোটি টাকা= ১২১২.৫ কোটি টাকা। ...............

......................................
..........................................

বিঃ দ্রঃ
১। সবই এজাম্পশান।
২। ভ্যাট বাবদ সরকারকে যা দেয় সেটাও কলপ্রতি গ্রাহকের কাছ থেকে কেটে নেয়, কলচার্জ ১.৫০ টাকা ধরা হয়েছে সেই ভ্যাট ছাড়া।
৩। প্রকৃত চিত্র আরো ভয়াবহ।
৪। পরে আরো লিখবো, আরো কিছু ফিগার সহ।


অনুশীলনীঃ
১। হিসাব করুন তো- বিশ্ব(ঘাতক)ব্যাংকের প্রদত্ত ভিক্ষা না নিতে আমাদের কয় মাসের মোবাইল খরচ উত্সর্গ করা দরকার?
২। সকল বিদেশী ভিক্ষা ত্যাগ করতে আমাদের কয় মাসের মোবাইল খরচ উত্সর্গ করতে হবে?


 

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৬
হাসিব বলেছেন: ওরা আরোও একটা কাজ করে যেইটারে ইকোনোমিক্সে বলে মানি মবিলাইজেশন । ঐটার অবদান খাটো করার মতো না । ঐটারে হিসাবে ধরলে চেহারা অন্য রকম দাড়ায় ।
৩. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫২
মুকুল বলেছেন: হু ম ম... হিসাব করলে কিতাব মিছা...
*****
৪. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৪
মাহিরাহি বলেছেন: ৫ দিলাম,
উদাসী সপ্নের কাছে উত্তর চাই।
৫. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৮
অেমাঘ অনল বলেছেন: ৫

শুনিতেছি, আমাদের সবেধন নীলমনি টেলিটককেও বিক্রয় করা হইবে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৭. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:০৪
মাদারি বলেছেন: দারুন।

আসলে তো মনে হয় আরো টাকা হেরা লইয়া যায়।

এমন লেখা আরো চাই।
৮. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:১১
শেখ জলিল বলেছেন: মারাত্মক বিশ্লেষণ!
৫ দিলাম।
৯. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:২৫
এস্কিমো বলেছেন: ১২১২.৫ কোটি টাকা = ৭২ কোটি ডলার (ইউ এস)
প্রতি মাসে।

লক্ষনীয় - এরা কিন্তু বাংলাদেশ ব্যাঙকে নোট নেয় না।
১০. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩২
নাস্তিকের ধর্মকথা বলেছেন: সহমত @হাসিব @ এস্কিমো
@অমোঘ অনল, টিএনটি কেও বিক্রি করা হবে, মানে প্রাইভেটাইজেশন করা হবে।

@দিনমজুর, ভালো বিশ্লেষণ।
১১. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৭
নাস্তিকের ধর্মকথা বলেছেন: আমার পরিচিত যাদেরকে দেখি- এই কোম্পানি গুলোতে যারা চাকরি করে, তাদের বেশীর ভাগের বেতন ২৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে।
আর, সব মিলিয়ে এসব কোম্পানিতে চাকরিরত ১০+১০=২০ হাজার জন হবে না বলেই মনে হয় না।
১২. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
ফাহমিদুল হক বলেছেন: আমরা মাসকাবারিরা দিনমজুরের ভক্ত হয়ে যাচ্ছি। খুবই কনভিন্সিং পোস্ট। ৫। বৈদেশিক ঋণমুক্ত বাজেট করতে আমাদের আসলে কীইবা করতে হবে? বিশ্বব্যাংকের খপ্পর থেকে বাঁচতে কি আমাদের ইচ্ছাশক্তিই যথেষ্ট নয়?
১৩. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৪
সাদিয়া হোসাইন বলেছেন: দারুন হিসাব দেখিয়ে দিলেন।
১৪. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৫
বিকেলবেলার সপ্ন বলেছেন: এসব মোবাইল কম্পানির মার্কেটিং টেকনিক নিয়া কেউ জানলে একটু লিখবেন আশা করি। এরা আমাদের আবেগ নিয়া বেশী কারবার করে, বাঙালিরা আবার বেশী আবেগপ্রবন কিনা!

কম্পানিগুল "আমরা এইটা করি..আমরা ওইটা করি..আপনাদের ভালর জন্য" এসব বলে
আমাদের মনে স্হান নেওয়ার চেস্টা করে কেন এবার সবাই বুজতাছেন ত?
১৭. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৪১
তানজীল ইসলাম বলেছেন: খুব ভাল একটা পোষ্ট দিয়েছেন --- ৫
২০. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৯
িনরুেদ্দশ নীহািরকা বলেছেন: কঠিন...........।

আমারটা বাংলালিংক।
বাসার অন্যরা ইউজ করে গ্রামীণ, বাংলালিংক, ওয়ারিদ ও গ্রামীণ।
ইশশ, একটাও টেলিটক নাই।
২১. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:০২
সাইফুর বলেছেন: বাংলালিংক না আইলে জিপি কইতো..
দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে আমরা কলরেট ৭ টাকা হতে ১০ টাকা করতে বাধ্য হচ্ছি
২২. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:০৩
িনরুেদ্দশ নীহািরকা বলেছেন: সব কয়টা থাইক্যাই ডেলি ১০ মিনিটের বেশি কথা হয়, কামের চাইতে আকামের কথা বেশী কই।

মজুররে ধন্যবাদ।
২৩. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:০৬
িনরুেদ্দশ নীহািরকা বলেছেন: হ, হাছা কথা @ সাইফুর।
৭ টাকা কইরা হিসাব কইরা দেখাইবেন একটু মজুর ভাই, গ্রামীন ফোন কত টাকা আমাগো কাছ থাইক্যা হাতায়া লইছে????
২৪. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:০৮
আমি মাহমুদ বলেছেন: খুব-ই ভালো লেগেছে। দুর্দান্ত ! ৫
২৫. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১৪
সাইফুর বলেছেন: @িনরুেদ্দশ নীহািরকা
কি কইলেন? আমি হাচা কতা কইছি..
সারছে...
উদা তো আপনের উপরে মাইন্ড খাইবো...
জিপিরে কিছু কইলে উদা মাইন্ড খায়
২৬. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:২৫
িনরুেদ্দশ নীহািরকা বলেছেন: উদা আবার কেডায়?
গ্রামীনের দালাল?????????
২৭. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৩০
সাইফুর বলেছেন: না না ভালা পোলা..শুধু জিপিতে জব করে
২৮. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৩২
সাইফুর বলেছেন: আমি আর কিছু কই নাই
২৯. ২৩ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:২২
নীলকন্ঠ_৭৯ বলেছেন: এইবার ভাই বিশ্বব্যাংক আইএমএফওয়ালাগো ধরেন.....আমরা ওগোর রাজনীতি বুঝবার চাই
৩০. ২৩ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৮
কেএসআমীন বলেছেন: যে মোবাইল কোম্পনীগুলোর কারণে আমরা আজ সস্তায় সারা বাংলাদেশে কথা বলতে পারছি, বিটিটিবি'র চাইতেও সস্তায় কথা বলতে পারছি, মাসিক লাইন রেন্ট ছাড়াই কথা বলতে পারছি, পৃথিবীর সর্বনিম্ন খরচে মোবাইল ফোন পকেটে রাখতে পারছি..... এখন ঐ মোবাইল অপারেটরাই হলো "রক্তচোষা...
বাঙালীর ভাল কিছু সহজে গ্রহনযোগ্য হয় না। বংকিম চন্দ্র বহু আগে একথা বলেছিলেন।
এতকিছুর পরও বিটিটিবির কলচার্জ ১.৫০ টাকা। কই তারাতো প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ৫০ পয়সা করার দরকার ছিল। কেন করলো না? কারণ তা হলে তাদের কর্মচারীর মাসের বেতনও হয়তো হবে না।
সিটিসেল দেশী কোম্পনী ছিল এতদিন। তারা তাদের শেয়ার কেন সিংটেলের কাছে বিক্রি করলো? একটু ভাবুন, তারপর যতসব রাবিশ আইটেম ব্লগে ছাড়ুন...
"দিনমজুর"দের হাতে মোবাইল আর আশা করতে পারতেন না প্রিয় ব্লগারবৃন্দ।
বিটিটিবি বা সিটিসেল যদি মার্কেটে থাকতো তখন কী হতো, আপনাদের কমন সেন্সই (যদি থাকে) তার জবাব দেবে।
সদয় অবগতির জন্য,
আমি কোন মোবাইল ফোন কোম্পানীর সাথে কোন ভাবেই জড়িত ন্ই। আমার মোবাইল ফোন বিল নিজের পকেট থেকেই দিই...
৩১. ২৩ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৫
কেএসআমীন বলেছেন: দিনমজুর শুধু মোবাইল কোম্পানীর লাভের বিষয়টাই দেখেছেন, খরচটা দেখেননি। বাংলালিংক এ যাবত কত টাকা নেটওয়ার্কে ইনভেস্ট করেছে, ফিন্যান্স কস্ট কত, একটা বেস স্টেশন করতে কত খরচ হয়, ইকুইপমেন্টগুলোর আয়ু কত, সেগুলা আগে একটু খবর নেন। তারপর "রাবিশ টক" ব্লগে ছেড়ে দিন...
আপনি জানেন কিনা জানি না, আমি শুনেছি, দুটি মোবাইল ফোন কোম্পনী ছাড়া বাকিগুলোর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। একটি গ্রামীণের কাছে বিক্রি হয়ে যাবে শীঘ্রই... গ্রামীণ শুরুতে বাজারে থাকায় তাদের গ্রাহক বেশী ও তারা একটি বিশেষ এডভান্টেজ পাচ্ছে বেশী কলরেট থাকার পরও...
৩২. ২৩ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: প্প্ব্লপ্প্বজ্জপ্প্বক্ষ্মপ্প্ম্ক .........প্প্ম্র
৩৪. ২৩ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৬
মাদারি বলেছেন: @কেএসআমীন
আপনার মত দালালরা আছে, জন্যই, "বাঙ্গালির এত ভালো" করার সাহস পায় তারা।

আপনাদের মত দালালদের জন্যই, দেশী সম্পূর্ণ অবকাঠামো থাকার পরেও, বিটিটিবি মোবাইল সহজে আসতে পারে না,

যতদিনেও বা আসে, ততদিনে- অবলীলায় ৭ টাকা/মিনিটের ব্যবসা চুটিয়ে করে আমাদের দেশের টাকা পাচার হয়ে যায়,

আপনাদের মত দালালদের জন্য, বাঙ্গালির আজ এত ভাল!!!!!!!!!!!!
৩৫. ২৩ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৬
মাদারি বলেছেন: @কেএসআমীন
হেরা ক্যান এই খরচ করছে?
আমাগো উদ্ধার করবার জন্য?

শালা দালাল,
গাধার বাচ্চা, এইডা বুঝোস না ক্যান যা, হেরা যে ইনভেস্টমেন্ট করতাছে, হেইডাও ব্যাবসার জন্য। হেরা লসে থাকলে- আমাগো কি? কোন টাকাটা এই দ্যাশে থাকতাছে??????

টিএন্ডটি ক্যানো কলরেট কমাইতে পারে না?
টেলিটকের বাজারে আইতেই এত সময় ক্যান লাগলো?
সিমেন্সের একটা ইকুয়েপমেন্ট বাংলালিংক যত টাকায় কিনছে, টেলিটক একই ইকুয়েপমেন্ট তার অনেক বেশী দামে কিনলো ক্যামনে(সিমেন্স টেলিটকের দূর্নীতি পত্রিকায় আইছিলো),

এগুলান সবই হইছে আপনাগো মতন দেশী কুত্তাগো জন্য। শালা দালালের বাচ্চা দালাল।
৩৬. ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬
কেএসআমীন বলেছেন: মাতারি ভাইসাব, গালিগালাজ আমরাও জানি তবে এর সংযত/যথোপযুক্ত ব্যবহার সম্পর্কে সদা অবগত।
আপনার এই পোস্টে আমি মন্তব্য করতে চাইনি। এরকম অবিবেচনাপ্রসুত অনেক পোস্টই ব্লগে থাকে। কিন্তু যখন ফাহমিদুল হক, ফারহান দাউদ, সাইফুর এর মত ব্লগাররা পজিটিভ মন্তব্য করেন তখন মেজাজটা খারাপ হয়ে যায়। মোবাইল ফোন কলরেট এখন ২৫ পয়সায় গিয়ে ঠেকেছে। যেখানে বিটিটিবির চার্জ ১.৫০ টাকা। আমাকে বলুন মোবাইল ফোন কোম্পানীগুলোর ব্যাপারে আপনার অভিযোগটা কি?
আপনি যে লাভের হিসেব দিয়েছেন তা শুধু হাস্যকরই না, একেবারে পাগলের প্রলাপ মাত্র। ১৩০০ কোটি টাকা মাসিক আয়। আর ব্যয় ১০০ কোটি। বাহ, আপনি কি ভাই চার্টার্ড একাউন্টটেন্ট? আমার ব্যকগ্রাউন্ডও একাউন্টিং নয়, তবে এ বিদ্যা মোটামুটি বুঝি। সবারই কিছুকিছু বোঝার কথা।
ব্যবসা করতে গেলে পুঁজির দরকার হয়। যেমন আমাদের এখানে ব্যাংক থেকে টাকা আনলে ১৫% এর মত ইন্টারেস্ট দিতে হয়। যে টাকা একটা মোবাইল ফোন সারা দেশে ইনভেস্ট করে, তার মাসিক ইন্টারেস্ট কত? যন্ত্রপাতির আয়ুষ্কাল যদি ৫ বছর ধরি তবে প্রতি ৫ বছর পরপর যন্ত্রপাতি বদলানোর খরচ কত? পত্রিকায় পড়েছিলাম, গ্রামীণফোন নাকি জার্মানী থেকে প্রি-পেইড বিলিং সফটওয়্যার কিনেছিল ৩৫ কোটি টাকায়....আরও কত খরচ আছে তা লিখলে ৮/১০টা পোস্ট লিখতে হবে...
৩৮. ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮
নাঈম বলেছেন: আমি যদিও জিপি ব্যবহার করি, তারপরেও কই, জিপি হইল একটা মাউরার পুত, আমগো মাথায় কাঠাল ভাইঙ্গা খাইতাছে শালার পোলারা।
৩৯. ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৫
সাইফুর বলেছেন: নাইম বলেছেন :
২০০৭-১১-২৩ ১৬:৩৮:০৯

আমি যদিও জিপি ব্যবহার করি, তারপরেও কই, জিপি হইল একটা মাউরার পুত, আমগো মাথায় কাঠাল ভাইঙ্গা খাইতাছে শালার পোলারা।
৪০. ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৭
সাইফুর বলেছেন: সাইফুর বলেছেন :
২০০৭-১১-২৩ ১৬:৩৮:০৯
আমি যদিও জিপি ব্যবহার করি, তারপরেও কই, জিপি হইল একটা মাউরার পুত, আমগো মাথায় কাঠাল ভাইঙ্গা খাইতাছে শালার পোলারা।
৪১. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
বিকেলবেলার সপ্ন বলেছেন: মাদারি: ""শালা দালালের বাচ্চা দালাল।""
গালাগালি দিয়া দিনমজুরের পুষ্টটা নষ্ট কইরেন না, দিনমজুর গালি না দিয়া পাটীগনিত দিছেন বলে সবাই তার লেখা পছন্দ করছে

েকএসআমীন:
""তারপর যতসব রাবিশ আইটেম ব্লগে ছাড়ুন...""
আপনের কাছে রাবিশ লাগতাছে কেন বুঝলাম না। দিনমজুর খারাপ কি কয়ছে?
হ মানলাম.. দিনমজুরের লেখায় আমাদের কি করা উচিত এ ব্যাপারে কোন নির্দেশনা নাই ..উনি ত কয়ছেন আরো লেখতাছেন, দেখেন কি লেখে..তার আগে রাবিশ কইলেন কোন হিসাবে
৪২. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
সাইফুর বলেছেন: কারো মন্তব্য পছন্দ না হলে ..গালি দেওয়া কোন সলিউশন না...
কেএস আমীন ভাইএর সাথে মতপার্থক্য হচ্ছে..কিন্তু ওনাকেখারাপ ভাষা ব্যবাহার করাটা দু:খজনক
৪৩. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
কেএসআমীন বলেছেন: @সাইফুর ভাই, বিকেলবেলা---- কেন রাবিশ বলেছি তা সংক্ষেপে বলেছি। দিনমজুর যে পাটিগনিত দিয়েছে তা সত্যের ধারে কাছেও না। হাস্যকর... সেজন্যই রাবিশ বলেছি। গতপরশু একুশে টিভিতে এক সাংবাদিকের সরাসরি প্রশ্নে হাসান আরিফ তার প্রশ্নকে রাবিশ বলেছেন। এটা তো গালি নয়। মাদারি আর দিনমজুরের মন্তব্যগুলা দেখছেন...!!! মনে হয় আমাদের জন্ম অন্য দেশে, আমরা গালিগালাজ জীবনে শুনিনি, বা জানি না।
৪৪. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪১
বিকেলবেলার সপ্ন বলেছেন: ""মাদারি আর দিনমজুরের মন্তব্যগুলা দেখছেন...!!! মনে হয় আমাদের জন্ম অন্য দেশে, আমরা গালিগালাজ জীবনে শুনিনি, বা জানি না। ""

দিনমজুর আবার কবে কারে গালি দিল?
৪৫. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
কেএসআমীন বলেছেন: সরি, দিনমজুর গালি দেয়নি... দিনমজুরের কাছে ক্ষমাপ্রার্থী। আমার মন্তব্যটি পড়ুন ও মতামত দিন...
৪৬. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৮
বিকেলবেলার সপ্ন বলেছেন: আমীন ভাই আপনার মন্তব্য পড়লাম-তয় মোবাইল কম্পানীগুলার আয় ব্যয়ের এত খবর রাখিনা, তাই আমার মতামত দিতে পারছিনা। কম্পানীগুলার এড দেখে আর দিনমজুরের লেখা পড়ে আর আমার যা মনে হইছিল তা আগেই এখানে কমেন্ট হিসাবে দিছি, উপরে আছে
৪৭. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
কেএসআমীন বলেছেন: ধন্যবাদ বিকেল ভাই। আমি ভাই একটা ছোট্ট প্রাইভেট কোম্পনীতে চাকরি করি। একাউন্টস-এ না। হিসেব নিকেশ কিছুটা বুঝি। নিজের পকেটের পয়সায় মোবাইল বিল দেই। দালালী করার প্রশ্নই উঠে না। যে কিনা কিছুই বোঝে না সে মন্তব্য করে কীভাবে। তারপরেও আমি বলেছি, এ ধরনের পোস্টে আমার মন্তব্য করার কথা নয়। যখন দেখলাম "ফা" আদ্যক্ষরযু্ক্ত দুইজন ও আমার প্রিয় সাইফুর ভাই ৫ দিয়ে উত্তসাহিত করলো, তখন মেজাজটা একটু খারাপ হয়ে যায়। ফলে দীর্ঘ মন্তব্য......
৪৮. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
সাইফুর বলেছেন: কেএসআমীন ভাই..আপনার কথায় যুক্তি আছে...

যেমন বিটিটিবি এখনো বেশি বিল রাখছে।
কিন্তু মোবাইল কোম্পানী গুলা অনেক ফ্যাসিলিটি দিচ্ছে..কিন্তু অধিক !@@!2423403 !@@!2423404 !@@!2423405 !@@!2423406!!এটা দেখেন আমীন ভাই
৪৯. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
জুবুথুবু বলেছেন: েকএসআমীন বলেছেন :
২০০৭-১১-২৩ ১৮:২৭:০৪
@সাইফুর ভাই, বিকেলবেলা---- কেন রাবিশ বলেছি তা সংক্ষেপে বলেছি। দিনমজুর যে পাটিগনিত দিয়েছে তা সত্যের ধারে কাছেও না। হাস্যকর... সেজন্যই রাবিশ বলেছি।

সত্যটা কি আপনি জানেন নিশ্চই? বলে ফেলুন, সবাই চুপ হয়ে যাবে। @ েকএসআমীন
৫০. ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
সাইফুর বলেছেন: কিন্তু মোবাইল কোম্পানী গুলা.. অনেক ভালো কাজ করেছে..এটা ঠিক ..নাহলে আমরা অনেক ঝামেলায় থাকতাম..কিন্তু মোবাইল কোম্পানীগুলোকে একটা নিয়মের আওতায় আনা দরকার..কারন তাদের কোন নিয়ম নীতি নাই...বিল বা কল রেটের জন্য....একটি নিয়মের মধ্যে আসা উচিত এদের..
আপনার সুন্দর কমেন্টসর জন্যও ধন্যবাদ @কেএসআমীন ভাই
৫১. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:০১
সর্বদাবেলায়েত বলেছেন: সব কথার বড় কথা, আমরা কেউ এদেরকে আমাদের রক্ত চোষার সুযোগ দেইনি। জিপি, বিলিংকের সাথে হাত মিলিয়ে কিছু দালাল এদেরকে এসব করার সুযোগ দিয়েছে। সে সময়ের অপকর্মের খেসারত দিতে হচ্ছে এখনও। গত এক বছর বাইরের কোনো কোম্পানি নতুন করে এখানে ব্যবসা খোলার অনুমতি পায়নি। সুদিন আসবে, খুব ধীরে হলেও। দিনমজুর ভাইয়ের পোস্ট জনস্বার্থ সংশ্লিষ্ট, এবং আমাদেরকে সচেতন করে তোলার জন্যই। ভুল হয়, কিন্তু ভুলের পুনরাবৃত্তি যেন না হয়।

ধন্যবাদ।
৫২. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:০৩
কেএসআমীন বলেছেন: ধন্যবাদ জুবুথুবু, সাইফুর ভাই মন্তব্যের জন্য।
জুবুথুবুর কাছে একটি কথা, আমি যতদূর জানি বাংলালিংক গ্রামীণের কাছে বিক্রি হয়ে যাচ্ছে... খোজ নিয়ে দেখুন।
এখন বলুন কেন বিক্রি হচ্ছে? বাংলালিংক এখনও লসে আছে। বিরাট পরিমানে। রেট কমানোতে তারা কিছু গ্রাহক পেয়েছে বটে কিন্তু বিনিয়োগ অনুযায়ী আয় আসছে না। আমার কাছে এই মুহূর্তে ডাটা নেই। বাংলালিংকে যারা চাকরি করছেন, পরিচিত থাকলে তাদের জিজ্ঞেস করুন। তাই বলছি, যেখানে পূঁজি তোলাই কঠিন হয়ে পড়েছে সেখানে দিনমজুরের মাসে ১২০০ কোটি টাকা আয়ের সহজ পাটিগণিত দেখে হাসি পাওয়ার পরিবর্তে গা-জ্বলে গিয়েছিল। সেজন্যই রাবিশ বলেছি... আবারও ধন্যবাদ। উদাসী স্বপ্ন নাকি গ্রামীণফোনে চাকরি করেন, তিনি হয়তো ভাল বলতে পারবেন। আমি ভাই ৭০০ টাকা সেটের সিটিসেল ব্যবহার করি। যাদের সাথে কথা বলি তাদের বেশীর ভাগেরই সিটিসেল। তাই সর্বনিম্ন কলরেট.....
৫৩. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:০৯
সাইফুর বলেছেন: সর্বদাবেলায়েত এর কথায় একমত..
আর আমীন ভাই
আপনি যা বললেন..জিপি যদি বাংলালিংক কিনে নেয় তাহলে কি হবে বুঝতে পারছেন??
১০ টাকায় কল করতে হবে(একটু ফানি করে বললাম)
জিপির স্বেচ্ছাচারিতা আরো বেড়ে যাবে...

আমি একটা কথা প্রায়ই বলি

সাইফুর বলেছেন :
২০০৭-১১-২৩ ০১:০২:২০

বাংলালিংক না আইলে জিপি কইতো..
দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে আমরা কলরেট ৭ টাকা হতে ১০ টাকা করতে বাধ্য হচ্ছি
৫৪. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:২১
কেএসআমীন বলেছেন: বাংলালিংক কেন বিক্রি হচ্ছে, সেইটা আগে ভাবুন না ভাই....
কারণ তারা ব্যবসা করতে পারছে না।
বিনিয়োগ করে যদি সে অনুযায়ী ব্যবসা না হয় তাহলে কী করা উচিত?
এই মুহূর্তে দেশে ৬ টা মোবাইল অপারেটর আছে। আমাদের টেলিটকও আছে। এখন সমস্যা কোথায়? গ্রামীণ ১০ টাকা করবো ক্যামনে? আমি এখন ২৫ পয়সা দিচ্ছি। এর চেয়ে কম দিতে আমার নিজেরই লজ্জা লাগবে। কি ভাই, মিছা কইলাম। আপনি গ্রামীণের সার্ভিসে সন্তুষ্ট না হইলে অন্যটা নিন, সমস্যা কোথায়?
৫৫. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৫
সাইফুর বলেছেন: লিডিং কোম্পানি হিসেবে গ্রামীন থেকেই কিছু আশা করি ..কিন্তু তা হয় না...গ্রামীন সব সময় একটু বেশি বেশি ব্যবসায়িক...

আমি অন্য অপরেটর ব্যবহার করি..জিপি একান্ত বাধ্য না হলে ব্যবহার করি না...

আর ১০ টাকার কথাটা একটু মজা করে বলেছি..কারন প্রতিযোগিতা না থাকলে রেট কমে না সহজে..বাংলালিংক সে প্রতিযোগিতা টা এনে দিয়েছে...

আমি চাইনা বাংলালিংক বিক্রি হোক...

কারন প্রতিযোগিতাটা বাংলালিংক এনে দিয়েছে...
আর কেউ করতে পারে নি...

টেলিটক বাজারে আসতে এত দেরী করল কেন? চিন্তর বিষয় না? আসবে আসবে করে অনেক পরে আসলো..কোন ব্যাপার আছে কি?

আমি অল্প বুদ্ধির মানুষ..
আমার কমেন্টস আর পোষ্ট গুলো দেখলেই আপনারা বুঝবেন...
তাও আমার মতামত দিলাম
৫৬. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৮
কেএসআমীন বলেছেন: আপনার বিদগ্ধ মতামতের জন্য ধন্যবাদ। "বিদগ্ধ" শব্দটা আমার প্রিয়, বার বার ব্যবহার করতে ইচ্ছে হয়...
আমি ব্যক্তিগতভাবে মনে করি টেলিটকের বাজারে আসাটা সরকারের ভুল সিদ্ধান্ত। এটা আমাদের ট্যাক্সের টাকায় চলছে। এখনও নতুন কোম্পনী। কদিন আগেই পত্রিকায় পড়েছি যে, টেলিটকে স্ক্র্যাচ কার্ড বিক্রির কোন হিসাব নেই। বেশ কয়েক কোটি টাকা ইতিমধ্যেই আত্মসাত হয়ে গেছে। কোম্পানীর ব্যালান্স সীট যখন প্রকাশ হবে তখন দেখবো কত লাভ কত ক্ষতি। বিমান -এর মত অবস্থা হবে...
এর কারণ কি, সেটাও সবাই জানেন... সুতরাং ওয়েট এন্ড সি.....
৫৭. ২৪ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৫১
মাদারি বলেছেন: ২০০৫ সাল পর্যন্ত গ্রামীণ ফোনের সর্বমোট বিনিয়োগ আছিল ৫২০০ কোটি টাকা ।অন্য কোম্পানী গুলার বিনিয়োগ যদিও আরও কম হওয়ারই কথা তারপরও ধইরা নিলাম তারাও একই পরিমাণ বিনিয়োগ করছে।তাইলে সর্বমোট দাড়ায় ২০,৮০০ কোটি টাকা।আর দিনমজুরের হিসাব মতো এদের মাসিক আয় ১২১২.৫ কোটি টাকা।এইবার একাউন্টেট চোদা
েকএসআমীন বলেন দেখি তাদের এই মোট বিনিয়োগ তুলতে কত দিন লাগব?শালা আচোদা!
৫৯. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫১
বজলু মহাজন বলেছেন: ৫
কিন্তু কথা আছে। কথা হইল ওরা কত লাভ নিয়া গেল সেইটা চিন্তা করব আমার ইমোশন কিন্তু ওরা প্রযুক্তি আমার হাতের মুঠোয় আইনা দিছে হের সুফল আমরা ভোগ করতাছি মাত্র অল্প টাকার বিনিময়ে এইডা ভুইলা গেলে চলবনা। ওরা আসনের আগে কারা আইসা আমাগো মোবাইল চিনাইছে একটু ভাইবা দেইখেন। তল দয়া গাছ কাইটা লইয়া যাইতাছে তো আমার কি? আমিতো ২ টাকায় ২ হাজার মাইল দুরে কিছু কথা পাঠাইতে পারতাসি নাকি পারতাসি না? দেশীয় কোনো কোম্পানী ক্যান উইঠা আহেনা? এইখানে কোন ভয় কাজ করে? হেইডা একটু ভাইবা দেখেন।
৬০. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৯
দিনমজুর বলেছেন: @মাদারি
ভাষা সংযত রাখা সমীচীন।

@সকলকে ধন্যবাদ

@েকএসআমীন
আমি শুধু মোবাইল কোম্পানী(অপারেটর) গুলোর লাভের কথা বলিনি।
আমি শুধু বলতে চেয়েছি, কত টাকা এ দেশ থেকে চলে যাচ্ছে।
অপারেটর কোম্পানী গুলো এখানে ব্যবসা করছে, তাদের সরাসরি ইনকাম সোর্স এদেশের মানুষ। তারা হিউজ বিনিয়োগ করেছে, কিন্তু সেটা খরচ হচ্ছে কোথায়? ঐ টাকার কতটুকু এদেশে থাকছে।
ভেন্ডর কোম্পানী গুলো তাদের ইকুয়েপমেন্ট বিক্রি করছে। এর দাম কত?
গ্রামীন ব্যবহার করে এরিকসন, বাংলালিংক সিমেন্স, এরিকসন ও হুওয়ায়েই ইকুয়েপমেন্ট। নেটওয়ার্ক তৈরিতে যে ইকুয়েপমেন্ট লাগে সেগুলো হচ্ছে বিটিএস, বিএসসি, এমএসসি, এইচএলআর, আইএন প্রভৃতি। প্রতিটির দাম আকাশচুম্বি। একটু উদাহরণ দেই।
সিমেন্স এর একটা বিটিএস এর দাম ৫০ লক্ষ টাকা, এরকম বিটিএস বাংলালিংক কিনছে মাত্র দুটো বিভাগের(ঢাকা ও খুলনা) জন্য মোট প্রায় ১৭০০ টা। মাত্র দু বছরে সারা দেশে তাহলে তাদের কটা বিটিএস আছে, চিন্তা করুন?
আর গ্রামীন ফোন, তাহলে সারা দেশে তার নেটওয়ার্ক বিস্তার করতে কতটা বিটিএস বসিয়েছে? এর বাইরে অন্য ইকুয়েপমেন্ট তো আছেই। ট্রান্সমিশনও প্রতি বিটিএস সাইটে, বিএসসি সাইটে করতে হয়? বিটিএস এর চেয়ে বিএসসির দাম বেশি, তার চেয়ে এমএসসির। এর বাইরে আছে সফটোয়ারের দাম। একটা উদাহরণ দেই, আইএন এর একটা সফটোয়ার আপগ্রেডেশনের জন্য ভেন্ডর কোম্পানি একটি আইএন এর চেয়ে বেশি দাম(কয়েক লাখ ইউরো) নেয়। টোটাল বিনিয়োগ টা অনুমান করতে পারছেন?
এখন কথা হচ্ছে, এই বিলিয়ন ডলার বিনিয়োগ ওরা এখানে খাটিয়েছে কেন? কারণ, তারা খটিয়েছে এটা জেনে যে, সে মুনাফা করতে পারবে,- নিশ্চয় আমার আপনার দূরদূরান্তে বসে আরামছে মোবাইলে কথা বলতে পারবো, সেজন্য না।
এবং এটুকু বুঝুন এই কলের মাধ্যমেই, গ্রামীন ফোন ইতিমধ্যেই তার প্রায় পুরা বিনিয়োগ তুলে নেওয়ার কাছাকাছি এসেছে। তারমানে, এই ক'বছরে আমাদের দেশের মানুষের পকেট থেকে কত বিলিয়ন টাকা তারা হাতিয়ে নিয়েছে হিসাব করুন!!
(হিসাবটা আমি দিব সামনের কোন এক পোস্টে, ডাটা কালেক্ট করতে সময় লাগছে- অনেক কিছু এসব কোম্পানির বিজনেস সিক্রেট কি-না!!!!)

আর, বাংলালিংক যদি লসেও থাকে, তাতে আমাদের কি কোন লাভ হয়েছে? তারাও কিন্তু এই মানুষের পকেট থেকেই তো টাকা তুলে নিয়ে যাচ্ছে!
কেনাবেচার যে কথা হচ্ছে, সেটা বর্তমান বিশ্ব অর্থনীতির একটা অতি সাধারণ ও স্বাভাবিক ঘটনা। এবং বুঝুন, বাংলালিংক কম্পিটিশনে টিকতে না পারলে হয়তো বিক্রি করে দিবে, এবং এর মাধ্যমে তার বিনিয়োগকৃত টাকা তুলেই নিয়ে যাবে, সে টাকা তো আর এদেশে থাকছে না!!! আর গ্রামীন যেহেতু লিডিং, তারা মনোপলির দিকে যাবে। এগুলো সবই ব্যবসা। আর আমরা হচ্ছি সেই ব্যবসার মূল সোর্স মানে মূল অর্থ যোগান দাতা।

আর, টেলিটক নিয়ে যে প্রশ্ন করছেন, সেটাতো আমাদেরও প্রশ্ন, যেখানে এই মোবাইল কোম্পানী গুলো এত কমে কলরেট অফার করছে, সেখানে তারা এত অবকাঠামোগত সুবিধা নিয়েও কেন এর কম কলরেট রাখতে পারে না?

৬১. ২৪ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৬
মাদারি বলেছেন: স্যরি দিনমজুর ভাই।ছাগলামী দেখলে মাথা ঠিক রাখবার পারি না।
তাড়াতাড়ি ডাটা মূলা যা যা লাগে কালেকশান করেন, এই ছাগলগুলারে খাওয়ান।নইলে মাথায় কিছু ঢুকবো না মনে লয়।
৬২. ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬
নাস্তিকের ধর্মকথা বলেছেন: @দিনমজুর
অপেক্ষায় থাকলাম, পরের কিস্তির জন্য।
৬৩. ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৯
সাইফুর বলেছেন: নেক্সট কিস্তির অপেক্ষায়...আরো সুন্দর হিসাব সহ
৬৫. ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫
মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: কি বলবো, এজামশন এ আরো অনেক কিছু আছে...

ওদের আরোও অনেক খরচ আছে...

কিন্তু তারপরও হিসাব করলে অনেক টাকা তাদের লাভ+আপনার ও লাভ হচ্ছে।
যেমন: আপনি চট্রগাম এ না গিয়ে দুইটা বাটন টিপে কথা বলে নিচ্ছেন আপনার প্রিয় আত্নীয় স্বজন দের সাথে...ঐ দিক দিয়ে আপনি পুরা লাভবান হচ্ছেন... আপনার যাতায়ত খরচ ৪০০+ সেভড।

সুবিধা+অসুবিধা সবদিকেই আছে।

এইটা এজামশন :(
৬৬. ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৫
আবু সালেহ বলেছেন: দিনমজুর

জটিল পোস্ট দিয়েছেন......৫

আমাদের টেলিটক কেন সুবিধা থাকা সত্বেও তাদের কলরেট এবং নেটওয়ার্ক বৃদ্ধি করছে না....???
এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে....

এরা কি বিদেশী কোম্পানীর কাছে এখনই বিক্রি হয়ে রয়েছে......!!!
৬৭. ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৩
কেএসআমীন বলেছেন: @দিনজমুর, আপনার দীর্ঘ মন্তব্য পড়লাম। ভাল লাগলো। কারণ আপনি যা যা উল্লেখ করেছেন সবই সত্য। তারা একটি বিটিএস বসাতে ৫০ লক্ষ টাকা খরচ করছে। এরকম নাকি ১৭০০ টা আছে। বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। এত টাকা ইনভেস্ট করবে কেন? অবশ্যই লাভের আশায়... সবই সত্য কথা। লাভ (বা লাভের আশা) না থাকলে তো তারা এই বিপুল বিনিয়োগে আসতো না। বাংলালিংকও এসেছে লাভের আশায়। কিন্তু তারা লাভের "ল"ও দেখছে না। ব্যবসায় লাভ-লোকসান আছেই। বাংলাদেশে গ্রামীণ ফোন লাভ করছে... টেলিনরের অন্যান্য অপারেশন অতটা লাভ করতে পারছে না।
এখন আপনার প্রশ্নটা কি সেটাই আমার বোধগম্য নয়। আপনি সম্ভবতঃ বলতে চাচ্ছেন যে, তারা লাভের টাকা সব তাদের দেশে দিয়ে যাচ্ছে...
আসলে তারা কি মাসে ১২০০ কোটি টাকা তাদের দেশে নিয়ে যাচ্ছে? বাংলালিংক, ওয়ারিদ, সিটিসেল যদি লোকসান দেয় তবে কীভাবে লাভের টাকা তাদের দেশে নিয়ে যাবে? বরং তাদের দেশ থেকে আরও পূঁজি আনতে হবে। তাই নয় কি? গ্রামীণ ফোন লাভ করছে.... কত লাভ করছে তা নিশ্চয়ই তাদের ব্যালান্স সীটে উল্লেখ করছে এবং বাংলাদেশ সরকারের অনুমতিতেই তাদের দেশে নিয়ে যাচ্ছে... নাকি অবৈধভাবে নিয়ে যাচ্ছে? বিনিয়োগের কত পার্সেন্ট তারা তাদের দেশে নিয়ে যেতে পারছে?
একটা কথা পরিষ্কার করা উচিত যে, গ্রামীণ ফোন আসাতেই আমরা সস্তায় এখন কথা বলতে পারছি। হাতের মুঠোয় ইন্টারনেট ব্যবহার করতে পারছি। টেলিটক আর সিটিসেল থাকলে পারতাম না। এখন গ্রামীণের কলচার্জ অন্যদের চেয়ে একটু বেশী আছে... এটা কাছাকাছি থাকলেই হয়...
৬৮. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৫৭
দিনমজুর বলেছেন: @কেএসআমীন
আপনি একটু কষ্ট করে মূল পোস্টটি ও উপরের মন্তব্যটি আবার পড়েন। হয়তো পরিষ্কার হতেও পারে- আমি কি বলতে চেয়েছি তা। এখানে আরেকটু পরিস্কার করার চেস্টা করছিঃ
১। এখানে দু'ধরণের কোম্পানী আছে- অপারেটর(জিপি, বিলিংক, একটেল ইত্যাদি) ও ভেন্ডর(সিমেন্স, এরিকসন, হুওয়ায়েই ইত্যাদি)।
২। অপারেটর একটি দেশী ও বাকিগুলো প্রধানত বিদেশী।
৩। দেশী, বিদেশী সব অপারেটরই ইকুয়েপমেন্টের জন্য বিদেশী কোম্পানীর উপর নির্ভরশীল।
৪। এই ব্যবসার মূল লক্ষ ও উত্স অর্থের যোগানদাতা গ্রাহক(আমাদের দেশের জনগণ)।
৫। শুরুতে প্রতিটি অপারেটর হিউজ বিনিয়োগ করে, তার বিনিয়োগকৃত অর্থের রিটার্ণের সম্ভাবনা ও মুনাফার সম্ভাবনা ক্যালকুলেশন করেই, কারণ তারা এখানে ব্যাবসা করতে এসেছে- কোন দাতব্যালয় খুলতে নয়।
৬। সেই তুলনায় ভেন্ডরের বিনিয়োগ কম বা নেই বললেই চলে। (হুওয়ায়েই এর অবশ্য ইনিশিয়াল বিনিয়োগ বেশী)। ইকুয়েপমেন্ট বিক্রির টাকাটা তাদের পকেটে।
৭। অপারেটর তার বিনিয়োগের বড় অংশ বলতে গেলে সিংহভাগ খরচ করে ইকুয়েপমেন্ট কিনতে। সেটা চলে যায় বিদেশী ভেন্ডর কোম্পানীতে।
৮। লার্জ স্কেলের কোম্পানীতে লাভ-লোকসানের হিসাব একটু অন্যরকম। এমন অনেক ইনভেস্ট তারা করে, যার মুনাফা হয়তো তাদের হাতে আসবে ১০/ ১৫ বছর পরে বা তারও আরো পরে। তাদের ইনকাম ফোরকাস্টিং এর একটা বিষয় থাকে। জিপিও কিন্তু বিগত বছরগুলোতে বিনিয়োগের অনেক পিছনে পিছনে দৌঁড়িয়েছে। তারপর বর্তমানে এসে বিনিয়োগকৃত টাকা প্রায় তুলে ফেলার কাছাকাছি পৌঁছেছে। এই বছরগুলোতে তাদের অবস্থানকে অর্থনীতির ভাষায় লস বলা হয় না। তেমনি, বিলিংকের বর্তমান কন্ডিশনকেও লস বলা যায় না।
৯। বিলিংকের সমস্যা হচ্ছে, বর্তমান কম্পিটিশনে তারা পুঁজির দিক থেকে পিছিয়ে পড়ছে।
১০। এই কোম্পানী গুলো যে টাকা ইনভেস্ট করছে, তা কিন্তু এ দেশে কোন উত্পাদন খাতে নয়, এটাকে বলে সেবা খাত।
১১। সেবা খাত দেশের উত্পাদনে ভূমিকা রাখে প্যাসিভলি।
১২। তাদের বিনিয়োগের এমাউন্টটা অনেক বিশাল, কিন্তু সেটা এদেশে কোন সরাসরি কাজে লাগছে না, কিছু কর্মসংস্থান ছাড়া। সিংহভাগই চলে যাচ্ছে, ভেন্ডর কোম্পানীর হাত ধরে বিদেশেই।
১৩। আমরা টেলি সেবা কিনছি চড়া মুল্যে। চড়া মূল্য নির্ধারিত হয়, ২৫ পয়সা/ মিনিট কথা বলা দিয়ে না, এদেশ থেকে কত অর্থ আমরা হারাচ্ছি- তা দিয়ে। লামছাম একটা হিসাব দিয়েছি। হিসাবটা এজাম্পসানের উপর বেস করে, কিন্তু প্রকৃত চিত্র - আমরা আরো বেশী অর্থ হারাচ্ছি। গ্রামীনের ইনভেস্টমেন্ট দেখুন আর হিসাব করুন বছর দিয়ে ভাগ করুন। তাহলে বুঝতে পারবেন, কত টাকা চলে যাচ্ছে।
১৪। একটা দেশের জিডিপি গণনা করা হয়, তার উত্পাদন ও তার ইনকাম দিয়ে, অবশ্যই তা থেকে খরচ বাদ দিয়ে। হিসাব করুন এই বিনিয়োগ আমাদের জিডিপিতে কি প্রভাব রাখছে? ঋণাত্মক প্রভাব।
১৫। এখানে এই সেবার প্যাসিভ ভূমিকাও গৌন। কেননা, সেবাখাতের প্যাসিভ ভূমিকা উল্লেখযোগ্য তখনই হয় যখন সেদেশ উত্পাদনের সাথে জড়িত থাকে ও ঐ সেবাটি উত্পাদনে ভূমিকা রাখে। আমাদের বাংলাদেশে শিল্প কই?
১৬। দেখা গেছে, টোটাল টক আওয়ারের ৮০%, আনঅফিসিয়াল/ ননবিজনেস কল। প্রকৃতপক্ষে এই হার আরো বেশী হবে, কেননা অফিসিয়াল/বিজনেস কলগুলোরও একটা উল্লেখযোগ্য অংশ আনঅফিসিয়াল/ ননবিজনেস।
১৭। হুওয়ায়েই এর ইনিশিয়াল ইনভেস্টের কথা এ প্রসঙ্গে বলি। তাদের অফারটা হচ্ছে অনেকটা এরকম, আমাদের ইকুয়েপমেন্ট দিচ্ছি, সেট করেও দিচ্ছি, এখন কোন টাকা লাগবে না, ইকুয়েপমেন্ট লাগানো মানেই কল, আর কল মানেই টাকা, তারপর তোমরা সেই টাকা থেকে আমার ইকুয়েপমেন্টের টাকাসহ(দুবছর পর) সার্ভিস চার্জ দিয়ে দিও। (একটেলের সাথে এগ্রিমেন্ট) দ্রষ্টব্য। এরা এত নিশ্চিত যে, মাগনাতেও ইকুয়েপমেন্ট বেচতে দ্বিধা বোধ করে না। এই নিশ্চিন্ত হবার সোর্স কিন্তু ঐ একটাই - কল, মানে আমাদের কষ্টার্জিত টাকা।
৬৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১৩
দিনমজুর বলেছেন: @মোঃ সাকিব আল মাহমুদ
চট্টগ্রাম না গিয়ে দুটো বাটন টিপে কথা না বললে, অসুবিধা= ৪০০ টাকা (যাতায়াত) + আত্মীয়-স্বজনের সাথে যোগযোগ (ক্ষেত্রবিশেষে অমূল্য); কিন্তু অর্থনীতির ভাষায়, দেশের ক্ষতি= ০, যদি যাতায়াতের জন্য বিদেশী কোন কোম্পানীর মালিকানাধীন যান ব্যবহার না করেন।

পক্ষান্তরে, বর্তমানে একটা কলে যদি আপনার কলচার্জ কাটে ৯৯ পয়সা, এবং তা থেকে যদি ভ্যাট বাবদ সরকারকে ৫০ পয়সাও দেয়, তবু দেশ থেকে আমরা অর্থ লুজ করলাম = ৪৯ পয়সা; সে অর্থে দেশের ক্ষতি= ৪৯ পয়সা।

আর অন্যদিকে, ২৫ পয়সা, ৬০ পয়সা, ৯৯ পয়সার লোভ পরিত্যাগ করে টেলিটকে কথা বলেন তবে, অসুবিধা= ১.৫০ টাকা (যাতায়াত=০, আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ=০); দেশের ক্ষতি= ০(অবশ্য ইকুয়েপমেন্টের দাম এখনো পরিশোধ হয়নি, ফলে এখনই পুরো ০ হবে না!!)
৭০. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ২:২৩
দিনমজুর বলেছেন: @আবু সালেহ
একমাত্র কারণ, আমাদের নতজানু সরকার ব্যবস্থা তথা সরকারসমূহ; বিদেশী বিনিয়োগ বলতে এদের মুখ দিয়ে লালা পড়ে, সাহায্যের নামে লালা পড়ে, বিশ্বব্যংক/ আইএমএফ এর ঋণের নামে লালা পড়ে!!!!!!!!!!
টিএন্ডটি মোবাইল বাজারে আসার ক্ষেত্রে তাদের উপর দেশী- বিদেশী উভয় গুরুর নিষেধাজ্ঞা ছিল।
এখনও টেলিটকের প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণের পেছনে, কি কারণ অনুমান করুন।
৭১. ২৭ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৯
দিনমজুর বলেছেন: কেএসআমীনের সাথে আমার ডিবেটের পরবর্তী অংশ ওনার "টপরেটেড পোস্ট লেখার বুদ্ধি পাইছি-- গ্রামীণ আর সব মোবাইল কোম্পনীগো গালি দিমু" শীর্ষক পোস্টে পাবেন।
সকলের অংশগ্রহণ কাম্য।
৭২. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৫১
অজানা অচেনা বলেছেন: দারূন বলেছেন@ দিনমজুর!!
দেরীতে পড়েও কমেন্ট করার লোভ সামলাতে পারছিনা, বিশেষভাবে ৫ দিতে হয় আপনার ঐ কমেন্টে
দিনমজুর বলেছেন:

একমাত্র কারণ, আমাদের নতজানু সরকার ব্যবস্থা তথা সরকারসমূহ; বিদেশী বিনিয়োগ বলতে এদের মুখ দিয়ে লালা পড়ে, সাহায্যের নামে লালা পড়ে, বিশ্বব্যংক/ আইএমএফ এর ঋণের নামে লালা পড়ে!!!!!!!!!!
দারূন!
৭৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০০
মেন্টাল বলেছেন: মোবাইল কোম্পানীগুলারে গালি দেয়ার কোন কারণ পাইলাম না, গালি দিতে পারেন বিটিআরসি রে। মোবাইল কোম্পানী ব্যবসা করতে আসছে ব্যবসা করবো, ব্যবসার মধ্যে নানারকম ধান্ধাবাজি করবো, কিন্তু বিটিআরসি বইসা বইসা বাল ফালাইবো ক্যান?
৭৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৭
শিবলী বলেছেন: আসুন সবাই টেলিটক কিনি।
মাত্র ১০০ টাকা ।
এত হিসাব বাদ দিয়ে, দেশের টাকা দেশে রাখি!
৭৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৩
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
টেলিটকের সিম কিনলে- দেশের টাকার পাচার কিছুটা রোধ হয়।
কিন্তু- টেলিটকের ক্যাপাসিটি কতখানি?
কেন টেলিটককে এমন অথর্ব করে রাখা হয়েছে???

মনে করে দেখুন- টেলিটক যখন বাজারে আসে- তখন টেলিটকের সিম কেনার জন্য কত লম্বা লাইন পড়েছিল। অন্যান্য মোবাইল কোম্পানীর সকল মিডিয়াতে রং বেরং এর বাহারি এ্যাড/প্রচারণার সাথে তুলনা করে দেখেন- টেলিটকের শুধু পত্রিকায় ছোট একটি নিউজই কিন্তু যথেস্ট ছিল- টেলিটকের প্রচারণার জন্য।

এমন একটি প্রিপায়ার্ড মার্কেট, অলরেডি একজিস্টেড একটা অবকাঠামো থাকার পরো কেন- টেলিটকের ইউজার সংখ্যা কেন প্রথম সারিতে যেতে পারেনা????

ঐ বিদেশী বিনিয়োগকারী কোম্পানী শুধু যন্ত্রপাতি কেনা ও এদেশের কর্মীদের মজুরী দিতেই অর্থ ব্যয় করেনা- তারা এদেশের লুটেরা রাজনীতিবিদদের মাথা কিনতেও অর্থ ব্যয় করেন- দিনমজুরের পোস্টে এই হিসাবটি বাদ পড়েছে।
৭৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৪
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
দিনমজুর,
আপনি কোথায়?
অনেকদিন আপনার কোন খোঁজ নেই কেন??
৭৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:২৪
অনুনাদ বলেছেন: ব্লগ এ এই গালাগালির ব্যাপারটা খুব কষ্ট দেয়, তাও যদি হয় প্রিয় কারও বিরুদ্ধে। কে এস আমিন ভাইর কথা যদি ভাল না লাগে তাহলে প্রতিবাদ করতে পারেন। কিন্তু ভাষাটা এমন হবে কেন সেটা আমি বুঝি না।
৭৮. ০৮ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫৩
স্বাধীনতা তুমি বলেছেন:
দিনমজুর,
১) যখন মোবাইল ফোন ছিল না তখন বাংলাদেশের জিডিপি হার কত ছিল? অনুরোধ করে একটু বলবেন কি?

২) যখন মোবাইল ফোন ছিল না তখন বাংলাদেশের সরকার কি বিশ্ব ব্যাংক, আইএমএফ ব্যাংক, এডিবির কাছ থেকে কি ঋণ গ্রহন করতো না?

৩) যখন মোবাইল ফোন ছিল না তখন বাংলাদেশের রফতানী এবং আমদানীর ব্যবধান কতটুকু ছিল?
৭৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬
নীল লাল সবুজ বলেছেন: কেএসআমীন দয়া করে দিনমজুর এর কমেন্টস মনযোগ দিয়ে পড়ুন।
৮০. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৯
সোনালীডানা বলেছেন: মেন্টাল বলেছেন: মোবাইল কোম্পানীগুলারে গালি দেয়ার কোন কারণ পাইলাম না, গালি দিতে পারেন বিটিআরসি রে। মোবাইল কোম্পানী ব্যবসা করতে আসছে ব্যবসা করবো, ব্যবসার মধ্যে নানারকম ধান্ধাবাজি করবো, কিন্তু বিটিআরসি বইসা বইসা বাল ফালাইবো ক্যান?(সহমত)

কেএসআমীন এবং স্বাধীনতা তুমি কে +

বাংগালী- ফারেনা াল ফালাইতে,উইঠ্যা পড়ে বিয়ান রাইতে। X(
৮১. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৮
আন্দালিব পান্থ বলেছেন: হাস্যকর কথা বার্তা.........
৮২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮
বাষ্প বলেছেন: যদি আপনারে প্রতিদিন ১০ টা ফ্রি কল করার সুযোগ দেয় এদের যে কোন একটা কোম্পানী তবে সাদা কাগজের কালো অক্ষরগুলো সাদা হয়ে যাবে... ফলে আর কিছুই দেকা যাবে না। সরল অংকের ফলাফল শূন্য।
৮৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৮
চতুষ্কোণ বলেছেন: পোষ্ট ভালো লাগলো।+++
৮৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪২
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস+++++

Free Bangladesh travel guide
৮৮. ০৬ ই নভেম্বর, ২০১০ ভোর ৬:৩৮
যে পাথর পাথর নয় সেও তো পাথর বলেছেন: ভিক্ষা চাই না, কুত্তা খ্যাদা। আমি সিটিসেল ইউজার ... ফুটাঙ্গিরি কইরা যারা জিএসএম ব্যবহার করে, সব দোষ ওগোই ...।
৮৯. ২৬ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:২৩
আকাশের তারাগুলি বলেছেন:
আমরা মোবাইলে এতো কথা কেনো বলি, কোনো কারন ছাড়াই।
৩০সেকেন্ডের কথা ১০মিনিটে ও শেষ করিনা।

 

মোট সময় লেগেছে ১.০৩৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নাইল্যাকাডা ১ম বর্ষ, ২য় সংখ্যার প্রাপ্তিস্থানঃ
আজিজ সুপার মার্কেট
১। বইপত্র/ ২। জনান্তিক/ ৩। শ্রাবণ/ ৪। প্রথমা (একুশে)/ ৫। তক্ষশীলা/ ৬। লিটল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই