আমার প্রিয় পোস্ট

যে মূল্য দিয়ে কেনানের ওয়েভিং ফ্ল্যাগ কোকাকোলার হলো

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:২৭

শেয়ারঃ
0 114 0

২০০৭ সালের গ্রীষ্মের এক বৃষ্টি ভেজা দিনে নিউইয়র্কের রাস্তা দিয়ে হাটতে হাটতে যে গান কানাডা প্রবাসী সোমালিয় শিল্পী কেনানের মনে জন্ম নেয় এবং পরবর্তীতে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তার প্রথম অ্যালবাম "Troubadour" প্রকাশিত হওয়ার সাথে সাথে কানাডায় হৈ চৈ ফেলে দেয়, বিলবোর্ডের কানাডিয়ান হট ১০০ এর ২ নং আসন দখল করে নেয়, হাইতির দুর্গতদের সাহায্যার্থে “কানাডিয়ান ইয়ঙ আর্টিস্ট ফর হাইতি” কনসার্টের শেষ গান হিসেবে গীত হয়, তারপর কানাডিয়ান হট ১০০ এর শীর্ষ স্থানে চলে আসে---- সে বিখ্যাত গান ওয়েভিং ফ্ল্যাগ এখন কোকাকোলার বিশ্বকাপ এনথেম হিসেবে সারা দুনিয়ার কাছে পরিচিত, এমনকি বিশ্বকাপে ফিফার অফিসিয়াল গান ওয়াকা ওয়াকার চেয়েও বোধহয় অধিক জনপ্রিয়। আর এই বিশ্বজোড়া প্রচারের জন্য কেনানকে খুব বেশী কিছু না, মূল গানের কতগুলো লাইন বাদ দিতে হয়েছে, কোকাকোলার ভাষায় যেগুলো ছিল তার গানের অন্ধকার দিক। ফলে যুদ্ধ বিধ্বস্ত, দারিদ্র পীড়িত এবং সাম্রাজ্যবাদ কর্তৃক লুণ্ঠিত দেশ সোমালিয়ার নতুন করে জেগে ওঠার গান ওয়েভিং ফ্ল্যাগ পরিণত হয়েছে কোকাকোলার ৩০০ মিলিয়ন ডলার এর বিশ্বকাপ প্রচারণার উদযাপন মশলায়( সেলিব্রেশান মিক্স)।


কেনানের আসল গানের কথাগুলো ছিল এরকম:

Wavin' Flag lyrics(Original)

When i get older, they'll call me freedom
Just like a Waving Flag.

[Chorus]
When I get older, I will be stronger,
They'll call me freedom, just like a Waving Flag,
And then it goes back, and then it goes back,
And then it goes back

Born to a throne, stronger than Rome but Violent prone, poor people zone, But it's my home, all I have known, Where I got grown, streets we would roam. But out of the darkness, I came the farthest, Among the hardest survival. Learn from these streets, it can be bleak, Except no defeat, surrender retreat, So we struggling, fighting to eat and We wondering when we'll be free, So we patiently wait, for that fateful day, It's not far away, so for now we say

[Chorus]

So many wars, settling scores, Bringing us promises, leaving us poor, I heard them say, love is the way, Love is the answer, that's what they say, But look how they treat us, Make us believers, We fight their battles, then they deceive us, Try to control us, they couldn't hold us, Cause we just move forward like Buffalo Soldiers.

But we struggling, fighting to eat,
And we wondering, when we'll be free
So we patiently wait, for that faithful day,
It's not far away, but for now we say,

[Chorus] 2x

(Ohhhh Ohhhh Ohhhhh Ohhhh)
And everybody will be singing it
(Ohhhh Ohhhh Ohhhhh Ohhhh)
And you and I will be singing it
(Ohhhh Ohhhh Ohhhhh Ohhhh)
And we all will be singing it
(Ohhh Ohh Ohh Ohh)

[Chorus] 2x

When I get older, when I get older
I will be stronger, just like a Waving Flag,
Just like a Waving Flag, just like a Waving flag
Flag, flag, Just like a Waving Flag

অরিজিনাল লিরিকসটি পাবেন এখানে: Click This Link
আর গানটি ডাউনলোড করা যাবে এখান থেকে: http://www.mediafire.com/?dnmynwya4q5
বোল্ড করা লাইনগুলো পড়লেই বোঝা যায় এগুলো কোকাকোলার মতো কর্পোরেট কোম্পানির সাথে খাপ খায় না ফলে কোকাকোলার গানটি পছন্দ হলেও, পছন্দ হয় নি গানটির "a violent prone, poor people zone" কিংবা "struggling, fighting to eat" জাতীয় লাইনগুলো। ফলে ১ মিলিয়ন ডলারের চেয়েও বেশী অর্থ এবং দুনিয়াব্যাপী প্রচারের বিনিময়ে কেনানকে তার মূল গানটিকে কেটে ছেটে পরিবর্তন করে কোকাকোলা করণ করতে হয়। সূত্র-( Click This Link) এই কোকাকোলাকৃত গানটিই আজকের আমাদের অতিপ্রিয় ওয়েভিং ফ্ল্যাগ(সেলিব্রেশান মিক্স):

Wavin' Flag lyrics(Celebration Mix)

Ooooooh Wooooooh, Ooooooh Wooooooh

Give me freedom, give me fire, give me reason, take me higher
See the champions, take the field now, you define us, make us feel proud
In the streets our heads are lifting, as we lose our inhibition,
Celebration, it surround us, every nations, all around us
Singing forever young, singing songs underneath that sun
Lets rejoice in the beautiful game,
And together at the end of the day.
We all say
When I get older I will be stronger
They’ll call me freedom, just like a wavin’ flag
When I get older I will be stronger
They’ll call me freedom, just like a wavin’ flag
So wave your flag, now wave your flag, now wave your flag

Oooohhh, Oooooooooh wooooohh, Oooooooooh wooooohh

Give you freedom, give you fire, give you reason, take you higher
See the champions, take the field now, you define us, make us feel proud
In the streets our heads are lifting, as we lose our inhibition,
Celebration, its around us, every nations, all around us
Singing forever young, singing songs underneath that sun
Lets rejoice in the beautiful game,
And together at the end of the day.
We all say
When I get older I will be stronger
They’ll call me freedom, just like a wavin’ flag
When I get older I will be stronger
They’ll call me freedom, just like a wavin’ flag
So wave your flag, now wave your flag, now wave your flag
Now wave your flag (4x)

Oohhoooohh Woooh Ohohooooh Wooohoooh

We all say
When I get older I will be stronger
They’ll call me freedom, just like a wavin’ flag
When I get older I will be stronger
They’ll call me freedom, just like a wavin’ flag
So wave your flag, now wave your flag, now wave your flag
Now wave your flag (4x)
Oooooh woowoo ooh Wooo ooohh ooohoh
And everybody will be singing it
Oooooh woowoo ooh Wooo ooohh ooohoh
And we all will be singing it


গানটির সুর ছন্দের এমনই জাদু যে, এত কাট ছাট করা কিংবা বাস্তবতাকে সেলিব্রেশান দিয়ে ঢেকে দেয়া হলেও, এখনো গানটি আমাদের কাছে ভীষণ আকর্ষণীয়। শুধু মুশকিল হলো, কেনান যাদেরকে “They” বলে উল্ল্যেখ করে বলেছিলেন যে, এরা মুখে ভালবাসার মহান বাণী(I heard them say, love is the way,/Love is the answer, that's what they say) শোনালেও শেষ পর্যন্ত তাদেরকে দিয়ে সাম্রাজ্যবাদের পক্ষে যুদ্ধে লড়ায়, প্রতারণা করে(We fight their battles, then they deceive us) এবং নিয়ন্ত্রণ করতে চায়(Try to control us, they couldn't hold us), সেই They এর অন্যতম প্রতিভু কর্পোরেট কোকাকোলার বাণিজ্যিক প্রয়োজনে তার গানের সেই অংশগুলোকেই ফেলে দিয়ে কেনান যেন এক নিদারুণ Irony এর মাধ্যমে তার ফেলে দেয়া অংশগুলোকেই আরো সত্য প্রমাণিত করলেন!
আহা! কোকাকোলা কত মহান! কর্পোরেট পুজি কত মহান!

কর্পোরেট স্পন্সরশীপ সংস্কৃতিকে তার সুবিধা মতো ব্যাবহার করতে গিয়ে যে তাকে নির্বিষ করে দেয়, সংস্কৃতিকে জীবন ও সংগ্রামের যাপন(So we struggling, fighting to eat) থেকে সরিয়ে নিয়ে স্রেফ উদযাপনের বিষয়ে(Celebration, it surround us) পরিণত করে- কেনানের ওয়েভিং ফ্ল্যাগ গানটি যতবার শুনছি ততবারই তার গানের ফেলে দেয়া অংশগুলো একথাটিই মনে করিয়ে দিচ্ছে।


 

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৩৭
নূর-ই-আল-মামুন বলেছেন: ভাই, আমি সেলিব্রেশান মিক্স টা শুনি না। ভাল্লাগে না । প্রথমটাই শুনি আর সারাদিন গুনগুন করি। গানের মধ্যে আগুন ধরানো লিরিক্স আছে। গুন গুন করলে নিজেরে কেন যেন খুব সাহসী মনে হয়।
শেয়ার করার জন্য প্লাস।
০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৫১
মাঠশালা বলেছেন: কর্পোরেট স্পন্সরশীপ থেকে বাঁচার ও নিজের শিল্পকে বাঁচানোর উপায় কি হতে পারে। এটা প্রশ্ন না, এই যায়গায় এসে কেমন একটা শুন্যতা তৈরি হয়। এ এক এমনই দশা যে কর্পোরেশন নিজের বিরোধীতাটারেও হজম করে নিতেছে।

আপনার পোষ্টটা এফবিতে শেয়ার করলাম।
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: "এ এক এমনই দশা যে কর্পোরেশন নিজের বিরোধীতাটারেও হজম করে নিতেছে।"--- খুব দারুণ একটা প্রসঙ্গ তুলেছেন আপনি। নি:সন্দেহে এই সময়ে এই প্রশ্নটা মোকাবেলা না কইরা সংস্কৃতিকর্মীদের পক্ষে এক পা-ও আগানো সম্ভব না।

আমরা নিজেরা যে বিষয়টা খুব ভালো বুইঝা গেছি এরকম না। নাওমি ক্লেইনের এন্টি কর্পোরেট বই নো লোগো, মাইকেল মুরের নানান এন্টিকর্পোরেট চলচ্চিত্র ইত্যাদি নিয়াও যখন কর্পোরেটরা ধুমায়া ব্যাবসা করে, তখন ধন্দ লাগে বইকি! তবে মনে হয়, ঐগুলার মধ্যে কর্পোরেশান বিরোধীতা যেমন আছে, কর্পোরেশানের মূল ভিত্তি পুজিবাদরে সেইরকম কইরা ধরতে পারেন নাই তারা। অর্থাত আমরা কইতে চাইতাছি, কোথাও কোন ফাক আছে বইলাই পুজি সেই ফাক দিয়া ঢুইকা পড়ছে।

সেই ফাক খোদ শিল্পের মধ্যে, নাকি শিল্পির মাঝে নাকি শিল্পও শিল্পির সাথে জনগণের সম্পর্কের মধ্যে-- সেইটা খুইজা বাইর করা দরকার। শিল্প-সংস্কৃতির সত্যিকার স্পন্সর হইতে পারে জনগণ(কিংবা জনগণের রাষ্ট্র)- যতদিন সেইটা না হইতাছে, ততদিন কর্পোরেট স্পন্সরশীপ থেইকা বাচার কোন উপায় বোধহয় নাই।
এফবিতে শেয়ার করার জন্য ধন্যবাদ।

৫. ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৫৮
মোঃ আমিন বলেছেন: চমৎকার পোস্ট সরাসরি প্রিয়তে+
৬. ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০০
এক্স বলেছেন: এইমাত্র ডাউনলোড করে গানটা শুনলাম. এক কথায় মন ছুয়ে গিয়েছে. অনেক অনেক ধন্যবাদ লিরিক টা শেয়ার করার জন্য. আপনি শেয়ার না করলে মনে হয় না আর শোনা হত...

কোকা-কোলা নিজেই একটা কর্পোরেট এন্টারপ্রাইজের শাখা এবং এর মালিকরাই মিলিটারি ডিফেন্স ইকুইপমেন্ট বানিয়ে আয় করে. একটু খেয়াল করে দেখবেন কোকের মালিক বা মালিকদের পরিচয় কিন্তু কেউ জানেনা বা নেটেও বিস্তারিত পাওয়া যায় না.
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৭. ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য। +
৮. ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৩
শ।মসীর বলেছেন: অর্থের কাছে জীবন বারবার পারজিত হয়, কিছু করার নাই :(:(

স্ট্রীটে আর কতইবা ঘুরতে ভাল লাগত কেনানের, টার চেয়ে মিলিয়ন ডলার আর বিশ্বব্যাপী পরিচিতি.........তাকেইবা দোষ দিই কি করে...।

জীবন আর পূজিঁ- একে অন্যের । ।
০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: কোকাকোলার স্পন্সর পাওয়ার আগেই কেনান কিন্তু যথেষ্ট বিখ্যাত হইছিল। এখনকার মতো না হইলেও বোধ হয় তারে রাস্তায় রাস্তায় ঘুরতে হইতো না। তবে, এইটা ঠিক, বিষয়টা শুধু ব্যাক্তি কেনানের বিষয় না যে, শুধু ব্যাক্তি কেনানরে বিক্রি হইছে বইলা দোষী কইরা পার পাইয়া যামু।
ব্যাক্তির তো ভূমিকা আছেই, তবে তার চেয়ে বেশী জরুরী সেই ম্যাকানিজমরে বোঝা এবং পাল্টানোর চেষ্টা করা যেইটা ব্যাক্তিরে এই জায়গায় নিয়া যায়।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৯. ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১০
স্বপ্নরাজ বলেছেন: আবার সেই একই গল্প.... দারিদ্রের গল্প বেচে পুজিঁবাদের ঊঁচু তলায়।
১০. ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৫
ডান্ডা মারি ঠান্ডা করি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। +
১১. ০৪ ঠা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে রাখলাম। প্লাস।
১৩. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:১৫
ধানমন্ডী ৩২ বলেছেন: হায়রে সাম্রাজ্যবাদ।
১৪. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৪১
আউটসাইডার_আউটসাইডার বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।বিষয়টা জানতাম না।মূল গান টি ও আগে শোনা হয়নি।
১৫. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:৫১
জেরী বলেছেন: আগে মূল গানটি শুনিনাই
১৬. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১০:২০
নীল_১৭ বলেছেন: পোষ্টটা অনেক ভালো লাগল .. সাম্রাজ্যবাদ যে সব কিছুই কিনে নিতে পারে তা আবারো দেখা গেল ..


পোষ্টটার জন্য অনেক ধন্যবাদ আপনাকে .. .
১৭. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১০:৫৭
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৮. ০৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩০
দিনমজুর বলেছেন: মতামতের জন্য সবাইকে ধন্যবাদ।
১৯. ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৪
কায়সারহেলাল বলেছেন: পুঁজি তার চলতি পথে নিজস্ব প্রয়োজন যেকোনো মুল্যে হাসিল করে নেয়।

ধন্যবাদ দিনমজুরকে এভাবে ক্ষতগুলো উন্মুক্ত করে দেবার জন্য।
২০. ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনার কথায় একমত হতে পারলাম না! মূল গানটা ছিল সাম্রাজ্যবাদী চেতনায় করাঘাত করার গান। কোকাকোলার বিশ্বকাপ প্রচারণার জন্য সেটা কোন ভাবেই উপযুক্ত হত বলে আমি মনে করিনা!


গানটা নিয়ে আগে একটা পোষ্ট দিয়েছিলামঃ
View this link
০৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: আপনার পোষ্টটি আগে দেখিনি। দেখলে হয়তো আবার নতুন করে গানের কথাগুলো তুলে না দিয়ে আপনার লেখার সূত্র ধরেই আমাদের বলার কথাগুলো বলা যেত পারত।

আপনি আমাদের কোন কথার সাথে কেন একমত হতে পারেননি ঠিক বোঝা গেল না। আপনি বলেছেন: "মূল গানটা ছিল সাম্রাজ্যবাদী চেতনায় করাঘাত করার গান। কোকাকোলার বিশ্বকাপ প্রচারণার জন্য সেটা কোন ভাবেই উপযুক্ত হত বলে আমি মনে করিনা!"

আমরা কি কোথাও বলেছি যে, কোকাকোলার বিশ্বকাপ প্রচারণার জন্য এই গানটি উপযুক্ত হতো? এই সাম্রাজ্যবাদ বিরোধীগান যে কোকাকোলার সাথে খাপ খায়না সেটা তো পরিস্কার উল্ল্যেখ করেছি আমরা এভাবে:

"বোল্ড করা লাইনগুলো পড়লেই বোঝা যায় এগুলো কোকাকোলার মতো কর্পোরেট কোম্পানির সাথে খাপ খায় না ফলে কোকাকোলার গানটি পছন্দ হলেও, পছন্দ হয় নি গানটির "a violent prone, poor people zone" কিংবা "struggling, fighting to eat" জাতীয় লাইনগুলো।"

কোকাকোলার জন্য উপযুক্ত করে তুলতে গিয়ে গানটির মূল সাম্রাজ্যবাদী চেতনাটাই যে ক্ষতিগ্রস্থ হয়েছে সেই আয়রনিটা তুলে ধরাই
ছিল আমাদের লেখার উদ্দেশ্য।

২১. ০৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৩
নিরব হাসি বলেছেন: ধন্যবাদ দিনমজুরকে এভাবে ক্ষতগুলো উন্মুক্ত করে দেবার জন্য।
২২. ০৯ ই জুলাই, ২০১০ রাত ১১:০০
শুভ রহমান বলেছেন: উত্তব জাঝা। মূল গানটি চ-ম-ৎ-কা-র। অসাধারণ কথা। আর অসাধারণ, করুণ, আয়রনিক এই গানটির পরবর্তী গাঁথা। অনেক ধন্যবাদ।
২৩. ০৯ ই জুলাই, ২০১০ রাত ১১:১১
অন্যমনস্ক শরৎ বলেছেন: বিশ্বকাপের পলিটিক্যাল ইকোনোমি নিয়া আপনার কাজ প্রসংশনীয়।। কর্পোরেটের সবচেয়ে বড় প্রতিভা হল এর উদারনৈতিক গণতান্ত্রিক ছদ্মাবরণ এবং আত্মীকরণের ক্ষমতা। যেটা সবসময়ই সহজ করে বিজ্ঞাপন নির্মাতাগণ। খেয়াল করার মত বিষয় একালে মেধাবী বলতে আমরা যে সংজ্ঞা পাই তা ক্রমনির্মিয়মান ক্ষমতার শক্তিমত্তা, সবচেয়ে বেশি হল এর সংজ্ঞায়নের ক্ষমতা। সেটা এত গভীর যে রেপ্রিজেন্টেশন ছাড়া বোঝা মুশকিল। আবারো খেয়াল করার মত বিষয় এর আত্মীকরণ প্রতিভা, যেটা বিরোধ এবং বিপ্লবকে আত্মীকৃত করে, আদতে জগতের সকল কিছুর একটা ছদ্ম রূপ তৈরি করে এবং নির্বোধ দর্শকত্বকে উদযাপণ করে। পোষ্টের জন্য আবারো ধন্যবাদ।
২৪. ১৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৯
অতন্দ্র তওসিফ বলেছেন: "উপযুক্ত মূল্য পেলে নিজ মা-কেও হাটে তোলা উচিত বিকোনোর জন্য।"
- কর্পোরেট তন্ত্রের প্রথম পাঠ।
২৭. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৮
আসিফ মুভি পাগলা বলেছেন: সত্যিকারের ভালোলাগার মত একটি পোস্ট ।
২৮. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৫
কালকুট বলেছেন: পোলাডা এইডা খি করল
২৯. ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১৭
িনদাল বলেছেন: আসিফ মুভি পাগলা বলেছেন: সত্যিকারের ভালোলাগার মত একটি পোস্ট ।
৩০. ৩১ শে মে, ২০১১ সকাল ১১:৫৬
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: কেউ কি আসল গানটার লিঙ্ক দিতে পারবেন?
লেখককে ধন্যবাদ এরকম একটা লেখার জন্য।

 

মোট সময় লেগেছে ০.৯৯৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নাইল্যাকাডা ১ম বর্ষ, ২য় সংখ্যার প্রাপ্তিস্থানঃ
আজিজ সুপার মার্কেট
১। বইপত্র/ ২। জনান্তিক/ ৩। শ্রাবণ/ ৪। প্রথমা (একুশে)/ ৫। তক্ষশীলা/ ৬। লিটল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই