somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুশিলীয়তার নিচে রাক্ষসের ছায়া পর্ব এক।

২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি মনে-প্রাণে দেশকে ভালবাসেন। দেশের দুর্দিনে একা নিভৃতে দেশের কথা ভাবেন।আপনার কষ্ট হয় যখন দেখেন দেশটা শকুনে ছিড়েছিড়ে খাচ্ছে অথচ আপনি কিছুই করতে পারছেন না। দেশের সম্পদ বুক দিয়ে আগলে রাখেন। আপনি নিজেকে দেশ প্রেমিক বলতে ভালবাসেন। এবং আপনার এই ভালবাসার মাঝে কোন রকমের কর্পোরেটিয় ফাঁকি বাজি নেই। তাই আপনাকেই বলছি, আপনি যদি দেশের বৈদেশিক নীতি, অর্থনীতি এবং কর্পোরেট বেনিয়াদের সম্পর্কে সতর্ক না হন।আপনি যদি মুক্তবাজার সম্পর্কে সাম্যক বুঝতে ব্যর্থ হন। তবে আপনার কোন একটা স্লোগান হয়তো আপনার অজান্তেই রাষ্ট্রের বিপক্ষে কর্পোরেটের পক্ষে চলে যেতে পারে। তাই ভালবাসার দেশটিকে বাঁচাতে আরো সতর্ক হয়ে পক্ষ নিন।

আমি "আসুন ভারতীয় পণ্য বর্জন করি[আমাদের প্রতিবাদ]" নামক একটি গ্রুপে আলোচনা করতে গিয়ে নানা ধরনের মতামত পাচ্ছি। কোনটা পক্ষে কোনটা বিপক্ষে। মানুষ যত তার মতামতও ততই থাকবে। কিন্তু আর একটা পক্ষ আছে যারা আমার সাথে আছে আবার বিপক্ষেও আছে। তারা এই দেশটাকেও ভালবাসে।দেশের উন্নতি চায়। আবার ভারতকেও কিন্চিত ভালবাসে। ভারতীয় পণ্য দেখলে তাদের মনে শান্তি লাগে। যে হেতু তারা দেশকেও ভালবাসে এমন বলে তাই এই গ্রুপে তারা বিপক্ষে যেতে পারেনা। তাই নানা রকমের প্রশ্ন করে। যেমন আপনি কেন টেলিটক ব্যবহার করেন না? আপনি কেন বাংলালীংক ব্যবহার করেন, কেন গ্রামীন ফোন ব্যবহার করেন এটা তো নরওয়ের। আপনার কি মনে হয় মানুষ এসব কথা শুনে ভারতীয় পণ্য ব্যবহার বন্ধ করবে? আপনার কি মনে হয় এসব আন্দোলনে ভারতের কিছু হবে? ভারত এসবের কোন ধারই ধারেনা। তাদের একটা াল ও ছিড়া যাবেনা।

তারা এমন ভাবে কথা বলে যে মনে হয় তারা বাংলাদেশ কিংবা ভারতের কেউ নয়। আমেরিকা থাকে বিষয়টা পর্যবেক্ষন করে আমাদের উপদেশ দিচ্ছে। এসব কি পারবেন? আপনাদের কথা কে শুনবে? ভারতের চ্যানেল কি বন্ধ হবে? মানুষতো দেখবেই?
ইত্যাদি ইত্যাদি।

মেজাজটা খুবই খারাপ হয়। দেশটা আমার আমি বন্ধ করার চেষ্টা করছি। যিনি এসব তর্ক করছে সে কি এটাকে নিজের দেশ মনে করছে? এখন নাম ধরেই যদি বলি তবে হাজী সাহেবের মুখ খারাপ হয়ে যায়।

যারা মনে করেন ভারতীয় পণ্য বর্জন মানে আপনার কেনা টাটা গাড়িটা আগুনে পুরে ফেলতে হবে। অথবা বাজাজ মোটরসাইকেলটি পানিতে ফেলে দিতে হবে। তাদের সাথে তর্ক করা সাজে না। আপনার একটি এয়ারটেল সিম আছে তাতে ৫০০টাকা আছে। এই টাকাটা তো আপনি ফিরিয়ে আনতে পারবেন না। এখন যদি ব্যবহার বন্ধ করেন তবে কি আপনার বা দেশের কোন লাভ হলো? এই সহজ কথাটা বুঝতে কিছুটা সময় নিচ্ছেন। তারা যে বুঝে না তা আমি বিশ্বাস করিনা। ভালই বুঝে,কেবল সুযোগে থাকে কি ভাবে বিরুধিতা করে সুশিল সাজা যায়। আজকাল সুশিলদের খুব নাকি কদর। যে কোন একটা কিছুর বিরুধিতা করতে পারলেই হলো। তাই দেখা যায় যুদ্ধপরাধীদের বিচার নিয়ে এক দল ালের সুশিল নিরপেক্ষ বিচার চাইছে। আবার আর একদল ালের সিশিল মানবাধীকার নিয়ে মাতম করছে। আমরা এদের ভালকরেই চিনি। এসব যে দেশি মোড়কে ভারত পাকিদের ভুত।

চলবে..........
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×