somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কতট ধৈর্যশীল?

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যেহ ঘটা নানা ঘটনা আপনি কিভাবে মোকাবেলা করেন? এসব ব্যপারে আপনার প্রতিক্রিয়া কি হয়?
ধরুন আপনি কারু জন্য অপেক্ষা করছেন।ছোট্ট গাছের অল্প ছায়ার নিচে। চার দিকে ধু ধু রুদ্দোর। একটা ট্রাক এসে থামলো আপনার কাছেই। আপনি দাঁড়িয়ে দেখছেন ট্রাক টি থেকে বালি নামিয়ে যাচ্ছে শ্রমিকরা। আপনি বার বার ঘড়ি দেখছেন। আর পথের দিকে তাকিয়ে আছেন। মাথা থেকে ঘাম বেয়ে গড়াতে গড়াতে আপনি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছেন। রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আপনি প্রায় ক্লান্ত। ট্রাকটি প্রায় খালি হয়ে আসছে। ট্রাকটির মেঝেতে বেলচার ঘর্ষন শুনা যাচ্ছে। বালিতে ঘর্ষনের শব্দ অনেকের কাছেই অসহ্যকর। পকা মেঝেতে জুতা ঘষে হাটলে কেমন লাগে? এবার সব গুলো বেলচা এক সাথে ট্রাকটির মেঝেতে বালি গুলো জড়ো করার চেষ্টা করছে, ঘষ ঘষ ঘষ ঘষ শব্দ হচ্ছে।আপনি সহ্য করতে পারছেন না, কোথাও যেতে পারছেন না। তখন কি করবেন?

গড়মের দিনে আপনি ঢাকা থেকে দূর বাসে চড়ে কোথাও যাচ্ছেন। আপনার সাথে বসে আছে একজন মধ্য বয়স্ক লোক। স্যুট টাই পড়া। ভদ্দর লোক। বাস ছাড়ি ছাড়ি করেও এক ঘন্টা দেরি করে দিল। আপনি সুযোগ মতো ড্রাইভারকে বকা ঝকা করতে চাইলেন। কিন্তু সযোগ সুবিধা করতে পারেন নি।ক্ষোভটা আপনার রয়েই গেছে। এক সময় গাড়ি চলতে শুরো করলো। জানালার সিটটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেও পারেন নি। মধ্যের দিকে সিটে বসতে আপনি স্বাচ্ছন্দ বোধ করেন না। তবু চাইলেন একটা ঘুম দিতে। আপনি সিটটা কিছুটা পেছনে হেলান দিয়ে ঘুমাতে যাবার চেষ্টা করছেন। হঠাৎ আপনার নাকে কিসের যেন গন্ধ আসছে। আপনি এদিক সে দিক তাকালেন পাচ্ছেন না। তখনই চোখে পড়লো পাশের ভদ্দর লোকটি তার জুতাটা খুলে মুজাটা সামনের সিটে ঝুলিয়ে দিয়েছে। এটা থেকেই গন্ধ বের হচ্ছে। অথচ পাশের যাত্রীটি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তখন কি করবেন আপনি?

ধরুন আপনি কোন এক অফিসে কাজ করেন। আপনার প্রিন্সিপাল অফিস/ হেড অফিস থেকে আপনার বস আসলো আপনার কাজের অগ্রগতি দেখতে। তিনি কাগজ পত্র উল্টাপাল্টা করতে করতে দেখলো আপনার রিপোর্ট এর একটি ড্রাফ। আপনি এটাতে খসরা করেছেন। তার পরে মূল রিপোর্ট টি তৈরি করেছেন। কিন্তু আপনার বস আপনার এই রিপোর্ট করার কৌশলটি পছন্দ করলো না। তিনি আপনাকে আর একটা কৌশল দেখাল। নতুন কৌশলটা আপনাকে তিন গুন সময় নষ্ট করবে এবং সেটা শত ভাগ সঠিক হওয়ার সম্ভাবনাও নাই। আপনি ভাল করেই জানেজ,আপনার বস এই রিপোর্ট বিষয়ে দক্ষ নন। কিন্তু তার বস অবস্থাটা বোঝাতে আপনাকে বাধ্য করছে তার মতো করে করতে। এমন অদক্ষ বসের অধিনে কাজ করতে আপনার কেমন লাগবে?

আর সেই বস আপনার নতুন রিপোর্টি করার কথা একবার বল্ল, আপনি হয়তো বল্লেন ঠিক আছে বস এখন থেকে এভাবেই করবো। তিনি আবার বল্লেন এভাবে করতে হবে। আপনি আবারও বল্লেন ঠিক আছে আপনার পদ্ধতিতেই করবো। তিনি আবার একই বিষয়ে বল্লেন,চতুর্থবার,পঞ্চম,ষষ্ঠ,সপ্তম,অষ্টম বার একই কথা বার বার বলছে। আপনি যতই বলেন ঠিক আছে আপনার নিয়মেই করবো তবু সে আবার একই কথা বলেন। তখন আপনি কি করবেন? (আমার বস ঠিক এই কাজই করেন... হা হা হা...)
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×