somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনিয়োগ-১

২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"প্রাইভেটাইজেশন" শীর্ষক পোস্টের ( Click This Link) পর থেকে.....

গত পোস্টে দেখেছিলাম কিভাবে বেসরকারীকরণের নামে আমাদের শিল্পগুলো ধ্বংস করা হয়েছে, এখনো হচ্ছে। এটাকে "ধ্বংস" বলাটাই উত্তম, কেননা আজ পর্যন্ত ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়া প্রতিষ্ঠানগুলোর ৬০% এর অধিকই অস্তিত্বহীন এবং বাকি ৪০% রুগ্ন ("বিদ্যমান ট্রেড ইউনিয়ন আন্দোলন"- জানে আলম, সহ সভাপতি- বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশন)! সুতরাং, বিরাষ্ট্রীয়করণের ফল তাই এখানে শুধু রাষ্ট্রীয় মালিকানার হস্তান্তরই নয়- একটি জ্বলজ্যান্ত প্রতিষ্ঠানের নাই হয়ে যাওয়া।

গত পোস্টের শেষে প্রশ্ন রেখেছিলামঃ "তাহলে প্রশ্ন হলো- তালিকার শিল্পগুলো বাদে আমাদের আর কি অবশিষ্ট থাকে? আমাদের শিল্প গুলো ধংস করে, আমরা কি গড়ে তুলেছি? আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি তাহলে?"

এসব প্রশ্নের জবাব খুজতে আবারো বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইটের (http://www.boi.gov.bd/) কাছে ধর্না দেই। তাদের শোনানো সাফল্য গাঁথা শুনি, তাদের দেখানো সম্ভাবনাময় খাতগুলো দেখি।

ওয়েব পেজের শুরুতেই দেখা যায় ইউকে রিসার্চ ফার্ম কর্তৃক বাংলাদেশকে one of 'hottest' emerging markets হিসাবে চিহ্নিত করার খবর। আমাদের দেশ- বাংলাদেশ one of 'hottest' emerging markets। Investor Chronicle নামের ইউকে বেসড এই রিসার্চ অরগানাইজেশনটির সার্টিফিকেট, সাথে ইউএসএ বেসড বিনিয়োগ ব্যাংক JP Morgan and Goldman Sachs এরও সার্টিফিকেট দেখে বাঙালি আনন্দে আত্মহারা হবে এটাই স্বাভাবিক। Investor Chronicleএর তালিকায় পাকিস্তান, ইউক্রেন, কাজাখাস্তান, মিশর, নাইজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশকেও হটেস্ট এমার্জিং মার্কেট হিসাবে "মর্যাদা" দেয়া হয়েছে। আর JP Mor gan তাদের 'Frontier Five' group এর মধ্যে নাইজেরিয়া, কাজাখাস্তান, কেনিয়া এবং ভিয়েতনামের পাশে বাংলাদেশকেও রেখেছে। এ গর্বের কথাতো বিনিয়োগ বোর্ড ফলাও করে প্রচার করবেই! কিন্তু তথাকথিত এই one of 'hottest' emerging markets এবং 'Frontier Five' group সদস্য আমাদের দেশটির প্রকৃত অবস্থাটি কেমন তা বুঝতে আমাদের কিছু তথ্য উপাত্তের দিকে দৃষ্টি দেয়া দরকার।

বিনিয়োগ বোর্ড কথিত সাফল্য গাঁথার দিকে তাকালে দেখি কাফকো, হোলসিম, বিওসি বাংলাদেশ, ব্রিটশ আমেরিকান টোবাক্যো বাংলাদেশ, গ্রামীণ ফোনের নাম। এছাড়াও শেল, ইউনোকল, মবিল, এইচএসবিসি, সিটিব্যাংক, স্যামসাং, তোশিবা, সিমেক্স, সিংটেল, ওরাসকম এসব মাল্টিন্যাশনালদের নামও বিভিন্ন সময়ে আসে।

...... (চলবে)
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭
১৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারিনা কায়সারের মৃত্যু, সোশাল মিডিয়া ও কিছু কথা

লিখেছেন অর্ক, ১৭ ই মে, ২০২৬ দুপুর ১:০৬



কারিনা কায়সারের মৃত্যু দুঃখজনক। কষ্ট পেয়েছি। তার দাদি দাবার জীবন্ত কিংবদন্তি রানি হামিদ সকলের পরিচিত। বহুবার টুর্নামেন্ট খেলতে দেখেছি। অমায়িক মানুষ। কারিনার বাবা কায়সার হামিদও স্বনামধন্য ফুটবলার। মোহামেডান ও... ...বাকিটুকু পড়ুন

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

মগজহীন গোল্ডফিশ মেমোরি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৮ ই মে, ২০২৬ রাত ১:০১



বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধান যারা পড়েছেন তাদের জানার কথা “মগজহীন” শব্দ নতুন কোনো শব্দ না। “মগজহীন” শব্দটি বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধানে কখন কোন সালে নথিভুক্ত হয়েছে? -... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

×